শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 49

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

0

ষ্টাফ রিপোর্টার

রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি মুঠো ফোন ও স্কেবিটারের ব্যাটারী লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা-হাসিপুর খালের উৎস্যমুখ দ্বিপচর ব্রিজের কাছে বুধবার দিনগত রাত দুর্বৃত্তরা এ হামলা চালায়। গত ১৬ মার্চ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রি আসাদুজ্জামান আড়াই কিলোমিটার দীর্ঘ খালের খনন কাজের উদ্বোধন করেন। ইতোমধ্যে মোড়াগাছা বাজারের সুইচ গেট থেকে উৎস্যমুখ দ্বিপচরের ব্রিজ পর্যন্ত ৯শ মিটার খাল খনন কাজের প্রথম পর্যায়ের শেষের দিকে পৌচ্ছেছে। এরই মধ্যে দুর্বৃত্তরা এ হামলা ঘটনা ঘটলো।

এ হামলার কারন সম্পর্কে স্পষ্ট করতে অনিহা প্রকাশ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন। এই কর্মকর্তা সাংবাদিকদের তার অফিস সহকারীদের সাথে কথা বলার পরামর্শ দেন। সরকারের অগ্রাধীকারের খান খনন প্রকল্পে মাটিকাটার এক্সকাভেটার মেশিন পুড়িয়ে দেওয়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বলে খোকসা থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষ দর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে দ্বিপচর ব্রিজের কাছে এক্সকাভেটার মেশিন দিয়ে মাটি কাটা চলছিলো। এ সময় গড়াই নদীর দিক থেকে ১৫ /২০ জনের একটি স্বশস্ত্র দল উঠে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয় অস্ত্র ছিলো। তারা প্রথমে প্রকল্পের দু’জন নৈশ প্রহরী ও এক্সকাভেটারের চালকের সহযোগী সবুজ হোসেনের উপর হামলা চালায়। হামলা ঘটনা টের পেয়ে এক্সকাভেটার চালকরা মেশিন ফেলে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা এক্সকাভেটার দুটি প্রথমে ভাংচুর করে। এক পর্যায়ে মেশিন দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা প্রায় দুই ঘন্টা ঘরে তান্ডব চালায়। তারা চলে যাবার সময় এক্সকাভেটারের মালিকের একটি মোটর সাইকেল, এক্সকাভেটারের দুটি ব্যাটারি, শ্রমিকদের দুটি মুঠো ফোন নিয়ে যায়। রাতে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ ঘটনা জানানোর পর খোকসা ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনা স্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে পুলিশ সহ কর্মকর্তারা পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়।

সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদী উৎসমুখ থেকে ২শ মিটার দূরে খালটির উৎস্যমুখ প্রান্তে দুর্বৃত্তদের পুড়িয়ে দেওয়া এক্সকাভেটার দুটি দাঁড়িয়ে আছে। দ্বিপচর ও আশে পাশের নারী পুরুষ ভিড় করেছেন। এক্সকাভেটারের মালিক পক্ষের লোকেরা ক্ষতি নিরুপনে ব্যস্ত। খান খনন প্রকল্পটির কাজ বন্ধ রাখা হয়েছে।

সকালে মেশিন পোড়ানোর খবর শুনে দেখতে এসেছেন দ্বিপচরের বাসিন্দার মহিরন বিবি। প্রায় ৩০ বছর চরে বসবাস করেন। সরকারী কাজের মেশিন পোড়ানোয় তিনি দুঃখ পেয়েছেন। তিনি মনে করেন, একটা ভালো কাজ বন্ধ করেছে সন্ত্রাসীরা। এই দিক দিয়ে বড় খাল হয়ে মাঠের অনেক জমির পানি নদীতে নেমে যাবে। তাতে ধান পাট ভালো হবে।

দ্বিপচরের ভূমিহীন নেতা মজিবর বলেন, মেশিন পোড়ানোর সাথে যারাই থাক তারা কাজটি ভালো করেনি। তিনিও এই ন্যাকার জনক কাজের সাথে জরিতদের চিহ্নিত করে আইনে সপর্দের দাবি করেন।

