বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 439

সরকার অদল বদল নিয়ে মাতামাতি করার সময় নয় – হাসানুল হক ইনু

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘সরকার নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, এমন কোন লণ নেই। আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। ধারাবাহিকতা রা করতে জাতীয় নির্বাচন যথা সময়ে হবে, সব দলকে অংশ নিতে হবে। যারা অংশ নেবেনা তারা আসলে চক্রান্তের রাজনীতি করেন।

শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইনু আরো বলেন, সরকার এই মুহুর্তে বৈশি^ক সংকট মোকাবেলা করায় মনোযোগ দিয়েছে। বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চলছে। জনগনের এই কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো বলেন, এই রকম সংকটকালে আমরা আশা করেছিলাম যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদল বদলের হুংকার দিচ্ছে তারা সংকট মোকাবেলায় একটি গঠন মূলক প্রস্তাব দেবেন। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দু:খজনক।

জাসদ সভাপতি ইনু বলেন, এখন নির্বাচন ও সরকার অদল বদল নিয়ে মাতামাতি করার সময় নয়, এখন সংকট মোকাবেলা করার সময়, সরকার সেই কাজটাই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোন সমাধান নয় বরং জনগনের দূর্ভোগ আরো বাড়াবে। যারা সমালোচনা করছে তারাতো অতীতে মতায় ছিলেন, তারা তো কেউ ফেরেস্তা নয়, তাদের কাছে কোন জাদুর কাঠিও নেই। তারা মতার পিছনে ছুটছেন কিন্তু জনগনের দূর্ভোগের ধার ধারেন না।

ইনু বলেন, আমি আশা করি শেখ হাসিনা যেভাবে করোনা ভাইরাস মোকাবেলা করেছেন সেইভাবে এই সংকট মোকাবেলা করে জনগনকে স্বস্তি দেবেন।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সমস্যা দূর করার আশ^াস দেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দিল পুলিশ

এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দিল পুলিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ৬৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সাথে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্টদের ফেরৎ দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা এসব মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খাইরুল আলম।

এ সময় পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর হতে ৩১ অক্টোবর এক মাস সময়ের মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন বিষয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়রির সূত্র ধরে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। এছাড়াও বিকাশ প্রতারণার ৪ টি ঘটনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরৎ দেওয়া হয়।

আরো পড়ুন – খোকসায় গুলিবিদ্ধসহ আহত ৫ জন

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ হোসেন খাঁন, ইউনিটের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম, ওসি ডিবি নাসির উদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

খোকসায় গুলিবিদ্ধসহ আহত ৫ জন

0
হামলার পুরাতন ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে জহুরুল সমর্থকের একটি ঘর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় একাধিক বাড়িতে হামলায় ভাংচুর করেছে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তোভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর কলপাড়া গ্রামে জহুরুল মেম্বরের ভাই হাসমত আলীর উপর প্রতিপক্ষ হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পর জহুলের লোকজন জমায়েত হতে চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পরলে প্রতিপক্ষের অস্ত্রধারীরা গুলি ছুড়ে গ্রামের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ সময় কাওসার (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ আহত হয়। এ ছাড়া হৃদয় (১৮), মুকাজ্জেল (৪০), অপর এক স্কুল ছাত্রীসহ ৫জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কলপাড়া গ্রামের হাসিয়া খাতুন জানান, তিনি সবে এশার নামাজে দাঁড়িয়েছেন। হঠাৎ করে বৃষ্টির মত গুলির শব্দে তিনি নামাজ ছেড়ে বাড়ির উঠানে দাঁড়ান। এক পর্যায়ে স্কুল পড়–য়া দুই মেয়ে নিয়ে নিজের সোবার ঘরে আশ্রয় নেন। তার পরে তার বাড়িতে আক্রমান করে প্রতিপক্ষ সামিরুলের লোকেরা। হামলার আগে তার বাড়ির বিদ্যুতের মিটার ভেঙ্গে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। হামলাকারীদের ইটের আঘাতে তার অষ্টম শ্রেণিতে পড়–য়া মেয়ে আহত হয়।

