বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 50

বিএনপির ১২ নেতাকর্মীর বাড়িতে লুটপাট করেছে আওযামী লীগ লোকেরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে আধিপত্য বিস্তারের বিরোধের জের ধরে ১২ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ও বের কালোয়া গ্রামে পৃথক এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থদের অভিযোগ, কয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য বকুল বিশ্বাসের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজীর ভাই সোহেল রানা, স্বেচ্ছাসবক লীগের সহসভাপতি ওলি জোয়াদ্দার, ৯ নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমারত সরদার ও দপ্তর সম্পাদক মিন্টু খন্দকার এবং আওয়ামী লীগের সমর্থক ইয়ারুল ও তাদের লোকজন হামলা ও লুটপাট চালিয়েছে। এতে কয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালমান এফ রহমান এবং কয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ও তাদের অন্তত ১২ টি বাড়িতে ভাংচুর করে। এ ছাড়া প্রায় ৪০ লাখ টাকার নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু ও মালামালের ক্ষয়ক্ষতি করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কালোয়া বাজার এবং পদ্মা নদীতে আধিপত্য বিস্তার নিয়ে কয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বকুল বিশ্বাসের লোকজনের সঙ্গে দ্ব›দ্ব চলছে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম ও যুবদল নেতা সালমান এফ রহমানের। এ নিয়ে গত ১ নভেম্বর কালোয়া বাজারে উভয়পক্ষের সংঘর্ষে রাশিদুল গ্রæপের দুই জন আহত হয়েছিল এবং উভয়পক্ষের বেশকিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেদিনের ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা করেন। এসবের জের ধরে শুক্রবার সন্ধায় বকুল গ্রæপের আওয়ামী লীগ নেতারা রাশিদুল গ্রæপের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে সরেজমিন সুলতানপুর গ্রামে গিয়ে দেখা যায়, যুবদল নেতা সালমানের পাকা বাড়ির সবকটি কাঁচের জানালা ভাঙা। ঘরের ভিতরের আসবাব ও মালামাল অগোছালো। তাতেও ভাঙা ক্ষত। গোয়ালঘরে নেই গবাদিপশু। সাবমার্সিবল পাম্পটি নেই। স্বজনরা ভিড় করেছে বাড়িতে।

এ সময় সালমানের মা শেফালী খাতুন বলেন, ভয়ে ছেলে মাসখানেক হলো বাড়ি থাকেনা। শুক্রবার বাদ মাগরিব ইয়ারুল, সোহেল, মাসুম, নাজমুল, ফিরোজসহ অনেক লোকজন অস্ত্রসস্ত্রসহ বাড়িতে হামলা করে। ঘরের জানালা, আসবাব ভাঙচুর করে নগদ টাকা, সোনা, দুইটি গরু লুট করে নিয়ে গেছে।

কয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সালমানের বাবা মতিউর রহমান। তিনি বলেন, আমরা বিএনপি করি। এতোদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদাবাজী করেছে। এখনও চাঁদা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানায় মামলা করা হবে।

বের কালোয়া গ্রামে গিয়ে দেখা যায়, বেশকিছু বাড়িতে ব্যাপক ভাঙচুরের ক্ষত। আতঙ্কিত নারী, শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় সজিবের স্ত্রী লিপি খাতুন বলেন, সন্ধ্যার পরে আওয়ামী লীগের শত শত মানুষ গ্রামে হামলা করে। আমার বাড়িসহ অনেকের বাড়িতেই লুটপাট করেছে। এতে আমার এক লাখ টাকা ক্ষতি হয়েছে।

শোভাযাত্রা

0

মোটর সাইকেল শোভাযাত্রার পরদিন সংহতি দিবসের সমাবেশ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রাথীর সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী কনভার্টিবল (হুট খোলা) গাড়িতে শোভা যাত্রায় অংশ নেন। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসা বাজারের প্রধান সড়ক থেকে ছবিটি তোলা। এদিন দুপুর থেকে স্থানীয় বাসস্ট্যান্ডে বিএনপির একাংশের সমাবেশে যোগদেন তিনি।

