শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 149

কুমারখালীর সেই পরিষদের তালা খুললেও সেবা চালু হয়নি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের তালা অবশেষে খোলা হয়েছে। তবে সেবা গ্রহীতাদের ভোগান্তি কমেনি।

সোমবার দুপুর ১২ টা ১৩ মিনিটের দিকে বিএনপির নেতা-কর্মীরা তালা খুলে দেন। তবে চেয়ারম্যানের কার্যালয়ে এখনো ঝুলছে তালা। আবার পরিষদেও আসেননি চেয়ারম্যান। সেজন্য সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ১১ টা ৫৩ মিনিটের দিকে পরিষদ চত্বরে আসেন কুমারখালী থানার ওসি মো.সোলায়মান শেখ। তিনি এসে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে বৈঠক করেন। বৈঠকে বক্তব্য রাখেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর মেম্বর আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল মালেক প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে,পরিষদ চত্বরে নিষিদ্ধ সংগঠনের জন্মদিন উদযাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রহণ, আওয়ামী লীগের দোসর পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে অপসারণের দাবি জানান। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে পরিষদের প্রধান ফটকের তালা খুলে দেন নেতারা। তবে দাবি পূরণের আগ পর্যন্ত চেয়ারম্যান কক্ষের তালা খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

তারা আরও জানায়, গত শনিবার রাত ৮ টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা রাতে চেয়ারম্যান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। রবিবার দুপুরে সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বেড় করে প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতা-কর্মীরা।

সোমবার দুপুর ২টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, পরিষদে ছাদে উড়ছে পতাকা। প্রধান গেট অন্যান্য কক্ষ খোলা থাকলেও চেয়ারম্যানের কক্ষে ঝুলছে তালা। আর কক্ষে বসে সচিব সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলছেন।

এসময় চৌরঙ্গী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক ইয়াসির আরাফাত বলেন, ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ। নবায়ন করার জন্য এসেছি। তবে চেয়ারম্যান না থাকায় সেবা বন্ধ। ফিরে যাচ্ছি।

পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, পরিষদের তালা খুললেও চেয়ারম্যানের কক্ষে তালা রয়েছে। চেয়ারম্যানও নেই। সেজন্য সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে সেবার কার্যক্রম চালু করা হবে।

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, নিষিদ্ধ সংগঠনের জন্মদিন উদযাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আওয়ামী লীগের দোষর পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে প্রশাসনের কর্মকর্তারা আশ্বস্ত করায় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানাতেও অভিযোগ দেওয়া হবে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ফোনে বলেন, কার্যালয়ে তালা থাকায় এবং পরিস্থিতি কিছুটা অশান্ত থাকায় পরিষদে যাওয়া হয়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিষদের তালা খোলার ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। দ্রæত সেবা চালুর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পরিষদে সেবা বন্ধ থাকার সুযোগ নেই। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মরত সাংবাদিকরা।

সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

কর্মসুচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, ইউএনবির আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরও পড়ুন – খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মালিগ্রামে জাবাল -ই- নূর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হলরুমে চলতি শিক্ষা বর্ষের শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাবাল -ই- নূর ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বিদ্যালটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন – খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু , খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, ১৯ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেলা, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, সাবেক কাউন্সিলর ইমরান হোসাইন, মাহাবুবুর রহমান সোহান প্রমুখ।

আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন।

খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

0

স্টাফ রিপোর্টার

খোকসা থানা ও পৌর বিএনপির পৃথক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। থানা বিএনপির আহবায়ক হয়েছে বীব মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও পৌর বিএনপির আহবায়ক করা হয়েছে এ জেড জি রশিদ রেজা বাজু।

রবিবার (৫ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কমিটি দুটি অনুমোদন করেছেন। পরে রাতেই তা প্রকাশ করা হয়। গভী রাতেই দ্রোহ পত্রিকার হাতে কমিটি দুটির কপি পৌচ্ছায়। কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট।

আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

খোকসা থানা বিএনপির সদস্য সচিব হয়েছেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিস-উজ্জ-জামান স্বপন। এ কমিটিকে সিনিয়র যুগ্ন আহবায়ক হয়েছেন নাফিজ আহমেদ খান রাজু আহমেদ। থানা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলীকে সিনিয়র সদস্য করা হয়েছে।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

পৌর বিএনপির সদস্য সচিব হয়েছেন এস এম মোস্তফা শরিফ। এ কমিটির যুগ্ন আহবায়ক হয়েছেন মোঃ এবিএম হাফিজুল কবির ফারুক।

সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর রবিবার কলেজ মাঠে জমে থাকা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

এ সময় শহর ছাত্রদলের সদস্য সংগ্রাম হোসেন সাইফ বলেন, শনিবার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর প্রোগাম ছিল। প্রোগাম শেষে মাঠটি অপরিচ্ছন্ন থাকায় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্দেশনায় আমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একসাথে হয়ে মাঠটি পরিস্কার করেছি।

আরও পড়ুন – চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে আরো জানা গেছে, কুষ্টিয়া জেলার ময়লা-আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে বিএনপির পৃষ্ঠপোষকতায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছীসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামের এই সংগঠনটি ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন – কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, রাস্তাঘাট বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার কাজে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন।

