বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 456

খোকসায় সড়ক দুর্ঘটনায় ঘটকের মৃত্যু

0
নিহত ঘটক হেলাল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসার জামতলায় পিকাপ ভ্রানের সাথে পাখি ভ্রানের মুখোমুখি সংঘর্ষে হেলাল (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ঘটক।

শুক্রবার দুপুরে উপজেলার জামতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত হেলালকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থয় বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক পিকাপ ভ্যানটি পালিয়ে যায়। নিহতের বাড়ি উপজেলার শিমুলিয়া  ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে।

নিহত হেলালের পরিবারের বিলাপ

নিহতের স্ত্রী হাজেরা খাতুন জানান, জানান তার স্বামী হেলার পেশায় ঘটক হলেও সংসারের চাহিদা পুরনে পাখি ভ্যান চালাতেন। এ দিন দুপুরে তিনি ভাড়া মারার জন্য ভেড় নিয়ে বেড় হন। লোখ মুখে খবর পেয়ে তিনি আহত স্বামীকে হাসপাতালে দেখতে যান। পরে তাকে রেফার্ড করা হয়। কুষ্টিয়াতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত হেলাল ৫ সন্তানের জনক।

আরো পড়ুন – খোকসায় শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ ঘটক হেলালের মৃতর বিষয়টি নিশ্চিত করেন।

খোকসায় শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী

0
গোল বুত্তের ভিতরে বেত্রাঘাতের ক্ষত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে বিরোধের ঘটনার সূত্র ধরে অস্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অফিসে ডেকে নিয়ে বেধরক পেটানোর অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হুমকী দিয়ে বললেন, অভিযোগ করলে ওই ছাত্রকে টিসি দেওয়া হবে।

বুধবার দুপুরে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির শিক্ষার্থী দিপন বিশ্বাসের সাথে তার এক বন্ধুর হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জের ধরে অভিযুক্ত ছাত্র দিপনকে বিদ্যালয়ের অফিসে ডেকে নেয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় সিনিয়র শিক্ষকরা দিপনের সাথে কথা বলছিল। এমন সময় বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক মঞ্জুরুর রহমান মকুল সেখানে উপস্থিত হয়ে দিপনকে বেধরক মারপিট করে।

এক পর্যায়ে ছাত্রটি অসুস্থ হয়ে পরলে তার মাথায় পানি দিয়ে সুস্থ্য করে সেখানে বসিয়ে রাখা হয়। পরে কাসের অন্য ছাত্ররা দিপনকে মুক্ত করে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে অভিযোগ নিয়ে যায় শিক্ষার্থীরা। স্থানীয় দ্রোহ পত্রিকার অফিসের মধ্যে ওই শিক্ষক আহত ছাত্রের মায়ের সাথে অশোভন আচরণ করেন। এই সাথে তার ছেলেকে অন্য স্কুলে পড়াতে হবে বলেও হুয়ার করে দেন।

দিপন জানান, বন্ধুদের মধ্যে ভুলবোধা বুঝি হয়। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শোনা হচ্ছিল। কিন্তু শিক্ষক মঞ্জুরুর রহমান মকুল সেখানে ঢুকে তার উপর বেত নিয়ে চড়াও হয়। ওই শিক্ষক ছাত্রটির মাকে গালাগালি করেছেন।

গোল বুত্তের ভিতরে বেত্রাঘাতের ক্ষত

আহত ছাত্রের বাবা দেবাশিষ বিশ্বাস বলেন, শিক্ষক চাইলে ছাত্রকে শাসন করতে পারেন। তবে শাসন মানে এই না, বেতের আঘাতে ক্ষতের সৃষ্টি করা। দায়িত্বহীন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুর রহমান মকুল স্বীকার করেন, শাসন একটু বেশী হতে পারে। ওই ছাত্রের বাবা তার ছেলেকে শাসন করতে বলেছেন। এ নিয়ে অভিযোগ করলে ওই ছাত্রকে টিসি দেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