ধান মাড়াই

0

নতুন ধান কাটা শুরু হয়েছে। কৃষকের বাড়ির আঙ্গিনায় ধান মাড়াই করার জায়গা নেই। তাই রাস্তায় ধান মাড়াই করছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া রেলগেট থেকে ছবিটি তোলা।

খোকসায় গভীর রাতে হামলা পাল্টা হামলা, ৬ বাড়ি ভাঙচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গভীর রাতে হামলা পাল্টা হামলা চালিয়ে ৬টি বাড়ি ভাংচুর ও লুট পাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিনগত রাত ৩টার দিকে ওসমানপুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়ায় এ হামলা পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রবাসী এক নারী শ্রমিকের বাড়ি তার দুই ভাই ও এক চাচাতো ভাইয়ের বাড়িতে হামলা করা হয়। হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ২ বাড়িতে। হামলায় এক গৃহবধূসহ ৪ জন আহত হয়েছেন। গত ৫ বছরের দুই বাহিনীর দুর্বৃত্তরা কমপক্ষে ২০বার হামলা পাল্টা হামলা চালিয়েছে। লুট করে নিয়েগেছে গরু ছাগলসহ সংসারের নিত্য প্রয়জনীয় জিনিস পত্র। প্রতি রাতেই হামলা পাল্টা হামলার ভয় নিয়ে গ্রামটির বৌ ঝিড়া ঘরে ঘুমতে যায়।

এ রাতে হামলা করা হয় সাবেক মেম্বর ওয়াজেদ আলী, সাগর আলী, প্রবাসী নারী শ্রমিক বিথি খাতুন, এনামূল, মিটন ও মিন্টুর বাড়িতে। এ হামলায় আহত হয়েছে মিন্টুর স্ত্রী রেহানা খাতুন, সাগর আলীসহ আরও দুই নারী। দুই পক্ষের লোকেরাই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোকসা থানা পুলিশ বলছে, গড়াই নদীই পশ্চিম পারের ওসমানপুর ইউনিয়নের আইন শৃক্সক্ষলা নিয়ন্ত্রনের প্রধান অন্তরায় নদী। পুলিশ নৌকায় উঠলেই সন্ত্রাসীদের কাছে খবর পৌঁছে যায়। গড়াই নদী পারাপার সমস্যার কারনেই বিবাদমান অস্ত্রবাজ গ্রæপ নিয়ন্ত্রন করা যাচ্ছে না।

বৃহস্পতিবার বিকালে ঘটনা স্থল কলপাড়ায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রবাসী নারী শ্রমিক বিথির বাড়িতে হামলা করা হয়। হামলা হয়েছে তার ভাইদের বাড়িতে। নতুন পুরাতন টিনের বেড়া গুলো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে রেখে গেছে হামলাকারীরা। এখানেই এক নারী দাবি করেন হামলাকারীরা তার ঘরের টিনের সাফবাক্সটিও নিয়ে গেছে। তার ঘরে আর কিছু রেখে যায়নি। পুনঃ হামলার ভয়ে মিটন এর স্ত্রী সুমি খাতুন ঘরে তালা ঝুলিয়ে বাবার বাড়ি চলে গেছে।

ঘাট পাড় হয়ে দেখা হয় সাবেক মেম্বর আয়াজেদ আলীর সাথে। তিনি জানান, অসুস্থ্য মায়ের পাশের ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা হঠাৎ তার বাড়ির বিদ্যুতের মিটার ভেঙ্গে দেয়। বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলা করে তার থাকার ঘরে জানালায়। প্রতিপক্ষের হামলাকারীরা তাজু শেখের ছেলের সাগরের ঘরের দরজা ভেঙ্গে তাকে উঠানে নিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সকালে থানা পুলিশ এসে প্রতিপক্ষের লোকদের নিয়ন্ত্রন থেকে রাতে লুট করে নিয়ে যাওয়া কয়েকটি ছাগল উদ্ধার করে। পরে ছাগল গুলো মালিকদের কাছে ফেরৎ দিয়েছে। এ ছাড়া প্রতিপক্ষের বাড়ি থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

প্রতিপক্ষের হামলায় আহত মিন্টুর স্ত্রী রেহানা খাতুন জানান, স্বামী সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় প্রতিপক্ষের লোকেরা তার ঘরে হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে অসুস্থ্য স্বামীকে রক্ষা করার অপরাধে তার উপর হামলা চালানো হয়। এ নারী তার পায়ের ক্ষত স্থান দেখান।

