বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 55

পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ানের উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে খেলতে গিয়ে আরিয়ান নামে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক আমানুল্লাহ বিশ্বাসের ছেলে। তাকে উদ্ধারে রবিবার সকাল ৮টা থেকে নদীতে অভিযান শুরু করেছেন রাজশাহী বিভাগের ৬ সদস্যের একটি ডুবুরি দল। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মানদীর কোল থেকে প্রায় ৫০০ গজ দুরে চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রাম। সেখানে কৃষক আমানুল্লাহ বিশ্বাসের বসবাস। শনিবার সকালে তিনি পদ্মানদীর কোল পাড়ি দিয়ে জমিতে চাষাবাদ করতে যান। সেসময় শিশু আরিয়ান তার সঙ্গে যাওয়ার জন্য বায়না শুরু করে। সেসময় স্বজনরা তাকে বাড়িতে ধরে রাখেন এবং বাবা জমিতে চলে যান। পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। আনুমানিক দুপুর দুইটার দিকে আরিয়ানের কোথাও সন্ধান না পেয়ে নদীতে খোঁজাখুঁজি করা হয়। পরে পাবনার ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুবুরি দলকে খবর দেন তারা। আর রবিবার সকাল আটটায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আরিয়ানের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে পদ্মানদীর কোল। কোলের পাড়ে উৎসুক জনতা ও স্বজনদের ভিড়। নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ সময় আরিয়ানের দাদা বাদশা বিশ্বাস বলেন, সকালে ছেলে কোলের ওপারে জমিচাষে গেছে। তখন নাতি ছেলে যাওয়ার জন্য কান্না শুরু করে। সেসময় তাকে বুঝিয়ে থামানো হয়। কিছুক্ষণ পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। এরপর দুইটার দিক থেকে তাকে আর পাওয়া যায়নি। তার ভাষ্য, আরিয়ান প্রায়ই নদীর ধারে খেলত। হয়তো খেলতে এসে নদীতে ডুবে গেছে।

স্থানীয় বাসিন্দা রওশন মালিথা বলেন, দুপুর একটার দিকে নদীপাড়ে আরিয়ানকে খেলতে দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম ওকে আর পাওয়া যাচ্ছেনা। তার ভাষ্য, আরিয়ান হতো ফের নদীধারে খেলতে এসে পানিকে পড়ে গেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ৬ সদস্যের দল নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নদীতে স্রোতও আছে। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত আছে।

বিকাল পৌনে তিনটার দিকে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ ফোনে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও আরিয়ানকে পাওয়া যায়নি।

বালুরঘাট দুর্বৃত্তদের হামলর অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

0

‎কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারাকৃত বালুরঘাট আগ্নেয়াস্ত্রসহ হামলা ও লুটপাটের অভিযোগের উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

‎আহতরা হলেন- লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন ( পায়ে গুলিবিদ্ধ), ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্তু।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীতে ড্রেজিংকৃত তোলা বালুর ইজারা পাই স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই বালু তুলছেন ঠিকাদারের লোকজন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০ -১২ জন হামলা চালিয়ে লুটপাট করে দ্রæত চলে যায়।

শনিবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০ – ১২ দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করা হবে।

‎কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা

0

দ্রোহ অনরাইন ডেস্ক

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন তারা।

এর আগে, এদিন বিকল সাড়ে ৪টায় জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়।

জুলাই সনদ স্বাক্ষরের এ অনুষ্ঠানে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

তবে, জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ- এই চার দলও জুলাই সনদে স্বাক্ষর করেনি।

এর আগে, জুলাইয়ের বীর যোদ্ধাদের সঙ্গে বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নং দফা পরিবর্তন করা হয়েছে। এমনটি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই বীর যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫ নং দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের মাধ্যমে সংঘটিত সব হত্যাকান্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তাল বীজের শাঁস

0

হেমন্তের শুরুতেই তালের ফেলে দেওয়া বীজের শাঁস হয়। শিশুরা লোভনীয় স্বাদের শাঁস খাবে। তাই গ্রামের পাকা রাস্তার ইটের এজিং এর উপর রেখে শক্ত তাল বীজ কেটে শাঁস বেড় করেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রাম থেকে ছবিটি তোলা।

