শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 22

শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ফিরে গেলো সমবেতরা

0

স্টাফ রিপোর্টার

২১ শে’র প্রথম প্রহরে বিদ্যালয়ের গেট তালাবন্ধ করে রাখায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে পরলো না শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দিনগত রাতে একুশে ফেব্রæয়ারি প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। তবে প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ২১ ফেব্রæয়ারি সকাল ১০টার পর তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে আসারা অভিযোগ করেন, বিগত সময়ের মত ছাত্র, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ ২১ শে’র প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জমায়েত হন। কিন্তু বিদ্যালয়ের নৈশ প্রহরী বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রাখেন। অনেক চেষ্টা করেও তার সারা পাওয়া যায় না । বিদ্যালয়ের গেটে সমবেতরা ক্ষুদ্ধ হয়ে শ্রদ্ধা নিবেদেন না করে একে একে ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এলাকাবাসীদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ৩৫ বছর আগে শহীদ মিনারটি নির্মান করা হয়। এর পর থেকে এখানেই তারা জাতীয় দিবস গুলোতে নিয়মিত শ্রদ্ধা নিবেদন করে আসছেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের গাফিলতির কারনে এবারে তারা শ্রদ্ধা জানাতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

ভ্যান চালক সুজয় বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি নিজে ছিলেন। স্কুলের গেটে তালা বন্ধ থাকায় কেউ স্কুলের ভিত ঢুকতে পারেনি। সবাই রাগ-বাগ করে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ী মাসুদ জানান, গত বছরেও স্কুলে মাইক এনে শহীদ মিনারে ফুল দেওয়া হয় কিন্তু এবারে হেড মাস্টার না আসায় যত বিপত্তি ঘটেছে। শহীদ মিনারে ফুল না দিয়ে সবাই ফিরে গেছে।

বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল্লার সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয় কিন্তু সে সায়ংবাদিকের সাথে দেখা করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে এ বিষয়ে কথা বলার সময় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। দায় এড়িয়ে যাবার চেষ্টা করেন। তিনি স্বীকার করেন ২১ ফেব্রæয়ারি বেলা ১০ টার দিকে তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলাতে এসেছেন।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ২১ এর প্রথম প্রহর বলতে রাত ১২টা ১ মিনিটকে বুঝায়। এ সময়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময়। বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রেখে সংশ্লিষ্টরা ঠিক করেননি।

শ্রদ্ধাঞ্জলি

0

২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, উপজেরা বিএনপি খোকসা, পৌর বিএনপি খোকসা, উপজেলা ছাত্রদল খোকসা , উপজেলা যুবদল খোকসাসহ বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অমর একুশে ফেব্রæয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা।

দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন।

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

একুশে ফেব্রæয়ারি সাধারণ ছুটি। একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-একুশে ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত থাকবে।

জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নপূর্বক পালন ও সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসমূহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে।

এদিনন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঢাকায় বিদেশী দূতাবাসের প্রতিনিধি, একুশে উদযাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা সবাই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নির্ধারিত ধারাক্রম অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

একুশে ফেব্রæয়ারিতে শহীদ মিনার চত্বর ও আজিমপুর কবরস্থান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অতিরিক্ত জনসমাবেশ বা ভিড় নিয়ন্ত্রণ করে অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার এবং কমিউনিটি রেডিওসমূহ কর্তৃক একুশের অনুষ্ঠানমালা প্রচার করবে।

দিবসটি উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়ক দ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলাসহ দেশের অন্যান্য সকল জাতিগোষ্ঠীর বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সাজানো হবে।

এছাড়া, ভাষা শহীদদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা মহানগরীতে ট্রাকের মাধ্যমে রাজপথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান এবং নৌযানের সাহায্যে ঢাকা শহর সংলগ্ন নৌপথে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনসহ জেলা-উপজেলায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করবে।

অন্যদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি একুশে বইমেলার আয়োজন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বইমেলায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ শিশু একাডেমি মেলা উপলক্ষে বিশেষ শিশু সংখ্যা প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অধীনস্থ শাখা জাদুঘরসমূহ, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং প্রতœতত্ত¡ অধিদপ্তরের সকল প্রতœস্থান ও জাদুঘরসমূহ শিশু-কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ঐদিন বিনা টিকেটে পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

