শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 150

কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই নেতা গ্রেফতারের আগে ফেসবুকে ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোষ্ট দিয়েছিল।

শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে গত ২৪ আগষ্ট থানায় রুজুকরা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগষ্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। উক্ত মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এউপলক্ষ্যে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে তিন বছর আগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর পুরাতন ছবি পোষ্ট দেন। এই পোষ্টটি শনিবার সকালে দেওয়া হয়। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।

আরও পড়ুন – সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

অভিযোগ অস্বীকার করে রাত ১১ টার দিকে কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগষ্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কুমারখালীতে শৈত্যপ্রবাহে প্রভাবে বেড়েছে শীতের প্রকোপ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর উপর দিয়েও ঘটে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাব বিদ্যমান রয়েছে। দিনের অধিকাংশ সময়ু কুয়াশাচ্ছন্ন থাকছে, সেই সাথে বয়ে চলেছে হিমেল হাওয়া। তাই কনকনে শীতে প্রাণীকুলে জুবুথুবু অবস্থা তৈরি হয়েছে। কাজে বেড় হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ।

কুমারখালী কৃষি আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মামুনুর রশিদ জানান, গত শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন মৃদু শৈতপ্রবাহের সৃষ্টি হয়েছিলো। শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর প্রভাবেই কুমারখালীতে বেড়েছে শীতের প্রকোপ। আর শীত নিবারণে নিম্ন আয়ের মানুষ কম দামের গরম কাপড়ের দোকানে ভীড় করছে। শীতে জুবুথুবু অবস্থায় দিনাতিপাত করছে শিশু ও বয়োবৃদ্ধরা। সকাল-সন্ধায় নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখাগেছে। শীতের প্রকোপে গবাদিপশুর গায়ে চট ও ছেঁড়া কাপড় বেঁধে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই/একটি সেবা প্রতিষ্ঠান শীতার্তদের পাশে দাঁড়ালেও মিলছেনা সরকারী সাহায্য।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ শীতে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিশেষ করে পদ্মা ও গড়াই নদীর চরাঞ্চলের মানুষ বেশিভোগান্তির শিকার হচ্ছেন। হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবন যাপনে বিপর্যস্ততা নেমে এসেছে।

আরও পড়ুন – ‘সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

শনিবার দুপুরে কুমারখালীতে সামান্য সময় হালকা রোদের দেখা মেলে। বিকালের আগেই আবার কুয়াশার আড়ালে চলে যায় সূর্য। সূর্যাস্তের আগেই আবার কনকনে শীত নেমে আসে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীমিত সংখ্যক শীতবস্ত্র পাওয়া গেছে। আবার আসলে বেশি সংখ্যক মানুষকে দেওয়া যাবে।

‘সারের সংকট নেই, পরিবহনের কারণে পৌঁছাতে ধীরগতি’ – যুগ্ম সচিব

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সার অব্যবস্থাপনার বিষয় নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান।

শনিবার দুপুর পৌনে ২টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মুকব্লু হোসেনের গুদাম পরিদর্শন করেন তিনি। গুদাম পরিদর্শন শেষে উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন যুগ্ম সচিব।

এসময় জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার মকবুল হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিহাব উদ্দিনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক নায়েব আলী ও অন্য কৃষকরা যুগ্ম সচিবের কাছে অভিযোগ করে বলেন, ডিলার পরিমানমত (চাহিদা অনুযায়ী ) সার দেয়না। অসৌজন্যমূলক আচরণ করেন। কৃষকরা বাধ্য হয়ে কালোবাজারীদের কাছ থেকে দুই তিন গুন বেশী দামে সার কিনতে বাধ্য হচ্ছে।

পরিদর্শন শেষে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান বলেন,’সারের সংকট নেই। পরিবহনের কারণে সার পৌঁছাতে কিছুটা ধীরগতি হয়েছে। তবে আপাতত আর কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ‘তদন্ত চলছে। কোনো ডিলার বা কোনো কর্মকর্তা সার নিয়ে কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের তথ্য থাকলে সঙ্গে সঙ্গে কৃষি কর্মকর্তাদের জানানোর জন্য পরামর্শ দেন তিনি।’