খোকসার শাহিন হত্যা মামলায় আটক আসামী আদালতে জবানবন্দি

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় মাদকের মূল পরিশোধের বিরোধে খুন হওয়া শাহিন হত্যায় জড়িত রাকিবুল ইসলাম রাহুলকে আটক করেছে থানা পুলিশ।

শাহিন মৃতদেহ উদ্ধারের তৃতীয় দিন শুক্রবার সকালে থানা পুলিশ নিশ্চিত করে এ হত্যার একমাত্র আসামী রাকিবুল ইসলাম রাহুলকে আটক করা হয়েছে। সে মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। একই সাথে নিহতের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। আটক রাহুলকে বিজ্ঞ আদালতে তোলা হয়। সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করছে।

এ দিন (শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটার পর খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইমলাম জানান, আটক রাহুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত খোকসায় তোলা হয়েছে। ১৬৪ ধারায় আটক আসামী স্বীকার উক্তি মুলক জবান বন্দিতে মাদক কেনার পর মূল্য পরিশোধ নিয়ে বিক্রেতা শাহিনের সাথে বিরোধ হয়। এ ঘটনায় কয়েক মিনিট পর সে একা শাহিনের গলায় প্লাষ্টিকের দঁড়ি পেঁচিয়ে হত্যা করে।

তিনি আর জানান, শাহিন চিহ্নিত মাদক বিক্রেতা। ১২ অক্টোবর রাতে শাহিনের কাছ থেকে রাহুল ২ পিস ইয়া ট্যাবলেট খরিদ করে সেবণ করে রাহুল। বড়ির মূল্য পরিশোধ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে গায়ে হাত তোলার পর্যায়ে পৌচ্ছায়। এ ঘটনাকে কেন্দ্র রাহুল পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা করে।

রবিবার দুপুরে শাহিন বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। নিখোঁজের তিন দিনের মাথায় মঙ্গলবার বিকালে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়ার নির্মানাধীর একটি বাড়ি থেকে শাহিন (৩৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় হত্যা মামলা হয়। যার নং ০৪ তারিখ ১৫/১০/২৫ইং)। নিহত শাহিন মাঠপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে।

খোকসায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার খোকসা উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষক কর্মচারীরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রিয়াজ উদ্দিন, সৈয়দ আবু ওবায়দুল্লাহ, মারুফ হোসেন, সাইফুদ্দিন মজনু, সাইফুর রহমান (আল আমিন), আব্দুল কুদ্দুস, মাহফুজা সুলতানা (শান্তি), আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল বাশার সিদ্দিকী।

পরে তার শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদীপ্ত রায় দীপনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান করেন।

কুষ্টিয়ায় আইনজীবীদের সাথে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই হত্যাকান্ডের বিচার সহ সরকার তার সব প্রতিশ্রæতি রক্ষা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রæতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রæততার সাথে বিচার কার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের আদালত গুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে তার কিছু সুফল ও পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রæত শেষ হয় সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামি পক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় খুব শীঘ্রই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।

এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

খোকসা কলেজের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষের কক্ষে তালা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রায় ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষে তালা দিয়ে আটকে রাখেন শিক্ষক কর্মচারীরা। প্রায় ২ ঘন্টা পর স্থানীয় প্রশাসনের মধ্যস্ততায় শর্ত সাপেক্ষে তাকে মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান বেলাল উদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় তিনি তার বিভাগে অফিসে একাই ছিলেন। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসে দরজায় তালা দিয়ে কলেজের শিক্ষক কর্মচারীরা তার দরজার সামনে অবস্থান নেয়। এ ভাবেই চলতে থাকে প্রায় ২ ঘন্টা। অবশেষে বেলা ২ টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষের যৌথ উদ্যোগে অভিযোগকারী শিক্ষক কর্মচারীদের সাথে আলোচনা সাপেক্ষে অবরুদ্ধ সাবেক অধ্যক্ষের কক্ষের তারা খুলে দেন।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের সাথে তার কক্ষেই অভিযোগ কারীদের মুখোমুখি করানো হয়। প্রায় ১ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক চলে। পরে প্রশাসন ও বর্তমান অধ্যক্ষের পক্ষ থেকে সাংবাদিদের বিফিং করা হয়।