এছাড়াও, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভাষা আন্দোলনের ওপর বিভিন্ন প্রামাণ্য নিদর্শন প্রদর্শন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করবে।

গণগ্রন্থাগার অধিদপ্তর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগারসমূহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভার আয়োজন করবে।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র রমজান মাস ও ফেব্রæয়ারির আবেগঘন প্রেক্ষাপটে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া বিদেশি ক‚টনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করবেন। রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

শহীদ মিনারে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে নির্দিষ্ট রুট অনুসরণের আহŸান জানানো হয়েছে। সর্বসাধারণকে পলাশীর মোড় – জগন্নাথ হল ক্রসিং – শহীদ মিনার রুট ব্যবহার করে প্রবেশ করতে বলা হয়েছে। অন্য কোনো রাস্তা দিয়ে প্রবেশের অনুমতি থাকবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল হয়ে প্রস্থান করতে হবে।

নিরাপত্তার স্বার্থে ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য সঙ্গে না আনার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শ্রদ্ধা নিবেদন শেষে অন্যদের সুযোগ দিতে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

এছাড়া সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে কিছু ট্রাফিক ডাইভারশন চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অমর একুশ উদযাপন সম্ভব হবে।’

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৫ মনোনয়নের দৌড়ে শতাধিক মুখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই দলের ভিতরে সংরক্ষিত নারী আসনের ৩৫ জনের মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংসদে সংরক্ষিত নারী আসনে কে পাচ্ছেন বিএনপির টিকিট।

দলীয় সূত্রের দাবি, সাধারণ নির্বাচনে ২০৯ আসন পাওয়ায় সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৩৫টি যাচ্ছে বিএনপির ঝুলিতে।
এসব আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রী এরই মধ্যেই সক্রিয় হয়েছেন। কেউ ঢাকায় ডেরা ফেলেছেন, কেউ শীর্ষ নেতাদের সঙ্গে টানা যোগাযোগ রাখছেন। আর নির্বাচন কমিশন রোজার মধ্যেই এ-সংক্রান্ত প্রক্রিয়া সারতে চায়। ফলে সময় কম, চাপ বেশি। তাই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা চলছে, হিসাব কষা চলছে। কিন্তু শেষ কথা বলবে হাইকমান্ডই। এখন প্রশ্ন একটাই- কারা পাচ্ছেন সংসদে যাওয়ার টিকিট?

প্রথম সারিতে যে নামগুলো শোনা যাচ্ছে তাদের মধ্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান ও সহ-সভাপতি নাজমুন নাহার বেবী রয়েছেন।

সাবেক এমপিদের তালিকা মধ্যে আছেন শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না ও বিলকিস ইসলাম।

তরুণ মুখ, আইনজীবী ও সংগঠক অবস্থান থেকে আলোচনায় আছেন মাহমুদা হাবিবা, নিপুণ রায় চৌধুরী, শাহানা আক্তার শানু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা ঊর্মি, নাসিমা আক্তার কেয়া, মনিরা আক্তার রিক্তা, আফরোজা খানম নাসরিন, বীথিকা বিনতে হুসেইন, রুকসানা খানম মিতু, আইসা সিদ্দিকা মানি, হেনা আলাউদ্দিন, ফরিদা ইয়াসমিন, সালমা আক্তার সোমা, শাহিনুর নার্গিস ও শাহিনুর বেগম সাগর।

রাজনীতির বাইরে শুধু দল ও অঙ্গ সংগঠন নয়, সাংস্কৃতিক অঙ্গন থেকেও নাম পাওয়া যাচ্ছে। এ তালিকায় আছেন কনক চাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভিন ও সাংবাদিক সাবরিনা আহমেদ শুভ্রা।

