শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 121

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রæয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।

আরও পড়ুন – মেয়ে

তিনি আরও লিখেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।

মেয়ে

0

শিশুর জীবন সাজাতে মা প্রধান কারিগর। মা’কে দেখেই শিশু শেখে। শিশু যদি হয় মেয়ে। দলবেঁধে গাছ থেকে পেঁয়াজ ছাড়াতে বসেছেন মা। শিশুটিও নিজের খেলনা বটি নিয়ে মায়ের সহযোগিতা এগিয়ে এসেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

আরও পড়ুন – সমকালের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সমকালের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকাল পত্রিকা এবং এনটিভি অনলাইনের কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মো. মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার প্রেসক্লাবের সামনে এন এস রোড সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদ।

কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটনউজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন সাগর, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন ও সাধারণ সম্পাদক এম এ উল্লাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, এনটিভি অনলাইন প্রতিনিধি বিদ্যুৎ খন্দকার, খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী আহমেদ জুয়েল, দেশ টিভি জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, সময়েক কাগজ পত্রিকার সহ সম্পাদক খন্দকার টানু, বার্তা সম্পাদক অঞ্জন শুভ, সারা বাংলা কুষ্টিয়া প্রতিনিধি রাব্বি প্রমখ।

সাংবাদিক নেতারা বলেন, মিজানুর রহমান নয়ন একজন সৎ, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জের ধরে ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ মামলা করা হয়েছে। মামলায় হয়রানিমূলকভাবে নয়নকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি পিবিআই পুলিশের তদন্তাধীন রয়েছে। আমরা স্ষ্ঠু ও সঠিক তদন্ত সাপক্ষে অতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নকে প্রত্যাহারের দাবি জানায়।

তারা আরও বলেন, নতুন বাংলাদেশেও প্রতিদিনই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। দ্রæত সাংবাদিক নির্যাতন বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দুপুরে জাতীয় নির্বাচনের প্রচারণা করতে কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লার বাড়িতে গিয়েছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম ( মিলন)। সেসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এ ঘটনার প্রায় ৭ বছর পরে রেজাউল বাদী হয়ে চলতি বছরের ৯ মার্চ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০ -২৫ জনকে।

নালিশী অভিযোগটির সত্য – মিথ্যা যাচাই করে চলতি বছরের মে মাসের ১৮ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলার অন্যান্য আসামিরা হলেন – পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানসহ ১২ আওয়ামী লীগের নেতাকর্মী।
মামলায় আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মিজানুর রহমান নয়ন বলেন, ১ মার্চ মামলার বাদী শেখ রেজাউল করিম মিলনের ভাই শেখ রাসেলের পুলিশ বিরোধী বিতর্কিত একটি ভিডিও বক্তব্য সমকাল, এনটিভি অনলাইনসহ সকল গণমাধ্যম ও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এছাড়াও অতীতে মিলনের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ২০১৮ সালের একটি ঘটনায় আমার বিরুদ্ধে ২০২৫ সালের ৯ মার্চ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে আমাকে অব্যাহতি এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হোক।

আরও পড়ুন – খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

তবে এবিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মামলার বাদী রেজাউল করিম মিলন।

খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

0

স্টাফ রিপোর্টার

গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় একটি পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে এই অঞ্চলিক মহসড়কের বিলজানি বাজারের পূর্ব পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এক শিশু বাদে বাসের ১১ যাত্রীর সবাই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আহত তিনজনকে রেফার্ড করা হয়েছে। এবং তিন জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া বাস ও ট্রাকের আহত চালকরা ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যায়। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি দুমড়ে মুচরে সড়কের উপর পরে। ফলে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

যাত্রীদের সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্যেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা শুভ বসুন্ধরা পরিবহনের (ঢাাকা মেট্রো- ব -১২ -৪০১০) বাসটি ঘটনা স্থলে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট – ২০-৭৭৫৮) এর সাথে সামনা সামনি আঘাত করে।

বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, হেলাল (৫৪), সোলাইমান (৪০), রবিউল (৩০), জাহাঙ্গীর (২৩), রফিকুল (৪২) আমির হোসেন (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন বাসের হেলপার জাহাঙ্গীর জানান, তার গাড়ি ঠিক ভাবে আসছিল। ট্রাকের চালক এলোমেলো আসছিল। ওই গাড়ি বাসের সামনে আছড়ে পরেছে।

শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আনছার আলী জানান, ঠিক ১২ টা ২ মিনিটের সময় বিকট শব্দ পেয়ে তিনি রাস্তায় আসেন। লোকজন নিয়ে উদ্ধার কাজে ঝাপিয়ে পরে। তিনি জানান, বাসের এক শিশু যাত্রীবাদে ১০/১১ জন যাত্রী, ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজার সবাই আহত হয়েছেন। দুই গাড়ির চালকদের একটি বাসে রাজবাড়ী পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন – খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যোগাযোগ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতির দোকান ঘরে তালা দেওয়ার পর এবার দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা না পেয়ে বসতবাড়ি দখলে নেওয়া ও হত্যার হুমকী দেওয়ার ঘটনায় দায়ের কৃত মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার এ ঘটনায় থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করে পুলিশ। আটক আতিকুল পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত মাহফুজুল আলম এর ছেলে।

জানা গেছে, ৫ আগস্টের পর ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতি দিলিপ কুমার সেন ও অঞ্জনা রানীর কাছে স্থানীয় আওয়ামী লীগের এক ক্যাডার মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে এই দম্পতির নিজ নামীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিনটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয় ক্যাডার বাহিনী। সম্প্রতি ওই বাহিনী প্রধান ও তার ক্যাডার বাহিনী চাঁদার দাবিতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার (১৫ মার্চ) রাতে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের বাড়ি ফাঁকা করে দেওয়া জন্য নির্দিশ দিয়ে যায়। ক্যাডাররা বাড়ির বসতিদের জানিয়ে যায়, হয় চাঁদার টাকা। না হয় পরিবারের কর্তাকে হত্যা করা হবে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ (সিসিটিভি) ফেসবুকে ভাইরাল হয়।

খোকসা থানা পুলিশের হোয়ার্টস অ্যাপ সুত্রে জানা গেছে, এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী অঞ্জনা রানী বাদি হয়ে খোকসা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকীর মামলা দায়ের করেছেন। দাবি তার লিখিত এজাহারে দাবি করেন তার স্বামী- দিলিপ কুমার সেন, সাং- খোকসা চুনিয়াপাড়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া এর বাড়ীতে গত ইং- ১০-১২-২০২৪ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপস্থিত হইয়া আসামী ১। পারভেজ উল আলম রাজন (৪৮), পিতা- আশরাফুল আলম@আশা ডাক্তার, সাং-হিজলাবট, এপি/ সাং-পাতিলডাঙ্গী, ২। মোঃ আশিক বিশ্বাস জনি (২৮), পিতা- মোঃ জাহিদ বিশ্বাস, সাং-পাতিলডাঙ্গী, ৩। মোঃ আতিকুল আলম (৪৪), পিতা- মৃত মাহফুজুল আলম, সাং- খোকসা চুনিয়াপাড়া, সর্ব থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করিলে একই তারিখে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের সামনে তাদের চৌধুরী ফার্সেমী নামে ঔষধের দোকানে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে ইং-১৫-০৩-২০২৫ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় আসামীরা বাদির বসত বাড়ীর ঘরে প্রবেশ করিয়া বাদির বাড়ীর ভাড়াটিয়াদের বলে যে, তোদের মালিকের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা চেয়ে ছিলাম কিন্তু দেয় নি। বিধায় এই বাড়ী আমরা দখল করবো। আগামী সাত দিনের মধ্যে তোমরা অনত্র চলিয়া যাইবা। বাদির অভিযোগের ভিত্তিতে খোকসা থানার মামলা নং-১০, তারিখ- ২০ মার্চ, ২০২৫; ধারা- ১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ The Penal Code রুজু করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, একজনকে আটক করা হয়েছে। বাঁকীদের আটকের পক্রিয়া চলছে।

কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

0

কুষ্টিয়া প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ৬ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

