বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 37

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এ ঘটনায় সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের আটটার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুইতলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপির হামলার ভয়ে মাঠে যায়না ৩০ পরিবার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রাজনৈতিক উপদলীয় কন্দোল ও গোষ্ঠিগত বিরোধের জের ধরে গত কয়েকদিনে কমপক্ষে তিনটি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মাঠে জমি চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক কৃষক আহত হওয়ার পর ভয়ে ওই কৃষকের গোষ্ঠির প্রায় ৩০টি কৃষক পরিবারের লোকেরা মাঠে জমি আবাদ করতে যাওয়া বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাদট গ্রামের মোল্লা ও খা দের গোষ্টি গত বিরোধ বংশ পরম্পরায়। দুটি গ্রæপই আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের হলেও এখানে উপদলীয় কন্দোল দীর্ঘ দিনের। এর সূত্র ধরে গত বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বেতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মোল্লার লোকজন প্রতিপক্ষের কাছ থেকে ৫বিঘা খাস (সরকারী) জমি দখল নেওয়ার ঘোষনা দেয়। প্রতিরোধ গড়ে তোলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের অনুসারী বর্তমান বিএনপির একাংশের আশ্রয়ে থাকা লাহেরী খা। দুই পক্ষে ভাগ হয়ে শক্তি ও সাহস যোগায় বিএনপির স্থানীয় নেতারা। ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে “ক্যাজে” করতে মাঠে নামে। সংঘর্ষ চলাকালে পাশের বনগ্রাম এলাকার আমজাদ আলী নামের এক বিএনপির কর্মী ফলাবৃদ্ধ আহত হয়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে সিয়াম উদ্দিনের ছেলে দিনমুজুর ইসলামের বসতবাড়ি ভাংচুর করে। এর পর থেকে আওয়ামী লীগ নেতা রেজাউল মোল্লার পক্ষের ৩০ পরিবারের লোকেরা মাঠে জমি চাষ করতে যেতে পারছেন না। শুক্রবার সকালে প্রতিপক্ষের অনুমতি নিয়ে মাঠে পেয়জের চারা লাগাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মহন মোল্লা (৪৫)। তাকে মাঠের অন্য শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রথম দিনের ঘটনায় ফলাবিদ্ধ আহত বিএনপি কর্মীর পক্ষে লাহেরী খা বাদি হয়ে খোকসা থানায় মামলা করেছেন। এ মামলায় বনগ্রাম ও চাদট গ্রামের ১৫ জনকে আসামী করা হয়েছে। পুনঃহামলা ভয়ে চাদট গ্রামের অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। যারা বাড়ি আছেন তারও মাঠ ঘাটে যেতে পারছে না।

শনিবার সকালে চাদট গ্রামটি ছিলো অনেকটাই নিরব। গৃহস্থ্য বাড়ির বসার জায়গা গুলো ছিলো জন শুন্য। সবাই আতঙ্কে। কেউ কথা বলতে চাচ্ছেন না। গ্রামের শেষ মাথায় বিলের ধারে দিনমুজুর ইসলাম মোল্লার বাড়ি। বাড়ির চারপাশে ঢেউ টিনের বেড়া ছিলো। ঘরেও ছিলো ঢেউটির বেড়া। হামলাকারীরা টিন গুলো কটে টুকরো টুকরো করে রেখে গেছে। প্র¯্রাব পায়খানও হামলা থেকে রেহায় পায়নি। হামলায় ক্ষত বিক্ষত ঘরেই রাত কাটাচ্ছেন দিনমুজুরের পরিবারটি। মোল্লাদের একজন সমর্থককেও মাঠে চাষের জমিতে পাওয়াযায়নি। এমনকী তাদের পুরুষ সমর্থকরাও বাড়ি ফেলে আত্মগোপন করেছে।

প্রতিপক্ষের হামলায় গৃহহীন দিনমুজুর ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানান, বুধবার সকালে গ্রামে গন্ডগোল হবে। এই খবর জানার পর তার স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। ছোট ছোট তিন সন্তান দিয়ে সে শুধু বাড়িতে ছিলো। তার বাড়ির দক্ষিন থেকে মোল্লা’রা আর পশ্চিম থেকে খা’রা কয়েকশ লোক নিয়ে ডাক ভেঙ্গে ঘরে পাশের জমিতে ঝাপিয়ে পরে। এ সময় এক পক্ষের একজন লোক তার বাড়ির মধ্য দিয়ে পালিয়ে যায়। এর পর প্রতিপক্ষ তার ঘরে ঢুকে সবকিছু কুপিয়ে টুকরো টুকরো করে রেখে যায়। হামলার আগেই সে সন্তানদের নিয়ে পালিয়ে যায়।

