বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 471

খোকসায় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপি-জামাতসহ দেশ বিরোধী চক্রের ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা শ্রমিক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বিকালে শ্রমিক লীগ এ কর্মসূচি পালন করে। শহিদ বরকত ফিলিং স্টেশনের সামনে থেকে বিক্ষোভটি শুরু করা হয়। প্রধান বাজার ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুল ইসলাম। এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শাহেদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। ঝিনাইদহ ট ১১ ০৭৯০ নম্বর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আরো পড়ুন – দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে শাহেদ আলী একটি মুরগির বোঝাই ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। পথে বটতৈল নামক স্থানে এসে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে শাহেদ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

0

রাবার বুলেট ছুড়লো পুলিশ, তিন শ্রমিক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের আকিজ বিড়ি ফ্যাক্টারীর বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জ¦ালিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড রাবার বুলেট নিপে করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন শ্রমিককে আটক করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার হোসেনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রমিক নেতা আবুল কালাম জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার রাসুল উদ্দিন পলাশ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অসম্পূর্ন ব্যান্ডরোল ব্যবহার করতে শ্রমিকদের বাধ্য করে আসছিলেন। ইতোপূর্বে যে সকল শ্রমিক ম্যানেজারের কথামতো অর্ধেক সাইজ ব্যান্ডরোল ব্যবহারে রাজি হননি তাদেরই কাজ থেকে ছাটাই করা হয়েছে। এছাড়া যারা কাজ করছিলেন তাদেরকেও বিভিন্ন অজুহাতে টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরীতে ব্যান্ডরোল জালিয়াতির অভিযোগ বিষয়ে জানতে চাইলে কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল-২ এর বি এম সাজ্জাদুল হক বলেন, আকিজ বিড়ি ফ্যাক্টরীতে ব্যান্ডরোল জালিয়াতির সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থল থেকে নমুন সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন –কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন আসামির কারাদন্ড

দৌলতপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, শ্রমিক অসন্তোষের প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জালিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে বিােভরত শ্রমিকরা পুলিশের উপর ইট পাটকেল নিপে করে। এতে এক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে।

আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার রাসুল উদ্দিন পলাশের মুঠোফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি কল কেটে দেন। এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দৌলতপুরের হোসেনাবাদে আকিজ বিড়ি ফ্যাক্টারীতে শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের দ্ব›দ্ব চলে আসছে। এই দ্ব›েদ্বর জের ধরে প্রায় প্রতি বছরই এখানে শ্রমিক মালিক কর্তৃপক্ষের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের মত ঘটনা ঘটে থাকে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন আসামির কারাদন্ড

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব শত্রæতার জেরে আমরান রশিদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে এক জনের আমৃত্যু ও দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামি হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার জমশের আলীর ছেলে জিয়া। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুই আসামি হচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার আসান আলীর ছেলে মোস্তফা এবং একই উপজেলার শাকদহর চর এলাকার ইবাদত আলীর ছেলে জাহাঙ্গীর। এ রায়ে সাজাপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত।

দন্ডপ্রাপ্ত আসামি জিয়া ও জাহাঙ্গীর বর্তমানে পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর যাবজ্জীবন কারদন্ড প্রাপ্ত আসামি মোস্তফা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিলন, আহসান, এবং জসিম নামের ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – খোকসায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালিত

আদালত এবং এজাহার সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ নভেম্বর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার বাদশা মাস্টারের ছেলে ইমরান রশিদ (২৮) রাতের খাবার খায়। এক পর্যায়ে ইমরান রশিদ প্রতিবেশি চাচাতো ভাই আশরাফুলের বাড়িতে যান এবং চাচাতো ভাইয়ের সাথে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে আসামিরা দল বেঁধে অস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে যান এবং ইমরানকে খোঁজাখুঁজি করেন। এ সময় ইমরানের পরিবারের লোকজন আসামিরদেরকে জানান, ইমরান তার চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুমাচ্ছে। এ কথা শোনার পর আসামিরা ইমরানের চাচাতো ভাইয়ের বাড়িতে যান এবং ইমরানকে নির্মমভাবে নির্যাতন করে গলায় ও বুকে গুলি করে হত্যা করে।

