শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 22

কুমারখালীতে ৪ জুয়ারিসহ বিভিন্ন মামলায় ১৮ আসামি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলা নিয়ে দ্ব›েদ্বর জেরে ছাত্রদলের এক নেতার মামার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা এলাকা থেকে তাঁদেও গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে তৌফিক আহমেদ লিখন (২২) ও মৃত ইকাদত শেখের ছেলে সুজা শেখ (৪৮)। এছাড়াও জুয়া, মাদকসহ বিভিন্ন মামলার আরও ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল পারভেজ, তার মামা মহিদুল ইসলামের ছেলে আকাশদের সঙ্গে ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়।

পহেলা সেপ্টেম্বর বিকালে শিমুলের সমর্থকরা পথ আটকে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করেন। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন শিমুলের মামা মহিদুলের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট চালায়।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ৯জনকে আসামি করে মামলা করে মহিদ্লু। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ, যদুবয়রা, চাপড়া, নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে কুমারখালী থানা পুলিশ। অভিযানে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর মামলায় চারজনসহ বিভিন্ন মামলায় মোট ১৮জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জুয়া মামলার আসামিরা হলেন – শিলাইদহ ইউনিয়নের মৃত জামাল শেখের ছেলে নজরুল শেখ (৫৫), জুলমত আলীর ছেলে চাঁদ আলী (৫৪), মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫) ও মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩৫)।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ভাঙচুর মামলায় দুইজন, জুয়া মামলায় চারজনসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক, জুয়া, অনলাইন জুয়াসহ সকল অপরাধ নির্মূলে পুলিশের জিরো টলারেন্স অভিযান চলছে।

সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধান শিক্ষক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মালিথা উক্ত এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রæতগামী একটি ব্যাটারি চালিত অটো তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খোকসায় মসজিদের নাম নিয়ে সংঘর্ষে আহত তিন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি কবর স্থানের জমিতে প্রতিষ্ঠিত মসজিদের নাম করণ ও কমিটি নিয়ে দ্ব›েদ্ব দু’দল গ্রামবাসীদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বিকাল ৫টা থেকে ৬ টার মধ্যে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় খোকসা থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। ।

জানা গেছে, উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে অর্ধশত বছরের আগে ওয়াকফ্ করা প্রায় দুই একর জমিতে যামিনী-কামিনী কবর স্থান প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের আয়ের টাকায় কেনা জমিতে প্রায় ২০ বছর আগে জামিনী-কামিনী কবর স্থান মসজিদ প্রতিষ্ঠা করা হয়। বিগত সরকারের আমলে মসজিদের নাম করণ করা হয় কুদ্দুসিয়া জামে সমজিদ। এ দিকে মসজিদের মুসল্লিদের গঠন করা কমিটি মসজিদটিকে মাঠপাড়া জামে মসজিদ নাম করন করেন। মসজিদটির নাম করণ নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ শুরু হয়। বিলুপ্ত কমিটির লোকেরা মসজিদের প্রধান গেটে কুদ্দুসিয়া জামে মসজিদের নামের সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে বিরোধ দানাবাঁধে। গত দুই শুক্রবার জুমার নামাজের পর সাবেক কমিটির লোকদের সাথে নতুন কমিটির লোকদের বাক-বিতন্ডা ও হাতাহাতির পর্যয়ে পৌচ্ছায়। এ রেশ ধরে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় কয়েকটি বসত বাড়ি। এ সময় হামলা পাল্টা হামলায় আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে আফজাল মন্ডল (৫৫), পিতা- তাজু মন্ডল, ও সোহরাব (৪৫) পিতা- আমানত আলী কে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত হালিম রেজা উজ্জল (৩৬) পিতা- আবুল কালামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজিজুল ইসলাম জানান, সাবেক কমিটির নেতারা মসজিদকে পূজি করে বিভিন্ন দপ্তর থেকে কয়েক লাখ টাকা সাহায্য নিয়ে আত্মসাত করেছেন। বারবার তাগাদা দেওয়ার পরেও তারা হিসাব দেয়নি। হঠাৎ করে তারা পেশিশক্তির বলে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, গ্রামবাসী ও নামাজিরা এটিকে মাঠপাড়া জামে মসজিদ নাম করার নিদ্ধান্ত নিয়েছেন। এই নাম ঠিক রাখা কমিটির নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তারা হামলা কারিদের বিচার দাবি করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মসজিদের নাম পরিবর্তনের বিষয়ে তার জানা নেই। হঠাৎ করে দেখেন মসজিদেও নাম খোকসা মাঠপাড়া জামে মসজিদ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কমিটির সভপতি ও স্থানীয় কাউন্সিলন প্রার্থী তারা নিজেদের মত সিদ্ধান্ত নিয়েছে।

