বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 36

কুষ্টিয়া ও মেহেরপুরে ৮টি বিশেষ চেকপোস্ট বসাল বিজিবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়িয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। তিনি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার পরপরই কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নজরদারি ও পাহারা জোরদার করে।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মোট ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, “এই জঘন্য অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

নিখোঁজের পরদিন বৃদ্ধের মরদেহ উদ্ধার

0

কুমারখালী প্রতিনিধি

ষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালের দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, শাহিন চোখে কম দেখত। ডায়াবেটিস, ব্রেইনসহ নানান রোগে ভুগছিল। রবিবার বিকালে প্রতিদিনের মতোই আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়েছিল শাহিন। সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ৮টার দিকে কুমারখালী সরকারি কলেজের পুকুরে তার স্যান্ডেল দেখতে পান স্থানীয় লোকজন ও স্বজনরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পাইনি ফায়ার সার্ভিস। এরপর সোমবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সকাল সাড়ে ১১টার দিকে শাহিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শাহিনের স্ত্রী সাহিদা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, ব্রেইনসহ নানান রোগে ভুগছিলেন। চোখেও কম দেখতেন। প্রতিদিনের মতো রবিবার বিকালে আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়েছিলেন। তিনি তাবলীগ জামায়াতও করতেন। মাগরিব নামাজের পরও বাড়িতে না ফিরলে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। পরে কলেজের পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখা যায়। আর সকাল ওই পুকুর থেকে মৃত অবস্থায় স্বামীকে পাওয়া গেছে।’

তার ভাষ্য, নামাজ পড়তে বেড়িয়ে স্বামী পানিতে পরে ডুবে মারা গেছে। তার কোনো শত্রু ছিলো না। কোনো অভিযোগ নেই।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, পুকুরে ভেসে থাকা স্যান্ডেলের সূত্র ধরে রাবিবার রাতে কুমারখালী সরকারি কলেজের পুকুরে অভিযান শুরু করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্বজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধ শাহিনের মৃত্য হয়েছে।

খোকসায় সার ডিলারকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সার বিক্রির রেজিষ্টারে গরমিল পাওয়ায় এক সার ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে জানিপুর বাজারের বিসিআইসি’র ডিলার গনেষ রায়ের দোকালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের একটি দল। তারা ওই ব্যবসায়ীর দৈনিক বিক্রির রেজিষ্টারের গরমিল দেখেতে পান।

বিক্রয় রেজিষ্টারের গলমিল থাকায় আদালত কৃষি বিপনন আইনের ২০১৮ এর ১৯(ড) ধারায় ওই সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোছাঃ তাসমিন জাহান এ রায় ঘোষনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

চলতি শীতকালীন পেয়াজ ও রবি ফসল আবাদ মৌসুমের শুরুতেই উপজেলায় চরম সার সংকটের শুরু হয়েছে। উপায়ন্ত না পেয়ে কৃষকরা দুইগুন দামে কালোবাজারীদের কাছ থেকে সার কিনতে বাধ্য হয়। অনেক কৃষক নাম মাত্র সার দিয়ে জমিতে পেঁয়াজসহ রবি ফসল আবাদ করেছেন। ফলে ফসলের ফলনে তারতম্য হতেপারে। চলতি আবাদ মৌসুমে উপজেলায় ২৮৮০ হেক্টর জমিতে পেয়াজ আবাদের লক্ষমাত্রা ধরা হয়। এখানে বিসিআইসি ও বিএডিসি’র ২৩ জন ডিলারকে চলতি ডিসেম্বর মাসে ৬২৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ডিলারদের ঘরে গেলে সার মিলছে না।

অল্পের জন্য বাঁচলেন যুবদল নেতা, দুমড়ে মুচড়ে গেল দুটি মোটরসাইকেল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালী রেলস্টেশনের পূর্বপ্রান্তে ফুলতলা রেল ক্রসিং। পাশেই কুমারখালী সরকারি কলেজ। কলেজ গেট নামেও পরিচিত স্থানটি। এটি কুমারখালী শহর, উপজেলা পরিষদ চত্বর, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সপ্তাহিক হাটে যাতায়াতের বিকল্প সড়কের সংযোগ স্থল। এই মোড় দিয়ে প্রতিদিনই হাজার হাজার নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করে।

তবে গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংএ নেই রেলগেট, গেটম্যান কিংবা সাইনবোর্ড বা পাহাড়াদার। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের সুন্দরবন এক্সপ্রেস ৬২৬ নম্বর ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও পাশে থাকা আরও একটি মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। সুস্থ ও নিরাপদে চলাচলের জন্য দ্রæত রেলগেট স্থাপনের দাবি জানান স্থানীয়রা।

