রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 55

খোকসায় বালু ফেলে কালভাট ও নর্দমা বন্ধ করায় ৫০ পরিবার পানিবন্ধি

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে পানি নিষ্কাষনের কালভাট ও পাকা নর্দমা বন্ধ করে দেওয়ায় একটি গ্রামের ৫০ পরিবার পানিবন্ধি হয়ে পরেছে। প্রতিটি বাড়ির উঠানে পানি থৈই থৈই করছে। জ্বলেনা রান্নার উনোন। অনেকেই গরু বাছুর রেখে এসেছেন অন্য গ্রামের আত্মীয় বাড়ি।

খোকসা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর মধ্যপাড়া। শাহ আলম নামের এক প্রভাবাশালী গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু এনে গ্রামের পিচ ঢালা রাস্তার পাশে নিজের জমি ভরাট শুরু করেন। এক পর্যায়ে প্রায় ৫০ বছর পুরাতন একটি কালভাট ও প্রায় ১০০ ফুট লম্বা পাকা নর্দমা বন্ধ করে দেন। গ্রামের পানি নিষ্কাষনের প্রধান পথ বন্ধ হয়ে যায়। এতে বালুর সাথে আসা পানি ৫০ পরিবারের ঘর বাড়িতে পানি ঢুকে পরেছে। অনেকের বাড়ির মধ্যে এখনো হাটু সমান পানি রয়েছে। গত রবিবার ও সোমবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি বিদ্যুত চালিত মোটর পাম্প ভাড়ায় এনে পানি সেচের কাজ করেন। এতে কিছুটা কাজ হলেও ড্রেজারের বালুর সাথে আসা নতুন পানি আবার ঘর বাড়িতে ঢুকে পরছে। এতে পানিবন্ধি পরিবার গুলো মানবেতর জীবন কাটাচ্ছেন। এ ছাড়া শাহ আলমের বিরুদ্ধে কালভাটের পাশের রাস্তার জমি থেকে একটি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকালে মধ্যপাড়ায় ঢুকতেই স্থানীয়রা তাদের অভিযোগের ঝাপি নিয়ে এগিয়ে আসেন। প্রায় দেড় মাস পানি বন্ধি হয়ে আছে রিয়াজ, লাল্টু, অরুনার পরিবারের মত ৫০ পরিবার। রান্না ঘরের উননের মধ্যে পানি উঠে গেছে। ফলে পানিবন্ধি পরিবার গুলো রান্না করতে পারেছে না। অনেকেই গরু ছাগল অন্য পাড়ায় আত্মী স্বজনদের বাড়িতে রেখে এসেছেন। পানিতে ভিজে ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না।

একটি মসজিদের মোয়াজ্জিম সাজ্জাদ হোসেন, টিপুসহ কয়েকজন রিকাশা শ্রমিক বলেন, শাহ আলম তার নিজের জমি বালু ভরাট করার সময় একটি কাল ভাট ও ব্রিটিশ আমলের ১০০ ফুট লম্বা একটি পাকা নর্দমা (ড্রেন) বন্ধ করায় জলাদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন জলাশয় ভড়াট করার জন্য ড্রেজারে আনা বালুর সাথে আসা পানিতে অনেক বাড়ি প্লাবিত হচ্ছে। অনেক শিশু অসুস্থ হয়ে পরছে। তারা পুরাতন নর্দমা ও কালভাট খুলে দেওয়ার দাবি করেন।

তারা আরও জানান, গত দুই দিন আগে গ্রামের জলবন্ধি মানুষ পৌর সভায় অভিযোগ করেছে। তাতে লাভ হয়নি। উল্টো করে অভিযোগ কারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

বয়সী অরুনা জানান, তার বড়ির দুই পাশ দিয়ে পৌর সভা পাকা রাস্তা করেছে। গ্রামের ডোবা জমি গুলো অবৈধ বালু দিয়ে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামের পাকা রাস্তার নিচে দিয়ে কালভাট ছিলো। শাহ আলম নামের একজন জমির মালিক বালু ফেলে সেই কালভাট বন্ধ করায় প্রায় দেড় মাস তার পরিবার পানিবন্ধে হয়ে আছে। অনেক নেতার হাত পায়ে ধরেছেন কিন্তু কেউ সহায়তা করেনি।

