সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 563

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাহাবুব উল আলম হানিফ

0

বেগম খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত নেতারা

কুষ্টিয়া প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার দলের নেতা কর্মীরা যত খানি উদ্বিগ্ন তার চাইতে বেশি ব্যাস্ত তার চিকিৎসা নিয়ে রাজনীতি করার জন্য-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সু চিকিৎসার পরিবর্তে তাকে কিভাবে মুক্ত করতে হবে, নানান ভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবী উত্থাপন করেন। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সাথে সম্পৃক্তই না।

শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মৃত্যু বরণকারী চিকিৎসক ডা. রুমি স্মৃতি শ্রেণী কক্ষের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। পাশাপাশি এই দুর্যোগের সময় অনেক দেশের যোগাযোগ ব্যাবস্থা সীমিত হয়ে গেছে। এর মধ্যে কোন দেশে কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসা সেবা প্রদান করবেন কিনা এসব অনেক বিষয় ভাবার আছে।

তাছাড়া সবচাইতে গুরুতপূর্র্ণ বিষয় তাহলো তার চিকৎসায় যেসব বিশেষজ্ঞরা আছে তাদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা এই দেশেই করা সম্ভব। তাকে বিদেশে নেওয়া এই মুহূর্তেই বিশেষ প্রয়োজন নাই।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মুস্তানজিদসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল চিকিৎসক ও আওয়ামী লীগের নেতা কমীরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে বিনামূল্যের ঈদ পোষাকের দোকান

0

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা কালে কর্মহীন হতদরিদ্র মানুষের মধ্যে বিনা মূল্য ঈদ পোষাক বিতরণ করে নজীর স্থাপন করেছেন কুমারখালীর এক উদীয়মান তরুন পোষাক ব্যবসায়ী।

গত দু’বছর ধরে অতিমারী করোনায় খেটে খাওয়া দিনমুজুরসহ নি¤œ আয়ের মানুষ পরিবারের জন্য দুই বেলা দু’মুঠো খাবার যোগান দেওয়ায় কষ্ট সাধ্য হয়ে পরেছে। তাদের কাছে ঈদের পোশষাক স্বপ্নের মত।

এই অতিমারী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গরিব-দুখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন তরুন ব্যবসায়ী শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবী গার্মেন্টসের স্বত্তাধিকারী।

কুমারখালী গণমোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে মোবারক মার্কেটে তিনি চালু করেছেন বিনা মূল্যের ঈদ পোষাকের এই দোকান। গত ৭ মে শুক্রবার ‘ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালবাসা’ নামের এই দোকানটি উদ্বোধন করেছেন শাকিল আহমেদ তিয়াসের মা সুরাইয়া পারভীন।

সরেজমিন দোকানে গিয়ে দেখা যায়, দোকানটিতে শিশু থেকে সব বয়সী পুরুষ মানুষের জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরণের পোশাক রাখা হয়েছে। সেখান থেকে একজন নিন্ম আয়ের দরিদ্র ব্যক্তি পছন্দ মত মাত্র একটি পোষাক টাকা ছাড়াই কিনতে পারবেন। পোশাক গুলো দেওয়া হচ্ছে রাফা পাঞ্জাবী’র সহযোগিতায়। উদ্বোধন অনুষ্ঠান সাকিল আহমেদ তিয়াসের মা সুরাইয়া পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়েছে অনেকে। অনেকে দুই বেলা দু’মুঠো ভাত যোগাতে হিমশিম খাচ্ছেন। করোনা অতিমারীর মধ্যে নতুন পোশাক ছাড়া ঈদ জমেনা। এমন ধারণা থেকেই ‘ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালবাসা’ নামের ভিন্নধর্মী এ দোকান চালু করা।

দোকানে আগতদের বিনয় চিত্রে স্বাগত জানাচ্ছেন কয়েকজন স্বেচ্ছাসেবী শিার্থী। আগত নিন্ম বিত্তের মানুষ দোকানে থাকা ঈদের পাঞ্জাবী, টি-শার্ট, গেঞ্জি ইত্যাদি ঘুরে ফিরে দেখছেন। পছন্দ হলেই স্বেচ্ছাসেবীরা প্যাকেট করে দিচ্ছেন।

