মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 86

কলা পাতায় ছিন্নি

0

জুমার নামাজ শেষে পরিবারের জন্য মসজিদে দোয়া খায়ের কররেন মুসল্লিরা। তাদের সন্মানে একটু মিষ্টি জাতীয় ছিন্নি’র (সিন্নি) আয়োজন করা হয়েছে। শিশু আয়শা’র দায়িত্ব পরেছে মসজিদে কলাপাতা পৌচ্ছে দেওয়ার। কলাপাতা নিয়ে অতি সন্তর্পণে মসজিদে ঢুকছে শিশুটি। শুক্রবার দুপুরের কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে থেকে ছবিটি ধারণ করা।

আরও পড়ুন – অটোচালককে হত্যা করে অটো ছিনতাই

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

অটোচালককে হত্যা করে অটো ছিনতাই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় মহাসড়কের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হোমিও কলেজসংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত রফিকুল কুষ্টিয়া শহরতলীর মোল্লাপাড়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শহরের আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মোল্লাতেঘরিয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ শুরু করেন।

নিহতের মা হালিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সারারাত অনেক খোঁজা-খুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। সকালে জানতে পারি, ওর মরদেহ গাছের সঙ্গে ঝুলছে। তিনি দাবি করেন তার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।

রফিকুলের ছেলে নিলয় জানান, প্রতিদিনের মতো সকালে বাবা ব্যাটারি চালিত অটো নিয়ে বের হয়ে যান। এরপর রাতে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। কুমারখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে জানতে পারেন, তার বাবার লাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার দাবি, হত্যার পর দুর্বৃত্তরা অটো ছিনিয়ে নিয়ে গেছে।

নিহতের সহকর্মী পারভেজ তপু বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আজানের সময় রফিকুলের সঙ্গে তার দেখা হয়েছিল। কিস্তির টাকা পরিশোধ করে হাসিমুখে চলে যান। আজ শুনলাম, সে আর বেঁচে নেই। তিনি একজন ভালো মানুষ ছিলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

আরও পড়ুন – এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।

এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিকাল ৩টার দিকে এসএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থী রাব্বি বিশ্বাস (১৭) নিজে বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে রমানাথপুর কলেজিএট স্কুলে থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ইংরেজি দুই পেপার সহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।

বিষপানে অসুস্থ্য ছাত্রের বন্ধু ও পরিবার সূত্রে জানা গেছে, মোবাইলে ম্যাসেজে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয় নিশ্চিত হয়। ছাত্রটিকে তার মা জাহানারা কটু কথা বলে। এর পর সে তার নিজের ঘরে ঘাস মারা বিষপান করে। এক পর্যায়ে পরিবারের লোক ঘটনাটি বুঝতে পেতে রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।

অসুস্থ্য পরীক্ষার্থীর সহপাঠি নাম প্রকাশ না করার শর্তে জানান, রাব্বি নিয়মিত ছাত্র। পড়া লেখায়ও ভালো। কিন্তু লিখতে পারে না। বিশেষ করে ইংরেজি হাতের লেখা খুবই খারাপ।

পরীক্ষার্থীর বাবা চান্নু বিশ্বাস অসুস্থ্য ছেলের সাথে হাসপাতালেই ছিলেন। তিনি কথা বলতে রাজি হননি। শুধু জানান তিনি সকাল থেকে জানিপুর বাজারে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

আরও পড়ুন – মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

জরুরী বিভাগে কর্তব্যরত কোন মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। তবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খোলা আকাশের নিচে …..

0

খোলা আকাশের নিচে সরকারী বরাদ্দে পাওয়া গাড়ি গুলো ঘাস লতা পাতায় আকঁড়ে ধরেছে। এর মধ্যে রয়েছে দুটি রোলার, (রাস্তার কাজে ব্যবহার হয়) তিনটি পিকাপ ভ্যানসহ ৬ টি গাড়ি। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে। ঝড়ে গাছ পড়ে নতুন একটি পিকাপ ভ্যান দুমড়ে মুচড়ে যায়, আর মেরামত করা হয়নি। বাঁকীগুলো ভালো ছিল। কিন্তু খোলা আকাশের নিচে গাড়ি গুলো ফেলে রাখায় সে গুলোও অচল হয়ে গেছে। দুই যুগেও কর্তৃপক্ষ সংরক্ষন বা মেরামতের উদ্যোগ নেয়নি। খোকসা পৌর ভবনের সামনে ও পেছন ফেলে রাখা গাড়ি গুলোর ছবিটি রবিবার তোলা।

আরও পড়ুন – মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

 

মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

0

“ ২০ টাকার আলু ১০ টায়। ৫০ কেজির বস্তা ৫০০ টাকায়। মাটির দরে আলু কিনুন, কৃষক বাঁচা”। মাইকে এই শ্লোগাান প্রচার করে বিক্রি করা হচ্ছে আলু। ক্রেতারা হুমরী খেয়ে কিনলেন। মঙ্গলবার বিকালে হঠাৎ করে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডের পূর্বপাশে খোলা আকাশের নিচে একটি পিকাপ থেকে কয়েকশো বস্তা আলু নামিয়ে মাইকে প্রচার করে বিক্রি শুরু হয়। মহুত্যে সব আলু বিক্রি হয়ে যায়। প্রতি বস্তা ৫০০ টাকা। এক দর। আলুর মানও ছিলো ভালো।