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পরিদর্শনে যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলারের বিরুদ্ধে কোন অনিয়ম পেয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন – বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে লাইসেন্স বিহীন এক ব্যবসায়ীর গুদামে প্রায় ২০০ বস্তা সার মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরামানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

0

যেখানেই মেগা প্রকল্প,সেখানেই মেগা ডাকাতি – ডাঃ শফিকুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি

যেখানেই মেগা প্রকল্পের কথা হয়েছে, সেখানেই মেগা দুর্নীতি হয়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আওয়ামী লীগ তাদের নিজেদের বাপ-দাদার তালুক মনে করতেন। তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুন্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদের সন্তানেরা আকাম-কুকাম করে ধর্ষণের সেঞ্চুরী পালন করেছে। দেশের সম্পদ লুন্ঠন করে তারা বিদেশে পাচার করেছে।

শুধু তাদের এই গত সাড়ে ১৫ বছরে আমলে যার হিসাব বেড়িয়ে এসেছে ২৬ লক্ষ কোটি টাকা। যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ৫ গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে। আর দেশে যেখানেই তাদের হাঁড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? তৎকালীন প্রধানমন্ত্রীর পিওনের একাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা? পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসছে। আপনাদের একেবারেই নিকটে রুপপুর পারমানবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রীজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রীজ তৈরি করা যেত।

হিসাব একেবারেই পরিস্কার। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চোরের মা’র বড় গলা। এ রক্তের আমানত রক্ষা করতে হবে। সম্মান দেখাতে হবে। তাই আমাদের সন্তানদের ¯েøাগান ছিল মাত্র একটা ”উই ওয়ান্ট জাস্টিস”। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা বৈষম্য চাইনা। আমরা আমাদের গর্বের সন্তানদের কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো। আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাল্লাহ।

শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চেলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ^াস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, মেহেরপুর জেলা আমীর, তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমীর এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন ও কুষ্টিয়া সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র নাথ।

আরও পড়ুন – বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, মো. খায়রুল ইসলাম রবিন, অধ্যাপক মাজহারুল হক মোমিন, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, ছাত্র শিবিরের ইসলামী বিশ^ািবদ্যালয়ের সভাপতি মো. আবু মুসা, জেলা শহর সভাপতি হাফেজ সেলিম রেজা, মিরপুর উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর মাওলানা বেলাল উদ্দিন, কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন, ভেড়ামারা উপজেলা আমীর মো. জালাল উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলাম, খোকসা উপজেলা আমীর মো. নজরুল ইসলাম, ইবি থানা আমীর মো. রফিকুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি মাহবুবুর রহমার হামীম, শ্রমিক কল্যান সভাপতি এস এম মুহসিন প্রমুখ।

আরও পড়ুন –খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

এর আগে মুফতি আমীর হামজার অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলন শূরু হয়। সম্মেলনে কিছুক্ষণ পর পর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জেলা সাংস্কৃতিক শিল্পীরা। বেলা ১১টার দিকে আমীরে জামায়াত মঞ্চে উঠেন।

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।

কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুল বাড়িতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন – খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

উদ্ধারকৃত অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন – খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াসা মধ্যে ধুলার রাস্তায় ইট বোঝাই বাটাহাম্বার গাড়ির চাপা পড়ে মোটর সাইকেল আরহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদীর কোলে নামার মাটির রাস্তায় এ দুর্ঘনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম অনিক (১৬)। সে কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের জাফর আলীর একমাত্র ছেলে। সে স্থানীয় চর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তখন গভীর কুয়াসা ছিল। কাছের মানুষটিকেও দেখা যাচ্ছিল না।পদ্মা নদীর কোল পাড়ি দিয়ে ডাঙ্গায় উঠছিল ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি। ইটের গাড়ি ওভারটেক করে আগে উপরে ওঠার চেষ্টা করছিল মোটর সাইকেল চালক। আর তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনা স্থলেই মারা যায় মোটর সাইকেল চালক স্কুল ছাত্র অনিক।