স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলে জানা গেছে, করোনায় শিা প্রতিষ্ঠান বন্ধ। তেমন কাজও নেই। তাই মহৎ ও ভাল কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।

ব্যতিক্রমী এমন দোকানের উদ্যোক্তা শাকিল আহমেদ তিয়াস জানান, নতুন পোশাক ছাড়াতো ঈদের আনন্দ হয় না। করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের পোষাক কেনা অনেকটা কষ্টসাধ্য। এছাড়াও মানুষ তার নিজ পছন্দের পোশাক পড়তে ভালবাসে। তাই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি এমন দোকান চালু করেছেন। মানুষ দোকানে আসবে, টাকা ছাড়াই এখান থেকে পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি ফিরবেন। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিৎ, ছিন্নমূল এসব মানুষের জন্য সাধ্য মত পাশে দাঁড়ানো।

সরকার অনুমতি দিলে খালেদার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত- চিকিৎসক

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারের অনুমতি পেলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উন্নত চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বুধবার রাতে পরিবারের প থেকে সরকারের কাছে আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই আবেদন যায় আইনমন্ত্রণালয়ে। তিনি জানান, এ বিষয়ে দ্রæততম সময়ে সিদ্ধান্ত জানাবে সরকার।

শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সরকারের অনুমতি পেলে বিমানে ভ্রমণের মতো শারীরিক অবস্থা বিএনপি চেয়ারপারসনের আছে কি-না প্রশ্ন করা হলে অধ্যাপক জাহিদ বলেন, অনুমতি পেলে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

ঝিনাইদহে আটক পাখিরা মুক্তি পেলো

0
ঝিনাইদহে পাখি অবমক্তি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের কাটিয়ার বিলে শিকারীর কাছ থেকে উদ্ধার করা অতিথি পাখি গুলো মুক্তি পেয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।

পরিবেশবিদ জহির রায়হান জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কাটিয়ার বিল থেকে শিকারীদের হাতে আটক ৯ টি গুলিন্দাবাটান প্রজাতের অতিথি পাখি উদ্ধার করে গ্রামবাসী। পরদিন শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধি, বনবিভাগের কর্মচারী ও জনতার উপস্থিতিতে রামনগর গ্রামের মাঠে পাখি গুলো অবমুক্ত করা হয়।

কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ফয়সাল আহমেদ, বন বিভাগের ওয়াচার দিপু বিশ্বাস, ইসরাইল হোসেন, তপু রায়হান প্রমুখ ব্যক্তি পখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন।

চীনা রকেট পৃথিবীতে আছড়ে পড়বে শনি-রবিবার : পেন্টাগন

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ আগামী শনি বা রবিবার পৃথিবীর বুকে আছড়ে পড়বে বলে জানিয়েছে মার্কিন প্রতিরা বিভাগের সদর দফতর পেন্টাগন। ঠিক কোন সময়ে বা কোথায় এটি পড়বে তা জানা সম্ভব হয়নি। খবর এএফপির।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, চীনা রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রতিরা বিভাগের নেই।

লয়েড সাংবাদিকদের বলেন, আমাদের অনেক কিছু করার সমতা রয়েছে, কিন্তু এটিকে গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা আমাদের নেই।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা এটি এমন কোনো জায়গায় পড়বে যেখানে কারোর তি হবে না। আশা করা যায় সাগর অথবা এমন কোনো জায়গায়।

লং মার্চ ৫বি নামের রকেটটি বেইজিংয়ের মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটি কপথ থেকে বিচ্যুত হয়ে যায়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে, এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে আবার আন্তর্জাতিক জলসীমাতেও পড়তে পারে।

মহাকাশ বিশেষজ্ঞ সং ঝংপিংয়ের বরাত দিয়ে গেøাবাল টাইমস জানিয়েছে, চীনের স্পেস মনিটরিং নেটওয়ার্ক এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখবে এবং কোথাও কোন তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মহাকাশে এই রকেটের ধবংসাবশেষ এখন পৃথিবী প্রদণি করছে এবং এটি বায়ুমÐলের নিম্ন স্তরে ঢুকছে। এর মানে হল, এটি পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে নীচের দিকে নেমে আসছে।