আরো পড়ুন – কুমারখালীর ঘটিগরম বিক্রেতা বয়স্কভাতা কার্ড পেলেন

কারিগরি শাখার সিনিয়র শিক্ষক শরিফুল ্ইসলাম জানান, একই শ্রেনির অপর এক ছাত্রকে মারার অভিযোগ সম্পর্কে দিপনের কাছে শোনা হচ্ছিল। কিন্তু মঞ্জুরুর রহমান হঠাৎ করে ছাত্রটিকে মারপিট করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, তারা অভিযোগ দিক। তার পরে মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিব।

কুমারখালীর ঘটিগরম বিক্রেতা বয়স্কভাতা কার্ড পেলেন

0

নিজের অসহায়ত্ব্যের কথা ইউএনও’কে জানিয়ে

কুমারখালী প্রতিনিধি

হতদরিদ্র বৃদ্ধ আমিন উদ্দিন শেখ (৭৫)। সহধর্মীনি স্ট্রোকজনিত প্যারালাইজড রোগী। অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য এই বয়সেও কাঁধে তুলে নিয়েছেন ঘটিগরমের (রসুন-মরিচ ও মসলা মেশানো ভাজাচিড়া) গরম ড্রাম। প্রায় প্রতিদিনিই শহরের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতের বারান্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঝুনঝুনি বাজিয়ে ঘুরে বেড়াতে দেখাযায় বয়োবৃদ্ধ আমিন উদ্দিনকে।

জানা গেছে, কয়েক কেজি চিড়া ভেজে টিনের ড্রামের মধ্যে জ্বলন্ত কয়লা দিয়ে তার উপর ভাজা রসুন-কাঁচামরিচ ও মসলা মিশিয়ে তৈরী করেন সুস্বাদু ঘটিগরম।

বয়োবৃদ্ধ আমিন উদ্দন তিন সন্তানের জনক। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন আর দুই ছেলে দিনমজুরের কাজ করেন। তাঁর বাড়ি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচাড়া মাঠপাড়া গ্রামে।

প্রায় মাসখানেক আগে তিনি কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ঘটিগরম বিক্রি করতে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নিজের অসহায়ত্ব্যের কথা বলেছিলেন ইউএনওকে। আর ইউএনও বিতান কুমার মন্ডল বয়োবৃদ্ধ আমিন উদ্দিনের কথা শুনে তাৎক্ষণিক দুই হাজার টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁকে ভাতার আওতায় আনার প্রতিশ্রæতি দিয়েছিলেন।

বুধবার দুপুরে বয়োবৃদ্ধ ঘটিগরম বিক্রেতা আমিন উদ্দিনকে নিজের কার্যালয়ে ডেকে এনে তাঁর হাতে বয়োস্কভাতার বই তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বয়স্কভাতার বই হাতে পেয়ে হতদরিদ্র বয়োবৃদ্ধ আমিন উদ্দিন বলেন, মাসখানে আগে একদিন ঘটিগরম বিক্রি করতে এসে ইউএনও স্যারের কাছে আমার কষ্টের কথাগুলো বলেছিলাম। সে সময় তিনি আমাকে ভাতা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আর আজ ডেকে এনে ভাতার বই দিলেন। আমার বিশাল উপকার হবে।

আরো পড়ুন – কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, বয়োবৃদ্ধ আমিন উদ্দিন ঘটিগরম বিক্রি করতে এসে আমার কার্যালয়ে এসে তাঁর অসহায়ত্ব্যের কথা জানান। সেদিন উপজেলা প্রশাসনের প থেকে দুই হাজার টাকা দিয়েছিলাম। আর তিনি ভাতার আওতায় আসার উপযুক্ত হওয়ায় তাঁকে বয়স্ক ভাতার বই দেওয়া হলো। এখন থেকে তিনি আর্থিক সুবিধা পাবেন এবং তাঁর অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে।
ইউএনও আরো বলেন, প্রশাসন জনগনের জন্যই। তাই সরকারি সুযোগ-সুবিধা পেতে কারো কাছে ধর্ণা না দিয়ে সরাসরি কর্মকর্তাদের কার্যালয়ে আসুন। আমরা সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করব।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