ইসলামের মা বৃদ্ধা জহুরা বলেন, হামলার পর পুলিশ এসেছিলো। তারা দেখে গেছে। ছেলেই সংসারের একমাত্র আয়ের মানুষ। জোন-পাট দিয়ে খাই। মামলা করলে আবার যদি হামলা হয় সেই ভয়ে আর থানায় যায়নি। এই বৃদ্ধা হামলাকারীদের সবাইকে চেনেন।

অনেক চেষ্টার পর দিনমুজুর ইসলামকে পাওয়া গেলো। তিনি জানান, মারামারির কথা শুনে সকালে গ্রাম ছেড়ে পালিয়ে যান। কারা তার বাড়ি ভেঙ্গেছেন তা তিনি দেখেন নি। এখন কার বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহর উপর বিচারের ভাড় ছেড়ে দিয়েছেন। মামলা করলে ছেলে মেয়ে নিয়ে গ্রামে থাকতে পারবে না। তাই মামলা পথে হাটছেন না।

প্রতিপক্ষের হামলায় আহত চিকিৎসাধীন মহন মোল্লা জানান, জমি অন্য লোকের। বিরোধ তাদের। তিনি এ বিবাদের মধ্যে ছিলেন না। তার পরেও এখন বিএনপির নেতাদের কাছে থাকা লাহেরী খা’র কাছ থেকে মাঠে যাওয়ার অনুমতি নিয়েছিলেন। শুক্রবার সকালে মাঠে যাওয়ার সাথে সাথে ৪/৫ জন বিএনপির ক্যাডার পেছন থেকে তার উপর হামলা করে। শুধু দু’পায়ে লাঠি দিয়ে প্রায় ১০০ টি আঘাত করেছে। হামলায় আহত তিনি এখন আর পায়ে ভর করে দাঁড়াতে পারছেন না।

তিনি আরও জানান, বিএনপির ক্যাডাররা দিন রাত গ্রামের মধ্যে মহড়া দিচ্ছে। রেজাউলের লোকদের পেলেই মারবে। এই ভয়ে তাদের অনুসারি প্রায় ৩০/৩৫টি পরিবার মাঠে জমি চাষ করতে যেতে পারছেন না। তিনি এ হামলার ঘটনায় মামলা করবেন না।

বিএনপির কর্মী ফলাবৃদ্ধের ঘটনায় দায়ের করা মামলার বাদি লাহেরী খা’র সাথে চাদট বাজারের দেখা করা হয়। তিনি কথা না বলে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করেন।

লাহেরী খা’র ভাই টুটুল খান বলেন, আওয়ামী লীগের সভাপতি রেজাউল মোল্লা গত ১৭ বছর ধরে এলাকার মানুষদের উপর অত্যাচার করেছে। এখন আবার অবৈধভাবে লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল নেওয়ার চেষ্টা করছে। গ্রামবাসী এ ঘটনার প্রতিবাদে রুখে দাড়িয়েছে।

রাজনৈতিক মামলায় জেল হাজতে থাকায় রেজাউল মোল্লার সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকী তার পরিবার অথবা প্রতিনিধিকেও পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল একটি খাস জমি দখলের চেষ্টা করছে। সেখানে স্থানীয় বিএনপির নেতারা আওয়ামী লীগের দুই পক্ষের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। হামলা এখন আর হচ্ছে না। তবে গ্রামের একটি পক্ষের কিছু লোক জমি চাষ করতে যেতে পারছেন না। শনিবারও তাদর সাথে বিএনপি কিছু কর্মীরাও মাঠে জমি চাষ করতে যেতে পারেনি বলে স্বীকার করেন এই নেতা। তিনি বিরোধ নিস্পত্তির জন্য উদ্যোগ নিয়েছেন। আগামী কাল রবিবার কৃষকরা যাতে মাঠে যেতে পারে সে বিষয়ে আজ রাতে ব্যবস্থা নেবেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, চাদটে বিএনপি দুই গ্রæপের বিরোধ। একটা বড় দল। তারা নিজেরাই সমাধান করে নিতে পারে। তাদের বিরোধে সাধারণ মানুষ ‘সাপারার’ হচ্ছে। জমি-জমার বিরোধ, তারা ইউএনও’র কাছে অথবা আমার কাছে আসতে পারে। তারা তা করছে না। মাঠের কৃষক মহনের উপর হামলা সম্পকে কেউ অভিযোগ করেনি। কেউ হামলার শিকার হলে তার (ওসির) কাছে পাঠাতে বলেন।