দুর্বৃত্তদের হামলার শিকার স্কেবিটারের চালকের সহযোগী সবুজ হোসেন জানান, রাত সাড়ে ১১ টায় তিনি ও দুই নৈশ প্রহরী মেশিনের পাষে ব্রিজের উপর বসে ছিলেন। তখন ড্রাইভাররা মাটি কাটার কাজ করছিলেন। গড়াই নদীর দিক থেকে ১৫/২০ জন অস্ত্রধারী এসে তাকে আটকায়। তাদের প্রত্যেকের হাতে বন্দুক পিস্ত ক্রিচ ছিলো। হামলাকারীরা তাকেই বেশী মারপিট করে। এ সময় চালকরা পালিয়ে যায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে মেশিন দুটি পুড়িয়ে দেয়। কোম্পানির একটি মোটর সাইকেল, শ্রমিকদের দুটি মুঠো ফোন ও এক্সকাভেটারের ব্যাটারী নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকেও তুলে নিয়ে যায়। প্রায় এক কিলোমিটার দূরে একটি লিচু বাগানের কাছে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এক্সকাভেটারের চালক সিয়াম মন্ডল জানান, রাতে তারা মেশিন চালিয়ে মাটি কাটছিলেন। সন্ত্রাসীরা হামলা শুরু কিছু সময় পর অন্য একজন ড্রাইভার মেশিন ফেলে তার কাছে চলে আসেন। এ সময় তারা দুজনে এক সাথে পালিয়ে যান। তারা সরকারী কর্মকর্তা দোস্তদার হোসেনকে জানালে রাত ২টার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তারা মেশিনের আগুন নেভান। পরে পুলিশ ও সরকারী কর্মকর্তারা আসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও খাল খনন প্রকল্পটির একমাত্র কর্মকর্তা দোস্তদার হোসেন বলেন, ঘটনাটি ক্লু-লেস। ¯্রফে ডাকাতি ছাড়া কিছু বলা যায় না। এ ছাড়া তারা আর কোন অপসন খুজে পাচ্ছেন না।

এই কর্মকর্তা নিশ্চিত করেন, সরকারী জমি দিয়ে খাল খনন ও খালের পাশ দিয়ে রাস্তা নির্মান হওয়ায় চরে সববাস কারী ভূমিহীনরা খুব খুশি। তাদের কাছে কেউ চাঁদাও চায়নি। কি কারনে এ ঘটনা ঘটানো হলো তা বুঝে উঠতে পাছেন না। স্কেবিটারের মালিক পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মামলা পক্রিয়াধীন। অপরাধীদের সনাক্তের কাজ চলছে।

রাত সাড়ে ৮টার পর মামলার আপডেট জানতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে ওসি তদন্ত মোশরাফ হোসেনের সাথে কথা বলা হলে তিনি নিশ্চিত করেন, মামলার রেকর্ডের সব প্রস্তুতি সম্পন্ন। বাদি এলেই মামলা রেকর্ড করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান বলেন, সরকারের অগ্রধীকার প্রকল্পে হামলার ঘটনার উৎস্য উৎঘাটন করতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্ত ভোগীরা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে।

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায় ছুটি এসে মেয়ের বাড়ীতে অনশনে বসেন যুবক। ছেলে-মেয়ে এবং মেয়ের পরিবার এক পর্যায়ে বিয়েতে রাজি হয় ,তবে শর্ত দেয় ওই যুবকের পিতা-মাতা আসলে তবেই এ বিয়ে হবে। যুবক তার পরিবারকে বিষয়টি জানালে তারা বকাঝকা করে।

প্রেমে পাগল ওই যুবক পরিবারের উপর অভিমান করে প্রেমিকার বাড়ীর পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করে। এখন তার ঠিকানা হয়েছে হাসপাতালের বেড। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখন দুই পরিবারের কেউই ওই যুবকের আর কোন খোঁজ খবর নিচ্ছে না।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকায়। ওই যুবকের নাম ইলিয়াস সরদার।
বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

জানা যায়, এক বছর ধরে টিকটক এবং ফেসবুকের মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার ইলিয়াসের সাথে প্রেমের সম্পর্ক হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকায় এক তরুনীর।

দুজনের বিয়ের প্রতিশ্রæতিতে ইলিয়াস চলে আসেন মেয়ের বাড়ীতে। এসে বিয়ের দাবী জানালে এক পর্যায়ে মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হলেও ছেলের পরিবার মানতে নারাজ হয়ে ছেলেকে বকাবকি করে।

অভিমানে ওই যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে ইলিয়াস সরদার বলেন, মেয়ে রাজি, আমিও রাজি, মেয়ের পরিবারও রাজি কিন্তু আমার পরিবার থেকে কেউ আসছে না তাই বিয়ে হচ্ছে না। আমার আব্বু-আম্মু না আসায় আমাদের বিয়ে হচ্ছে না। এখন আমি এখানেই থেকে যাবো।