0
দুদকের অভিযানে আটক দালাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তিন দালালকে আটক করেছে অভিযানিক দল। পরে আটক ওই তিন দালালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড দেয়া হয়।

বুধবার দুপুরের দিকে কয়েক ঘন্টা ব্যাপী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পালের নেতৃত্বে দুদক এ অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকার ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) এবং সাতীরা জেলার কলারোয়া উপজেলার আবুল কাসেমের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

এর মধ্যে মহিবুল এবং দেলোয়ারকে তিনমাসের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং অপর দালাল রিপনকে এক মাসের কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন। অভিযানের সময় পাসপোর্ট অফিস থেকে নগদ এক ল ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও অফিসের বিভিন্ন গুরুত্বপুর্ণ ফাইলপত্র তল্লাসী এবং সেগুলো পর্যালোচনা করেন দুদকের এক্সপার্ট টিম।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন বলেন, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ দালালের মাধ্যমে হয়রাণীর শিকার হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে দুদকের প থেকে সেখানে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পাল বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবা নিতে আসা সেবাগ্রহীতারা বিভিন্ন ভাবে ভোগান্তীর স্বীকার হচ্ছে এমন অভিযোগেই মুলত এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতে নাতে তিন দালালকে আটক করা হয়েছে। এখান থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার এবং কিছু কাগজ পত্র পর্যালোচনা করে উর্ধতন কর্তৃপরে কাছে একটি রিপোর্ট পাঠানো হবে । পরে সেখান থেকে পাওয়া নির্দেশনা মোতাবেক পরবর্তী পদপে গ্রহণ করা হবে।

অভিযান প্রসঙ্গে জানতে চাওয়া হলে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক জাহিদুল ইসলাম জানান, লোকবল সংকটের কারণে কিছু বহিরাগত লোক ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এর সাথে অফিসের কেউ জড়িত নন। যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

রাইচ মিলের বয়লার মেশিন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কবুরহাট একটি অটো রাইচ মিলের বয়লার মেশিনের উপর থেকে নিচে পড়ে নাইম হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রাজশাহী জেলার পুটিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদ ফকিরের ছেলে নাইম হোসেন। তিনি কবুরহাট বাজার এলাকায় ভাড়া থেকে ওই রাইচ মিলের হেলপার হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান।

স্থানীয়রা জানান, কবুরহাট এলাকার ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে রাতে নাইট ডিউটিতে হেলপারের কাজ করছিলেন নাইম। সকালের দিকে রাইচ মিলের বয়লার মেশিনে পানি শেষ হলে পানি চালু করতে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে শ্রমিকরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন – কুমারখালীর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, বাড়ি ভাংচুর আহত ৪

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, রাইচ মিলের বয়লার মেশিনের পানি শেষ হওয়ায় পানি চালু করতে গেলে সে নিচে পড়ে মারা যায়। তবে এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

কুমারখালীর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, বাড়ি ভাংচুর আহত ৪

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে সংঘাত বন্ধে শান্তি সমাবেশের মাত্র ৯ দিন পর আবারো দুই গ্রæপের রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ৩০টি বাড়ি ভাংচুর করেছে দুই পক্ষ।

শনিবার সকাল ৬ টার দিকে চরপাড়া গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পরে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় কয়েকটি ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

আহতরা হলেন গ্রামের মৃত শামছুদ্দিন শেখের ছেলে লিটন শেখ (২৫), মুহাম্মদের ছেলে মামুন আলী (৩৫), আহম্মদ আলীর ছেলে আসলাম (৪৫), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল কাশেম (৫০)। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন কিনিকে চিকিৎসা নিচ্ছেন।