আহত যুবদল নেতার নাম মো. শহিদুল ইসলাম (৪০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং হাসিমপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি হর্ণ বাজিয়ে দ্রæতগতিতে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। গেট না থাকায় পালসার মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে ফুলতলা রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন শহিদুল। তখন হঠাৎ ট্রেনটি কাছে চলে আসলে মোটরসাইকেল ফেলে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান শহিদুল। আর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মোটরসাইকেলটি ছিটকে এসে দাঁড়িয়ে থাকা আরেকটি মোটরসাইকেলের ওপর এসে পড়ে। এতে দুইটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। আর শহিদুল হাত ও পা কেটে আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুমারখালী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মিষ্টি ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শী কাজল হোসেন বলেন, এখানে রেলগেট নেই। ট্রেনের হর্ণ শুনে রেললাইনের পাশেই মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলাম। সেসময় শহিদুল পালসার মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে ট্রেনটি খুব কাছে চলে আসে। তখন তিনি মোটরসাইকেল ফেলে লাফ দেন আর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছুটে এসে আমার মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুইটি মোটরসাইকেলেরই ব্যাপক ক্ষতি হয়েছে। শহিদুল আহত হয়েছেন।

আহত যুবদল নেতা শহিদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে বাড়ির দিকে ফিরছিলাম। পথিমধ্যে রেললাইনের মাঝামাঝি পৌছালে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসে। তখন মোটরসাইকেলটি পিছানোর চেষ্টা করি। কিন্তু পিছনে আরেকটি মোটরসাইকেল থাকায় পিছানো আর সম্ভব হয়নি। সেসময় দিকবিদিক হারিয়ে লাফ মারি। আর ট্রেন এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে আমার হাত কেটে গেছে, পায়ে আঘাত লেগেছে। আর গাড়িটি ভেঙেচুরে শেষ হয়ে গেছে।

কুমারখালীর স্টেশনের মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, রবিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে তেমন হতাহতি না হলেও মোটরসাইকেলটি ভেঙে গেছে। প্রকৃতপক্ষে ফুলতলা এলাকাটি রেল ক্রসিং অনুমোদিত। সেজন্য গেট স্থাপন হয়নি। তবে স্থানীয়রা লিখিতভাবে অভিযোগ করলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্ররণ করা হবে।

ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগ্রাসন বিরোধী কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগ্রাসন বিরোধী কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা পাঠ করেন ইনকিলাব মঞ্চের সভাপতি ওয়াজেদ বাঙালি। এছাগাও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবি জিল্লুর রহমান লালন, কোষাধ্যক্ষ কবি মিজানুর রহমান, সদস্য সচিব ফাহিম আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক ছিফাতুল্লাহ এবং ধর্মীয় সম্পাদক মুফতি হাফেজ আবু কাউসার।

শীতের কাপড়

0

শীত জেঁকে বসেছে পশ্চীম জনপদে। গ্রামে হাট বাজারের শীতের নতুন-পুরাতন পোশাকের দোকানে ভীড় করছে ক্রেতারা। দাম একটু চড়া হলেও পছন্দ হলে কিনছেও। রবিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা বাজার থেকে ছবিটি তোলা।

জাতীয় কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারাসহ হাদিরর পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল ৩টায় হাদির মরদেহ সমাধিসৌধে আনা হয়। দাফন শেষে হাদির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কবরস্থানের আশপাশে পুলিশ, র‌্যাব, বিজিবি, সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়ক জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজাপূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জানায় অংশ নিয়ে প্রধান উদেষ্টা বলেন, প্রিয় ওসমান হাদি তোমার কাছে ওয়াদা করতে আসছি, তুমি যা বলে গেছো, সেটা যেন পূরণ করতে পারি। শুধু আমরা নয়, বংশানুক্রমে দেশের সব মানুষ পূরণ করবে। তোমার মানবপ্রেম, ভঙ্গি মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনূস বলেন, লাখো লাখো মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। পথে ঢেউয়ের মতো মানুষের স্রোত নেমেছে। বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ এ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশিরাও হাদির কথা জানতে চায়।

জানাজার আগে শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক ভাই হত্যার বিচার চান।

মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭-৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।