সাবেক অধ্যক্ষ বেলার উদ্দিনের কক্ষের সামনে অবস্থান নেওয়া শিক্ষক শামসুল আলম, নাহিদুল ইসলাম, শরাফত আলীসহ অন্যরা অভিযোগ করেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে ছিলেন প্রায় ১৩ মাস। এ সময়ের মধ্যে কলেজের ১৬ জন অত্যাবশ্যক কর্মচারীর ৫ মাসের বেতন ভাতার সাড়ে সাত লাখ টাকা, একই সময়ে অনুষ্ঠিত ৬টি বোর্ড ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ব্যয়ের ১২ লাখ ৪০ হাজার টাকা সহ ৩২ হিসাবের মোট প্রায় ৭২ লাখ টাকা আত্মসাত করেছেন।

শিক্ষকরা স্পষ্ঠ অভিযোগ করেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন ও প্রধান অফিস সহকারী নাজমূল হুদা রাসেল এই টাকা আত্মসাত করেছেন। ইতোমধ্যে কলেজের অভ্যন্তরীন অডিটে টাকা আত্মসাতের অভিযোগের প্রমান মিলেছে বলেও তারা দাবি করেন। তারা আরও বলেন, সাবেক অধ্যক্ষের কাছে আত্মসাতের চাকা ফেরত চাওয়া তিনি গা ঢাকা দিয়েছিলেন। দীর্ঘ দিন পর বৃহস্পতিবার তিনি কলেজে আসার সাথে সাথে বাধ্য হয়ে তারা তালা দিয়ে আটকে দিয়েছেন।

অবরুদ্ধ অবস্থায় জানালা দিয়ে সমকাল প্রতিনিধির সাথে কথা বলার সময় অভিযোগ অস্বীকার করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন। তিনি বলেন, পূর্ববর্তী অধ্যক্ষ প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা দেনা রেখে গিয়েছিলেন। তিনি ব্যাংকে প্রায় দেড় লাখ টাকা রেখে এসেছেন। এর মধ্যে কোন ঘাপলা হলে তার জন্য অফিস সহকারী নাজমূল হুদা রাসেল দায়ি।

কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকালী নাজমূল হুদা রাসেল নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন অধ্যক্ষ বিভিন্ন চেকের মাধ্যমে টাকা নিয়ে গেছে।

কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযেগ ওঠায় তিনি ৩ সদস্যের অডিট কমিটি করে অডিট করিয়েছেন। সেখানে অনেক টাকা আত্মসাতের অডিট আপত্তি উঠেছে। এ থেকে আত্মসাতের সত্যতা পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন, দুই পক্ষকেই তারা মুখোমুখি করেছিলেন। অভিযোগ অনেক। আরও কয়েক দফায় বৈঠকের পর অভিযোগের সত্য মিথ্যা বোঝা যাবে। তখন ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ, তিন ট্রেনের যাত্রী ভোগান্তি

0

স্টাফ রিপোর্টার

পোড়াদহ- রাজবাড়ী রেল রুটের খোকসায় একটি ঝুকি পূর্ণ রেল ক্রসিং এ গেট ও গেট ম্যানেসর দাবিতে রেল লাইন অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় তিনটি ট্রেনের প্রায় এক হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে ১০টা ৪০মিনিট পর্যন্ত খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের রেল
ক্রসিং লাল কাপড় ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদাহ গামী সাটেল ট্রেনটি আটকে দেয় তারা। অবরোধের ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া গামী মধুমতি এক্সেপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন দুটিও খোকসা ও পাংশা ষ্টেশনে যাত্র বিরতি দিয়ে অপেক্ষা করে। আটকা পরা তিনটি ট্রেনের এক হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

অবরোধে পরা সাটেল ট্রেনের পরিচালক আবু নাইম ও চালক সুরুজ আলী বিক্ষোভ কারীদর শান্ত করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যেতে থাকে। প্রায় এক ঘন্টা ৩৫ মিনিট পর খোকসার ষ্টেশন মাষ্টার সুজন সরকার ঘটনা স্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে আটক সাটেল ট্রেনটি পাস করান। পরবর্তী সময়ে বিভিন্ন ষ্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন গুলোও গন্তব্যে যাত্রা করে।

