শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 25

এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। তত্ত¡ীয় পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হবে এসএসসির ব্যবহারিক পরীক্ষা।

সোমবার এ পরীক্ষার সূচি অনুমোদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সেটি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর সাত দিন আগে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে। ভর্তি প্রক্রিয়া চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর, ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

সোমবার একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অন্যবারের মত এবারও ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

খাতা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এ দুই দিন পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

এরপর ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত কলেজ নিশ্চিত করতে হবে। না করলে আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি নেবে কলেজ ও মাদ্রাসাগুলো। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজ খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকার মাঠপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহানাজ খাতুন ওই এলাকার ভ্যানচালক সায়েদ আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শাহানাজ ও তার স্বামী ওই বাড়িতে বসবাস করতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জুলাই গণ-আন্দোলনের দ্বিতীয় বর্ষ পূতিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই গণ-আন্দোলনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ) দুপুরে খোকসা সরকারি কলেজের একটি কক্ষে ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিফাত উল্লাহ।

বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ওয়াজেদ আলী, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক জাহিদ হাসান রাহাত, আহসান উল্লাহ কিরণ, নাহিদুল ইসলাম রাজু প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মিম খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন সুমাইয়া আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন আম্বিয়া।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। পাশাপাশি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীতে মাছ ধরারর সময় টিনের প্লেন সিটের তৈরী ডিঙি উল্টে পানিতে ডুবে পরিমল মন্ডল (৩৮) নামের এক আদিবাসী জেলে মারা গেছে।

সোমবার (২৪ আগষ্ট) বিকালে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকা থেকে ওই আদিবাসী জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর আদিবাসী পল্লীর অভিমান্য মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মন্ডল লম্বা সূতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিল। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে যায়। আর বড়শির সূতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে টিনের প্লেন সিটের তৈরী ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকাল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরিমলের বাবা অবিমান্য মন্ডল বলেন, বিকাল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। তাঁর ভাষ্য, শরীরে বড়শির সূতো পেঁচিয়ে যাওয়ায় পরিমল নদীতে ডুবে মারা গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নৌ – পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রæত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রæত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিগগির তাদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। দ্রæত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে মো. আব্দুল মান্নান নামের পৌষট্টি বছর বয়সী এক বৃদ্ধেও বিরুদ্ধ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুর মা দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই সন্দেহভাজনের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

এক বিধবা নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওই দু’জন প্রবেশ করেন। তিনি টের পেয়ে চিৎকার দিলে আশে-পাশের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এজনের মৃত্যু হয়। শনিবার সকালে মারাত্মক আহত অন্য জনকে পুলিশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মায়ের হাত থেকে পালাতে গিয়ে শিশুর মৃত্যু

0
ছাদ থেকে পরে নিহত শিশু সোয়াদ এর জন্য মা শেফা দুই হাত তুলে নাজাত কামনা করছে। খোকসা হাসপাতাল থেকে শনিবার সকালে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার

মায়ের হাত থেকে ছুটে পালাতে গিয়ে প্রবাসীর নির্মানাধীন বাড়ির একতলার ছাদ থেকে পরে সোয়াদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সাকালে হলুদবাড়িয়া গ্রামের জামাল মোড়ের প্রবাসী হাবিল শেখের নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোয়াদ রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা ইউনিয়নের মেঘনা খামাড়পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের মা ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শিশু সোয়াদ তার মায়ের হাত ধরে গৃহশিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথমধ্যে হঠাৎ শিশুটি তার মায়ের হাত ছেড়ে পালিয়ে গিয়ে ওই প্রবাসীর নির্মানাধীন বাড়ির একতলার ছাদে আশ্রয় নেয়। সেখান থেকে পালাতে গিয়ে শিশুটি নিচে পরে আহত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

সন্তান হারা মা শেফা খাতুনের বিলাপে হাসপাতালের জরুরী বিভাগ এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। ছেলের নাজাতের জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন। মৃত সন্তানকে নিজের বুকে জড়িয়ে বাড়ি ফেরার আকুতি করতে করতে নিজের বুক চাপড়ে ডুকরে কাঁদছেন। আবার স্বভাবিক ভাবে সকালে ঘটনা বলছেন।

পুত্র শোকাহত মা শেফা বিলাপের মধ্যেই স্পষ্ট হয়, তিনি নিজেই শিশুটিকে শিক্ষকের কাছে দিতে যাচ্ছিলেন। শিশুটি বন্ধুদের সাথে খেলতে যাবে। এ নিয়ে জীদের বসে শিশুটি তার হাত থেকে ছুটে পালিয়ে গিয়ে ওই ছাদে ওঠে। সেখান থেকে পালাতে গিয়ে তার (মায়ের) চোখের সামনেই সোয়দ পড়ে আহত হয়। তিনি (মা) প্রতিবেশী ছেলেদের ডেকে আহত সোয়াদকে হাসপাতালে আনেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইসরাত করিম শাম্মী জানান, শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তবে শিশুটি মাথায় আঘাতে কারনে মারা যেতে পারে। বিষয়টি খোকসা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার স্থান পাংশা উপজেলায়। তার সুরত হাল রিপোট করে পাংশা থানায় পাঠানো হবে। বাঁকী ব্যবস্থা পাংশা থানা নেবে।

কাদিরপুরে মিনিবার ফুটবল লীগ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসার কাদিরপুরে মাদক বিরোধী মিনিবার ফুটবল লীগ জমে উঠেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টায় কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. আকুল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন খান।

এবারের মিনিবার ফুটবল লীগে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। পয়েন্ট পদ্ধতিতে অনুষ্ঠিত এ লীগে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কাদিরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কাদিরপুর যুব সংঘ ফুটবল একাদশ। প্রতিদ্বন্ধি¦তাপূর্ণ খেলাটি ড্র হওয়ায় উভয় দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

খেলাকে ঘিরে মাঠে দর্শক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের দাবি, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, পুরো লীগজুড়ে দর্শকদের জন্য আরও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...