রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 123

দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলার পর দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন – রয়্যাল গুলি

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।

রয়্যাল গুলি

0

“রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো / লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে / লস্করবাড়ির ছেলেরা / ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি।” সুনীল তার বিখ্যাত কবিতায় শৈশবের স্মৃতিচারণে এই রয়্যাল গুলির কথা উল্লেখ করেছেন। শৈশবের নানা পদের স্মৃতি কাতর খেলার মধ্যে “রয়্যাল গুলি” একটি। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ির মেলার মাঠে রয়্যাল গুলি খেলায় মগ্ন শিশুরা

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার নেতা বহিস্কার, মামলা দায়ের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে হামলায় আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় হামলার সাথে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। এছাড়াও আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। রাতেই পুলিশ মামলার ৪ নম্বর আসামী প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিল।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

এর আগে রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,সন্ধ্যায় আসামীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার ভাঙচুরের জন্য আসে। এ সময় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে আসামীরা তাদের ধাওয়া দেই। তারা সেখান থেকে কুষ্টিয়া সরকারী কলেজে মাঠে অবস্থান নিলে সেখানে গিয়েও আসামীরা হামলা চালায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

সোমবার বিকালে খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন (৫৮) ও রবিবার দিনগত রাত ৮টার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করে পুলিশ।

থানা পুলিশের হোয়াটর্স অ্যাপ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা খোকসায় ৯ ফেব্রæয়ারি দায়েরকৃত ৪ নম্বর মামলার আসামী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

সূত্রটি জানায়, সোমবার বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার এলাকা থেকে আসামী মোঃ মোক্তার হোসেন (৫৮) কে আটক করা হয়। সে খোকসা পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। সে ওসমানপুর গ্রামের মৃত হোসেন আলী শেখর ছেলে। বর্তমানে কমলাপুর গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন –খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

এর আগে রবিবার দিনগত রাত ২২.৪০ ঘটিকায় থানাধীন গোপগ্রাম এলাকা থেকে নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করা হয়। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে গোপগ্রামের শীতেষ চন্দ্র চক্রবর্তী ছেলে।

অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান।

আদালত সূত্র জানায়, ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরির সময় ভ্যান চোর চক্রের এক সদস্যকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছেন।

আটক ব্যক্তির নাম মোঃ টুটুল শিকদার (৩৪)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মোঃ মুকুল হোসেন ছেলে।

খোকসা থানা হোয়াটস অ্যাপ গ্রæপে দেওয়া তথ্যে জানা গেছে, রবিবার দুপুরে খোকসা মাষ্টারপাড়া জনৈক মোঃ আব্দুর রশিদ এর বাসার সামনে থেকে সঙ্গোবদ্ধ ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ব্যাটারী চালিত চালিত পাখি ভ্যানটি চুরির চেষ্টা করে। এ সময় জনতা টুটুল সিকদারকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

এক পর্যায়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ধৃত টুটুল শিকদারকে হেফাজতে নেয়। এ ছাড়া আটক ব্যক্তির কাছে থাকা ব্যাটারী চালিত ভ্যান, ভ্যানের স্ট্রাট করার ০৪ টি চাবি, ০২ টি কাটার (যাহা দ্বারা লক কাটে) এবং তার ব্যবহৃত ১৫০ সিসি ডিসকোভারি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় দায়ের করা মামলা নং-৯। তারিখ- ১৬/০৩/২০২৫ খ্রিঃ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি প্রস্তুতি সহ চুরি মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর। অন্যান্য আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহৃত আছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগর চালের সর্ববৃহৎ মোকাম। এখানকার উৎপাদিত চাল যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সেই মোকামের ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই। এ কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। আর এই সুযোগে খুচরা বাজারে বেড়েই চলেছে মধ্যবিত্তের সবচেয়ে পচ্ছন্দের মিনিকেট চালের দাম।

খাজানগরের কয়েকটি অটোরাইস মিল ও বাজার ঘুরে দেখা গেছে, অনেক অটোরাইস মিল মিনিকেট চাল উৎপাদন বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, বাজারে মিনিকেট ধান পাওয়া যাচ্ছে না। এজন্য তারা চাল উৎপাদন বন্ধ রেখেছেন। তবে এসব কোম্পানির নামে চাল ঠিকই পাওয়া যাচ্ছে খুচরা বাজারে। কিন্তু দামটা আকাশছোঁয়া। মিল গেটে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০-৮১ টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ধান না থাকলেও অনেক মিলারের কাছে প্রচুর ধান রয়েছে। সুযোগ বুঝে চাল উৎপাদন করে ঠিকই বাড়তি মুনাফা অর্জন করছে। কিন্তু প্রশাসনকে দেখাচ্ছে ধান নেই। আর নিয়মতান্ত্রিক অভিযানে মিলারদের ফাঁক-ফোঁকর খুঁজে পাচ্ছে না প্রশাসনের কর্মকর্তারা।

চালের দাম প্রতিনিয়ত বাড়ছে কেন? এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, বাজারে মিনিকেট ধান নেই বললেই চলে। ব্যবসায়ীরা উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ খুঁজে অল্প কিছু ধান নিয়ে আসছেন তার দাম পড়ছে ২২৫০ টাকা। এতো দামে ধান কিনলে চালের দাম বাড়বে এটাই স্বাভাবিক।