তিনি বলেন, আমার বাবা-মা বকাবকি করার কারণেই আমি আত্মহত্যা করার চেষ্টা করি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১১ মে রাতে ইলিয়াস নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত তবে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত ওই যুবকের পরিবার থেকে কেউ হাসপাতালে আসেনি বলেও জানান এই চিকিৎসক।

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন উপস্থিত ছিলেন। সনদ হস্তান্তরকালে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ নামের এই সংগঠনটি কেবল কাগুজে নিবন্ধনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবিকতার পরিচয় দেবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ওই নারী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) রাতে এই ধর্ষনের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন। সেখানে হিড়িমদিয়া এলাকার নিশানের সঙ্গে তার পরিচয় হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিশান ওই নারীর দুই বছরের শিশুকে মাজারের পাশের একটি ফাঁকা জায়গায় রেখে ভিকটিমকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।

এদিকে, দীর্ঘক্ষণ জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কান্নার উৎস খুঁজতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং রাত আনুমানিক একটার দিকে স্থানীয়রা ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করেন।

এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করে কুষ্টিয়া জেলা তথ্য অফিস। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের নানা দিক তুলে ধরেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, তথ্য অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মত্যাগ এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশাকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সময় জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে পাঁচটি প্রধান অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়- কল্যাণমূলক রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা এবং পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি।

ব্রিফিংয়ে বলা হয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের আওতায় গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, প্রশাসনে জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও ক্ষমতায়নের কথাও তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিল্প, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রযুক্তি খাত ও যুব উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা তুলে ধরা হয়।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড, ভর্তুকি বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়ও আলোচনায় আসে।

বক্তারা জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, পরিবারভিত্তিক সহায়তা, খাদ্য সহায়তা, নারী উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় অধিক গুরুত্ব দেওয়া হবে। পরিবার কার্ড, খাদ্য গুদাম ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং নারী নিরাপত্তা নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নীতিগত পরিকল্পনা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন এবং আয়োজক কর্মকর্তারা সেসবের জবাব দেন। জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে এ ধরনের ব্রিফিং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন উপস্থিত সাংবাদিকরা।

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

0

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।

কুষ্টিয়া সীমান্ত থেকে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ মোঃ হাসিবুল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত মোঃ হাসিবুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) আনুমানিক বিকাল সাড়ে তিনটার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়র ধলা মাঠ নামক স্থান অভিযান চালিয়ে মোঃ হাসিবুলকে ভারতীয় এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত হাসিবুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত গাঁজাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

বালিতে মুখ গুজে প্রতিবাদ

0

সাপ্তাহিক হাট, লোকজনের গমগমা উপস্থিতি। একটি সেবা মুলক প্রতিষ্ঠানে সুঠামদেহের এক যুবক হঠাৎ ঢুকে পরে। অফিসের এক অতিথির কাছে ইশারায় ৫ টাকা দাবি করে। সেখান থেকে সারা না মেলায় বালিতে মুখ ও মাথা গুজে প্রতিবাদের ঘোষনা দিয়ে বেড়িয়ে যায়। অফিসের উল্টো পাশে নির্মান কাজের জন্য রাখা বালির স্তুপে মাথা গুজে দেয়। এ ভাবে প্রায় ৪ মিনিট অতিবাহীত হয়ে যায়। যুবকের শরীরে কাঁপনি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। অবশেষে দাবিকৃত ৫ টাকা নিয়ে শান্ত হয় ওই যুবক। মঙ্গলবার দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ২৩ মিনিটের মধ্যে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি সড়ক থেকে ছবিটি তোলা।

ভ্যানসহ কৃষকের পেঁয়াজ ছিনতাই ঘটনার দুইদিন পার হলো

0

স্টাফ রিপোর্টার

বিক্রির জন্য হাটে পেঁয়াজ নিয়ে যাওয়ার সময় এক ভ্যানচালকের উর্পাজনের একমাত্র বাহন পাখি ভ্যানটি সহ চাষীর ১৫ মন পেঁয়াজ, নগদ টাকা ও দুটি মুঠো ফোন ছিনিয়ে নেওয়ার দুইদিন অতিবাহিত হলেও চিহ্নিত করা যায়নি দুর্বৃত্তদের।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নকশা পাড়া বাজারের অদূরে শনিবার শেষ রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একটি পাখি ভ্যান ও ১৫ মন পেঁয়াজ ছিনতায়ের ঘটনা ঘটে। ভুক্ত ভোগীরা শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামে মৃত শাহাদৎ আলীর ছেলে ভ্যান চালক ফারুক ও একই গ্রামের রজব শেখের ছেলে পেঁয়াজ চাষি কাইয়ূম শেখ। এ ঘটনায় পাখিভ্যানের চালক খোকসা থানায় একটি জিডি করেছেন।