তিন সন্তানের মা রুমী খাতুন বলেন, ঘর বাড়িতে পানি উঠে পরছে। তার বড়ি যাওয়ার রাস্তাসহ গ্রামে ভিতরের ছোট পাতা রাস্তাটিও পানিতে ডুবে আছে। তার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না।

শাহ আলমের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যাওয়া হয়। কিন্তু তিনি এ প্রতিবেদকের সামনে আসেনি। এমন কি ফোন নম্বর চাওয়া হলে তার পরিবারের লোক নম্বরও দেয়নি।

শাহ আলমের ছেলে ফিরোজ হোসেন বলেন, কালভাট সরকারী জমি হোক আর বে-সরকারী জমি হোকে তারা জমি ভরাট করলে অথবা বাড়ি করলে আপনি আপনি কালভাট বন্ধ হয়ে যেতো। তাই হয়েছে। তা ছাড়া জমির মালিও তারা।
পানি নিষ্কাষনের কাজে ব্যহার করা বিদ্যুতের মোটর পাম্পের মালিক জিকু মোল্লা বলেন, কে তার টাকা দেবে তা সে জানে না। তবে যা করেছেন প্রতিবেশীদের সুবিধার জন্য করেছেন।

অবৈধ ড্রেজারের মালিক হাকিম মোল্লার সাথে কথা বললে তিনি জানান, ড্রেজার ও ট্রলার (নৌকা) তার এটা ঠিক আছে। কিন্তু তার মেশিন ভাড়া নিয়েছে মোস্তাক নামের একজন।

উপজেলা সহকারী কমিশনার ও দায়িত্ব প্রাপ্ত পৌর প্রসাশক রেশমা খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করেনি। এ ছাড়া পৌর এলাকায় ড্রেজারের পাইপ ফেলতে পৌর সভা থেকে অনুমতি নিতে হয়। কেউ অনুমতিও নেয়নি।

খোকসায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পশ্চিম রেলের পোড়াদহ-রাজবাড়ী রেল রুটের খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সোনাই মোল্লা (৩২)। তিনি একই গ্রামের মৃত আত্তাব মোল্লার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মাগরিবের নামজ শেষে সোনাই মোল্লা মোটর সাইকেল চালিয়ে খোকসা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গ্রামের মধ্যে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী আন্তঃগর ট্রেনের ইঞ্জিনের সামনে ধাক্কা লাগে। ট্রেনটি মোটর সাইকেলসহ আরহী সোনাই প্রায় ১০০ গজ টেনে হিচরে নিয়ে যায়। পরে ট্রেনে থেকে মোটরসাইকে ও আরহী রেল লাইনের পাশে ছিটকে পরে। এ খবর ছড়িয়ে পরলে কয়েক হাজার নারী পুরুষ রেল ক্রসিংএ জমায়েত হয়। এ রিপোট লেখা পর্যন্ত ঘটনা স্থলেই মরদেহ ছিলো। গ্রামবাসী অরক্ষিত রেল ক্রসিংএ গেটের দাবি তুলে রেল লাইনের উপর অবস্থান নেয়।

নিহত সোনাই মোল্লার চাচাতো ভাই হাসেন আলী মোল্লা জানান, সোনাই বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে আবার দোকানে যাচ্ছিলো। নিহতের ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া তার স্ত্রী তাসমিয়া খাতুন অনু গর্ভবতী।

উপজেলা কৃষকদলের সভাপতি রফিক মন্ডল জানান, ধুসুন্ডায় রেলওয়ের অরক্ষিত রেল ক্রসিংএ গেটের জন্য অনেক আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া প্রায় দিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। প্রাণহানীর মত ঘটনা দ্বিতীয় বার ঘটলো। গ্রামবাসী এক হয়ে গেটের দাবি তুলেছে।

