বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 563

রাজবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
RAJRI-DROHO-6-JUN-P1

রাজবাড়ী প্রতিনিধি

আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শীর্তাত অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছ।

বুধবার দুপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের অস্থায়ী কার্যালয়ে থেকে প্রায় ১শত ২০ জনের অসহায় ও প্রতিবন্ধীদের হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর বাবু, হাফিজ আল আসাদ, কোষাধ্যক্ষ আবু দাইয়ান জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাফেজ শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, সাহেদা খাতুন শিলু প্রমুখ।

পানি শুন্য গড়াই নদী

0

ইবিতে শিক্ষককে হত্যার হুমকিঃ সহকারী প্রক্টরকে অব্যাহতি

0
শিক্ষক এম এম নাসিমুজ্জামান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষককে হত্যার হুমকি দেওয়া সেই শিক্ষক কে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক এম এম নাসিমুজ্জামান কে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের এই সহযোগী অধ্যাপক।

অভিযোগের ভিত্তিতে ভিসি কার্যালয়ে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

সূত্রে জানায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিমুজ্জামান পূর্ব শত্রুতার জেরে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন। এমনকি লাঠি হাতে মারতে তেড়ে আসেন।

এসময় তাকে উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা নিবৃত্ত করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওই দিন বিকালে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

একইসঙ্গে শনিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি করে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী আবাসিকতা বাতিলের দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন (আবাসিক শিক্ষক) এ ঘটনায় বিব্রত দাবি করেন।

জাতীয় পার্টি সম্ভাবনাময় শক্তি – জিএম কাদের

0
জি এম কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ রাজনীতি না করে প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে।

তিনি বলেন, তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। রাজনীতির মাঠে জাতীয় পার্টি হচ্ছে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।

রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিরময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

করোনাভাইরাসের টিকার জন্য বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুব সংহতির সাবেক সভাপতি মাহাবুবুর রশীদ মাহবুব প্রমুখ।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপন: প্রকল্পের মেয়াদ বাড়ানোয় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মেয়াদ বারানোর দ্বিতীয় সংশোধিত প্রস্তাব একনেকে গৃহীত হয়নি, বরং বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাব তোলা হলে প্রধানমন্ত্রী ওই প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে একনেকে ওই প্রকল্পটি অনুমোদন না দিয়ে তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। ২৭৫ কোটি ৪৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি ২০১২ সালের জানুয়ারি হতে ২০১৪ সালের ডিসেম্বরে বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়। কিন্তু সময় মতো শেষ করতে না পারায় এক বছর পর আরও দুই বছর মেয়াদ বাড়ানো হয়। এরপর ২০১৬ সালে প্রকল্পটি সংশোধন করে ৬১১ কোটি টাকা প্রাক্কলন ব্যয় করার পাশাপাশি বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব একনেক অনুমোদন দেয়। কিন্তু তাতেও কাজ শেষ না হওয়ায় মঙ্গলবারের বৈঠকে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রকল্পের ব্যয়ও বাড়িয়ে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা প্রস্তাব করা হয়। কিন্তু একনেক তাতে সায় দেয়নি।

এ বিষয়টি জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্প ২০১২ সালে গ্রহণ করা হয়। কিন্তু তার কাজের গতিবিধি সন্তোষজনক নয়। ২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্প ২০১৪ সালে শেষ হওয়ার কথা, কিন্তু শেষ না হওয়ায় প্রথমে দুই দফায় দুইবার মেয়াদ বাড়ানো হয়। এরপর সংশোধন করে ২০১৯ সাল করা হয়। এখন দ্বিতীয় সংশোধন করে ২০২৩ পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

তিনি বলেন, প্রকল্পের অগ্রগতিতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রকল্প আমরা গ্রহণ করবো না। তিনি বিষয়টি আইএমইডিকে দিয়ে তাৎক্ষণিক তদন্ত করতে নির্দেশনা দিয়েছেন। আদ্যোপান্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। আমরা শিগগিরই এটি তদন্ত করবো।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্পটি অনুমোদন হয়নি। বরং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই বছরের প্রকল্পে আট বছরে মাত্র ৫০ শতাংশ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন। বিশদ আলোচনার পর বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছেÑ কেন এই দীর্ঘ মেয়াদে প্রকল্প কাজ করতে পারছে না তা তদন্ত করতে।

