বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 458

ঝিনাইদহে চুরি যাওয়া মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুরি যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

আরো পড়ুন – শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফজলুল হক

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজ মুনতাসিরুল ইসলাম উদ্ধারকৃত ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেলসহ সাইবার ক্রাইম ইউনিটের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফজলুল হক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কমান্ডার ফজলুল হক।

বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিা অফিসারের দপ্তরে অনুষ্ঠিত ভোটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় দ্বিতীয় বারের মত তিনি সভাপতি নির্বাচিত হন। সাবেক কমান্ডার ফজলুল হক এর আগেও বিনা প্রতিদ্ব›িদ্বতায় এই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আরো পড়ুন – খোকসায় ওয়ালটনের শো রুমে দুর্বৃত্তের হানা

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নাজমুল হক, স্কুলের প্রধান শিক আইন উদ্দিন ও পরিচালনা পরিষদের অভিভাবক ও শিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খোকসায় ওয়ালটনের শো রুমে দুর্বৃত্তের হানা

0
প্রতিকী ছবি

ক্যাশ ড্রয়ার ভেঙ্গে গ্রাহকদের ব্ল্যাংক চেক নিয়ে গেছে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাজারে ওয়ালটনের শো রুমের ঘরের চালের টিন কেটে প্রায় তিন লাখ টাকার মালামারসহ ২০ জন গ্রাহকের ব্ল্যাংক চেক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার দিনগত রাতে দুর্বৃত্বরা খোকসা বাজারের বাস স্ট্যান্ড এলাকার সততা ইলেকট্রনিক্স ও ওয়ালটনের শো রুমের ঘরের চালের টিন কেটে প্রবেশ করে। দুবৃত্তরা বেশ কয়েটি টেলিভিশন ও মোবাইল ফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রতিষ্ঠানটির ম্যানেজার কল্যান বিশ্বাস জানান। দুর্বৃত্বরা শো রুমের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে প্রতিষ্ঠানটির সাব-এজেন্ট ও গ্রাহকদের গচ্ছিত রাখা ২০টি চেকের পাতা নিয়ে যায়। দুর্বৃত্তদের নিয়ে যাওয়া বিভিন্ন ব্যাংকের এসব চেকর পাতায় টাকার পরিমান লেখা ছিল না। তবে প্রতিটি পাতায় চেকের মালিকদের একাধিক স্বাক্ষর করা ছিল।

আরো পড়ুন – খোকসার অনন্যা ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

প্রতিষ্ঠানটির মালিক কামাল হোসেন জানান, দুর্বৃত্বরা রাতে ঘরে ঢুকে সিসি ক্যামের ও ইলেট্রনিকস ডিভাইজ গুলো বিকল করে দেয়। তারা ক্যাশ ড্রয়ার ভেঙ্গে গ্রাহক ও সাব এজেন্টদের গচ্ছিত রাখা বেশ কিছু ব্ল্যাংক চেক নিয়ে গেছে। এ ছাড়া প্রায় ৩ লাখ টাকার মামলামাল নিয়ে গেছে। গ্রাহক ও এজেন্টদের চেক নিয়ে যাওয়ায় তার সন্দেহ নানা দিকে ঘুরপাক খাচ্ছে। এ ঘটনার সাথে সাব এজেন্টদের যোগসাযোস থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তিনি জিডি করেছেন বলেও জানান।

আরো পড়ুন – খোকসায় বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

ঘটনার তদন্তে যাওয়া এসআই আমিনুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানান, ঘটনাটির তদন্ত করছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সরকারী মোবাইল ফোনে কলা করা হয়। তিনি ফোনকলটি রিসিভ করেন নি।

খোকসায় বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভাটি কলেজ ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

আরো পড়ুন – খোকসার অনন্যা ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে উপজেলা পরিষদের প থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপল্েয উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়।

খোকসার অনন্যা ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ওজনে কারচুপির প্রমান মেলায় অনন্যা ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ এক অভিযানের নেতৃত্বদেন।

ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুশান্ত মন্ডল জানান, উপজেলা সদরের দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনন্যা ফিলিং স্টেশনে ভোক্তাদের জ্বালানি তেল সঠিক মাপ থেকে কম তেল দেওয়ার প্রমান পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক মুজাহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন – শৈলকুপায় দুই পক্ষের হামলা-পাল্টা হামলা, ৪০ বাড়ি ভাংচুর

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন বলেন, বিএসটিআই অনুমোদিত লিটারের পরিমাণে তেলের ওজন কম দেওয়ায় অনন্যা ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ওজনে কারচুপির প্রমান মেলায় অনন্যা ফিলিং স্টেশন মলিক কে আগেও অর্থদন্ড করা হয়।

শৈলকুপায় দুই পক্ষের হামলা-পাল্টা হামলা, ৪০ বাড়ি ভাংচুর

0

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার আধিপত্য বিস্তার কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দুই পক্ষের সমর্থকদের ৪০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাশেম আলী, পাতাহার, আজিজুল ইসলাম, শহিদুল, ইসলাম, ফরিদুল ইসলাম, তুহিন হোসেন, টাকু মিয়া শহীদ, সবুজ হোসেন, মিজানুর ও বাবুল কে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে হামলা পাল্টা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিপে করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছে। রবিবার বিকালে স্থানীয় শেখরা বাজারে ফারুকের সমর্থক মাখন নামের এক ব্যক্তি হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উভয় পরে সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে শেখরা গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পরে অন্তত ২০ জন আহত হন।

আরো পড়ুন – গ্রীষ্মের ফুলকপির গ্রাম খেমিরদিয়ার

সংঘর্ষের চলাকালে হিল্লোল বিশ্বাস, বিল্লাল বিশ্বাস, আয়ুব আলী, মন্টু শেখ, তোজাম শেখ, ইউনুচ শেখ, মোজাম শেখ, রাজ্জাক বিশ্বাস, পিকুল মিয়া, পাতাহার হোসেন, ফরিদুল তুহিন, হবিবুর শেখ, সাইফুল ইসলাম, রুহুল শেখ, মনিরুল শেখ, কালাম হোসেন, শাহীন সাহাদৎ ও শওকতের বাড়ি সহ প্রায় ৪০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মফিজুলের সমর্থকদের সঙ্গে ফারুক বিশ্বাসের সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিপে করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান মফিজুল সহ চার জনকে থানায় নিয়ে আসা হয়।

গ্রীষ্মের ফুলকপির গ্রাম খেমিরদিয়ার

0

ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার একটি গ্রামের চাষীদের কাছে গ্রীষ্মকালীন ফুলকপি আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। শীত-গ্রীষ্ম সব ঋতুতেই এখানে আবাদ হয় ফুলকপি।

উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিরদিয়ার গ্রাম। এ গ্রামের প্রায় শতাধিক কৃষক বছর জুড়ে শুধু ফুলকপির আবাদ শুরু করেছেন। এ বছর গ্রামটির ৪৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি আবাদ হয়েছে। অসময়ের ফুলকপিতে লাভ বেশি হওয়ায় চাষীরা দিন দিন এ চাষের দিকে ঝুঁকছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবার গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে ৯২৫ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু ফুলকপি আবাদ হয়েছে ৪৫ হেক্টর জমিতে। এ বছর এলাকায় ডন, মার্কেট লিডার, তুফান জাতের ফুল কপি বেশি আবাদ হয়েছে।

উপজেলার ছয়টি ইউনিয়নেই কম বেশি গ্রীষ্মকালীন ফুলকপি আবাদ হচ্ছে। তবে মোকারিমপুর ইউনিয়নের ধোপাগাড়ি, মুন্সির মাঠ, ফকিরাবাদ, রাজকৃষ্ণপুর, ১৬ দাগ এলাকায় সর্বাধিক আবাদ হয়েছে। ফুলকপির গ্রামখ্যাত খেমিরদিয়ার মাঠে সব থেকে বেশি ফুলকপির আবাদ হচ্ছে। এখানকার ফুলকপি ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা এসে মাঠ চুক্তিতে কিনে নিয়ে যান।

