বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 42

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত, দুজন গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামে একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল একই গ্রামের মত আলি মোল্লার ছেলে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল কৃষি কাজে সাথে জড়িত ছিলেন। ক্ষেতে কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে তিনিসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকুল নিহত হন। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে আসলে কয়েক রাউন্ড এলো পাথাড়ি গুলির ছুড়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামে আরো দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর গাড়িতে তিনজন দুর্বৃত্ত এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রæত চলে যায়। রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে কারো সাথে তার কোন দ্ব›দ্ব ছিল না বলে এলাকাবাসী জানান।

এ ঘটনা এলাকায় অংতক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা জানাতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। নিহত রফিকুলের বুকে একটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

ভেড়ামারায় বৃদ্ধার হাত পা বাঁধা লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আশীতিপর বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এলাকাবাসী তার মরদেহ উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে ভাসতে দেখে তা তুলে কিনারায় আনে। পরবর্তীতে এলাকাবাসী ভেড়ামারা থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খারুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি ডোবা পুকুরের মাঝখানে তারা একটি মৃতদেহ ভাসতে দেখে। পরবর্তীতে স্থানীয়রা মৃতদেহটিকে কিনারায় আনে। নিহতের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়াও তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারাতেই পড়েছিল। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা জরুরী সেবা ৯৯৯ ও ভেড়ামারা থানায় বিষয়টি জানায়।

স্থানীয়রা আরও জানান, মৃত বৃদ্ধার ৩ ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতন। ছেলের বউদের সাথে মতনৈক্য হলে মাঝে মধ্যেই তিনি অন্যত্র গিয়ে থাকতন।

বৃদ্ধার মেয়ে মোছাঃ ফুলজান খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার লাশ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কিভাবে সম্ভব হল? কিছুই বুঝতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত চায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কলমি তলার ফুল

0

শীতের সকালের কুয়াশার চাঁদর ভেদ করে কলমি লতার বেগুনি ফুল গুলো হেঁসে উঠেছে। তাদের কাছে মধু নিতে ভিড় করেছে প্রজাপ্রতিরা। বৃহস্পতিবার খোকসার হিলালপুর গ্রাম থেকে ছবি গুলো তোলা।

 

খোকসায় জামায়াত প্রার্থীর নির্বাচনী গণ মিছিল ও সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ কুষ্টিয়া- ৪ আসনের (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী আফজাল হোসেনের নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে নির্বাচনী গণ মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খোকসা বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

এ নির্বাচনী সমাবেশে কুষ্টিয়া- ৪ আসনে (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত প্রার্থী মোঃ আফজাল হোসেন বলেন, তার দল সরকার গঠন করলে দেশে বেকার ভাতা চালু করা হবে। নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা শেষ করার সাথে সাথে চাকুরির নিয়োগ পত্র পাবেন শিক্ষিত যুবকরা। ন্যায় ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

এ আসনের দলটির মনোনিত প্রার্থী আফজাল হোসেন আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বলছেন, ভোট কেন্দ্রে গেলে হাত ভেঙ্গে দেওয়া হবে। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেও হাত দুই খানা। আমাদের কর্মীদের হাত আছে। প্রয়োজনে কেউই বসে থাকবে না। আমাদের কর্মিরাও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মত আবাও স্বাধীন করা হবে।

এ সমাবেশে বাংলাদেশ জামায়াতী ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা আলোচনায় অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম।

খোকসা থানা পাক হানাদার মুক্তদিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে খোকসা থানা পাক হানাদার মুক্ত দিবসের কর্মসূচি শুরু করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে শহীদ স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এখানেই মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পাক হানাদার মুক্ত দিবস পালনের অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান পাক হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন। মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক যুদ্ধকালীন কমান্ডার আলাউদ্দিন খান। এ ছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়া জেলা কমান্ডের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীব মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর খুলনা বিভাগের মধ্যে প্রথম খোকসা থানা পাক হানাদার মুক্ত হয়। ৩ ডিসেম্বর গভীর রাতে স্থানীয় মুক্তিযুদ্ধাদের একটি দল খোকসা থানায় আক্রমন চালায়। আক্রমনে দিশেহারা হয়ে পাকিস্থানী পুলিশ, শতাধিক রাজাকার সদস্য ভোরে আলো ফোটার আগেই মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এ দিন সকালে খোকসা কম্পাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই অভিযানে মুক্তিযোদ্ধারা প্রচুর আস্ত্রো ও গুলাবারুদ উদ্ধার করেন। আত্মসমর্পণ করা পুলিশ ও রাজাকার সদস্যদের প্রথমে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সবাইকেই মুক্ত করে দেওয়া হয়।

আলোর ঝলক

0

সূর্য পাঠে বসেছে। সন্ধ্যা নামবে। গড়াই নদীতে খাবারের সন্ধ্যানে নামা হাঁসের দল জল ভেঙ্গে এগিয়ে চলেছে। সেই জলের ধারায় সোনালী রোদের আভা ঝলক দিচ্ছে। বুধবার সন্ধ্যায় খোকসার কালীবাড়ী ঘাট থেকে ছকিগুলো তুলেছে মৃন্ময় মুনসী নবাব।