এদের বাইরে রয়েছেন রওশন আরা রতœা, রহিমা আক্তার হাসি, হাসনা জসিম উদ্দিন মওদুদ, অপর্না রায়, রাবেয়া আলম, জেবা আমিন খান, তানজিন চৌধুরী লিলি, সানজিদা ইসলাম (তুলি), ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সামিরা তানজিনা চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, হাসিনা আহমদ, শাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু, জেসমিনা খানম, নাজমা সাঈদ ও সুলতানা পারভীন।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক সদস্য জানান, যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক সক্রিয়তা ও আঞ্চলিক ভারসাম্য- সব মিলিয়েই চূড়ান্ত হবে তালিকা। তরুণ নেতৃত্বের মূল্যায়নের ইঙ্গিতও মিলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, বিগত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সংরক্ষিত আসনে প্রাধান্য দিলে দল ও সরকারের ভাবমূর্তি শক্ত হবে।

হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করলেন আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন মুফতি আমির হামজা।

শুক্রবার সকাল ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

এছাড়াও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আমির হামজা গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। তিনি বলেন, কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা না এই হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

নদী দূষন

0

মরা জীব-জন্তুর মৃতদেহ থেকে শুরু করে ঘর গৃহস্থালীর উচ্ছিষ্ট ফেলা হচ্ছে মৃত প্রায় গড়াই নদীতে। ফলে নদী পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি ঘাটে মৃতপশু ফেলার ছবিটি তোলা।

খোকসায় নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়ে।

শুক্রবার সকালে খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় বাস স্ট্যান্ডে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

খোকসা উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম জামায়াতে ইসলামী মনোনিত কুষ্টিয়া ৪ আসনের নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে বরণ করে নেন। এ সময় কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি আফজাল হোসেন বলেন, খোকসা বাসস্ট্যান্ডে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় না করে।

তিনি আরও বলেন, খোকসা ও কুমারখালী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন খোকসা পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল বারিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।

আম্রমুকুল

0

রবীন্দ্র নাথ আমের মুকুলকে বসন্তের আগমনী বার্তা, প্রকৃতির নবযৌবনের সাথে তুলনা করেছেন। মহুয়া কাব্যে ভরা ফাগুনে প্রকৃতির রিক্ততা দূর করে নতুন প্রাণের সঞ্চারের উপমা দিয়েছেন। ফাগুনের শুরুতেই প্রকৃতিতে আম্রমুকুলের মৗ মৌ ঘ্রান যে কাউকেই স্মৃতি কাতর করে তুলছে। শুক্রবার কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

 

কুষ্টিয়ায় দলীয় কোন্দলের কারনে বিএনপির ভরাডুবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির ‘শক্তিশালী ঘাঁটি’ হিসেবে পরিচিত। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটির তিনটিতেই ভরাডুবি হয়েছে দলটির। তিনটি সংসদীয় আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। মাত্র একটিতে জিতেছেন ধানের শীষের প্রার্থী।

পরাজয়ের কারণ হিসেবে মনোনয়ন নিয়ে দ্ব›দ্ব, অভ্যন্তরীণ কোন্দল, দলীয় নেতাকর্মীদের দখল-চাঁদাবাজিসহ অপকর্মের লাগাম টেনে ধরতে না পারার পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নির্বাচনি কূটকৌশলকে দায়ী করা হচ্ছে।

নির্বাচনি তথ্য বলছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০০৮ সালের আগে পর্যন্ত যতগুলো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবগুলো জাতীয় সংসদ নির্বাচনেই ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে শুধু ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াহেদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুষ্টিয়ার চারটি আসনই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয়লাভ করেন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ এ ধারাবাহিকতা বজায় রেখেছিল। এবার চারটি আসনের মধ্যে তিনটিতেই বিজয় ছিনিয়ে এনেছে জামায়াতে ইসলামী।

জেলার একমাত্র ধানের শীষের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে জয় পেয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এর আগে বাবার মৃত্যুজনিত কারণে অনুষ্ঠিত উপ-নির্বাচনে এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বাবা মরহুম আহসানুল হক পচা মোল্লাও এ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পরবর্তী সময়ে ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি বিএনপি সরকারের ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে হঠাৎ এমন ভরাডুবি বিএনপির জন্য ‘বড় সতর্কবার্তা’। মনোনয়ন নিয়ে দ্ব›দ্ব, অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা সবকিছু মিলিয়েই এমন শোচনীয় ফলাফল বিপর্যয় ঘটেছে বলে তারা মনে করছেন।