খোকসায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0

ষ্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কমানায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দুপুর আড়াইটায় স্থানীয় সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রয়াত জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, ইসলামী আন্দোলনের নেতা আনোয়ার খান, পৌর বিএনপির রিপন হোসেন, আয়োজক আরিফুল ইসলাম প্রমুখ।

গায়েবানা জানাজা শেষে শহীদ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির খুনিদের আটক ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ চলাকালে বাস স্ট্যান্ডের দুই প্রান্তে বাস ট্রাক সহ প্রায় শতাধিক জানবাহন আটকা পরে। ভোগান্তির শিকার হয় যাত্রীরা। পরে বিক্ষোকারীরা কর্মসূচি স্থগীত করে।

ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি সাত দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান।

জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু যোদ্ধার মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সমান কাজ করেও শিশু সামাদের হাজিরা একশো টাকা

0

ষ্টাফ রিপোর্টার

চতুর্থ শ্রেণির ছাত্র সামাদ। বয়স দশ বছর। কৃষকের পেঁয়াজের চারা রোপনের কাজ করছে। শিশু হওয়ায় তার হাজিরা দেওয়া হয় একশো টাকা। তারমত অসংখ্য শিশু-কিশোর নাম মাত্র হাজিরায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের জমিতে শীতকালীন পেঁয়াজের চারা রোপনের কাজ করছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে মাসুম প্রামনিকের ছোট ছেলে সামাদ। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। সে এখন খন্ডোকালীন কৃষি শ্রমিক। নিজের ও পরিবারের আর্থিক চাহিদার মেটাতে পেঁয়াজ ও ধান আবাদ মৌসূমে জমিতে চারা রোপণের কাজ করে। তাদের দলে চতুর্থ থেকে উচ্চ মাধ্যমিক শ্রণির শিক্ষার্থী জাহিদ, কবিরুল, সজিব, আবিরসহ ৮জন। খন্ডোকালীন অল্প বয়সী কৃষি শ্রমিকদের দৈনিক হাজিরা একশো থেকে চারশো টাকা দেওয়া হয়। এক সপ্তাহ আগে শীতকালীন পেঁয়াজের চারা রোপনের মৌসূম শুরু হয়েছে। শ্রমিকের দারুন অভাব। পূর্ণ বয়স্ক শ্রমিকের মুজরি দিতে হয় সাতশো টাকা। শিশু বা অল্পবয়স্ক শ্রমিক হলে সমস্যা নেই। কাজ সমানই করে। কিন্তু হাজিরা দিতে হয় নাম মাত্র। মাঠে পেঁয়াজের চারা রোপণের প্রতিটি দলে অর্ধেক শিশু শ্রমিক রয়েছে। পূর্ণ বয়স্ক শ্রমিকের সমান কাজও করছে শিশুরা।

বুধবার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামের সোনাপাতিল বিলে সরেজমিন যেতেই বিলের ধারে পাকা রাস্তার পাশে শিশু ও বয়স্ক শ্রমিকদের একটি দলের দেখা মিলে যায়। তখন সবে সকাল ১০টা পার হয়েছে। মাঠের মধ্যে চাষ দেওয়া জমিতে তারা সবাই থালা হাতে, খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। শ্রমিকদের মধ্যে সব থেকে ছোট সামাদ। মাটির ধারে হাতের আঙ্গুল কেটে যাওয়া থেকে রক্ষায় শিশুটি ডান হাতের পাঁচ আঙ্গুল থেকে লাল টেপ লাগিয়েছিলো। আঙ্গুল থেকে সেই টেপ খোলায় ব্যস্ত ছিলো। তার দলে কাজ করে মাধ্যমিক স্কুল ও কলেজে ছাত্ররা নাম প্রকাশে অনিহা প্রকাশ করে। শিশু সামাদের কাছে হাজিরা সম্পর্কে জানতে চাওয়ার হয়। সে জানায়, ১০০ টাকা হাজিরা আর তিন বেলা খাবার। বড় ছাত্ররা প্রতিদিন ৪০০ টাকা পর্যন্ত হাজিরা পেয়ে থাকে।

