মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 29

দুষণ

0

গড়াই নদী পাড়ে পৌর সভার ময়লার ভাগাড়। উপজেলা সদরের প্রধান বাজার ও প্রধান খেয়া ঘাট এলাকায় এই ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ ছড়ায়। চলাচল দুবিষহ হয়ে উঠেছে। আবর্জনা নদীর পানি দুষণ করছে। ভাগাড় সরানোর দাবিতে সংখ্যা সম্প্রদায়ের লোকসহ এলাকাবাসীরা আন্দোলন করেছে। প্রতিকার হয়নি। মাঝে মধ্যে অস্বাস্থ্যকর ভাবে ময়লার ভাগাড় পোড়ানোর জন্য আগুন দেয়া হয়। এখান থেকে নির্গত ধুঁয়া আর দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। রবিবার সকালে খোকসার খেয়া ঘাটের অদূরে নদী তীরের ময়লার ভাগারে পৌর কর্মচারীরা আগুন দিলে ধুঁয়ায় বাজার আচ্ছন্ন হয়ে যায়।

বৈধ অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করে অন্তর্র্বতী সরকার। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলের জলাশয় ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ

0

বিশেষ প্রতিনিধি. কুমারখালী থেকে

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে রেলওয়ের জলাশয় ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দখলদার জাহিদ হোসেন প্রথমে বালু দিয়ে রেলওয়ের জলাশয় ভরাট করে টিনের ঘর নির্মাণের পর এখন পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। কুমারখালী সরকারি কলেজ সংলগ্ন ও বাটিকামারা-তেবাড়িয়া রেলগেট এলাকায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রেলের অনুমতি ছাড়াই প্রকাশ্যে গাড়িভর্তি বালু এনে সরকারি জলাশয়টি ভরাট করা হয়। এ নিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও পাকশী রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি দপ্তর নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ ওঠে।

কুমারখালী সরকারি কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী রেলস্টেশনের পূর্ব প্রান্ত থেকে বাটিকামারা রেলগেট পর্যন্ত প্রায় এক একর ৩৪ শতাংশ অকৃষি (জলাশয়), ২৯ শতাংশ কৃষি এবং ৩ হাজার ১০০ বর্গফুট বাণিজ্যিক রেলের জমি রয়েছে। এসব জমি ১৯৯৬ সাল থেকে কুমারখালী সরকারি কলেজের ইজারায় ছিল এবং কলেজ কর্তৃপক্ষ প্রতিবছর নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে। তবে রেল কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে ২০২৪ সালে জলাশয়ের একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন জাহিদ হোসেন।

২০ জানুয়ারি কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার অভিযান চালিয়ে পাকা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ ওঠে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, জলাশয়ের পূর্বাংশ ভরাট করে টিনের বেড়া দিয়ে ঘিরে ভেতরে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রবেশপথে তালা ঝুলছে এবং ভেতরে একাধিক শ্রমিক কাজ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কিছুদিন আগে কাজ বন্ধ থাকলেও জমির মালিকের নির্দেশে ৩১ জানুয়ারি (শনিবার) থেকে পুনরায় কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের জলাশয় দখল ও স্থাপনা নির্মাণের পেছনে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। তারা অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সদস্য বলেন, প্রকাশ্যে সরকারি জলাশয় ভরাট করে পাকা ইমারত নির্মাণ হচ্ছে এটা চরম দুঃখজনক। একাধিকবার সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার বলেন, রেলের জমি কলেজের নামে লিজ নেওয়া ছিল। কিন্তু প্রভাবশালীরা জলাশয়ের একটি অংশ দখল করে এখন পাকা ভবন নির্মাণ করছে। বিষয়টি জানালেও রেল কর্তৃপক্ষ কার্যত নিষ্ক্রিয় রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি সম্প্রতি দাবি করেন, নিয়ম মেনেই জলাশয় ভরাট করে একটি স্কুলের জন্য ভবন নির্মাণ করছেন। যদিও তিনি এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো.আরিফুল ইসলাম বলেন, কাজ আবার শুরু হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, জমির শ্রেণি পরিবর্তন ছাড়া জলাশয় ভরাট করা সম্পূর্ণ অবৈধ। পুনরায় কাজ শুরু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের কাছে নতুন চমক বিএনপি প্রার্থীর চীনা বউ

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

এভাবেই গ্রামগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ‘চাইনিজ ভাবি’। আর সামনে বসে ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলতে শুনে হাসছে হচ্ছেন গ্রামের নারী ও শিশুরা। নামমাত্র দুয়েকটা সাদাকালো পোস্টার আর ব্যানার ভোটারের মনে আনন্দের খোরাক জোগাতে না পারলেও সেই কাজটি দারুণভাবে করছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের চীনা স্ত্রী ওয়াং লিনা। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি চাইনিজ ভাবি, আর সাধারণ ভোটাররা ডাকছেন ‘জাকেরের বউ’ বলে।

শনিবার দুপুরে ওয়াং লিনা প্রচার চালান কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর-রাতুলপাড়া এলাকায়। সেখানে সরেজমিনে দেখা যায়, গ্রামের সাধারণ নারী-পুরুষদের সঙ্গে ঢল নেমেছে শিশু-কিশোরদের। স্কুল বন্ধ থাকায় শিশুদের দল ছুটছে বিদেশি বউ দেখতে। এতে ধানের শীষের প্রচারে যোগ হচ্ছে নতুন মাত্রা।