মেডিকেল টকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বিভিন্ন স্বাস্থ্য ইউনিটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। জেলার প্রতিটি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ব্যাহত হয় বহির্বিভাগের গুরুত্বপূর্ণ সেবা। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাও অনুরুপ কর্মসূচি পালন করেছে।

দীর্ঘদিন ধরে বেতন কাঠামোয় বেষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে কর্মবিরতিতে অংশ নেন সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মানববন্ধনে তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের ন্যায় দ্বিতীয় শ্রেণীর মর্যাদা নিশ্চিত করা হলেও তাদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রæত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে সারাদিন কর্মবিরতি ও ‘শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো ফল পাইনি। আমাদের দাবি ন্যায্য সকল ডিপ্লোমাধারী যখন দ্বিতীয় গ্রেড পাচ্ছেন, আমরা কেন বঞ্চিত থাকব? দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেব।

মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, দশম গ্রেড আমাদের অধিকার। কালক্ষেপণ না করে দ্রæত প্রজ্ঞাপন জারি করতে হবে। আগামীকাল থেকে আমরা সারাদিন কর্মবিরতিতে থাকবো।

কর্মবিরতির কারণে হাসপাতালে ডাক্তার দেখাতে আসা রোগীদের ভোগান্তি বাড়ে। হাসপাতালের বহির্বিভাগে ওষুধের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা রোগী বাবলু বলেন, চিকিৎসক ওষুধ লিখে দিলেও ফার্মেসিতে নিতে এসে দেখি কর্মবিরতি চলছে। তারা আন্দোলন করতেই পারে, কিন্তু আমাদের জন্য কেন বিকল্প ব্যবস্থা করা হলো না?

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুল মান্নান বলেন, আন্দোলনের বিষয়ে গত ২৬ নভেম্বরই আমাদের অবহিত করা হয়েছে। সারা দেশেই তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। ফার্মেসির সব কাজ ফার্মাসিস্টদের ওপর নির্ভরশীল হওয়ায় রোগীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তাদের দাবি যৌক্তিক হওয়ায় সারাদেশব্যাপী এই আন্দোলন চলছে।

ঝিনাইদহে প্রতিবন্ধী দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এর নেতৃত্বে একটি
বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শাভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

পৌরসভার গাড়িচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার গাড়িচালক শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমারখালী পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে নানা বয়সি নারী – পুরুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতারের নিকট স্মারকলিপি জমা দেন তারা। এতে স্বাক্ষর করেন অন্তত ৪৮৪ জন মানুষ।

জানা গেছে, কুমারখালী পৌরসভায় বর্তমানে ৫৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাদের ৪২ মাসের বকেয়া মজুরি- মোট ১০ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। ১৯ নভেম্বর সকালেই বকেয়া বেতন দাবিতে শহিদুল পৌরসভার বিভিন্ন দপ্তরের কক্ষের দরজা বন্ধ করতে থাকেন। সার্ভেয়ার ফিরোজুল ইসলামের কক্ষটি বন্ধ করতে গেলে দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে কিল-ঘুসি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কর্মচারীরা ফিরোজুলকে ১১৫ এবং শহিদুলকে ১১৬ নম্বর কক্ষে আটকে রাখেন। কিছুক্ষণ পর সহকর্মীরা শহিদুলকে কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওইদিনই ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা অভিযুক্ত ফিরোজুলের বাড়িতে ভাঙচুর চালায়। রাতে শহিদুলের মেয়ে সুবর্ণা খাতুন বাদী হয়ে ফিরোজুলের নামে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দুই থেকে তিনজনকে।

এবিষয়ে মামলার বাদী সুবর্ণা খাতুন অভিযোগ করেন, বেতন চাইতে গেলে সার্ভেয়ার ফিরোজুল ইসলাম বাবা কিল-ঘুসি ও লাথি মেরে কক্ষে আটকে রাখে। নির্যাতনে তার মৃত্যু হয়েছে। থানায় হত্যা মামলা করেছি। কিন্তু ১৪ দিনেও পুলিশ আসামি ধরতে পারেনি।

নিহত শহিদুলের ছেলে মারুফ হোসেন বলেন, মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। তদন্তকারী কর্মকর্তা ১৫ দিনের ছুটিতে আছেন। আমরা আসামিদের দ্রæত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানবন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, শহিদুল হত্যার বিচার চেয়ে স্বজন ও এলাকাবাসী স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি বিধিমতে উর্ধ্বধন কর্তৃপক্ষকে জানানো হবে।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছেন। তার ফোন নাম্বারটিও বন্ধ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছুটিতে থাকলে আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উৎকণ্ঠার পরীক্ষা

0

তখন বেলা ১২ পার হয়ে গেছে। শিশু ও অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিচ্ছিন্ন ভাবে জটনা করে আছেন। পরীক্ষা নিয়ে তাদের সবার মধ্যে উৎকণ্ঠা। ‘শিক্ষক ছাড়া শিশুরা পরীক্ষা দিলে কী হবে’ এমন শঙ্কার কথা অনেক অভিভাবকদের বলতে শোনা য়ায়। বিদ্যালয়ের একটি দোতলা ভবনের দুটি কক্ষে তখন ৫ শ্রেণির শিশুদের পরীক্ষা চলছিলো। কক্ষ পরিদশকের দায়িত্বে ছিলে শিশু পরীক্ষার্থীর মা বাবারা। মঙ্গলবার খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিলো এমনই।

সর্বশেষ সংবাদ

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮...

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...