কৃষক খলিলুর রহমান বলেন, সারা বছরই ফুলকপির চাষ করেন। এবার তিন বিঘা জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। তিনি বছরে তিনবার ফুলকপি চাষ করেন। গ্রীষ্মকালীন কপি উঠে গেলে, এ মাঠে শীতকালীন ফুলকপি চাষ করবেন।

খলিলুর রহমান আরো জানান, প্রতি বিঘা ফুলকপি আবাদে ২৫ থেকে ২৮ হাজার টাকা খরচ হয়েছে। আর বিঘাপ্রতি ফুলকপি ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো সময় এক বিঘার ফুলকপি লাখ টাকায়ও বেচা-কেনা হয়।

আরো পড়ুন – কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ বিতরণ

এ গ্রামের সাহাবুল, আশরাফ, খলিলুর রহমান ও সুমন আলী জানান, তারা দীর্ঘদিন ধরে ফুলকপি চাষ করে আসছেন। গ্রীষ্মকালীন ফুলকপি চাষে তেমন ঝুঁকি নাই, বরং বেশি লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করে এখন চাষিরা লাভবান হচ্ছেন।

কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তিন্নদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার কলেজের সভাকে এ শিক্ষা সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে ২০২০ সালে এইচএসসি পরীায় কৃতকার্য সাধারণ ও বিএম শাখার ৩৭১ জন শিার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আরো পড়ুন – কুমারখালীতে বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবস উদযাপন

সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জান্নাতুন নাহার। উপস্থিত ছিলেন বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ানম্যান আলাউদ্দিন আহমেদ জামাল সরকার, কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) সাজিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্য আব্দুস সাত্তার, আব্দুল আলীম, কার্তিক কুমার বিশ্বাস, হামিদুল হক খান প্রমুখ।

কুমারখালীতে বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবস উদযাপন

0

কুমারখালী প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উদযাপন উপলে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকালে কুঠিবাড়ীর ঐতিহাসিক বকুল তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ইজিবাইক চালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্য শিশির কুমার রায়, কবি সৈয়দ আব্দুস সাদিক, কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস, শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এস এম আফজাল হোসেন কবিগুরুর জীবনী নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন কুঠিবাড়ীর কাষ্টোডিয়ান মুখলেছুর রহমান ভুঁইয়া। পরে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কুষ্টিয়ায় ইজিবাইক চালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক ইজিবাইক চালককে হত্যার দায়ে এক জনের মৃত্যুদন্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলামের এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রকিবুল ইসলাম রাকিব (২৭) কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি কলোনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার ইউনুস আলীর ছেলে শামীম (২৬), মিজানুর রহমানের পুত্র তন্ময় (২৮) ও টালিপাড়া এলাকার কুটি মিয়ার ছেলে শিপলু (৩৪)। একই সাথে দন্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় তন্ময় এবং শিপলু আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রকিবুল ইসলাম রকিব এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী শামীম পলাতক রয়েছেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১০ জুলাই কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দর্গাপাড়া এলাকার ইয়ার আলী মালিথার পুত্র অটোচালক মাসুদ রানা (২৫) রাত ৮ সময় অটোরিক্সা নিয়ে ভেড়ামারার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হয়। এর পর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভাগারের মাঠ থেকে মাসুদ রানার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাসুদ রানার বাবা ইয়ার আলী মালিথা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় পৃথক দুটি মৃতদেহ উদ্ধার

এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ নভেম্বর দন্ডপ্রাপ্ত আসামীদের অভিযুক্ত করে আদালতে মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার দীর্ঘ শুনানী শেষে এবং ১০ জন স্বাীর স্ব্যা গ্রহন শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...