বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 149

খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মালিগ্রামে জাবাল -ই- নূর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হলরুমে চলতি শিক্ষা বর্ষের শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাবাল -ই- নূর ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বিদ্যালটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন – খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু , খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, ১৯ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেলা, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, সাবেক কাউন্সিলর ইমরান হোসাইন, মাহাবুবুর রহমান সোহান প্রমুখ।

আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন।

খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

0

স্টাফ রিপোর্টার

খোকসা থানা ও পৌর বিএনপির পৃথক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। থানা বিএনপির আহবায়ক হয়েছে বীব মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও পৌর বিএনপির আহবায়ক করা হয়েছে এ জেড জি রশিদ রেজা বাজু।

রবিবার (৫ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কমিটি দুটি অনুমোদন করেছেন। পরে রাতেই তা প্রকাশ করা হয়। গভী রাতেই দ্রোহ পত্রিকার হাতে কমিটি দুটির কপি পৌচ্ছায়। কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট।

আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

খোকসা থানা বিএনপির সদস্য সচিব হয়েছেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিস-উজ্জ-জামান স্বপন। এ কমিটিকে সিনিয়র যুগ্ন আহবায়ক হয়েছেন নাফিজ আহমেদ খান রাজু আহমেদ। থানা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলীকে সিনিয়র সদস্য করা হয়েছে।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

পৌর বিএনপির সদস্য সচিব হয়েছেন এস এম মোস্তফা শরিফ। এ কমিটির যুগ্ন আহবায়ক হয়েছেন মোঃ এবিএম হাফিজুল কবির ফারুক।

সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর রবিবার কলেজ মাঠে জমে থাকা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

এ সময় শহর ছাত্রদলের সদস্য সংগ্রাম হোসেন সাইফ বলেন, শনিবার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর প্রোগাম ছিল। প্রোগাম শেষে মাঠটি অপরিচ্ছন্ন থাকায় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্দেশনায় আমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একসাথে হয়ে মাঠটি পরিস্কার করেছি।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে আরো জানা গেছে, কুষ্টিয়া জেলার ময়লা-আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে বিএনপির পৃষ্ঠপোষকতায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছীসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের এই সংগঠনটি ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন – কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, রাস্তাঘাট বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার কাজে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন।

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণের সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে তার বাসভবনে অবস্থান করেন। পরে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন – কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই তার জন্য দোয়া করছি। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে কাজ করার জন্য, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য।

আরও পড়ুন – শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

0

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রবিবার রাত সোয়া ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

প্রবীর মিত্র ১৯৪১ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের শাক্তায়। তবে ঢাকাতেই তার শৈশব জীবন কেটেছে। ঢাকার কোতোয়ালি থানার হরিপ্রসন্ন মিত্র রাস্তাটি প্রবীর মিত্রের দাদার নামানুসারে নামকরণ করা হয়েছে। তিনি বিএসসি পাস করার পরে লেখাপড়ার যবনিকা টানেন।

১৯৬৮ সাল থেকে প্রবীর মিত্রের চলচ্চিত্রে অভিনয় শুরু হয়ে ছিল। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ‘ডাকঘর’। এতে তিনি চরিত্র ছিল প্রহরী চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ছিলেন। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান।

প্রবীর মিত্র তার বর্ণাঢ্য অভিনয় জীবনে নায়ক হিসেবে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ১৯৬৭ সালে ঢাকায় প্রথম ‘নবাব সিরাজউদ্দৌলা’ নির্মিত হয়। সেটি ছিল সাদাকালো ছবি। সেই ছবিতে আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক বছর পরে রঙিন ‘নবাব সিরাজউদ্দৌলা’ নির্মিত হয় আর এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান প্রবীর মিত্র। অসাধারণ অভিনয়ের জন্য দেশজুড়ে তিনি প্রশংসিত হয়েছিলেন।

১৯৭০ থেকে ১৯৭৯ সালের মধ্যে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘জীবন তৃষ্ণা’, ‘জলছবি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘রক্তের ডাক’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলঙ্কার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গায়ের ছেলে’, ‘পুত্রবধূ’ প্রভৃতি।

আরও পড়ুন – শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘নৌ চোর’, ‘সুখে থাকো’, ‘ঝুমকা’, ‘সোনারতরী’, ‘সুখের সংসার’, ‘প্রতিহিংসা’, ‘আরশীনগর’, ‘মানসম্মান’, ‘চেনামুখ’, ‘অপমান’, ‘চ্যালেঞ্জ’, ‘ফেরারী বসন্ত’, ‘আঁখি মিলন’, ‘রসের বাইদানী’, ‘নয়নের আলো’, ‘মন পাগলা’, ‘জিপসি সর্দার’, ‘দহন’, ‘মায়ের দাবি’, ‘ঘর ভাঙা ঘর’, ‘রানী কেন ডাকাত’, ‘বেদেনীর প্রেম’ প্রভৃতি।

আরও পড়ুন – ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

প্রবীর মিত্র ‘বড় ভালো লোক ছিল’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৮৩ সালে প্রথমবাররে মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার র্অজন করেন।

শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শীতার্ত হরিজন সম্প্রদায়ের কাছে শীতবত্র নিয়ে ছুটে গেলে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। তাদের হাতে হাতে তুলেদিলেন শীতের কম্বল।