প্রবাসী নারী শ্রমিক বিথি খাতুন জানান, ৫মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হলেন। দেশে ফেরার কয়েক দিনের মাথায় তার বাড়িতে প্রথম বার হামলা হয়। হামলা কারীরা তার এমিটিশনের গহনাও নিয়ে গিয়ে ছিলো। এখন আর সে নিজের বাবার বাড়িতে টাকা পয়সাও রাখেন না।

এনামূলের স্ত্রী চম্পা খাতুন জানান, গত ৫ বছর ধরে প্রতিরাতেই হামলার আতঙ্ক নিয়ে ঘুমাতে যান। বুধবার রাতে দুই পুত্রবধূ নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৪ টার দিকে হামলকারীরা তার স্বামীর নাম ধরে ডাক দিলেই তিনি পুত্রবধূদের ঘরে তালা দিয়ে বেড়িয়ে আসেন। তার চেনা এক হামলাকারী তার হাতে পিস্তল দিয়ে আঘাত করে। তার চোখের সামনে তার ঘর থেকে টিনের সাফবাক্স পর্যন্ত লুট করে নিয়ে গেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ওই এলাকায় এতোদিন পাপ্পু ও বর্তমান মেম্বর সামিরুল গ্রæপের বিবাদ ছিলো। সান্টু নামের আর একজন নতুন করে যোগ হওয়ায় বিরোধে নতুন মাত্রা পেয়েছে। তিনি এই ক্যাডারদের নিয়ন্ত্রনে চেষ্টা করছেন। পুলিশ নৌকায় উঠনেই ওরা খবর পেয়ে যায়। আর কোন গ্রæপের ট্রেস পওয়া যায় না। বুধবার রাতের হামলার ঘটনায় দুই পক্ষ থানায় আসবে। কেউ মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা স্থলে টহল পুলিশ রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া- ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির মনোনিত সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনু্ষ্িঠত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে কুমারখালী হলবাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে খোকসা- কুমারখালীর তৃনমূল বিএনপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল। এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোমেনুল হক পলাশ, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বিএনপি নেতা আলী নেওয়াজ জানান, দেশের বর্তমান জটিল, উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে কুষ্টিয়া-৪ আসন সম্পর্কে জানাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন খোকসা কুমারখালী আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু বিগত ১৭ বছর মেহেদী আহমেদ রুমী মাঠে ছিলেন না। মানুষের কাছে মেহেদী আহমেদ রুমী একজন গণবিচ্ছিন্ন নেতা। গত বছরের ৫ আগস্টের পর তিনি হঠাৎ করেই উদয় হয়ে কোন ক্যারিশমায় তিনি মনোনয়ন নিয়ে আসলেন আমাদের জানা নাই? অন্যদিকে বিগত ১৭বছরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক জুলুম, নির্যাতন, হামলা-মামলা নিয়ে দলীয় নেতা কর্মী ও মানুষের উপকার করেছেন।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ভোটের সমীকরণে কুমারখালী উপজেলায় প্রায় দুই লাখ ৯৮ হাজার ভোট এবং খোকসা উপজেলায় প্রায় এক লাখ ১৫ হাজার ভোট। কুমারখালীতে দ্বিগুনের বেশি ভোট সত্বেও কুমারখালী উপজেলার জনগণের আশা আকাঙ্খার প্রতি লক্ষ্য না রেখে প্রতিবারই খোকসা উপজেলা হতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। সুতরাং আসন্ন নির্বাচনে প্রার্থী পরিবর্তন করা না হলে এই আসনে বিএনপির প্রার্থীর ভরাডুবি হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে বলেন, জনগণের আশা এবং তুরমান নেতাকর্মীদের প্রত্যাশা মূল্যায়ন না করে সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীকে মনোনয়ন দেওয়ায় ক্ষুদ্ধ সকলেই। মনোনয়ন পরিবর্তন করে আনছার কে না দিলে এই আসনে বিএনপির ভরাডুবির শঙ্কা রয়েছে। রসজন্য ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের জন্য তৃনমূল বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সংবাদ সম্মেলন করা হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলন শেষে কয়ক শত তৃনমূল বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কুমারখালী হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশন বাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সড়ক আটকে অবরোধ করেন। এতে সাময়িক ভোগান্তিতে পড়েন সাধাররণ জনগণ।

কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার ৮৮০ জন সরিষা, পেয়াঁজ, ডাল, তেল, সবজিসহ হরেকরকম বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সব বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।

উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রাসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ -২৬ অর্থবছরের দুই হাজার ৩৪০ জন সরিষা চাষী, ৩২০ জন পেঁয়াজ চাষী, ৪০ জন সূর্যমুখী চাষকে বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫০ জন বাদাম চাষী, ৫৫০ জন মশুর ডাল চাষী, বীজ সার প্রদান করা হয়েছে। ৯০ জন খেসারী চাষী, ৪০ জন অড়হর চাষী, বীজ সার প্রদান করা হয়েছে। ৪৫০ জন কৃষক – কৃষাণী কে ৭ প্রকারের সবজি বীজ প্রদান হয়েছে।

খোকসা-কুমারখালী আসনে বিএনপি জামায়াতে মূল লড়াই হবে

0

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে বিএনপির মনোনিত সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথে প্রতিদ্ব›িদ্বতা করবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনিত প্রার্থী আফজাল হোসেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসটিতে বিএনপি তিনবার বিজয় লাভ করে। প্রক্ষান্তরে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতায় আসতে পারেনি। বিগত জাতীয় সংসদ নির্বাচন গুলোতে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা সর্বাধিক পাঁচবার নির্বাচিত হয়েছেন। জাসদের প্রার্থীরা একবার ও স্বতন্ত্র প্রার্থীরা দুইবার বিজয়ী হয়।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ আসনের ভোটের হিসাব পাল্টেছে। বিএনপির মধ্যে অনৈক্য থাকলেও ভোটের মাঠে এক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী একটু সুবিধা জনক অবস্থানে থাকতে পারে।

তবে জামায়াতের মধ্যে রাজনৈতিক অনৈক্য নেই। নতুন প্রার্থী আফজাল হোসেনকে নিয়ে দলটি সুবিধা জনক স্থানে রয়েছেন।

আসনটির ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

জামায়াতের আমির হামজার লড়বেন বিএনপির জাকির হোসেন সাথে

0

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাথে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা লড়বেন।

কুষ্টিয়ায় ৩ (সদর) আসনে প্রার্থীদের চুড়ান্ত মনোনয়নে প্রার্থী করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেনকে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুষ্টিয়া সদরে আসনে ইতোমধ্যেই জামায়াতে ইসলামী মুফতি আমির হামজাকে মনোনয়ন দিয়ে। এ আসনের নির্বাচন হবে হাড্ডা হাড্ডি।

জেলার অন্য তিনটি আসনে ধানের শীষ পাওয়া অন্য প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী মনোনয়ন পেয়েছেন।

৬৩ আসন খালি রাখলো বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। বাঁকি ৬৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সংশোধনী আসতে পারে।

চূড়ান্ত না হওয়া আসনগুলো হলো:

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৩, খুলনা-১, পটুয়াখালী-২ ও ৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর-১ ও ৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪ ও ৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬, কুমিল্লা-২ ও ৭, লক্ষীপুর-১ ও ৪, চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ এবং কক্সবাজার-২।

২৩৭ আসনে ধানের শীষের সম্ভব্য প্রার্থীর নাম ঘোষনা

0

কুষ্টিয়ার চারটিতে নতুন ও পুরাতন যাঁরা এলেন

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সম্ভব্য তালিকায় কুষ্টিয়ার চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার চার টি আসনের সম্ভব্য প্রার্থী তালিকায় রয়েছে, ১ আসন (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, ২ আসন (ভেড়ামারা-মিরপুর) ব্যারিষ্টার রাগীব রউফ চৌধরী, ৩ আসন (কুষ্টিয়া সদর) সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন ও ৪ আসন (খোকসা-কুমারখালী) সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী রয়েছেন।

সর্বশেষ সংবাদ

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...