আবুল কালাম সুমন দাবি করেন, তার দাদি যামিনী ও কামিনী বিবির ওয়াকফ্ করা জমিতে কবর স্থান প্রািতষ্ঠিত হয়। সে কবর স্থানের আয়ের টাকায় খরিদকরা জমিতে মসজিদটি প্রতিষ্ঠিত। নাম করন নিয়ে পৃথক দুই পক্ষ মারামারি করছে। মসজিদটি নামকরা উচিত যামিনী-কামিনী কবর স্থান জামে মসজিদ।

সমজিদ কমিটির সভাপতি গোলাম ছরোয়ার, জানান মসজিদের মুসল্লিদের সিদ্ধান্তে মসজিদেন নাম পরিবর্তন করা হয়। কিন্তু সাবেক কমিটির লোকেরা তাদের না জানিয়ে কুদ্দুসিয়া জামে মসজিদের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মসজিদের কর্তৃত্ব নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন আছে। তিনজন আহত হয়েছেন।

পার্কে এসে প্রেমিক-প্রেমিকার বিষপানে আত্মহত্যার চেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

দুজনই বিবাহিত। রয়েছে স্ত্রী-স্বামী-সন্তান। কিন্তু পরিবার-সন্তান থাকা সত্বেও তারা জড়ান পরকীয়ায়। তাদের এই পরকীয়া প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার।

ঈরকীয়া প্রেমের এই কঠিন টানা পোঁড়েনে শেষ পর্যৗল্প প্রেমিক- প্রেমিকা দুজনই কুষ্টিয়ার একটি পার্কে একত্রিত হয়ে দুজন এক সাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুষ্টিয়া শহরের কমলাপুর রেন উইক বাঁধ এলাকায়।

আশংকাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্টি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে র্ভতি হয়েছে। বর্তমানে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজলোর ধুবাইল গ্রামের ১৮ বছর বয়সী বিবাহীত নারীর সঙ্গে একই উপজলোর করিপুল গ্রমের এনাম মন্ডলের বিবাহীত ছেলে শাকিলের সাথে বেশ কিছুদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। ৮ মাস আগে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সাথে তার মুঠোফোনে ওই নারীর বিয়ে হয়। অন্যদিকে শাকিলও বিবাহিত। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিবাহিত এবং স্বামী-সন্তান থাকা সত্বেও পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। তাদের এই পরকীয়া প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার।

এক পর্যায়ে বৃহস্পতবিার (৩ সপ্টেম্বের) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া শহরের কমলাপুর রেণ উইক বাঁধ এলাকায় এসে মিলিত হন এবং এক পর্যায়ে উভয়েই এক সাথে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা চালান।

বিষপান করার একর্পায়ে উভয়ই মাটিতে লুটিয়ে পড়লে বাঁধে বেড়াতে আসা অন্যরা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রেজাউল নামের এক রিকশা চালক দুজনকে নিয়ে হাসপাতালে আসেন। তিনি বলেন, রেনউক বাঁধের দারোয়ান দুজনকে আমার রিকশায় তুলে দেন। তারা বিষ খেয়েছেন। তখন ছেলেটির অবস্থা বেশি খারাপ ছিল। মেয়েটি তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল। আমি দ্রæত তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে দুজনকেই আবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

শাকিল একটি বস্ত্রবিতানে কর্মচারী হিসেবে কাজ করেন। তার স্ত্রী রিমা বলেন, প্রায় ছয় মাস আগে জানতে পারি, তার অন্য কোথাও সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তাকে বললে সে আর ওই সম্পর্ক রাখবে না বলে জানিয়েছিল। এরপর এ নিয়ে আর কখনো তার সঙ্গে কথা হয়নি। কিন্তু আজ কেন তারা দুজন একসঙ্গে বিষ খেলো, তা আমি বুঝতে পারছি না।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন নারী জানান, প্রায় ছয় মাস আগে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর আগে প্রায় আট-নয় মাস আগে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সঙ্গে তার মুঠোফোনে বিয়ে হয়। তবে বৃহস্পতিবার তারা কেন একসঙ্গে বিষপানের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালরে আবাসকি র্কমর্কতা (আরএমও) ডাঃ ইকবাল হাসান জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার পর অসুস্থ অবস্থায় এক নারী ও এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমকিভাবে জানা গেছে, তারা দুজনই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে স্বজনরা উপস্থতি না হওয়ায় কী কারণে তারা বিষপান করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

