বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 156

ঝিনাইদহে আদালত আঙ্গিনায় পরিষ্কার পরিছন্নতা অভিযান

0

ঝিনাইদহ প্রতিনিধি

“পরিছন্ন পরিবেশ, সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙ্গিনা পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়।

শনিবার এই কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্জয় পাল, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াজিদুর রহমান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আফজাল হোসেন, ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, আদালতের নাজির হাবিবুর রহমান, একাউন্টন্টেন মোঃ জিয়াউর রহমান ও স্টেনো টাইপিষ্ট মোঃ মেহেদী হাসান লাভলু।

আরও পড়ুন – খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পরিচ্ছন্নতা অভিযানকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী বলেন, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার পরিছন্ন থাকা অপরিহার্য। এটা মুসলিমদের ঈমানের অঙ্গ বলা হয়েছে। সুতরাং বিচার প্রার্থী জনগন যেন আদালত অঙ্গনে এসে ধুলাবালিমুক্ত নির্মল পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন সে জন্যই এই অভিযানের মুল লক্ষ্য।

আরও পড়ুন – শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি ভাংচুর

খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা উপজেলা স্বকাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

খোকসা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি ভাংচুর

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি কলেজ প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান।

আরও পড়ুন –ভারত থেকে আলু এলো সাড়ে ২৭ টাকা কেজি দরে

স্বাগত বক্তব্য রাখেন আব্দুল সহকারী অধ্যাপক খালেক, ভূগোল বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হায়দার আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান শরাফত আলী, আসিফ সালাউদ্দিন শোভন। সঞ্চালনা করেন প্রভাষক নাহিদুল ইসলাম রাজু। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি ভাংচুর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই উপদলীয় কোন্দলের জের ধরে হামলা পাল্টা হামলার সময় প্রায় ৩০ বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাতগাছি গ্রামে বিএনপি সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশিয় অস্ত্রে সজ্জিত ছিল। অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানান, গত শুক্রবার সাতগাছী মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাকিম মোল্লা একই কমিটির সভাপতির নাতির সূন্নতে খৎনার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করেন। কমিটির সভাপতি মতলেব মোল্লা নাতি ছেলের সূন্নতে খৎনার অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন করে সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে মতলেব মোল্লার সমর্থকদের সাথে হাকিম মোল্লার সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের মধ্যে নারীসহ ১৫ জনকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্লা (৪০), জাফর মোল্লা (৩০), রুপচাঁদ (৩৫), জামেলা খাতুন (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন (৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আব্দুল হাকিম (৭৫), রাশেদ আলী (২৫) কে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার হামলা পাল্টা হামলার জের ধরে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্লা ও সাধারন সম্পাদক হাকিম মোল্লার সমর্থকরা আবারো দফায় দফায় একে অপরের বাড়ি ঘরে হামলা চালায়।

দুই দিনে হামলাকারীরা কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্লা, কাদের মোল্লা, জালাল মোল্লা, জান্নাত আলী, ফিরোজ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলী সহ ৩০ বাড়ি ভাংচুর করা হয়।

আরও পড়ুন – শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার

শৈলকুপা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ হুমায়ন বাবর ফিরোজ অভিযোগ করেছেন, বিএনপির কাঁধে ভর করে সাতগাছি এলাকার কতিপয় আ’লীগ নেতা এই হামলা ও ভাংচুরের নেতৃত্ব দেন। এই মারামারির সঙ্গে দলীয় কোন্দল নয় বরং সামাজিক দলাদলি রয়েছে।

আরও পড়ুন – ভারত থেকে আলু এলো সাড়ে ২৭ টাকা কেজি দরে

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিএনপি সমর্থিত দুইটি সামাজি দল তুচ্ছ ঘটনা দিয়ে সাতগাছি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। শনিবার সকালে কিছু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর, আল-শামস ও রাজাকাররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগামীকাল শনিবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন – ভারত থেকে আলু এলো সাড়ে ২৭ টাকা কেজি দরে

দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

ভারত থেকে আলু এলো সাড়ে ২৭ টাকা কেজি দরে

0

বেনাপোল সংবাদদাতা

আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু। প্রতিকেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ট্রেনে করে এ আলু আমদানি করা হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আমদানিকারকের প্রতিনিধিত্ব করছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স। তারা বেনাপোল বন্দর থেকে পণ্যচালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন।

সিঅ্যান্ডএফ প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য শনিবার বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে।

আরও পড়ুন – ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

তিনি আরও বলেন, কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দর ঘাটে খালাস করা হবে। নওয়াপাড়া থেকে এসব আলু ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

আরও পড়ুন – কবি হেলাল হাফিজ আর নেই

বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, পণ্য চালানটির আমদানি মূল্য এক লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিকেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মধ্যেই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯ -এ ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। সাবিনা-সানজিদাদের ওপরে অবস্থান ভারত ও নেপালের।

আরও পড়ুন – কবি হেলাল হাফিজ আর নেই

সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‌্যঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

আরও পড়ুন – ইজিবাইকের ভাড়া কামানোর দাবিতে মানববন্ধন

২০২৪ সালের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।

কবি হেলাল হাফিজ আর নেই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহবাগের সুপার হোম হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুুব ভূঁইয়া। বিকাল পৌনে ৪টায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, কবি হেলাল হাফিজ আর নেই। জাতীয় প্রেস ক্লাব সদস্য হেলাল হাফিজ কিছুক্ষণ আগে মারা গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে হেলাল হাফিজকে মৃত অবস্থায় আনা হয়।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