ভুক্তভোগী ভ্যান চালকের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ৪টার দিকে ভ্যান চালক ফারুক প্রতিবেশী পেঁয়াজ চাষি কাইয়ূমের ১৫ মন পেঁয়াজ নিয়ে পাংশা উপজেলার সোনাপুর হাটে যাত্রা করেন। ভোরের আজানের সময় তারা শিমুলিয়া ইউনিয়নের নকশাঁ পাড়া বাজারের কাছে পৌচ্ছালে কালো কাপড়ের চাদর ও মুখোশ পড়া ৫/৬ জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। এক পর্যায়ে ভ্যান চালক এবং পেঁয়াজ চাষিকে ভ্যান থেকে নামিয়ে ঘটনা স্থলের পূর্ব দিকের মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে ভ্যানচালক ও চাষীর হাত পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে ভুক্তভোগীরা নিজেদের চেষ্টায় হাত পা ও চোখের বাঁধন খুলে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসে। পরে ভ্যান চালক খোকসা থানায় জিডি করেছেন।

রবিবার বিকালে ভ্যান চালক ফারুকের বাড়িতে যাওয়া হয়। তিনি এ সময় বাড়িতে ছিলেন না। ছিনতাই হওয়া ভ্যান খুঁজতে বেড়িয়েছেন। কৃষক কাইয়ূমকেও বাড়ি পাওয়া যায়নি। দু’জনের ভ্যান ও ছিনতাই হওয়া ফসল খুজে বেড়াচ্ছেন। ভ্যান চালকের বাড়িতে গ্রামবাসীদের জটলা তখনও ছিলো। প্রতিবেশীরা সমবেদনা জানাতে এসেছেন।

উপজেলা কৃষক দলের সভাপতি রফিক মন্ডল বলেন, কৃষক ও ভ্যান চালক দু’নেই তার পাশের গ্রামের বাসিন্দার। ভ্যান ও ফসল ছিনতাই দুঃখজনক। তিনি অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার আশা করছেন।

ভ্যান চালকের স্ত্রী সাবানা খাতুন জানান, আয়ের একমাত্র বাহন ভ্যান ছিনতায়ের পর থেকে তার স্বামী ফারুক নাওয়া খাওয়ার কথা ভুলে গেছে। সকালে বাড়ি ফিরে শুধু কাঁদছিলেন। এখন কি করে সংসার চলবে। একমাত্র মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানার লেখা পড়ার খরচ সামলাবেন কি ভাবে। এ নিয়ে বিলাপ করছিলো। থানা থেকে ফিরে আবার ভ্যান খুজতে বেড়িয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফেরেননি। আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনিও সংসার নিয়ে চিন্তিত।

সাবানা খাতুন আরও জানান, তার স্বামীর কাছে নগদ ৫ হাজার ও কৃষকের কাছেও নগদ কিছু টাকা ছিলো। এ ছাড়া দু’জনের কাছে থাকা দুটি মুঠো ফোন দুর্বৃত্তরা নিয়ে গেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কুমারখালীতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

সোমবার (১১ মে) সকাল ১০টায় বিক্ষোভ শুরু হয়। এক ঘন্টা এ কর্মসূচি চলে।

স্থানীয় রাজনৈতিক নেতা, ছাত্র, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভকারীরা জানান, ঐতিহাসিক ও ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ জনপদ হওয়া সত্তে¡ও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই দুই ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আন্দোলনের কিছু সময় পর সকাল পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এবং থানার ওসি জামাল হোসেনসহ প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় প্রশাসন জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রæত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে তারা আগামী ২৭ জুনের মধ্যে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং সকাল ১১টার দিকে স্টেশন এলাকা ত্যাগ করেন।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হয়নি। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন হবে।

বিক্ষোভ সমন্বয়ক কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এবার ২৭ জুনের মধ্যে সিদ্ধান্ত না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এই জনপদে ট্রেনের যাত্রাবিরতি চালুর প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং ফাইল প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ২৭ জুনের মধ্যে একটি ট্রেনের যাত্রাবিরতি কার্যকরের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...