বিক্ষোভকারীরা জানান, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ঈশ্বরদী থেকে ভবানীগঞ্জ পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পাকা সড়কটি ধুসুন্ডা গ্রামের মধ্যে পোড়াদহ – রাজবাড়ী রেল লাইন ক্রস করেছে। গেট না থাকায় এটি দুর্ঘটনা প্রবণ এ রেল ক্রসিংএ পরিণত হয়েছে। গত এক মাসের ব্যবধানে এই ক্রসিংএ ট্রেনের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরহী ব্যাবসায়ী সোনাই মোল্লা ও অপর এক অজ্ঞাত পরিচয়ের মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়। গত ৫ বছরের এই রেল ক্রসিং এ বিভিন্ন যানবাহনের সাথে প্রায় ১৫ টি ট্রেন দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অনেক যানবাহনের যাত্রী পঙ্গু হয়েছেন। স্থানীয়রা ঝুকিপূর্ণ এই রেল ক্রসিংএ গেট ও গেট ম্যানের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষনা দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া সোহাগী নামের এক নারী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে সোনাই মারা যাওয়ার পর থেকে আশে পাশের তিন চারটি গ্রামের মানুষ আতঙ্কে আছেন। শিশুরা রেল পার হয়ে স্কুলে যেতে চাচ্ছে না। তারা দ্রæত এই ক্রসিংএ গেটের দাবি করেন।

নিহত সোনাই মোল্লার ভাই বাবু মোল্লা বলেন, তার ভাইয়ের মৃত্যুতে ৫ বছরের শিশু এতিম হয়েছে। নিহতের স্ত্রীর গর্ভের সন্তান তার বাবাকে দেখতে পেলো না। এমন হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য তিনিও এখানে রেল গেট ও একজন গেট ম্যানের দাবি করেন।

খোকসা রেল ষ্টেশনের মাষ্টার সুজন সরকার বলেন, স্থানীয়দের সাথে কথা বলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তারা লিখিত স্মারক লিপি অথবা আবেদন দিলে উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর পাঠানো হবে। তারা বিবেচনা করে ব্যবস্থা নেবেন।

পোড়াদহ-রাজবাড়ী রেল রুটের জুনিয়র ট্রাফিক ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা স্থলটি দুর্ঘটনা প্রবণ বলে শুনেছেন। এলাকাবাসী লিখিত দিলে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ঘটনা স্থল ও পৃথক ষ্টেশন গুলোতে ট্রেন আটকা পরায় বড় ধরনের জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

খোকসায় হাতের কাচি বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মুত্যু

0

স্টাফ রিপোর্টার

ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময় স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে হাতে থাকা কাঁচি বেঁধে বিদ্যুৎ স্পিষ্ট হয়ে কৃষক মান্নান শেখ মারা গেছেন।

বুধবার দুপুরে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা গ্রামের মান্নান শেখ (৪৫) ধানের জমিতে যাবার পথে স্যালোমেশিনের বিদ্যুতের ৪৪০ ভোল্টের লাইনের বিদ্যুত স্পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। নিহত কৃষক বড়ই চারা গ্রামের রহমত আলীর ছেলে। এ সময় মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কৃষক মান্নান শেখ বাড়ি পাশের মাঠে নিজের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য রওনা দেন। এ সময় তার মাথার উপর সিলভারের গামলা, হাতে কাচি ও পিঠে কীটনাশক স্প্রে করার মেশিন ছিলো। নিজের ধানের জমিতে পৌচ্ছানোর আগেই কৃষকের হাতে কাঁচি আব্দুল খালেকের স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে স্পর্শ হয়। বিদ্যুত স্পিষ্ট হয়ে মুহুত্যের মধ্যে কৃষক মান্নান মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ততক্ষনে কৃষক মারা যান।

নিহত কৃষকের পিতা রহমত আলী বলেন, “আমার ছেলে মাথায় সিলভারে গামলা ও হাতে ধানের খেতের আগাছা ছাপ করার কাচি ছিলো। কাচিতে স্যালো মেশিনের তার জড়িয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই রাজু জানান, তিনি মৃত কৃষকের সুরোতহাল রিপোর্ট তৈরী করছেন। পরিবার বাঁধা দিলে অথবা মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...