বাংলাদেশের প্রান্তিক গ্রামে নির্বাচনী প্রচার চালাতে কেমন লাগছে? উত্তরে ওয়াং লিনা বলেন, খুব ভালো লাগছে। গ্রামের মানুষ খুব ফ্রেন্ডলি। তারা আমার নাম জানতে চায়। আমি কী খেয়েছি, কখন এসেছি সেসবের খোঁজ নেয়।

এদিন ওয়াং লিনার সঙ্গে প্রচারে এসেছেন জাকির সরকারের মামাতো ভাবি রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য আমরা ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। আমি বাঙালি, এটা আমার ইউনিয়ন। আমি এলাকার মানুষের সঙ্গে যতটা মিশতে পারছি না। ও তার চেয়েও বেশি মিশে যাচ্ছে। সবাই ওকে খুব ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ার জন্য সবাই খুব চেষ্টা করছে। আর শিশুরা তো পিছুই ছাড়ছে না।

ভোটের প্রচার দেখে ঘর থেকে বের হয়ে এসেছেন অষ্টাদশী এক বৃদ্ধা। তিনি বলেন, ঘর থেকে শুনলাম জাকেরের বউ আসছে। তাই দেখতি আলাম। খুব ভালো বউ। হেসে হেসে কথা বলে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তার মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। সে যেহেতু বিদেশি, সেও আমাদের দেশের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। দুইয়ে মিলে প্রচারে নতুন মাত্রা আসছে।

২০১১-১২ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন ওয়াং লিনা। তিনি বর্তমানে বেশ দক্ষ হতেই স্বামীর শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য তদারকিও করছেন।

পেঁয়াজের পচন ঠেকাতে

0

শীতকালীন পেঁয়াজের গাছে পচন রোগ দেখা দিয়েছে। মাটিতে পেঁয়াজ নামার সময় পচন রোগের বিস্তার হলে ফলন ব্যহত হতে পারে। তাই মাঠে মাঠে কীটনাশক স্প্রে করায় ব্যস্ত কৃষকরা। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা মাঠ থেকে শনিবার বিকালে তোলা ছবি।

খোকসায় আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের সিজন ২ এর ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট একাদশ চাম্পিয়ন হয়েছে।

শনিবার সকালে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট একাদশের খেলোয়ারেরা ১৭১ রান সংগ্রহ করে। মধ্যাহ্ণ বিরতির পর মেহেরপুর জেলা ক্রিকেট একাদশের খেলোয়ারেরা মাঠে নেমে ৫ ওভার হাতে থাকতে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। রানার আপদল ৫৪ রানে পরাজিত হয়।

আরাফাত রহমান কোকো ক্রিকেট টুনামেন্টের সিজন-২ এর আয়োজক খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু দুই দলের খেলোয়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলেদেন।

এ টুর্নামেন্টে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী জেলাদলসহ ৮টি দল অংশ গ্রহণ করেন।

জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করলেন ছাত্রদল নেতা হামিম

0

কুষ্টিয়া প্রতিনিধি

জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, “এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেন-জি কার্নিভালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি আমার সাথে কাউকে শরিক করা আমি পছন্দ করি না। পৃথিবীর কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে আমার ইবাদত, তোমরা অন্য কাউকে শরিক করো না। আপনার সকলেই জাননে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে যে এক হাতে জান্নাত দেখাবে সেটা হলো প্রকৃত জাহান্নাম।

কয়েক হাজার তরুনদের নিয়ে জেন-জি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।

স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় জেন-জি কার্নিভাল।

খোকসায় ককটেল তৈরীর সময় দুইজন আটক

0

তিনটি তাজা ককটেলসহ সরঞ্জান উদ্ধার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের পশ্চিমের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ খোকসা রেল ষ্টেশনের পশ্চিমে ফারুকের বাড়িতে এ অভিযান চালায়।

ঘটনা স্থল থেকে ককটেল তৈরীর কারিগর উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫), রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে সদস্য তৈরী ৩টি তাজা ককটেল ও ককটেল তৈরীর লাল টেপ উদ্ধার করা হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেল লাইনের পাশে ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে সদ্য তৈরী করা ৩ টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককট্টেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসান ও রাজিবের নামে একাধিক মামলা রয়েছে। তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে মনে করেন।

ফেরত এলো ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ঠিকানা জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এসব তথ্য জানা যায়। এর আগে নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, প্রবাস থেকে ফেরত আসা পোস্টাল ব্যালটগুলোর বেশিরভাগই ঠিকানা জটিলতার কারণে বিতরণ করা যায়নি।

পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য অনুযায়ী, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৪২ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ৪৪০ জন। এছাড়া প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩ হাজার ৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, গত ২৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের মতে, ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট গ্রহণ করা যাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন ঢাবি ছাত্রদল নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। ছাত্রলীগ যেমনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত দীর্ঘ দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত অন্যায় অনাচার হয়েছে তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক করেছে শিবির। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে। কারণ এরাই ৫ অগষ্ট পরবর্তীতে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে।

এসময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...