হাসিয়া খাতুন আরো জানান, গত ইউপি নির্বাচনের পর থেকে প্রতিপক্ষের হামলার ভয়ে তার স্বামী আজাদ মিস্ত্রী গ্রাম ছাড়া। বচ্চাদের সাথে নিয়ে তিনি গ্রামে বাস করছেন। বৃহস্পতিবার রাতে হামলার সময় গ্রামে পুলিশ উপস্থিত ছিল বলেও তিনি দাবি করেন।

হামলায় ক্ষতিগ্রস্থ নিজের বাড়ির বিদ্যুতের মিটার দেখাচ্ছেন এক গৃহিনী।

এক গ্রামের রিপনের স্ত্রী শিল্পী খাতুন জানান, স্থানীয় সামিরুলের নেতৃত্বে গত ১৮ মাসে তার বাড়িতে কমপক্ষে ৪ বার হামলা হয়েছে। ঘরের টিভি ফ্রিজ আসবাবপত্র রক্ষা পায়নি হামলাকারীদের অস্ত্রের আঘাত থেকে। হামলাকারীদের ভয়ে তার প্রতিটি রাত কাটে। রাতের আধার নামলেই এ গ্রামসহ আশে পাশের ৩/৪ টি গ্রামের মানুষ মধ্যে আতঙ্কে নেমে আসে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বর জহুরুল বলেন, সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচন কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তবে সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন কেন্দ্র করে এখন হামলা হচ্ছে। প্রতিপক্ষ সামিরুল গ্রæপ ঘোড়া লীগের নির্বাচন করেছিল। নির্বাচনে নৌকা প্রার্থীর কাছে হেরে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা করছে।

সামিরুলের সাথে কথা বলতে তার বাড়িতে যাওয়া হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। তার ফোনও নম্বর পাওয়া যায়নি।

আরো পড়ুন – ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া সন্ধার পর মেম্বর মামলা লিখে নিয়ে আসবেন বলে জানিয়েছেন।

ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুর একটি মেহগনী বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দীন একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় আলম সাধু চালাক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী চারাতলা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি। বৃহস্পাতবার সকালে তার নিজ বাড়ির পেছনের একটি মেহগনী বাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরো পড়ুন – কুমারখালীতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, পুলিশসহ তিনি ঘটনা স্থলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কুমারখালীতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমাখালীতে সেফ ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এন্ড হাইজিন প্রমোশন প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়নমূলক সংস্থা সুশীলনের আয়োজনে এবং পেনি এপিল কানাডা’র আর্থিক সহযোগীতা করে।

আরো পড়ুন – কুষ্টিয়ার জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম। সুশীলনের উপ-পরিচালক রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলামীন প্রমুখ।

কুষ্টিয়ার জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথের মধ্য দিয়ে সভা শুরু হয়।

বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মিরপুর উপজেলা পরিষদের চোরম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মোৎসব পালিত

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত ও আরো গতিশীল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মোৎসব পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠান মালার শেষে হয়েছে।

সোমবার রাতে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় কবির বাস্তুভিটায় কবির রচিত ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চস্থের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিকালে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। এ আলোচনা সভা শেষে কবির জন্মদিন উপলে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, মীর মশাররফ হোসেন ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী। অন্যায়, জুলুম, অবিচারের বিরুদ্ধে তিনি লেখালেখির মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ – পরিচালক (উপ – সচিব) আরিফ – উজ – জামান। অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্য অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।

আরো পড়ুন – জিয়া ১৫ই আগষ্টের কুশিলব -ওবায়দুল কাদের

মীর মশাররফ হোসেনের জীবনদর্শনের উপর মূখ্য আলোচনা করেন বোধোদয়ের সভাপতি ও গবেষক এ্যাডভোকেট লালিম হক। রবিবার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদসিন্ধু রচয়িতা অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকালে আলোচনা সভা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জিয়া ১৫ই আগষ্টের কুশিলব -ওবায়দুল কাদের