চাউল কিনে প্রতারণা করায় ৫ জন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগরের এক চাউল ব্যবসায়ীর কাছ থেকে ১৩ মেট্রিক টন চাউল কিনে প্রতারণা করে সঙ্গবদ্ধ চক্র। এ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন- আব্দুর রাজ্জাকের ছেলে মো: আরিফ হোসেন (৪০), মৃত মোফাজ্জেল মোল্লার ছেলে আব্দুর রহিম (৩৮), শাহ আলম খানের ছেলে মো: মিজানুর রহমান রাজু (৩২), মৃত শৌকে আলী খান তালুকদারের ছেলে মো: বাদশা তালুকদার (৬৫) এবং ঝালুকাঠি জেলার নলসিটি থানার গোবিন্দপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো: আলম হাওলাদার (৫০)। বাকি চার আসামীর বাড়ি ঝালুকাঠি জেলার গাবখান ৯ নং ওয়ার্ডে।

কুষ্টিয়া মডেল থানার জাকির হোসেন জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রটি চাল চুরির পর ঝালুকাঠি এবং বরিশাল দুই জায়গায় চাল লুকিয়ে রেখেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার প্রতারণার কথা স্বীকার করেছে।

পুলিশ ও কুষ্টিয়া মডেল থানার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন খাজানগর এলাকার”নূর অটো রাইসমিলের মালিক ব্যবসায়ী হাজী আমিরুল ইসলাম ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মোঃ কাশেম (৪৫) পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইবার চাউল ক্রয় করে তার বিশ্বাস অর্জন করে। বিশ^াসের সুযোগ নিয়ে গত ১৫ আগষ্ট প্রতারক কাশেম মোবাইল ফোন ১৩ টন চাল ক্রয়ের কথা বলে।

ব্যবসায়ী আমিরুল ইসলাম সরল বিশ্বাসে গত ১৯ আগষ্ট সন্ধ্যা অনুমান সাগে ৬ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান “নূর অটো রাইসমিল”, খাজানগর, হতে ২৫ কেজির ৫২০ বস্তা ১৩ টন চাল, যার মূল্য-৮,৮৪,০০০/-টাকা। ট্রাক ড্রাইভার মোঃ রাসেল পরের দিন ২০ আগষ্ট রাত্র একটার সময় চাউল ভর্তি ট্রাকটি নিয়ে কাশেমের ঢাকার ঠিকানায় পৌছায়। এর পর থেকে প্রতারক কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পওয়া যায়।

পরবর্তীতে কাশেমসহ অজ্ঞাতনামা প্রতারক চক্রটি কৌশলে ট্রাকটি ঢাকার বাবু বাজার টিন পট্টিতে নিয়ে যায়। ব্যবসায়ী আমিরুল ইসলাম কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ চুরি যাওয়া চাল উদ্ধার এবং প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।

কুষ্টিয়া মডেল থানার জাকির হোসেন জানান, মূল আসামি ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মোঃ কাশেমসহ প্রতারক চক্রের অন্য সদস্যদেও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

কাবাডি খেলায় হেরে প্রতিপক্ষের খেলোয়ারকে ছুরিকাঘাত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় কাবাডি খেলায় হেরে গিয়ে প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের হামলা ও ছুরিকাঘাতে রাফিউস সালেহ রক্তিম (১৬) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, এ ছুরিকাঘাতের ঘটনার সাথে কুষ্টিয়ার অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্র রক্তিম কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার মুন্সি সালামের ছেলে। সে দহকুলা মহম্মদ শাহী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার মা রাশেদা খাতুন ওই স্কুলের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া স্টেডিয়ামে দহকুলা মহম্মদ শাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছিল। খেলায় দহকুলা মাধ্যমিক বিদ্যালয় ৪৪-২৮ পয়েন্টে জয়লাভ করে। পরাজয়ের পর জেলা কালেক্টরেট স্কুলের কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে।