দন্ড প্রাপ্ত আসামিরা চরমপন্থী দলের সদস্য, চাঁদাবাজী অপহরণ খুনসহ নান অপরাধ কর্মকান্ডে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের অপরাধ কর্মকান্ডে বাধা দেওয়ায় এবং পূর্ব শত্রæতার জেরে ইমরানকে হত্যা করা হয়। এই ঘটনার পরের দিন ২২ নভেম্বর নিহত ইমরান রশিদের ছোট ভাই হুমায়ুন রশিদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর পর আদালত এ মামলায় ১৪ জন স্বাীর স্যা গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

খোকসায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে খোকসা কালীবাড়ি রোড থেকে র‌্যালীটি শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়। পরে খোকসা প্রেসকাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাংবাদিক মুনসী লিটন, হুমায়ন কবির, রঞ্জন ভেমিক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাবেক সভপতি তাজবির আহম্মেদ রাজা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি তমা মুনসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। আলোচনা সভা ও র‌্যালীতে উপজেলা সর্বস্তরের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

আলোচনা সভায় শেষে পত্রিকাটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা কেক কাটেন।

কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এদিকে দৌলতপুওে স্ত্রীকে শ্বাসরোধ হত্যার দায়ে স্বামী হোচেন আলীর (৫৩) যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

পূর্ব পরিকল্পিতভাবে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়নপুর দহকোলা গ্রামের মৃত আকসের মোল্লার ছেলে ইন্তাদুল হক (২৫) এবং একই গ্রামের জালু মোল্লার ছেলে রুহুল আমিন (২৫)।

রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত তিন আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুর – কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের উপর হামলাকারী কাউন্সিলর কারাগারে

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী পৃথক দুটি রায়ের তিন আসামির সাজাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার নারায়নপুর দহকোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে ফিরোজের (২৫) বাড়িতে যায় আসামি ইন্তাদুল হক ও রুহুল আমিন। আসামিরা তাদের নাম্বার প্লেট বিহীন লাল রঙের হিরো হোন্ডা সিডি ডিলাক্স মডেলের গাড়িতে করে ফিরোজকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে ওইদিন রাত ১১ টার দিকে একটি মাইক্রোতে করে ফিরোজের লাশ তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা দৌলতপুর উপজেলার নারায়নপুর দহকোলা গ্রামের আব্দুর রহিম বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে একই তরুনীর সাথে দ্বিমুখী প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ফিরোজকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এরপর আদালত এ মামলায় ৯ জন সাীর স্যা প্রমাণ শেষে ৫ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। ধার্য তারিখে রবিবার আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির এ আদেশ দেন।

অপর মামলায় ২০১১ সালের ১৮ নভেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে দৌলতপুর উপজেলার দীঘলকান্দি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা হোচেন আলী তার স্ত্রী মরজিনা খাতুনকে (৩৭) গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই উপজেলার শেরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সামছুদ্দিন মন্ডলের ছেলে মারজেল মন্ডল বাদি হয়ে দৌলতপুর থানায় বোনের স্বামী হোচেন আলীকে আসামী করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

২০১২ সালের ১৬ এপ্রিল দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক আবুল কালাম আজম পারিবাবিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হোচেন আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের উপর হামলাকারী কাউন্সিলর কারাগারে

0
কাউন্সিলর সোহেল রানা - ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলাকারী সদর পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশাসহ ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞচীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির হয়ে আসামিরা জামিনের প্রার্থনা জানালে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন না মঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকার আফজাল হোসেনের ছেলে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সোহেল রানা আশা (৪৫), একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে ফারুক (৪৫) ও পলান মন্ডলের ছেলে আনছের আলী (৩৫)।

শহড়তলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় দায়ের কৃত মামলায় কাউন্সিলর সোহেল রানা আশাসহ মামলার চার আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন লাভ করেছিলেন। পরে জামিনের মেয়াদ শেষ হলে নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর একজন আসামী আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন – কুমারখালীর অধ্যাপকের কব্জি কর্তন মামলায় আটক ৭