ঝিনাইদহে বিদ্যুতের আগুনে চাঁর মাসের শিশু অঙ্গার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বেতাই ভাদালিডাঙা গ্রামে বৈদ্যৎতিক সকটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে চার মাস বয়সের এক কন্যা শিশু নিহত হয়েছে। এ অগ্নিকান্ডে কৃষকের সর্বস্ব পুড়ে গেছে।

উপজেলার বেতাই ভাদালিডাঙা গ্রামে ইব্রাহীমের বাড়ির এ অগ্নিকান্ডে ঘটনা টি ঘটেছে শুক্রবার সকাল ১১ টার দিকে। আগুনে পুরে মারা যাওয়া শিশুটির নাম তানিশা। তার বয়স হয়েছিল চার মাস।

বেতায় পুলিশ ক্যাম্পের আইসি ও পরিবারের সদস্যরা জানান, সকালে মা তার চাঁর মাসের শিশু কন্যাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে ওঠেন। কিছু সময় পর ঘরে আগুনের ধোয়া দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা শিশু ও বাড়ি রক্ষার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে শিশু তানিশা আগুনে পুড়ে অঙ্গারে পরিত হয়ে যায়।
এ অগ্নিকান্ডে কৃষকের ঘরবাড়ি পুড়ে ব্যাপক য়তি হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে।

কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

0
নিহত শ্রমিক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে শহরতলীর জুগিয়া পাল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মন্ডলের ছেলে সাদেক বাচ্চু ও একই এলাকার রুহুলের ছেলে মানিক।

পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু জুগিয়া পাল পাড়ায় তার বোনের বাড়িতে কয়েকদিন আগে বাথরুমের নতুন সেফটিক ট্যাংক তৈরী করেন। শুক্রবার সকালে সাটারিং খোলার জন্য প্রথমে সেফটিক ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক মানিক। বেশ কিছুণ কেটে যাওয়ার পর তার কোনও সাড়া-শব্দ না পাওয়ায় মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন সাদেক বাচ্চুর ভগ্নিপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির বলেন, বৃষ্টি-বাদলের কারণে বাড়ির লোকজন সেফটিক ট্যাংক বন্ধ করে রেখেছিল। দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে। দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

কুমারখালীতে মারা পরলো গোখরা সাপ ও ৩৮টি ডিম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামে একটি মা গোখরা সাপকে পিটিয়ে মারলো গ্রাম বাসী। পরে ঘরের মেঝে খুড়ে ৩৮টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে।

বৃহস্পতিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নে পুঁটিয়া গ্রামের জালাল উদ্দিনের শোবার ঘর থেকে সাপটি পিটিয়ে মারা হয়।

গৃহকর্তা জালাল উদ্দিন জানান, দুপুরের দিকে শোবার ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পান। অনেক চেষ্টা করের প্রতিবেশীরা সাপটি পিটিয়ে মারে। এর পর সন্দেহ দানা বাঁধলে ঘরের মেঝে খোড়ার কাজ শুরু করা হয়। অনেক চেষ্টার পর সন্ধ্যার দিকে ঘরের মেঝের মাঝ খানে তিন হাত মাটির নিচে থেকে একে একে ৩৮ সাপের ডিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডিমগুলো গোখরা সাপেরই।

অসহায় মানুষের পাশে দাঁড়ান : বিএনপিকে কাদের

0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনাভাইরাস মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করারও আহŸান জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

এ সময় বিএনপি দীর্ঘদিন অপরিপক্ব ও অপরাজনীতির চর্চা করে এখন গোয়েবলসীয় কায়দায় সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরায় যা করছে জনগণও তা ভালো করে জানে।’

তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, ‘ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

করোনা মোকাবিলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র মনে করেন ওবায়দুল কাদের। বলেন, ‘সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাকনা কেন সবাইকে সতর্ক থাকতে হবে।’

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এসময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

0
ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিােভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার ঝিনাইদহ শহরতলীর পায়রা চত্বরে জেলা বাম গণতান্ত্রিক জোটের পক্ষথেকে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা স্বপন বাকচী, অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাম গণতান্ত্রিক জোটের সদস্য শারমিন সুলতানা, মমিনুর রহমান মৃদুল, রুবিনা খাতুন ,আসাদুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...