নিহত স্কুল ছাত্রের চাচা লিটন আলী জানান, অনিক তার বন্ধুকে নিয়ে খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে নানা বাড়ি টাকা আনতে যাচ্ছিল। ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদী কোল পাড়ি দিয়ে নিচে থেকে উপরে রাস্তায় ওঠার সময় স্যালো মেশিনের ইঞ্জিন চালিত ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি তাকে পেছন থেকে ধাকা দেয়। মাথায় আঘাত লেগে অনিক ঘটনা স্থলেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। নিহতের অপর সঙ্গী মাসুম কে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন –  খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

তিনি আরও জানান, মামলা করে ছেলে পাওয়া যাবে না। তাই তারা মামলার দিকে চাচ্ছেন না। পুলিশের অনুমতি পাওয়া গেলে মৃতদেহ দাফন করা হবে।

আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের পরিবার এ ঘটনায় মামলা দেবেনা বলে পুলিশ কে জানিয়েছে। অভিভাবরা থানায় এসেছেন।

খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় নারী ও শিশু অধিকার নিশ্চিত করেন আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়ার আহবায়ক এ্যাডভোকেট মোঃ ইকবাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু ফোরাম কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক মাহমুদ খান, শারমিন আক্তার সিমা, রাজিবুল ইসলাম, মোঃ কাউসার আজম প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা

আলোচনা শেষে ৩১ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা নারী ও শিশু ফোরামের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির আহবায়ক করা হয় সাবেক কাউন্সিল হাশেম আলী ও সদস্য সচিব হয়েছে রবিউল ইসলাম স্বপন।

পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে ঝাঁকে ঝাঁকে অতিথি বা পরিযায়ী পাখিরা ভিড় করছে। তবে অসাধু কিছু শিকারি এসব পাখি ধরে বাজারে বিক্রি করছেন বলে স্থানীয় পরিবেশ সংগঠকেরা অভিযোগ করে অবিলম্বে এই অতিথি পাখি শিকার বন্ধে প্রশাসনের তৎপরতা চালানোর দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় এবার পদ্মার চরে বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, শামুকখোল, বালিহাঁস, হরিয়াল, কাদাখোঁচা, রাজসরালি,পাতিকুট, রামঘুঘু, নিশাচর, ডুবুরি পাখিসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে। তবে জাল দিয়ে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র ব্যবহার করে অবাধে এসব পাখি শিকার চলছে।

জানা যায়, উপজেলার মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মার চরে এবার বিপুল পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। শিকারিরা বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চরে এসব পাখি শিকার করতে থাকে। পরে তারা ভোরে বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাখিগুলো নিয়ে আসেন।

উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মার চরে গিয়ে দেখা যায়, পাখি শিকারিরা জাল পেতে পাখি শিকারের জন্য জল পেতে বসে আছে। নাম না প্রকাশ শর্তে স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিন বিকাল হলেই চরে পাখি ধরতে বড় জাল পাতা হয়। জালে পাখি আটকা পড়লে শিকারিরা তা ধরে বিক্রি করে দেয়। আবার অনেক সময় নিজেরাই রান্না করে খায়।

পদ্মার চরে পাখি শিকারিদের সঙ্গে দেশীয় অস্ত্র থাকায় নিরাপত্তার স্বার্থে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল বলেন, ‘পাখি শিকার দন্ডনীয় অপরাধ। শিকার প্রতিরোধে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো আমাদের পরিবেশের সম্পদ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

এস আই সোহেল আরও বলেন, বর্তমানে পদ্মার চরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এ সময় পুঁটি, খলশে, দারকিনাসহ বিভিন্ন ধরনের ছোট মাছ ও পোকা-মাকড় দেখা যায়। এ সময় অতিথি পাখিরা খাবারের জন্য অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নদীর চরে ছুটে আসে।

আরও পড়ুন – খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা

পাখি শিকারের বিষয়ে দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। দ্রæত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন – খোকসায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহড় গুনছে আহত বৃদ্ধা

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে।’ সচেতনতা বাড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক সংগঠক হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর কার্যালয় চত্বরে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী ) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।

প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, সদস্য প্রয়াত হাবিবুর রহমান হবি ছিলেন একটি প্রতিষ্ঠান। শুধু উসাস নয়, ব্যক্তি জীবনে অনেকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত হবি সাংস্কৃতিক পরিমন্ডলে যেমন ভূমিকা রেখেছেন। একই ভাবে ভূমিকা রেখেছেন রাজনৈতিক অঙ্গনেও। প্রয়াত বীব মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির পরিবারের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সাবেক এমপি।