তারা বলছেন, সংকট উত্তরণে জরুরি পদক্ষেপ হিসেবে দলীয় কোন্দল নিরসন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে কোনো কমিটি গঠনে দলীয় নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি বিতর্কিতদের পরিবর্তে ক্লিন ইমেজের ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা জরুরি। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এ আসনের তিনবারের নির্বাচিত এমপি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা রাগিব রউফ চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজপথে তীব্র আন্দোলন শুরু করেন। মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মহাসড়ক অবরোধ, মশাল মিছিল এমনকি কাফনের কাপড় পরিধান করে তারা আন্দোলন-সংগ্রাম করেন। তীব্র আন্দোলনের মুখেও মনোনয়ন পরিবর্তন না হওয়ায় হতাশায় বিপুল ভোটব্যাংক হাতছাড়া হয়ে যায়।

কেন্দ্রের চাপে শহিদুল ইসলাম এবং তার ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম শেষ পর্যন্ত রাগিব রউফ চৌধুরীর পক্ষে মাঠে নামেন। তারপরও তাদের ভোটব্যাংক চলে যায় বিরোধী শিবিরে।

শুধু তাই নয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা-কর্মীদের বেপরোয়া চাঁদাবাজি-দখলবাজিসহ নানা বিতর্কিত কর্মকান্ডে এখানকার মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে পারেনি। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের দখলে নিয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর। নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটব্যাংক রয়েছে, সেটিও দখলে নিতে চরমভাবে ব্যর্থ হয় বিএনপি। এই আসনে আগে থেকেই এলাকার মানুষের কাছে জনপ্রিয় এবং ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, ‘কুষ্টিয়ার তিনটি আসনে দলের ভরাডুবির পেছনে অন্যতম কারণ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীকে ভোটের মাঠে নামানো। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে গর্ত থেকে বের হয়ে তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ভোটের মাঠে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে অবস্থান নেতা-কর্মীসহ ভোটাররা ভালোভাবে গ্রহণ করেননি।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে প্রায় ৫৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা।

অন্তত ৫০ জন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে এখানকার বিএনপি নেতা-কর্মীরা যখন হাট-ঘাট, বালুমহল দখল, চাঁদাবাজি-দখলবাজিতে ব্যতি ব্যস্ত তখন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মন্দিরের নিরাপত্তা থেকে শুরু করে কীভাবে সাধারণ মানুষকে তাদের দিকে ভেড়ানো যায়, নীরবে সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিএনপি নেতা-কর্মীদের অনেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়ে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেন।

ভোটাররা বলছেন, জামায়াতের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে অন্তত ৫-৬ বার করে এক একজন সাধারণ ভোটারের বাড়ি বাড়ি গেছেন। অন্যদিকে নির্বাচনি এলাকার বেশিরভাগ ভোটারদের বাড়িতে একবারও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

কুষ্টিয়া সদর উপজেলার শহরতলির একটি গ্রাম বটতৈল। শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরের ওই গ্রামের একটি এলাকা শিশির মাঠ। সেখানকার শরিফ, জহির ও সালামসহ কয়েকজন দাবি করেন, তাদের কাছে ভোট চাইতে কেউ আসেননি। বিএনপির দু-একজন নেতা এলাকায় এলেও চায়ের দোকানে গল্প করে ফিরে গেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দলের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ছিল সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহবার উদ্দিনের হাতে। ওই অংশের অনেকেই মনে করেন, সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছে। ওই অংশের দাবি, সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় চরম ক্ষুদ্ধ এবং হতাশ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা নির্বাচনের মাঠে অনেকটাই নীরব থেকেছেন। ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের কাছে টানতেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। বিএনপির একটি পক্ষ আশা করেছিলেন, আওয়ামী লীগের ভোট তাদের ঝুঁলিতে পড়তে যাচ্ছে। তবে অনুসন্ধান বলছে, অনেকে বুকে ধানের শীষের ব্যাজ নিয়ে ঘুরেছেন, কিন্তু ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। এমন একটি এলাকা হলো কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল গ্রাম। সেখানে মিলপাড়ার অনেক ভোটার এই প্রতিবেদককে জানান, তাদের নির্দেশ ছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার। কিন্তু ব্যাজ রাখতে হবে বিএনপির।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বঅর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক সৈয়দ মেহেদী আহমেদ রুমীর চরম বিরাগভাজন হন। উভয়ই মনোনয়ন বাতিলের দাবিতে রাজপথে তীব্র আন্দোলন শুরু করেন। মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মহাসড়ক অবরোধ, মশাল মিছিল এমনকি কাফনের কাপড় পরিধান করে তারা আন্দোলন-সংগ্রাম করেন। তীব্র আন্দোলনের মুখেও মনোনয়ন পরিবর্তন না হওয়ায় চরম হতাশ হন সাদী, আলাউদ্দিন খান এবং আনসার প্রামানিকের অনুসারীরা।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা জাকারিয়া আনসার কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিকের ছেলে।