পোড়াদহ রেলওয়ে থানার এস আই নূরুল ইসলাম বলেন, তিনি ঘটনা স্থলেই রয়েছেন। মৃতদেহের সুরোতহাল রিপোট তৈরী করছেন। পরবর্তী আদেশ পেলে সেই মাফিক ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, নেপথ্যে মাদক ব্যবসা

0

স্টাফ রিপোর্টার

গন্ধের উৎস্য খুজতে গিয়ে নির্মানাধীন ঘরের বারন্দার একটি কক্ষে পাওয়া গেলো অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ। পরে স্ত্রী ও মা নিহত যুবক পরিচয় নিশ্চিত করলেন। তিন দিন আগে যুবক শাহিন বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়।

মঙ্গলবার বিকালে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়ার একটি নির্মানাধীর একটি বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহটির খোঁজ মেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যার পর লাশ উদ্ধার পক্রিয়া শরু করা হয়। এ সময় একই গ্রামের শাহীনা খাতুন নামের এক নারী জানান, গত রবিবার থেকে তার বড় ছেলে শাহিন (৩৫) কে পাওয়া যাচ্ছে না। পরে যুবকের (শাহিনের) স্ত্রী শ্যামলী খাতুন নিশ্চিত করেন মৃতদেহ তার স্বামীর। এ রিপোট লেখা পর্যন্ত মৃতদেহ উদ্ধারে কাজ করছিলো পুলিশ।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন শাহিনের গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত শাহিন মাঠপাড়া গ্রামের আছির উদ্দিনের বড় ছেলে। সে তিন সন্তানের পিতা। নিহত যুবক একটি আড়তের শ্রমিক ছিলো। মাদক ব্যবসা কেন্দ্র করে হত্যাকান্ড হতে পারে বলে মনে করছে নিহতের মা ও স্ত্রী।

নির্মানাধীন বাড়ির মালিক জাহিদ হোসেন ওরফে বুশ জানান, বিকালে মাঠ থেকে ফিরে নিজের নির্মানাধীন বাড়ির উঠানে এসে দাঁড়ান। এ সময় তিনি হালকা গন্ধ পান। পরে ঘরে দিকে এগিয়ে গেলে গন্ধ গভীর হয়। ঘরে উঠতে বারান্দার একটি কক্ষে সাদা পলিথিনে মোড়ানো মানুষের মৃতদেহ দেখতে পান। পরে থানায় খবর দেন।

তিনি আরও জানান, আগের দিন সোমবার বিকালে তারা কয়েকজন বাড়ির মালিক তার ঘরের বারান্দায় বসে গল্প করেছেন। কিন্তু তখন কিছু বুঝতে পারেনি। তিনি অনুমান করছেন কেউ ওই যুবককে হত্যা করে রেখে যেতে পারে।

নিজের ছেলের মৃতদেহ সনাক্তের আগে শাহিনা খাতুন জানান, রবিবার দিনে বাড়িতে সামান্য কথা কাটা কাটির জের ধরে শাহিন চলে যায়। আর বাড়ি ফিরে আসেনি।

নিহত শাহিনের স্ত্রী শ্যামলী দাবি করেন, তার স্বামীর সাথে এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পীর বিরোধ হয়। এঘটনার সূত্র ধরে পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন। তিনি আরও বলেন, কয়েক দিন আগে এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পী তাদের বাড়িতে এসে শাহিনকে হুমকী দিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম জানান, শাহিনকে রবিবারেই হত্যা করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি। নিহতের গায়ে গেঙ্গি ও পরনে জিনসের প্যান্ট পড়া ছিলো। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে মামলা হবে।

মাধ্যমিকের শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন, কাল থেকে কর্মবিরতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে রবিবার রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা।

এছাড়া আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে যে কর্মবিরতি সেটিও করা হবে।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা রাতে একটা বৈঠকে বসবো। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ৬ শিক্ষককে মুচেলকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার রাত সোয়া ৭টার দিকে তাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক ও সদস্য সচিবের তত্ত¡াবধানে ছেড়ে দেওয়া হয়।