0

ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি হাই-সম্পাদক মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের অর্ন্তজালায় ভুগছেন মীর্জা ফকরুল ইসলাম। তিনি আগে আপনি বলে সম্বধন করতেন। এখন তুমি বলে। আগামী মিটিংয়ে হয়তো তুই বলবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৫ই আগষ্টের কুশিলব, মীরজাফর ও পলাশীর বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করে বলেন, সেদিন ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধুর নাম ওরা মুছে দিতে চেয়েছিল, শিশু রাসেলকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধা শেখ কামাল ও জামালকে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু পারেনি।

রবিবার দুপুরে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের কাদের বলেন, ভোট চুরি ও ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আপনারা প্রস্তুত হয়ে যান। এই খেলায় বিএনপির আন্দোলন ও নির্বাচনের পতন হবে।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দুবাই থেকে আনা টাকার বস্তা নিয়ে আপনি মাঠে নেমেছেন। আকাশে বাতাসে এখন টাকা ওড়ে। বরিশাল ও ফরিদপুর সমাবেশে টাকা ওড়ে। এখন থেকেই মনোনয়ন বানিজ্য ও এমপি মন্ত্রী কেনাবেচা শুরু করেছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, তত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। তত্বাবধায়ক ভুলে যান। সন্ত্রাস করে, আগুন দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না।

সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাছিম বলেন, আমরা রাজপথে আছি, থাকবো। বিএনপির হুংকারে আওয়ামী লীগ ভীত নয়। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাজপথে লড়বো। তাদের প্রতিহত করবো।

দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, সারা দুনিয়ায় যখন মন্দা চলছে, তখন শেখ হাসিনার দতা ও সাহসিকতায় বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে, আমাদের আলোর পথ দেখাচ্ছেন।

রবিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজিম আনার, তাহজিব আলম সিদ্দিকী সমি, কেন্দ্রীয় নেতা এ্যাডঃ আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা ও গেøারিয়া সরকার ঝর্না এমপি প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীর রেললাইন থেকে উদ্ধার নিহত তরুণীর পরিচয় মিলেছে

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষনার প্রস্তাব করলে ওবায়দুল কাদের নেত্রীর নির্দেশে পুরানো কমিটির সভাপতি আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে বহাল রাখেন।

কুমারখালীর রেললাইন থেকে উদ্ধার নিহত তরুণীর পরিচয় মিলেছে

0
নিহত তরুণীর বাড়িতে প্রতিবেশীদের ভিড়

তিনি টিক টক ভিডিও বানাতেন

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে রেললাইনের ওপর পড়ে থাকা সেই অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তিনি টিকটক ভিডিও তৈরি করতেন।

রবিবার দুপুরে পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তন্ময় ভট্টাচার্য এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ওই তরুণী কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। নিহত তরুণীর মরদেহটি শনাক্ত করেছেন তার চাচা আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর ২৮।

শনিবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল করে মর্গে পাঠায় পুলিশ। তবে ওই তরুণী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে! তা নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।

নিহতের মা হাসিনা খাতুন বলেন, ঘটনার দিন (শনিবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের ফুফু কাঞ্চন খাতুনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করি। এর পর সকালে একটা লাশ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া মর্গে যায়। মর্গে গিয়ে মেয়ের ত বিত লাশ পাই।

তিনি আরো বলেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। আত্মহত্যা করার মত কোনো কারণ নেই। মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহতের ফুফু কাঞ্চন খাতুন বলেন, শনিবার সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূর থেকে এক লাশ পাওয়ার খবর শুনেছিলাম।

কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক বলেন, মেয়েটি আমার এলাকার। তিনি টিকটক ভিডিও তৈরির কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যু রহস্যজনক।

আরো পড়ুন – মিরপুরে ধান ক্ষেত মিলল নবজাতকের মরদেহ

পোড়াদহ রেলওয়ে থানার ওসি ইমদাদুল হক বলেন, খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিরপুরে ধান ক্ষেত মিলল নবজাতকের মরদেহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন – দৌলতপুরে বাউলদের ওপর হামলা

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো এক মেয়ে নবজাতকের নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নবজাতকের বাবা-মা’র পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...