আরও পড়ুন – খোকসায় শ্রমীক লীগ নেতা আটক

খোকসায় শ্রমীক লীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ সিরাজুল ইসলামকে আটক করেছে।

সোমবার দিনগত রাতে থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক সিরাজুল খোকসা চর পাড়া গ্রামের তেছেম আলীর ছেলে। তিনি উপজেরা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, খোকসা থানাধীন খোকসা চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে ২৪ মে তারিখে খোকসা থানায় দায়ের কৃত ১০ নম্বর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – কাঙ্খিত ট্রফি

আটক সিরাজুলের বিরুদ্ধে ডাকাতির, আগ্নেয় অস্ত্র ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে।

কাঙ্খিত ট্রফি

0

দুই বন্ধুর দুটি ফুটবল দলের মধ্যে খেলা। বিজয়ীদের ট্রফি দিতে হবে। তাই দুই দল সমান টাকা দিয়ে ট্রফি কেনা হয়েছে। ত্রিশ মিনিট রুদ্ধশ্বাস চেষ্টায় কেউ জয়ের লক্ষে পৌছাতে পারলো না। অবশেষে ট্রাইব্রেকারে ১-০ গোলে বিজয় নির্ধারণ হলো। নিজেদের টাকায় কেনা ট্রফিটি বিজয়ীদের হাতে তুলে দিলেন ম্যাচ রেফারি। শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি মাঠ থেকে ট্রফি দেওয়ার ছবিটি তোলা।

আরও পড়ুন – জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করা পুলিশ সদস্য বরখাস্ত

জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করা পুলিশ সদস্য বরখাস্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকালের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠেন ছাত্র সমাজ। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার ছুটি বাতিল করা হয়েছে। ওই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন। এরপর তিনি আর কাজে ফেরেননি। তিনি আত্মগোপনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল। তার ছুটি বাতিল করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – খোকসায় খেয়া ঘাট নিয়ে সমঝোথা বৈঠকে ইজারাদারের উপর হামলা

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত। ছুটিতে গিয়ে ফেসবুকে পোস্ট দেন।

খোকসায় খেয়া ঘাট নিয়ে সমঝোথা বৈঠকে ইজারাদারের উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় গড়াই নদীর বনগ্রাম খেয়া ঘাট নিয়ে বিরোধের সমঝোথা বৈঠক চলাকালে ইজাদারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম-সারুটিয়া খেয়া ঘাটের ইজারাদারের সাথে স্থানীয়দের একটি সমযোথা বৈঠক শুরু হয়। এর কিছু সময় পর হঠাৎ করেই ঘাটের ইজারাদার মোয়াজ্জেম হোসেন ও তার লোকদের উপর স্থানীয়রা হামলা করে। ভাইরাল হওয়া ভিডিওতে ইজারাদার ও তার লোকদের উপর চেয়ার দিয়ে হামলার দৃশ্য দেখা যাচ্ছে। হামলায় ইজারাদার মোয়াজ্জেম হোসেন ও তার ভাই সাংবাদিক ফিরোজ হোসেন আহত হন। আহতদের প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। পরে রাতেই আহত ফিরোজ হোসেনকে কুষ্টিয়া ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।

রাত ৯ টার দিকে মুঠো ফোনে সাংবাদিক ফিরোজ হোসেনের সাথে কথা বলা হলে তিনি জানান, তার ভাই মোয়াজ্জেম হোসেন ১ লাখ ২৫ হাজার টাকায় জেলা পরিষদ থেকে খোকসার বনগ্রাম ও ঝিনাইদহের সারুটিয়ার মধ্যকার খেয়া ঘাট ইজারা নেন। ইজারার শর্ত অনুয়ায়ী চলতি জুলাই মাসের ১ তারিখে তারা ঘাটের দখল নিতে যায়। কিন্তু স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা তাদের ঘাট থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় শুক্রবার বিকালে স্থানীয়দের সাথে সমঝোথা বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে ঘাটের বর্তমান দখলদাররা তাদের উপর হামলা করে।

তিনি আরও বলেন, তার ভাই ঘাটের বৈধ ইজারাদার। তারা স্থানীয় গন্যমান ব্যক্তিদের মাধ্যমে সমঝোথা করার চেষ্টা করেন। ঘাটের দখল ও পরিচালনায় বাঁধা দিলে ঘাট পারাপার ব্যহত হবে। হামলায় তার বামহাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে লাঞ্ছিত করা হয়েছে। প্রয়োজনে তিনি প্রশাসনের কাছে যাবেন।

মধ্যস্থতাকারী বিএনপি নেতা আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, বংশ পরম্পরায় প্রায় ২শ বছর ধরে বর্তমান মাঝি (পাটনি) এলাকাবাসীদের ঘাট পারাপার করে আসছেন। এবারই প্রথম বাইরের ইজারাদার ঘাট নিয়েছে। এ ঘটনায় নদীর দুই পারের সাত গ্রামের মানুষ ক্ষুদ্ধ হয়েছেন।

আরও পড়ুন – গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, শুক্রবার বৈঠকে ঘাটের ইজারাদার ও গ্রাম বাসীর মধ্যে মধ্যস্থতার পর্যায়ে চলে এসেছিল। কিন্তু তখন নদী পারের কিছু লোক এই হামলার ঘটনা ঘটায়। তবে বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোথার পক্রিয়ার এসে গেছে।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...