জয়নাল আবেদীন আরও বলেন, খাজানগরের ৫০ শতাংশ মিলমালিক তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছেন। অনেকেই ব্যবসা বন্ধ করতে হিসাব-নিকাশ কষছেন।

শিগগিরই চালের দামে লাগাম টানার লক্ষণ দেখছেন না খাজানগরের দাদা রাইস মিলের মালিক আরশাদ আলী। তিনি বলেন, নতুন মিনিকেট ধান উঠতে এখনো দেড় মাসের মতো অপেক্ষা করতে হবে। এর আগে মিনিকেট চালের দাম কমার আর কোনো সুযোগ নেই।

এই ব্যবসায়ী বলেন, গত বছর ব্যাপক বন্যার পর আমরা সরকারকে চাল আমদানির পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সরকার কী করেছে আমরা জানি না। কৃষি বিভাগ ধান উৎপাদন নিয়ে যে পরিসংখ্যান দেয়, সেটাও একটু যাচাই করে দেখা দরকার।

রমজানেও কয়েক দফা বেড়েছে চালের দাম। মৌসুমের শুরুতে যে চাল বিক্রি হয়েছিল ৬২ থেকে ৬৪ টাকা, সেই চাল এখন বিক্রি হচ্ছে ৮০-৮১ টাকা।

আর কুষ্টিয়ার খুচরা বাজারে মিনিকেট ৮০ থেকে ৮৬ টাকা কেজি, কাজলতা বিক্রি হচ্ছে ৭৬ টাকা, মোটা আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। গত এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরণের চাল কেজি প্রতি ৩-৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল। বেড়েছে কেজিতে ৫ টাকা।

এদিকে চালের এই বাড়তি দামের কারণ জানতে সোমবার দুপুরে খাজানগরের মোকামে অভিযান চালান কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল। অভিযানে অনুমোদনের তুলনায় ধানের অতিরিক্ত মজুত ও চালের বস্তায় ওজন কম দেওয়ায় দুটি রাইস মিলকে জরিমানা করে প্রশাসন। ইউএনও ছাড়াও অভিযানে অংশ নেন কৃষি বিপণন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

খাজানগরের পলাশ রাইস মিলে অভিযান শেষে পার্থ প্রতীম শীল জানান, এই মিলের লাইসেন্স যতটুকু পারমিট করে তার থেকে অতিরিক্ত মজুত রয়েছে। আমরা সেগুলো বিধান অনুযায়ী তিনদিনের মধ্যে ডিসপোজাল করার নির্দেশ দিয়েছি। একইসঙ্গে তাকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

ইউএনও বলেন, এ ছাড়া অন্যান্য মিলগুলো পরীক্ষা করে দেখেছি, উৎপাদনের তারিখ ও নিট ওজন বস্তার গায়ে লেখা নেই। লিগ্যাল নোটিশ দেওয়ার পাশাপাশি তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। বাড়তি দামে কেউ যাতে চাল বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহবায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেন প্রমুখ।

জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে অন্তুত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দলের নেতাকর্মী ও পুলিশ। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ছুটে এসেছেন দলের শতশত নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, রবিবার রাত ৮টার দিকে আয়াস, আকাশ, রাসেল সহ তাদের লোকজন এ হামলা করেছে। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ শতশত নেতাকর্মী। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আহতরা বলেন, আয়াস, আকাশ, রাসেল সহ তাদের লোকজন আমাদের উপর হামলা করেছে। এতে আমরা গুরুতর আহত হয়েছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন – বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা সেবা চলছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

বাংলাদেশীকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৬ মার্চ) দুপুরের সদর উপজেলার মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার বাংলাদেশির নাম ফারুক হোসেন (৪২)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার বেরইল গ্রামের মোতালেব শেখের ছেলে।

বিজিবি ও মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি সংলগ্ন মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা।

নির্যাতনের শিকার ফারুুক হোসেনের স্ত্রী হাসি খাতুন জানান, শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার এক সন্তান ভারতের খোসালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় ফারুক হোসেন বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। আটকের পর তাকে নির্মম নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ।

হাসি খাতুন আরও জানান, ১০ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভারতের ভেলোরে বসবাস করে আসছিলেন ফারুক। সেখানে তিনি বাংলাদেশি রোগীদের সহায়তা করতেন। রোগী কমে যাওয়ায় অবৈধ পথে ভারতের বরণবেড়ে সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি নির্যাতনের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকা ও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

খোকসায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিক ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাবেক সভপতিকে আটক করেছে।

শনিবার দিনগত রাতে উপজেলার মহিষবাথান গ্রাম থেকে মোঃ সাইফুল ইসলাম (৩১) কে আটক করা হয়।

আরও পড়ুন – আবরার হত্যা মামলায় হাইকোর্টে মৃতদন্ডের রায় বহাল

জয়ন্তী হাজরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ৮ নম্বর ওয়ার্ডের মহিষবাথান গ্রামের মোঃ আব্দুর রহমান প্রামানিক ছেলে। গত ৯ ফেব্রæয়ারি খোকসা থানায় দায়েরকৃত ৪ নম্বর মামলায় সে এজাহার ভুক্ত আসামী।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...