সামাদ জানায়, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। বাড়িতে বসে না থেকে নিজে ইচ্ছায় পেঁয়াজ লাগানোর কাজ নিয়েছে। এই এক মাঠে তার মত আরও প্রায় ৫০ জন স্কুল ছাত্র কাজ করছে। সে নিজেও বড় মানুষের সমান কাজ করে। কিন্তু প্রতিদিন হাজিরা দেওয়া হয় ১০০ টাকা। বড় ছাত্রদের দেওয়া হয় ৪০০ টাকা।

সে আরও জানায়, হাজিরার ক্ষেত্রে মৌসুমি শিশু শ্রমিকরা চরম বৈষম্যের শিকার। বেশী বৈষম্যের শিকার হচ্ছে সে নিজে। একটু বড় ছাত্রদের হাজিরা দেওয়া হয় ৪০০টাকা। আর তাকে দেওয়া হয় ১০০ টাকা। এভাবেই গত দুই বছর কম হাজিরায় কাজ করছে।

কৃষক আব্দুল খালেক প্রায় ৩০জন শ্রমিক নিয়ে সোনাপাতিল বিলের মধ্যে বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলছিলেন। তার শ্রমিকদের মধ্যে প্রায় অর্ধেক বিভিন্ন বয়সের ছাত্র। এই কৃষক বলেন, পেঁয়াজ ও ধানের চারা লাগানোর জন্য বড়দের সাথে শিশু শ্রমিকরা ভালো কাজ করে। ছাত্র হলে হাজিরা কমদেওয়ার একটা প্রবণতা সবার মধ্যে কাজ করে। তবে তিনি ৭০০-১০০ করেন না। একটু ধরিয়ে দেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলামের সাথে কথা বলা চেষ্টা করা হয়। তাকে ফোনে পাওয়া যায়নি। ম্যাসেস পাঠিয়েও প্রতি উত্তর মেলেনি। তবে তার অফিসের এক কর্মকর্তা জানান, তাদের অফিস প্রধান হজ্বে গেছেন।

কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল-সামি’র সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, শিশু শ্রমের বিষয়ে তাদের দপ্তরের কোন কাজ নেই।

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।

ওসমান হাদি মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এদিকে তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে পোষ্ট দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

0
লগো সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি । চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাডেমির পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রæয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

0
ছবি সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীকুÐা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান।

নিহত ৬৫ বছর বয়সী বীরু মোল্লা ওই এলাকার আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুÐা ইউনিয়ন বিএনপির আহŸায়ক ছিলেন।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা জহুরুল মোল্লা (৫৫) ওই এলাকার ইসলাম মোল্লার ছেলে ও নিহত বীরুর চাচাতো ভাই।

নিহতের ছেলে রাজিব মোল্লার অভিযোগ, জহুরুল মোল্লা তাদের কয়েকটি ইটভাটা দখল করে নিয়েছে। এ নিয়ে আগে একবার মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে তার বাবা অনুতপ্তও ছিলেন। মঙ্গলবার রাতভর জহুরুল তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে।

তিনি বলেন, “সকালে বাবা জহুরুলের কাছে বিষয়টি জানতে গেলে তাদের মধ্যে আবার বাকবিতÐা হয়। এক পর্যায়ে জহুরুল বাবাকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে জহুরুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

ওসি মমিনুজ্জামান বলেন, “পারিবারিক বিরোধের জের ধরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।” পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় এনজিও প্রতিনিধি, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ হোসেন।

কর্মশালায় বলা হয় বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করা।

ইউরোপীয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের আটটি বিভাগের ৬১ টি জেলার ৪৬৫ উপজেলা এবং ৪৪৫৭টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মশালায় গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে বলা হয় কুষ্টিয়া জেলায় ফেব্রæয়ারি ২০২৪ সাল থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতে ফৌজদারী ও দেওয়ানি মামলা মিলিয়ে মোট ৩৩১২ টি মামলা দায়ের হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার হার ৮৩.৬৩। এবং ২ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ২৫ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা মূল্য মানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

কর্মশালায় আরও বলা হয় গ্রাম আদালতের স্বল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়, পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে আইনজীবী দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...