থানা থেকে ছাড়া পাওয়া ছয়জন শিক্ষক হলেন- টাঙ্গাইলের নাগপুরের আনোয়ার হোসেন, ল²ীপুর সদরের আজাদ হোসেন মিরাজ, পাবনা সদরের ইউসুফ আলী, বরিশালের মুলাদীর রেজাউল করিম, চাঁদপুর সদরের নেওয়াজ মোরশেদ ও রাজধানীর যাত্রাবাড়ীর মামুন মিজি।

দেশের প্রায় সাড়ে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মাসিক এক হাজার টাকা করে বাড়িভাড়া ভাতা পান। এ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। এ নিয়ে একাধিকবার তাদের আশ্বস্তও করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে শতাংশ হারে বাড়িভাড়া না বাড়িয়ে ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা। তারা রবিবার (১২ অক্টোবর) থেকে লাগাতর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের ডেকে আশ্বস্ত করা হয়। তবে তাতে সন্তুষ্ট নন শিক্ষকরা। এ বৈঠক ফলপ্রসূ হয়নি জানিয়ে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়ে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করার সিদ্ধান্তু নেন। শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারে গেলেও অন্যপক্ষ প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যেতে অনড় থাকেন। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১টা ৫০ মিনিটে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের লাঠিচার্জ করা হয়।

এতে তিনজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আরও ছয়জন শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাতে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে আধুনিক পদ্ধতি এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে প্রায় ২০ ভাগ পর্যন্ত পেঁয়াজের পঁচন রোধ করা সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

কুমারখালীতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।

রবিবার দুপুরে কুমারখালীর পান্টি বাজার এলাকায় উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও এয়ার ফ্লো মেশিন তৈরির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে আছে। আমরা ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। তাদের ১৫ জন্য আমাদের সেনা হেফাজতে এসেছে।

অভিযুক্ত সেনাসদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনানুগভাবে বিষয়টি সমাধান হবে। আপাতত তারা সেনা হেফাজতে আছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনাসদরের সিদ্ধান্ত মেনে নিয়ে হেফাজতে এসেছেন। তাদের মধ্যে একজন সিদ্ধান্ত অমান্য করে মিসিং রয়েছেন। তার সন্ধান চলছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।

তিনি বলেন, গত ৮ অক্টোবর আইসিটিতে প্রথম দুইটা চার্জশিট জমা পড়ে। এরপর তৃতীয় আরেকটা চার্জশিট জমা পড়ে। এ সংবাদটি আসা শুরু করেছে বেলা ১১টা থেকে দুপুর একটার মধ্যে। আমরা টিভি স্ক্রলের মাধ্যমে জানতে পেরেছি চার্জশিট জমা পড়েছে এবং ট্রাইব্যুনাল অ্যাকসেপটেড হয়েছে।

চার্জশিটগুলোর মধ্যে একটি ছিল গুমসংক্রান্ত, যারা তখন ডিজিএফআইতে কর্মরত ছিলেন তাদের একটা বড় অংশের বিরুদ্ধে এ অভিযোগ। আরেকটি ছিল- র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) নিয়ে, আরেকটি ৪-৫ আগস্টের রামপুরার ঘটনা নিয়ে।

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান “গিট্টু সোহাগ ও টুকু” এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা।

ফিলিপনগর ইউনিয়নের বিষয়ে কেউ বলছেন সন্ত্রাসের জনপদ, কেউবা বলছেন বর্তমানে “গিট্টু সোহাগ ও টুকু” এবং প্রয়াত লালচাঁদ বাহিনীদের অভয়ারণ্য।

এই জনপদের মানুষ এখন নির্বিঘেœ, নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারছে না। প্রকাশ্যে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, গোলাগুলি এই এলাকায় যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

সূত্র জানায়, এই সন্ত্রাসী বাহিনীর নেপথ্যে আমিরুল, একাধিক হত্যা মামলাসহ অন্যান্য মামলার আসামী ও অস্ত্র ব্যাবসায়ী তরিকুল ইসলাম টুকু বর্তমান ফিলিপনগরের বাসিন্দা, চিলমারী, মরিচা ও রাজশাহী বাঘা থানার চরাঞ্চলে ত্রাস, জমিদস্যু, ডাকাত, গরুর বাথানের রাখাল ও মালিকদের কাছ থেকে চাঁদাবাজ গিট্টু-সোহাগ, গিট্টুর ভাই জিল্লু, রিন্টু গিট্টু, শামীম, আল আমীন, রওশন, রাসেল, লালন, হিমেল মেকারের নাম শোনা যাচ্ছে।