আলোচনায় অংশ নেন উসাসের কর্মকর্তা কল্যান কুমার বিশ্বাস বাবলু। মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে কথা বলেন খোকসা সরকারি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক নজরুল ইসলাম।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান, নাফিজ আহম্মেদ রাজু প্রমুখ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাংস্কুতিক সংস্থা উসাসের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ কুমার বিশ্বাস।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করনে। পর দিন শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর খোকসার কেন্দ্রিয় পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

আরও পড়ুরন – খোকসায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহড় গুনছে আহত বৃদ্ধা

হাবিবুর রহমান হবি আমৃত্যু উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। এ ছাড়া তিনি খোকসা সরকারি কলেজ প্রতিষ্ঠার অন্যতম কর্মী ছিলেন।

আরও পড়ুন – খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

প্রয়াত হাবিবুর রহমান হবি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। এলাকার শিক্ষা সংস্কৃতির উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন।

খোকসায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহড় গুনছে আহত বৃদ্ধা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বখাটেদের মোটরসাইলের চাপায় আহত সজ্ঞাহীন হতদরিদ্র বৃদ্ধা বিনা চিকিৎসায় তিন দিন ধরে মৃত্যুর সাথে লড়ে চলেছে।

আহত সজ্ঞাহীন বৃদ্ধর নাম আকলিমা খাতুন (৭০)। তিন সন্তানের মা বিধবা আহত নারীর স্বামী মৃত রুস্তম শেখ। পহেলা জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা সদরের থানা পাড়ায় নিজের বাড়ির সামনে রোদ পোহানোর সময় বেপরোয়া গতির মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধাকে চাপা দেয়। গুরুতর আহত বৃদ্ধাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সজ্ঞাহীন বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

আহত বৃদ্ধার দিনমুজুর ছেলেদের আর্থিক স্বচ্ছলতা না থাকায় উন্নত চিকিৎসার দিতে পরছেন না পরিবার। কুষ্টিয়া থেকে ভ্যানে ফিরিয়ে এনে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ১১ নম্বর বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহত বৃদ্ধার দ্বিতীয় পুত্র বাদি হয়ে তার মায়ের ঘাতক জিল্লুর রহমানের বখাটে ছেলে বর্ণ রহমান ও দ্বিপ্ত রহমানের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ ঘাতক সহদরদের ধরতে পারেনি।

আহত বৃদ্ধার ছেলে ও মামলার বাদি শফিকুল ইমলাম শফিক জানান, তার মায়ের ঘাতক বর্ণ ও দ্বিপ্ত সহদরকে ঘটনা স্থলে জনতা আটক করে। তারা আহতের চিকিৎসার প্রতিশ্রæতি দিয়ে ছাড়া পায়। কিন্তু এর পর থেকে ঘাতক বা তার পরিবার আর খোজ খবর নেয়নি। নিজেদের আহত মায়ের চিকিৎসা দেওয়ার সামর্থ নেই। দুর্ঘটনার পর আর তার মা কথা বলেনি। ডাক্তারা জানিয়েছেন মাথায় প্রচুর রক্ত জমাট বেঁধেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া জরুরী।

ঘাতক চালক বর্ণ ও দ্বিপ্তর বাড়ি উপজেলা সদরের কলেজ পাড়ায়। তাদের বাবার নাম জিল্লুর রহমান। শুক্রবার দুপুরে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। এক পর্যাযে তাদের বাড়িতেও যাওয়া হয়। বাড়ির ভিতরে লোক থাকলেও সারা দেন নি।

আরও পড়ুন – খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাক আহমেদ বলেন, আসামীরা পালাতক রয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘনা আইনে মামলা আসামীদের পাওয়া মাত্রই আদালতে সপর্দ করা হবে।

আরও পড়ুন – কুমারখালীতে ওয়াজ মাহফিল নেতৃত্বে নিয়ে হামলায় আহত ১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, রোগীর মাথায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে এ ছাড়া জ্ঞান নেই। বাঁচার আশা ছেড়ে দেওয়ার পর্যায়ের রয়েছে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...