খেলা শেষ হওয়ার পর প্রতিপক্ষ দলের শিক্ষার্থীরা ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রক্তিমের ওপর হামলা চালায় এবং পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় হামলায় রক্তিম ছাড়াও মাছুম নামে আরও একজন আহত হয়। পরে শিক্ষক ও সহপাঠীরা আহত রক্তিমকে উদ্ধার করে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। মাছুমকেও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ছুরিকাঘাতে আহত এক স্কুল শিক্ষার্থীকে ঘটনার পর পরই হাসপাতালে আনা হয়। তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শঙ্কামুক্ত।

ঘটনার প্রত্যক্ষদর্শী দহকুলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খন্দকার নজরুল ইসলাম বলেন, খেলার শেষ পর্যায়ে প্রতিপক্ষ দলটি যখন হেরে যাচ্ছিল, তখন তারা উত্তেজিত হয়ে পড়ে। ৪৪-২৮ পয়েন্টে আমাদের বিজয়ের পর তারা অতর্কিত এ হামলা চালায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ”কাবাডি খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ দলের স্কুল শিক্ষার্থীদের হামলার সময় এই ছুুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজে হাসপাতালে গিয়ে আহত ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। পুলিশ সংশ্লিষ্টদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আশা করি খুব দ্রæত ঘটনার সাথে জড়িততদেও গ্রেফতার করা সম্ভব হবে। এছাড়া পুনরায় যাতে এ ঘটনাকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ঘটনার পর বৃহস্পতিবার দহকুলা মহম্মদ শাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হয়েছে।” এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে অভিযানে গিয়ে রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া, মৃত্যু সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বুধবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের একটি দল হাসপাতালে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

দুদকের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে দুদকের দুই সদস্য রোগী সেজে হাসপাতালের বিভিন্ন সেবা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দুদক জানায়, সকালে দুদকের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও রান্নাঘরসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। অভিযানে পাওয়া বিষয়গুলো নিয়ে দ্রæত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বল জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা বলেন, রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সার্বিক অব্যবস্থাপনা নিয়ে দুদকের কাছে অভিযোগ ছিল। কমিশনের অনুমতি নিয়ে এসব অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে গুরুতর যে বিষয়টি উঠে এসেছে, সেটি হলো টাকার বিনিময়ে মুত্যু সনদ দেওয়ার অভিযোগ।

তিনি বলেন, দুদকের দুই সদস্য সরেজমিনে রোগী সেজে হাসপাতাল গিয়ে কিছু অনিয়ম দেখতে পেয়েছেন। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও কিছু সমস্যা পাওয়া গেছে বলে জানান সুরাইয়া সুলতানা। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনের তুলনায় তাদের লোকবল কম। বিষয়টি সমাধানে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

দুদকের এই কর্মকর্তা আরও বলেন, হাসপাতালের নার্সদের সঙ্গে দুর্ব্যবহার এবং খাবার নিয়ে কিছু অভিযোগও তাদের কাছে এসেছে। এসব বিষয়ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অভিযানে পাওয়া অনিয়মগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সার্বিক বিষয় উল্লেখ করে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানটি কেন এবং কীভাবে পরিচালিত হলো, সে বিষয়ে সুরাইয়া সুলতানা বলেন, দুদকের অভিযান সাধারণত গোপনীয়ভাবে পরিচালিত হয়। অভিযান পরিচালনার আগে কর্মকর্তারাও কোথায় যাচ্ছেন তা জানতেন না। গাড়িতে ওঠার পর গন্তব্য সম্পর্কে জানতে পারেন তারা।

এদিকে হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হঠাৎ করেই দুদক অভিযান পরিচালনা করেছে। এখনো তারা আমাদের বিস্তারিত কিছু জানায়নি।

জিলা স্কুলের সাবেক শিক্ষক আব্দুল জলিলের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক শিক্ষক আব্দুল জলিলকে তাঁর নিজ গ্রামের বাড়ি খোকসায় দফন করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, অন্যদিনের মত সকালে ঘুম থেকে ওঠার পর তিনি অসুস্থ্য বোধ করেন। মুহুত্যের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা, এক স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মৃতদেহ খোকসা থানা পাড়ার পৈত্রিক বাড়িতে আনা হয়। বিকালে খোকসার কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে খোকসা পৌর কেন্দ্রিয় কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