এদিকে প্রয়াত লালচাঁদ বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে রয়েছে -সুকচাঁদ, সুকচাদের ছেলে বিপ্লব ও বিমল, নাহারুলের ছেলে মামুন, নিজাম গং।

উল্লেখিত সন্ত্রাসী দুই বাহিনীর গডফাদার হচ্ছে তরিকুল ইসলাম টুকু। এদের সকলের নামে একাধিক হত্যা মামলা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি,পরপর তিন বারের ফিলিপনগর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে তার অফিসে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয় “গিট্টু সোহাগ ও টুকু বাহিনীরা ক্যাডাররা।

এছাড়া, ২০২৩ সালে দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর গ্রামের মারুফ হত্যাকান্ডের ঘটনায়ও “গিট্টু-সোহাগ” ও লালনের নাম আসে।

ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যার পর জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে আবারও ফিলিপনগর এলাকায় সন্ত্রাস ছড়িয়ে জনজীবন বিপর্যস্ত করেছে “গিট্টু- সোহাগ ও টুকু এবং লালচাঁদ” বাহিনীর ক্যাডাররা। তারা নিয়মিত চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র বাণিজ্যসহ নানা অপরাধ করেই চলেছে। ফিলিপনগরের চরাঞ্চলের সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের জিম্মি হয়ে প্রাণনাশের ভয়ে প্রশাসনের দারস্ত হতেও ভয় পাচ্ছে।

এই সন্ত্রাসী বাহিনীর প্রধান তরিকুল ইসলাম টুকু, যিনি পাবনার ঈশ্বরদী উপজেলার চারাবটতলা এলাকায় থেকে অপকর্ম নিয়ন্ত্রণ করেন নিয়মিত।

সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকার সুযোগে ও দৌলতপুর উপজেলার বিএনপির প্রভাবশালী দুই নেতা ও তার পরিবারের সদস্যদের মদদে ফিলিনগর, চিলমারী, মরিচার চরাঞ্চলে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে ফিলিপনগর ইউনিয়নের”গিট্টু সোহাগ ও টুকু এবং প্রয়াত সন্ত্রাসী লালচাঁদ” বাহিনীর সদস্যরা। স্থানীয় এলাকাবাসী এই দুই বাহিনীর হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে ফিলিপ নগর ইউনিয়নে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) অথবা বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দৌলতপুর থানাধীন ফিলিপনগর, চিলমারী, মরিচা এই তিন ইউনিয়নের চরাঞ্চলের সন্ত্রাসী “গিট্টু-সোহাগ, টুকু ও লালচাঁদ বাহিনীদের বর্তমান আইনবিরোধী কার্যক্রম বিষয়ে আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমাদের কুষ্টিয়া জেলা পুলিশসহ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট কাজ করছে।

বর্ণ খেলা

0

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান থেকে ফেরা আবার জটিল। ‘গাঁধা’য় ছুয়ে দিলে তাকে খাটতে হবে। এ ভাবেই চলবে অনন্ত সময় ধরে। ‘গাঁধা’র চোখ ফাঁকি দিয়ে নতুন কোটের উদ্দেশ্যে ছুট দিয়েছে প্রতিপক্ষ। শনিবার স্কুল ছুটির দিন। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া থেকে ছবিটি তোলা।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক পত্রিকায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়।

জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না এবং এখনো নেই। আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে অভিযান শুরু করা হয়। পরে অভিযানটি উপজেলার কয়া, জগন্নাথপুর ও চরসাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার শিলাইদহ খেয়াঘাটে এসে শেষ করা হয়।

অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই ২২ দিনে নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় – বিক্রয় নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। তবুও কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছে। তাদের প্রতিহত করতে নদীতে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্টি করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।

সর্বশেষ সংবাদ

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...