জেলার উপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহের শীতের প্রকপ কাটছেনা। তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে রবিবার রাত ৮ টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি।

আরও পড়ুন – ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

0

কুমারখালী প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২ টার দিকে তালা লাগান তারা। এছাড়াও যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (৪ জানুয়ারি) শনিবার রাত ৮ টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ¯েøাগান দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন দলটির নেতা-কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘরে ভাংচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দেন এবং পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। এসময় যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর মেম্বর আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে ও বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের বের করে দিয়ে গেটে তালা লাগাচ্ছেন। তবে তালা লাগানো ছবি গণমাধ্যম কর্মীদের তারা তুলতে বাধা প্রদান করে।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার রাতে পরিষদ এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। তাদের এই অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

পরিষদে তালা লাগানো ও হাটের টোল ফ্রি করার ঘটনা স্বীকার করেছেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবেনা। হাটে কেউ টোল তুলতে পারবে না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবেনা।

এদিকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

এসময় ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের গৃহিণী রেখা খাতুন বলেন, মেয়েকে ভর্তি করাব স্কুলে। সেজন্য জন্মনিবন্ধন করতে এসেছি। তবে পরিষদে তালা ঝুলছে, কেউ নাই। সেজন্য ফিরে যাচ্ছি। তার ভাষ্য, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। দ্রæত পরিষদ চালুর দাবি তার।
যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির এক সদস্য বলেন, প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে। তবুও বিএনপির নেতা-কর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র রবিবার দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মুঠো ফোনে বলেন, গতকাল ( শনিবার) ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে তিনি কিছু জানেন না। সেজন্য পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ঘটনাস্থলে থাকা কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, রাতে ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে পরিষদ ভবনে তালা লাগানো ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।

আরু পড়ুন – কৃষকের গলার কাঁটা সবজী

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার স্ষ্ঠুু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং দ্রæত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।

কৃষকের গলার কাঁটা সবজী

0
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।

শীতের সবজী এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন দাম কমছে। আড়তে এককেজ সবজী ৫ টাকা বিক্রি হলে কৃষব পেয়ে থাকেন ৩ টাকা। জমি পরিস্কার করতে এভাবেই ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক। প্রতিজোড়া ফুলকপি ১৫ টাকা দরে বিক্রি করছেন। এই কপি আড়তে তুললে কৃষক পান জোড়া ৬ টাকা। কুষ্টিয়ার খোকসা বাজার থেকে রবিবার সকাল ১১ টার দিকে ফুলকপি ফেরি ওয়ালা কৃষককের ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
আড়তের পাশে অবিক্রিত ফুলকপি ফেলে গেছেন কৃষক। সকালে এই কপি ৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। রবিবার সন্ধ্যা ৬ টায় ছবিটি তোলা।

 

কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই নেতা গ্রেফতারের আগে ফেসবুকে ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোষ্ট দিয়েছিল।

শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে গত ২৪ আগষ্ট থানায় রুজুকরা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগষ্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। উক্ত মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এউপলক্ষ্যে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে তিন বছর আগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর পুরাতন ছবি পোষ্ট দেন। এই পোষ্টটি শনিবার সকালে দেওয়া হয়। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।

আরও পড়ুন – সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

অভিযোগ অস্বীকার করে রাত ১১ টার দিকে কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগষ্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর উপর দিয়েও ঘটে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাব বিদ্যমান রয়েছে। দিনের অধিকাংশ সময়ু কুয়াশাচ্ছন্ন থাকছে, সেই সাথে বয়ে চলেছে হিমেল হাওয়া। তাই কনকনে শীতে প্রাণীকুলে জুবুথুবু অবস্থা তৈরি হয়েছে। কাজে বেড় হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ।

কুমারখালী কৃষি আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মামুনুর রশিদ জানান, গত শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন মৃদু শৈতপ্রবাহের সৃষ্টি হয়েছিলো। শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর প্রভাবেই কুমারখালীতে বেড়েছে শীতের প্রকোপ। আর শীত নিবারণে নিম্ন আয়ের মানুষ কম দামের গরম কাপড়ের দোকানে ভীড় করছে। শীতে জুবুথুবু অবস্থায় দিনাতিপাত করছে শিশু ও বয়োবৃদ্ধরা। সকাল-সন্ধায় নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখাগেছে। শীতের প্রকোপে গবাদিপশুর গায়ে চট ও ছেঁড়া কাপড় বেঁধে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই/একটি সেবা প্রতিষ্ঠান শীতার্তদের পাশে দাঁড়ালেও মিলছেনা সরকারী সাহায্য।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ শীতে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিশেষ করে পদ্মা ও গড়াই নদীর চরাঞ্চলের মানুষ বেশিভোগান্তির শিকার হচ্ছেন। হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবন যাপনে বিপর্যস্ততা নেমে এসেছে।

আরও পড়ুন – ‘সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

শনিবার দুপুরে কুমারখালীতে সামান্য সময় হালকা রোদের দেখা মেলে। বিকালের আগেই আবার কুয়াশার আড়ালে চলে যায় সূর্য। সূর্যাস্তের আগেই আবার কনকনে শীত নেমে আসে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীমিত সংখ্যক শীতবস্ত্র পাওয়া গেছে। আবার আসলে বেশি সংখ্যক মানুষকে দেওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...