প্রয়াত শিক্ষক আব্দুল জলিল খোকসা থানা পাড়ার গ্রামের মরহুম জামাল উদ্দিন মহাজনের দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। তাঁর এক পুত্র ও এক কন্যা উচ্চতর ডিগ্রী লাভের জন্য স্টুডেন্ট ভিসায় প্রবাশে লেখাপড়া করছেন।

সদালাপী সাবেক শিক্ষক আব্দুল জলিল ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতি করতেন। তিনি খোকসা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ক্রীড়া অনুরাগী মানুষটি খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক ছিলেন।

সাবেক এই শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক আসলিমা খাতুন তমা মুনসী, খোকসা যুব সংঘ ও পাঠাগারের আহবায়ক শামীম আহম্মেদ বাবু ও সদস্য সচিব নাফিজ আহমেদ রাজু, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেদওয়ানুল করিম রঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজনেরা।

কুমারখালীতে ছাত্রদল নেতাকে না পেয়ে মামার বাড়িতে ভাঙচুর-লুটপাট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে না পেয়ে তার মামার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

ওই ছাত্রদলনেতার নাম মো.শিমুল পারভেজ। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং তিনি চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ার কৃষক মহিদুল ইসলামের ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুশলীবাসা স্পোর্টিং ক্লাবের নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ছাত্রদল নেতা শিমুল পারভেজ, তার মামাতো ভাই আকাশসহ তাদের সমর্থকরা।

এ নিয়ে ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের বিরোধ চলছিল। এরমধ্যে মঙ্গলবার বিকালে পথিমধ্যে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করে ছাত্রদল নেতা শিমুলের সমর্থকরা। এরপর রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০ – ২০০ জন শিমুলের মামা বাড়িতে হামলা চালায়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, ছাত্রদল নেতা শিমুলের মামার টিনশেডের আধাপাকা ঘর। ঘরের বেড়া, ভিতরের আসবাব ও বিদ্যুতের মিটারের ভাঙচুরের ক্ষত। ভিড় করছে স্বজন ও প্রতিবেশীরা।

এ সময় শিমুলের মামী আছিয়া খাতুন বলেন, ‘স্কুলের ওপর খেলা নিয়ে কি ঘটেছে তা জানিনা। সবাই খাতি গেছে। আনুমানিক রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০ – ২০০ জন লোক একযোগে বাড়িতে হামলা করে। আমরা ভয়ে দৌড়ি দিয়ে পালায়। আর ওরা ঘরবাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ছাত্রদল নেতা শিমুল পারভেজ বলেন, ‘মাঠে টুর্নামন্ট ছাড়া হয়েছে। কয়েক দিন আগে প্রস্তুতি ম্যাচে ছাগলাপাড়ার শাহিন, মিতুল, লিখনরা বাঁধা দেয়। এনিয়ে ঝামেলা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকালে ওরা আমাদের তিন ভাইকে মারধর করে। আবার রাতে বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় মামলা করা হবে।’ তার ভাষ্য, তিনি ২০১৭ সাল থেকে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছেন।

লুটপাটের অভিযোগ অস্বীকার করলেও ভাঙচুরের কথা স্বীকার করেছে ছাগলাপাড়ার লোকজন। এই পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. আরিফ বলেন, ওই মাঠে ছাগলাপাড়ার ছেলেপেলের খেলতে দেয়না ওই পাড়ার লোকজন। এসব নিয়ে ঝামেলা চলছিল। রাত্রিবেলা ছোয়ালপাল জড়ো হয়ে ভাঙচুর করে ফেলেছে। আমরা ঠেকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।

ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় ভেলা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুই দিন ব্যাপী কলার ভেলার বাইচ খেলা অনুষ্ঠিত হয়। ময়ের দোয়া নামের ভেলা চাম্পিয়ন হয়েছে।

বুধবার বিকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা উত্তর পাড়া গ্রামে ভেলা বাইচ খেলার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে রশিদ মোড়ে গ্রামের পাকা রাস্তার খাদে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফাইনাল রাউন্ডে রাসেল আহম্মেদের মায়ের দোয়া ভেলা চাম্পিয়ন হয়। এই পর্বে সততা এক্সপ্রেস নামের ভেলা রানার আপ হয়। কলাগাছের তৈরী ৮টি ভেলা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। মঙ্গলবারে প্রথম পর্বের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ শেখ। উপস্থিত ছিলেন জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক আব্দুল মান্নান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিয়ামত আলী,সাবেক ছাত্রদল নেতা এসএম শরিফুল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...