১৯৬৫ সালে হেলাল হাফিজ নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক ‘পূর্বদেশে’ সাংবাদিকতায় যোগদান করেন।

১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য-সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক ‘দেশ’ পত্রিকার সাহিত্য-সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দেনিক যুগান্তরে কর্মরত ছিলেন।

কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও তিনি পেয়েছেন- যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৗধুরী পুরস্কার ও সম্মাননা।

আরও পড়ুন – ইজিবাইকের ভাড়া কামানোর দাবিতে মানববন্ধন

কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ঘটে ষাটের দশকের উত্তাল সময়ে। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। সাংবাদিকতা করার দরুণ কবি ওই সময়ের উত্তাল পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পেরেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ লেখার ঠিক ২৬ বছর পর ২০১২ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ লিখেন। বহুল প্রতিক্ষীত সেই ‘কবিতা একাত্তর’ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আরও পড়ুন – ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা

স্বল্পপ্রজ এই কবি বিশের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার কবিতার ভাষা সঠিক সময়ে সঠিক শব্দকে ধারণ করায় সময়ের প্রাসঙ্গিক কবি বলেই পরিচিত। তাছাড়া প্রেম ও দ্রোহের কবি হিসেবেও তিনি জনপ্রিয়।

ইজিবাইকের ভাড়া কামানোর দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়ন-পাবনা শহর সড়কে ইজিবাইকের ভাড়া পাঁচ টাকা কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর চেয়ারম্যান মোড়ে মানববন্ধনের আয়োজন করে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চ ও কোমরপুর যুবসংঘ।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সহ – সভাপতি আব্দুল মালেক, যুবদলের সাধারণ সম্পাদক হযরত আলী, কোমরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের উপদেষ্টা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে ছাত্র হোসাইন মুহাম্মদ সাদ্দাম প্রমুখ।

বক্তারা বলেন, চরসাদিপুর ইউনিয়ন থেকে পাবনা শহরের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। সরকার কর্তৃক নির্ধারিত ইজিবাইকের প্রতি কিলোমিটারে এক টাকা ৭৪ পয়সা। সেই হিসাবে ৭ কিলোমিটারের ভাড়া হওয়ার কথা প্রায় ১২ টাকা। তবুও সরকারি নির্দেশনা অমান্য করে ২০১৫ সাল থেকে চালকরা ভাড়া নিচ্ছিল ২০ টাকা। সেই ভাড়াও বাড়িয়ে গত ১ ডিসেম্বর থেকে চালকরা ভাড়া নিচ্ছে ২৫ টাকা করে। যা অযৌক্তিক। চালকদের মনগড়া বর্ধিত ভাড় কমানোর দাবি জানান তারা।

চরসাদিপুর-পাবনা শহর প্রায় অর্ধশত ইজিবাইক চলাচল করে বলে জানান চালক তক্কেল বিশ্বাস। তিনি বলেন, বিদ্যুত বিলসহ সকল নিত্যপণ্যের দাম বেশি। সেজন্য সকল চালকদের সিদ্ধান্ত মোতাবেক ভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ২৫ টাকা নেওয়া হচ্ছে। এতে অখুশি যাত্রীরা।

আরও পড়ুন – ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, পদ্মা নদীর কুলঘেঁষে অবস্থিত চরসাদিপুর ইউনিয়নটিতে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে এখানকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। সেজন্য শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ নিত্য প্রয়োজন মেটাতে মানুষ পাবনা শহরে যাওয়া আসা করে। সেখানে চলাচলেও মানুষ নানান হয়রানির শিকার হয়। ভাড়া নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন – চেয়ারম্যানের সই-সিল জাল, দুই জনের জেল-জরিমানা

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

১০ এপ্রিল এসএসসি পরীক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বছরের ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের ৮ মে। এর পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

আরও পড়ুন – চেয়ারম্যানের সই-সিল জাল, দুই জনের জেল-জরিমানা

এদিকে এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে কবর থেকে স্কুল ছাত্রের লাশ উত্তোলন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর এ কার্যক্রম শুরু হয়েছে চলছে ১ ডিসেম্বর থেকে।

চেয়ারম্যানের সই-সিল জাল, দুই জনের জেল-জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.রাশেদুজ্জামান তুষারের সিল ও সই জাল করে ওয়ারিশ সনদ তৈরির অপরাধে রাসেল মিয়াকে (৩৭) সাত দিনের কারাদন্ড এবং মো. নাজিমুদ্দিনকে (৩১) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে পান্টি বাজার এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের এ দন্ড দেন।
জালিয়াতি ও পর্নোগ্রাফি আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করেন পান্টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ও পুলিশ।

দন্ড প্রাপ্তরা হলেন – উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের শামসুল আলমের ছেলে রাসেল মিয়া ও আবুল হোসেনের ছেলে মো. নাজিমুদ্দিন।

আরও পড়ুন – ঝিনাইদহে কবর থেকে স্কুল ছাত্রের লাশ উত্তোলন

আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নাজিমুদ্দিনের নামজারীর শুনানী ছিল। তিনি পান্টি বাজারের রাসেল মিয়ার কম্পিউটার দোকান থেকে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরর সিল ও সই জাল করে একটি ওয়ারিশ সনদ তৈরি করে শুনানীতে জমা দেন। সনদটি সন্দেহজনক হওয়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জাল সনদের সত্যতা পাওয়া যায় এবং রাসেল মিয়ার কম্পিউটারে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে সাত দিনের কারাদন্ড এবং নাজিমুদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন – হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, এক ইউপি চেয়ারম্যানের সিল-সই জালিয়াতি করায় এবং কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করায় একজনকে সাত দিনের কারাদন্ড এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...