সোমবার বেলা ১১টার দিকে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃষ্টি বাঁধা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মকান্ডে অংশ নেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।

এ সময় সংগঠনটির উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই।

আরও পড়ুন – কুমারখালীর কৃষকরা পেলেন বিনামূল্য বীজ-সার

বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনটির প্রায়ই ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।

কুমারখালীর কৃষকরা পেলেন বিনামূল্য বীজ-সার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তেল ও ডাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের বীজ ও সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসয় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২০০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়াও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ৫০ জন কৃষক বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন।

এদিকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে ভিষণ খুশি কৃষকরা। এ বিষয় চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ কৃষক কামাল হোসেন বলেন, টাকা ছাড়াই ৫ কেজি মুগের বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দিয়েছেন সরকার। দেড় বিঘা জমিতে চাষ করব। এভাবে বিনামূল্য বীজ – সার পেলে ভবিষ্যতে এ চাষ বৃদ্ধি করার প্রত্যাশা তার।

আরও পড়ুন – খোকসার ওসির নাম ভাঙ্গিয়ে মোবাইলে টাকা দাবি

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, তেল ও ডাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

খোকসার ওসির নাম ভাঙ্গিয়ে মোবাইলে টাকা দাবি

0

স্টাফ রিপোর্টার

এবার থানার ওসির নাম করে একাধিক মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে হোয়াটস অ্যাপ গ্রæপে সতর্ক করেছেন ওসি নিজে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কুষ্টিয়ার খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইমলাম তার থানা পুলিশের হোয়াটর্স গ্রæপে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন-

“ আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন লোকজনের নিকট আমার নাম (ওসি) পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। এরা প্রতারক। প্রতারক থেকে সাবধান থাকুন।”

রাত ৯ টায় এ রিপোর্ট লেখার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই-তিন ধরে বিভিন্ন ইউনিয়নের মেম্বর ও বিশেষ করে গ্রাম পুলিশদের (চৌকিদার) কাছে ঈদ উপলক্ষে উর্দ্ধতনদের দেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে। ইতোমধ্যেই শিমুলিয়া ও জানিপুর ইউনিয়নের দুইজন মেম্বর ফোন দিয়ে তাকে (ওসি) অবগত করেছেন। তিনি তাদের টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছেন।

আরও পড়ুন – খোকসায় খেয়া ঘাট নিয়ে বিরোধ, গুলি বোমা ফাটিয়ে তান্ডব

তিনি আরও জানান, বিষয়টি জিডি করে তদন্ত করে দেখা হবে।

খোকসায় খেয়া ঘাট নিয়ে বিরোধ, গুলি বোমা ফাটিয়ে তান্ডব

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসা খেয়া ঘাটের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা রাত ভোর গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রতিপক্ষের বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পাল্টা অভিযোগে খেয়া ঘাট বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি।

বুধবার দিনগত রাতে উপজেলা ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওসমানপুর কলপাড়ায় এ তান্ডব চালায় অস্ত্রধারীরা। হামলা চালায় ঘাটের ১১ ভাগের একাংশের মালিক পাপ্পুর বাবা ওয়াজেদ আলীর (সাবেক মেম্বর) বসত বাড়িতে। এই বাড়ির মধ্যেই কমপক্ষে ৫ রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে অস্ত্রধারীরা। ভাংচুর করে বৃদ্ধ ওয়াজেদ আলীর বসত বাড়ির টিনের বেড়া। সেমিপাকা বসত ঘরের একাধিক জানালা। প্রায় ১ ঘন্টার বেশী সময় ধরে ২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রাম জুড়ে মহড়া দেয়। তার কমপক্ষে তিনটি বড় বোমা ও ১৫ রাউন্ড গুলি ছুড়ে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর রাতেই পুলিশ ঘটনা স্থালে উপস্থিত হয়। ভুক্তভোগীর সাথে কথা বলে।

এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন ঘাটের ম্যানজার শিহাব হোসেনের উপর হামলা করে বেধরক মারপিট করে। তাকে নদী পার হয়ে ঘাটে আসতে বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের কর্মচারীরা নদীতে খেয়া পাড়াপার বন্ধ করে দেয়। এ ভাবে চলে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত। এ সময় প্রাইভেট পড়তে আসা কয়েকশ শিক্ষার্থী, চিকিৎসা নিতে আনা রোগী, অফিস ও বাজার মুখি কয়েকশ শ্রমিকদের নদীর ঘাটে অপেক্ষা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১১ টি গ্রামের মানুষসহ আশে পাশের কয়েকটি জেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে গড়াই নদীর খোকসা খেয়া ঘাট। ৫ আগস্টের পর ঘাটটি নতুন করে ইজারা দেওয়া হয়। এ সময় নদী পাড়ের গ্রাম গুলোর প্রভাবশালীরা যৌথ ভাবে খেয়া ঘাট ইজারা নিয়ে নেয়। মাস পেরুতেই ঘাটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মালিকদের সাথে বিরোধের শুরু হয়। এ ঘটনার জের ধরে ইজারাদার ফরহাদ হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চরমে পৌছায়। এ নিয়ে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। হামলা পর্যন্ত পৌচ্ছে।

খোকসা খেয়া ঘাটের ইজারাদারের ভাই সান্টু ও লিটন জানায়, প্রতিপক্ষের লোকেরা খেয়া ঘাটের একক কর্তৃত্ব নেয়ার জন্য চেষ্টা করছে। পাপ্পু ও তার বাহিনী কয়েকদিন ধরে হুমকী ধামকী দিয়ে আসছে। ইতোমধ্যে ঘাটের ক্যাশ থেকে জোর করে ১০ হাজার টাকা দিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে তাদের ম্যানেজারকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে। তারা আরো জানায়, পাপ্পু তাদের ম্যানেজারের কাছে একটি বন্দুক কেনার টাকা চাঁদা দাবি করেছে। না দিলে তার হাত পা ভেঙ্গে দেবে বলেও হুমকী দেওয়ার অভিযোগ করেন।

খেয়া ঘাটের ইজারাদারের অংশিদার পাপ্পু বাবা ওয়াজেদ আলী ও মা আনোয়ারা বলেন, ছেলের সাথে ঘাটের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ছেলের পাপ্পুর নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলে বুধবার দিনগত রাতে প্রতিপক্ষ অস্ত্রধারীদের দিয়ে তার বাড়িতে হামলা করেছে। ভাংচুর করেছে। বাড়ি মধ্যে দাড়িয়ে কমপক্ষে ৫ রাউন্ড বন্দুকের গুলি ছুড়েছে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর জহুরুল ইসলাম বলেন, দুই গ্রæপের ভাগ বাটোয়ারার বিরোধ। মাঝে মাঝেই রাত ভোর দুই গ্রæপ তান্ডব চালায়। বৃষ্টির মত গুলি ছোড়ে। আর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদের। দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি নিজেও স্ত্রী সন্তান নিয়ে দূরে আশ্রয় নেন।

আরও পড়ুন – ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি হতে পারে

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ঘাটে কোন ঘটনা ঘটেনি। ডাঙ্গায় ঘটেছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি।

ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে ও পরের যে কোনো এক দিন ছুটি দিলে টানা ছুটি মিলতে পারে আট অথবা নয় দিন।

আগামী ৩ এপ্রিলও নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করার প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে। এই প্রস্তাব যদি অনুমোদন হয়, তাহলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করা শর্তে বলেন, ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে। কারণ, নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে উপদেষ্টা পরিষদে সারসংক্ষেপ উপস্থাপন করতে হয়। বৈঠকে নিয়মিত ছুটির বাইরে বাড়তি ছুটি অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একইসঙ্গে একই দিন পবিত্র শবে কদরের ছুটিও। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্বঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকরর্তা– কর্মচারীরা। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরও বেশি আছে। যারা ব্যক্তিগত ভাবে ২৭ মার্চের ছুটি ম্যানেজ করতে পারবেন তাদের টানা ছুটি হবে ১১ দিনের।

আরও পড়ুন – খেয়া পার

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে। সুযোগ থাকলে ঈদের দু-তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে কারখানার মালিকদের অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...