জেলার একমাত্র কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে পুনরায় এমপি নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা। তিনিও দলের অন্যদের পরাজয়ের পেছনে অভ্যন্তরীণ কোন্দলকেই বড় করে দেখছেন।

রেজা আহম্মেদ বলেন, ‘কুষ্টিয়ায় পরাজয়ের একমাত্র কারণ দলের অভ্যন্তরীণ কোন্দল। এর বাইরে আওয়ামী লীগের ভোট আশা করেও বিএনপির প্রার্থীরা প্রতারিত হয়েছেন।’

প্রায় একই মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের পরাজিত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, ‘আমাদের দলের মধ্যে সমন্বয়হীনতা ছিল। প্রচারের সময় আমরা দলের বড় একটি অংশকে সঙ্গে পাইনি। বিশেষ করে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ইউনিয়ন থেকে শুরু করে থানা ও উপজেলা কমিটি গঠনের সময় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রভাব পড়েছে জাতীয় নির্বাচনে।’

স্বাধীনতার পর ১৯৮৬ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একবার জয় পেয়েছিল জামায়াতে ইসলামী। এবার জেলার তিনটি আসনে জয় পেয়েছেন তারা। এ সফলতার পেছনের কারণ জানতে চাইলে কুষ্টিয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের নেগেটিভ কর্মকান্ড ও দলটির অভ্যন্তরীণ কোন্দল আমাদের সুবিধা দিয়েছে। সেই সঙ্গে আমাদের নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা আমাদের পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। মোটা দাগে বললে এই তিনটি কারণ আমাদের জয়ের জন্য বড় ভূমিকা রেখেছে।’

নিজ ঘাঁটিতে বিএনপির এ পরাজয়ের কারণ জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক বলেন, ‘ভোট অনেক সময় প্রচারের ওপরও নির্ভর করে। এবার সম্ভবত জামায়াতের নেতা-কর্মীরা ভোটারদের কাছে বেশি পৌঁছাতে পেরেছেন। নিজেদের লক্ষ্যের কথা জানাতে পেরেছেন। সর্বোপরি ভোটাররা বেছে নিয়েছেন। এর বাইরে ঢালাওভাবে বড় কোনো কারণ আমি দেখছি না।

জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপ খেলতে যাচ্ছে

0

প্রবাসী আনিকাসহ থাকছে তিন নতুন মুখ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৪৫ বছর পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৮০ সালে জাতীয় পুরুষ ফুটবল দল খেলেছিল এশিয়ান কাপ। এবার খেলবে জাতীয় নারী ফুটবল দল।

আজ (বৃহস্পতিবার) রাত ২ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। দলের নেতৃত্বে থাকছেন কোচ পিটার বাটলার।

সিডনিতে অনুশীলন ও স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। গ্রæপের অন্য দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

অস্ট্রেলিয়াগামী জাতীয় দলের স্কোয়াডে বড় কোনো চমক নেই। যে ২৬ জন নিয়ে পিটার যাচ্ছেন রাতে সেখানে নতুন মুখ মাত্র ৩ জন। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী ছাড়া নতুন অন্য দুইজন হচ্ছেন আলপি আক্তার ও সুরভী আক্তার আফরিন।

অস্ট্রেলিয়াগামী দল

গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল।

রক্ষণভাগ: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, হালিমা খাতুন ও সুরভী আক্তার আফরিন।

মধ্যমাঠ: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও উন্নতি খাতুন।

আক্রমণভাগ : তহুরা খাতুন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি ও মোসাম্মাৎ সুলতানা।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...