গত ১১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘাত বন্ধে চরপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশে উভয়প প্রতিশ্রæতি দিয়েছিলেন, তারা আর কখনো সংঘাতে জড়াবেন না। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুলাল মিস্ত্রির সমর্থক হুমায়ন মন্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করেছিল প্রতিপরা। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় ৩৬ জনের নামের একটি মামলা দায়ের করেছিলেন। মামলা নম্বর ৯। এর পর গত সোমবার (১ আগষ্ট) হুমায়ন হত্যা মামলার ৪ নং আসামী ও আনসার আলী মেম্বরের সমর্থক সেলিমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলী থানায় ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২। উক্ত মামলায় হামলা ও গ্রেফতারের ভয়ে আসামীপরা পলাতক ছিলেন।

সেলিম হত্যা মামলার আসামীরা জামিন নিয়ে প্রায় দুই শতাধিক সমর্থক নিয়ে শনিবার সকালে গ্রামে ঢুকে নিজ নিজ বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে বাদী পক্ষ শাহীন আলীর লোকজন এলাকায় গেলে আসামীপরে লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদেরকে আক্রমন করে। এতে শাহীন আলী গ্রæপের মামুন, লিটন ও কাশেম গুরুতর আহত হন। এসময় আসামীপরে আসলামও গুরুতর আহত হন।

ঘটনার পর শনিবার বেলা ১১ টার দিকে চরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মানুষ শূণ্য গ্রাম। গ্রামের প্রায় সকল ঘরবাড়িতেই ভাংচুরের ত। বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে।

স্থানীয়রা জানান, চরপাড়া গ্রামে প্রায় শতাধিক পরিবারে বসবাস। ২০২০ সালে জমির আইল নিয়ে বিরোধের পপাত শুরু হয়। এলাকার আধিপত্য বিস্তারে এক পরে নেতৃত্ব দেন দুলাল মিস্ত্রি। আর অন্য পওে নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য আনসার আলী মেম্বর।

ইউপি সদস্য আনসার আলী জানান, প্রতিপরা জামিন নিয়ে গ্রামে ঢুকে দুলাল ও রেজাউলের নেতৃত্বে হামলা চালায়। হামলায় কয়েকজন গুরুতর জখম হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন লিটন শেখ, মামুন আলী ও আবুল কাশেমের স্বজনরা জানান, প্রতিপক্ষরা গ্রামে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে লিটনের বুকের মধ্যে লোহার বল্লম ঢুকে গুরুতর আহত হয়। মামুন ও কাশের শরীরের একাধিক স্থানেও রক্তাক্ত জখম হয়েছে।

আরো পড়ুন – গড়াই সেতুর টোলপ্লাজার কর্মীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, সেলিম হত্যা মামলার আসামীরা গ্রামে প্রবেশ করেছে। এ নিয়ে দুপরে সংঘর্ষে উভয় পরে ৪ জন আহত হয়েছেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সেলিম হত্যা মামলার আসামীরা সকালে পুলিশকে না জানিয়ে বাড়িতে ওঠে। এর পর দুপরে সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয় পক্ষ এর আগে এলাকায় শান্তি সমাবেশ করে আর সংঘাতে জড়াবে না বলে প্রতিশ্রæতি দিলেও ফের সংঘর্ষে জড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গড়াই সেতুর টোলপ্লাজার কর্মীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

0
প্রতিকী ছবি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গড়াই সেতুর টোলপ্লাজায় ছাত্রলীগ কর্মীদের সাথে ঘাট শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১ টায় ঘটনা ঘটলেও সন্ধায় সোস্যাল মিডিয়ায় ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