কুষ্টিয়া জজ কোর্টের সরকারী কৌসুলী (পিপি) অনুপ কুমার নন্দী জামিন না মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে কাউন্সিলর আশা ঠিকাদারী কাজের মালামাল রেখে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে আসছিলেন। এ ছাড়াও বিদ্যালয় চলাকালীন সময় মেশিনের বিকট শব্দে ইট ভাঙ্গা ও বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। চলতি বছরের গত ৩১ মার্চ সকাল ১০ টার সময় লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক নজরুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ জানালে কাউন্সিলর আশাসহ আসামিরা প্রধান শিকের উপর হামলা চালিয়ে আহত করে। পরদিন ১ এপ্রিল প্রধান শিক নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আশাসহ ৪ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০১।

এ ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিার্থীরা ুদ্ধ হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে দুই দফা মানববন্ধন করেন।

এ বিষয়ে মামলার বাদী প্রধান শিক নজরুল ইসলাম জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার উপর হামলাকারী আসামিদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি ।

কুমারখালীর অধ্যাপকের কব্জি কর্তন মামলায় আটক ৭

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি কলেজেরর অধ্যাপক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কব্জি বিছিন্ন ও হত্যা চেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মুহাইমেন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) ও গোপাল শেখের ছেলে মুকুল (৪২)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।

শনিবার সকালের দিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আটক আসামিদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন – সরকারের উন্নয়নে বিএনপির রাজনীতি শেষ – হানিফ

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র দু‘পরে মধ্যে বিবদমান দ্ব›েদ্বর জেরে এ ঘটনা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু‘পরে মধ্যে পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর প্রকাশ্যে অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও হত্যার চেষ্টা করে প্রতিপরে লোকজন। এ ঘটনায় বুধবার কুষ্টিয়া মডেল থানায় ওই শিকের ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬জনের বিরুদ্ধে মামলা করেন। গুরুতর আহত কলেজ শিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সরকারের উন্নয়নে বিএনপির রাজনীতি শেষ – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

নির্বাচন নিয়ে তালবাহানা করার রেকর্ড কখনো আওয়ামী লীগের নেই, এটা বিএনপির রেকর্ড আছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপি দুইবার মতায় থেকে ৯৬ ও ২০০৬ সালে তাঁরা শান্তিপূর্ণ বা সাংবিধানিকভাবে মতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানাভাবে মতা আকড়ে রাখার চেষ্টা করেছিল। পরে জনগনের তীব্র আন্দোলনের মুখে তারা মতা ছাড়তে বাধ্য হয়েছিল।

শুক্রবার সকালে কুষ্টিয়া সহড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন – খোকসা প্রেসকাবের যুগ্ম সম্পাদক মাসুদ আর নেই

হানিফ আরও বলেন, বর্তমান সরকার মতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোন ইতিবাচক কথা বলেননি, সব সময় নেতিবাচক কথা বলে এসেছে। তাঁরা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই কথার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

তিনি দাবি করেন, সরকারের এই উন্নয়ন কাজের কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্জা ফখরুলরা এ ধরণের নেতিবাচক কথা বলছে।

খোকসা প্রেসকাবের যুগ্ম সম্পাদক মাসুদ আর নেই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা প্রেসকাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ মারা গেছেন। (ইন্না —- উন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

শুক্রবার বিকালে নিজের বাড়ি উপজেলার বনগ্রামে মনিরুল ইসলাম মাসুদ অসুস্থ হয়ে পরেন। পরিবারেরলোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। পরে প্রয়াত সাংবাদিককে তার গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বনগ্রামের মনোয়ার হোসেনের দ্বিতীয় পুত্র। প্রয়াত সাংবাদিক দুই সন্তানের জনক।

সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার সহ রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা খোজ নিতে হাসপাতালে জমায়েত হন। ।

স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় লেখা লেখি দিয়ে মাসুদের সাংবাদিকতা সূচনা। বর্তমান দৈনিক ইত্তেফাক পত্রিকার খোকসা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিক এজেন্ট ব্যাংকের শাখা পরিচালক করতেন।

সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মৃত্যুতে খোকসা প্রেসকাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানো হয়। এ ছাড়া সাপ্তাহিক দ্রোহ পরিবারের পক্ষ থেকে সমবেদনা ও শোক জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...