তিনি জানান, এ প্রকল্পে ২০১৮ সালে একটি অনিয়ম হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর অনুশাসনে তদন্ত হয়। এতে কয়েকজন কর্মকর্তা চাকরিচ্যুত হয় বলে আমরা শুনেছি।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হলেও বাস্তবায়ন হয়েছে মাত্র ৫৫ শতাংশ। আর্থিক অগ্রগতি ৩৬ দশমিক ৩৯ শতাংশ।

প্রসঙ্গত, একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
Jhenidah-DROHO-P-2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

দলের প্রতিষ্ঠাবার্ষীক উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাসদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমরেড শফিকুর রহমান। অন্যাদের মধ্যে আলোচনা করেন জেলা শাখার সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা মহিলা ফোরামের সংগঠক রুবিনা খাতুন।

ঝিনাইদহ বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

0
HJENIDA-BNP-DROHO-5-JUN-P-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধীত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ কামাল আজাদ পান্নু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান, এ্যাডঃ এম এ মজিদ, আক্তরুজ্জামান নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জর্দ্দার, জিয়াউল ইসলাম ফিরোজ, সাংবাদিক কামরুজ্জামান লিটন, এম আক্তার মুকুল, আঃ খালেক, রোকনুজ্জামান, রবিউল ইসলাম রবি, মোঃ আলমগীর হোসেন আলম প্রমুখ।

ঝিনাইদহ পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহতুল হক খান, কোটচাঁদপুর পৌর সভার মেয়র প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল এর পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

খোকসায় বিদ্যুতের আগুনে তিন পরিবারের সব পুড়ে গেছে

0
FIR-KHOKSAI-DROHO-4 JUN-P-9

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার পদ্মবিলা গ্রামে বিদ্যুতের আগুনে তিন পরিবারের ৭ টি ঘর সহ সব ভষ্মিভুত হয়ে গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর পদ্মবিলা গ্রামের নিমাই সরকারের বসত বাড়ির একটি ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের রবেন জোদ্দার ও নিরোদ জোদ্দার বাড়িতে ছড়িয়ে পরে।

গ্রামবাসী ও খোকসা ফায়ার সার্ভিনের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়। কিন্তু তার আগেই বিদ্যুতের আগুনে ৭ টি ঘরসহ পরিবারগুলোর সব কিছু পুড়ে যায়।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জানান, আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকিঃ মামলা করেছে পুলিশ

0
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পুলিশ সুপারকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকীর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ডিবির পরিদর্শক আশরাফুল আলম।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

পুলিশের সূত্রটি জানায়, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে পরিচালনা করছেন, আমরা এরকম বেশ কিছু স্পর্শকাতর ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে যাচ্ছি। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। অল্প সময়ের মধ্যেই এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই গত ১৭ ডিসেম্বর জেলার কুমারখালী উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিল্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। এসব ঘটনার প্রতিবাদে গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এসপি তানভীর আরাফাত।
অভিযোগে বলা হয়, এসপির সেই বক্তব্যের ভিডিও ও ছবি খন্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এজাহারে ফেসবুকের এমন ১৭টি ও ১টি ইউটিউব চ্যানেলের আইডি উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এসপি তানভীর আরাফাত বলেন, ‘গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় আমার মূল বক্তব্যের ভিডিও ও ছবি খন্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে একটি চক্র। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী হত্যায় সতিনসহ স্বামীর মৃত্যুদণ্ড

0
MAHARPUR-DROHO-4-JUN-P-7

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে সতিনসহ স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত।

সোমবার মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাইদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে এবং তার প্রথম স্ত্রী জমেলা খাতুন।

নিহত জরিনা খাতুন সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। দণ্ডপ্রাপ্ত স্বামী স্ত্রী পালাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে ৩০ জানুয়ারি সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় তার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখেন। মাঠে কাজ করতে গিয়ে গ্রামের কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলার করা হয়।

দীর্ঘ তদন্তের পর সদর থানার এসআই হাসান ইমাম নিহতের স্বামী এবং তার প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

রায় ঘোষণার সময় সরকারপক্ষের কৌঁসুলি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম। রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আসামিরা আদালতের আদেশে জামিন পান। পরে হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আসামিরা পলাতক অবস্থায় আছে। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...