গড়াই সেতুর ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, সিসিটিভি ফুটেজ দেখিছি। ঘাট কর্মীরা টোল চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা বেশ কিছু টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, প্রায় দেড়শো মোটরসাইকেল নিয়ে তারা জেলা ছাত্রলীগের শোকসভা যোগ দিতে যাচ্ছিলেন। টোল নিয়ে ঘাট শ্রমিকদের সাথে তাদের বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে ঘাট শ্রমিকরা তাদের উপর হামলা করে। এ হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, ছাত্রলীগের কর্মী সম্রাট, অমিত, চয়নসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। তারে প্রায় তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, জেলা ছাত্রলীগের শোকসভার কর্মসূচি ছিল। প্রায় ১৫০ টি মোটরসাইকেল নিয়ে আমরা সভায় যাচ্ছিলাম। সকাল ১১ টার দিকে টোলপ্লাজা এলাকায় পৌছালে তাদের কাছে টোল দাবি করা হয়। আমরা বললাম অনুষ্ঠানে দেরি হয়েছে, আমরা ছাত্রলীগ করি, আমাদের ছেড়ে দেন। ছাত্রলীগ পরিচয় শুনে আরো বেশি চড়াও হয়। দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আরো পড়ুন – আইনী প্রক্রিয়া খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ – হানিফ

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলমের মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রলীগের সাথে টোল কর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আইনী প্রক্রিয়া খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দন্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনী প্রক্রিয়ায় যাওয়া। বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ নেই।

শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপিকে নিশ্বেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন হয়না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রতায় থাকতে যে অপকর্মগুলো করেছিলো সেই অপকর্মের জন্যই বিএনপি নিশ্বেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিলো সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হানিফ আরো বলেন, গত ২ বছর করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতির উপর বিরুপ চাপ পড়ে সেটা বাংলাদেশের উপরেও পড়েছে। তিনি বলেন, আমাদের সরকারের প থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সব ধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি।

আরো পড়ুন – খোকসায় ইউপি সদস্য গুলিবিদ্ধ

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহহমান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঞ্চলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম প্রমুখ।

খোকসায় ইউপি সদস্য গুলিবিদ্ধ

0
সন্ত্রাসীর হামলায় গুলিবিদ্ধ ইউপি সদস্য হায়দার আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ থেকে ফেরার পথে এক ইউপি সদস্য গুলিবিদ্ধ আহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ১০ টার দিকে ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর হায়দার আলী (৫০) তার নিজ গ্রাম দেবি নগরে গুলিবিদ্ধ আহত হন। পুলিশ পাহারায় তাকে (হায়দার) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া সদর স্থানন্তরিত করা হয়েছে। তিনি মৃত ছলিম মন্ডলের ছেলে ও সাবেক আনসার বাহীনির সদস্য।

আহত ইউপি সদস্য হায়দার আলী জানান, আওয়ামী লীগের একাংশের আয়োজনে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সমাবেশে অংশ না নেওয়ার বিষয়ে প্রতিপক্ষের নেতাদের মদদ পুষ্ট সন্ত্রাসীরা কয়েকদিন আগে থেকে ইউনিয়ন জুড়ে প্রচার করে আসছিল। সন্ত্রাসীদের নির্দেশ উপেক্ষা করে লোকজন নিয়ে উপজেলা সদরের হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি যোগ দেন। রাত ১০ টার দিকে পায়ে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। নিজের গ্রাম দেবি নগড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে ৮/৯ রাউন্ড গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরেন।

ইউপি সদস্যের উপর হামলার খবর ছড়িয়ে পরলে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে। রাতেই গ্রামে অতিরিক্ত পুশি মোতায়েন করা হয়ে।

আরো পড়ুন – কুমারখালীতে রোগীদের মাঝে চেক বিতরণ

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুজ্জামান, জানান হায়দারের পারে অসংখ্য গুলি ঢুকে আছে। যা অপারেশন ছাড়া বার করা অসম্ভব। তাই তাকে রেফার্ড করা হয়েছে।

ঘটনা স্থলে কর্তব্যরত পুলিশের এএসআই আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। রাস্তা ঘাট ফাঁকা, কোথাও কোন লোক নেই।

কুমারখালীতে রোগীদের মাঝে চেক বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ১২ জন রোগীকে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, স্থানীয় সরকারি প্রভাষক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

আরো পড়ুন – ঝিনাইদহে স্কুলশিক হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ

উপজেলা সমাজসেবা দপ্তর সূত্রে জানা গেছে, ১২ জন রোগীকে ৬ ল টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...