‘কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭-৮ দিন হয়ে গেলো, এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।’ যোগ করেন মাওলানা আবু বকর ছিদ্দিক।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, তারা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল; আর তিনি হয়ে উঠলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীকে।

তিনি বলেন, দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি-বিচ্যুতি আল্লাহ তায়ালা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবিরোধী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন তার সেই স্বপ্ন পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে তৌফিক দান করুন।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রামে এক ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ আসে যে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সকালে থানা পুলিশ ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে আটক হন তার পরিবারের সদস্যসহ ৩ জন। আটককৃতরা হলেন লাইলি বেগম স্বামী দেলোয়ার হোসেন, তার ছেলে লিমন হাসান ও মেহেদি হাসান জিসান।

পুলিশ দেলোয়ারের বাড়ি থেকে মোট ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ ও যানবাহন জব্দ করা হয়।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। জব্দকৃত নগদ টাকা ও মালামাল রাষ্ট্রীয় কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়া হবে। পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্য গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্ত:জেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা রুবেল হোসেনসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে রাজবাড়ী, কুমারখালী, কুষ্টিয়া শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। পরে বিকাল ৩ টা ১৫ মিনিটের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার উপপরিদর্শক ( এস আই) বিকাশ চন্দ্র বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের রুবেল হোসেন (২৮) ও দয়রামপুর গ্রামের আবু বক্কারের ছেলে আমিরুল ব্যাপারী (৫০) এবং যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের সুরুজ শেখের ছেলে বকুল হোসেন (২২)। অপর দুইজন হলেন – কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মো.হেলাল (৩৭) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ হোসেন (৪৫)।

পুলিশ জানায়, চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন কুষ্টিয়ার সদর উপজেলার চাঁদাগাড়া এলাকার সের আলীর ইজিবাইক চালক ছেলে জুবায়ের আহমেদ হেলালের বাড়িতে প্রায় ৩৫ দিন বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ১৭ ডিসেম্বর বিকালে হেলালের ইজিবাইক ভাড়া নিয়ে রুবেল ও তার সহযোগীরা কুমারখালীর ছেঁউরিয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে আসেন। সে সময় রুবেল এক বোতল জুস কিনে অর্ধেক পান করেন এবং অবশিষ্ট জুস ইজিবাইক চালক হেলালকে দেন। তিনি জুস পান করে অজ্ঞান হয়ে গেলে চক্রটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হেলাল শুক্রবার রাত ১২টার পরে রুবেলকে আসামি করে কুমারখালী থানায় একটি চুরির মামলা করেন। ওই রাতেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা রুবেলকে তার শ্বশুর বাড়ি রাজবাড়ীর পাংশার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যমতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া মেস থেকে আমিরুল, ফরিদ ও হেলাল এবং যদুবয়রার উত্তর চাঁদপুর থেকে বকুলকে গ্রেপ্তার করে। এ ছাড়াও তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে মামলার বাদী জুবায়ের আহমেদ হেলাল। তিনি শুধু বলেন, ‘ আমার অটোগাড়ি চুরি হয়েছিল। থানায় মামলা করেছি। গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে কথা বললে ভাল হবে।’

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, চক্রটির মূলহোতা রুবেল প্রথমে বাড়ি ভাড়া নিয়ে সেখানে ৩৫ দিন ছিল। মাঝখানে হুট করে অন্যত্রে চলে যায়। এরপর আবার ১৬ ডিসেম্বর ভাড়া বাড়িতে ফিরে আসে এবং ১৭ ডিসেম্বর বিকালে বাদীর ইজিবাইকে লালন মাজারে ঘুরতে যান। সেখানে জুস পান করিয়ে অজ্ঞান করে চালক ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় চক্রটি।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা নথিভুক্তের পর অভিযান চালিয়ে রুবেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও একটি ইজিবাইক জব্দ করা হয়। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না? এসব নিয়ে কাজ করছে পুলিশ।

খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে – বিভাগীয় কমিশনার

0

ঝিনাইদহ প্রতিনিধি

খুলনা বিভাগের প্রতিটি জেলায় সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

তিনি বলেছেন, নির্বাচন বাধাগ্রস্থ করতে নানা রকম অপতৎপরতা থাকতে পারে। প্রশাসন শান্তি শৃঙ্খলা পরিপন্থী সকল অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউস সংলগ্ন পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, জেলা সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন প্রমুখ।

পরিবেশবান্ধব ফলের বাগান উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের নবগঙ্গা নদীসহ সকল নদীর নাব্য সংকট দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন থেকে এ বিষয়ে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...