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণের সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে তার বাসভবনে অবস্থান করেন। পরে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন – কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই তার জন্য দোয়া করছি। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে কাজ করার জন্য, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য।

আরও পড়ুন – শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

0

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রবিবার রাত সোয়া ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

প্রবীর মিত্র ১৯৪১ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের শাক্তায়। তবে ঢাকাতেই তার শৈশব জীবন কেটেছে। ঢাকার কোতোয়ালি থানার হরিপ্রসন্ন মিত্র রাস্তাটি প্রবীর মিত্রের দাদার নামানুসারে নামকরণ করা হয়েছে। তিনি বিএসসি পাস করার পরে লেখাপড়ার যবনিকা টানেন।

১৯৬৮ সাল থেকে প্রবীর মিত্রের চলচ্চিত্রে অভিনয় শুরু হয়ে ছিল। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ‘ডাকঘর’। এতে তিনি চরিত্র ছিল প্রহরী চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ছিলেন। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান।

প্রবীর মিত্র তার বর্ণাঢ্য অভিনয় জীবনে নায়ক হিসেবে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ১৯৬৭ সালে ঢাকায় প্রথম ‘নবাব সিরাজউদ্দৌলা’ নির্মিত হয়। সেটি ছিল সাদাকালো ছবি। সেই ছবিতে আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক বছর পরে রঙিন ‘নবাব সিরাজউদ্দৌলা’ নির্মিত হয় আর এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান প্রবীর মিত্র। অসাধারণ অভিনয়ের জন্য দেশজুড়ে তিনি প্রশংসিত হয়েছিলেন।

১৯৭০ থেকে ১৯৭৯ সালের মধ্যে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘জীবন তৃষ্ণা’, ‘জলছবি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘রক্তের ডাক’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলঙ্কার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গায়ের ছেলে’, ‘পুত্রবধূ’ প্রভৃতি।

আরও পড়ুন – শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘নৌ চোর’, ‘সুখে থাকো’, ‘ঝুমকা’, ‘সোনারতরী’, ‘সুখের সংসার’, ‘প্রতিহিংসা’, ‘আরশীনগর’, ‘মানসম্মান’, ‘চেনামুখ’, ‘অপমান’, ‘চ্যালেঞ্জ’, ‘ফেরারী বসন্ত’, ‘আঁখি মিলন’, ‘রসের বাইদানী’, ‘নয়নের আলো’, ‘মন পাগলা’, ‘জিপসি সর্দার’, ‘দহন’, ‘মায়ের দাবি’, ‘ঘর ভাঙা ঘর’, ‘রানী কেন ডাকাত’, ‘বেদেনীর প্রেম’ প্রভৃতি।

আরও পড়ুন – ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

প্রবীর মিত্র ‘বড় ভালো লোক ছিল’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৮৩ সালে প্রথমবাররে মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার র্অজন করেন।

শীত বস্ত্র নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শীতার্ত হরিজন সম্প্রদায়ের কাছে শীতবত্র নিয়ে ছুটে গেলে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। তাদের হাতে হাতে তুলেদিলেন শীতের কম্বল।

জেলার উপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহের শীতের প্রকপ কাটছেনা। তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে রবিবার রাত ৮ টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি।

আরও পড়ুন – ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতা-কর্মীরা

0

কুমারখালী প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২ টার দিকে তালা লাগান তারা। এছাড়াও যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (৪ জানুয়ারি) শনিবার রাত ৮ টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ¯েøাগান দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন দলটির নেতা-কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘরে ভাংচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দেন এবং পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। এসময় যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর মেম্বর আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে ও বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের বের করে দিয়ে গেটে তালা লাগাচ্ছেন। তবে তালা লাগানো ছবি গণমাধ্যম কর্মীদের তারা তুলতে বাধা প্রদান করে।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার রাতে পরিষদ এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। তাদের এই অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

পরিষদে তালা লাগানো ও হাটের টোল ফ্রি করার ঘটনা স্বীকার করেছেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবেনা। হাটে কেউ টোল তুলতে পারবে না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবেনা।

এদিকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

এসময় ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের গৃহিণী রেখা খাতুন বলেন, মেয়েকে ভর্তি করাব স্কুলে। সেজন্য জন্মনিবন্ধন করতে এসেছি। তবে পরিষদে তালা ঝুলছে, কেউ নাই। সেজন্য ফিরে যাচ্ছি। তার ভাষ্য, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। দ্রæত পরিষদ চালুর দাবি তার।
যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির এক সদস্য বলেন, প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে। তবুও বিএনপির নেতা-কর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র রবিবার দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মুঠো ফোনে বলেন, গতকাল ( শনিবার) ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে তিনি কিছু জানেন না। সেজন্য পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ঘটনাস্থলে থাকা কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, রাতে ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে পরিষদ ভবনে তালা লাগানো ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।

আরু পড়ুন – কৃষকের গলার কাঁটা সবজী

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার স্ষ্ঠুু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং দ্রæত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।

কৃষকের গলার কাঁটা সবজী

0
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।

শীতের সবজী এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন দাম কমছে। আড়তে এককেজ সবজী ৫ টাকা বিক্রি হলে কৃষব পেয়ে থাকেন ৩ টাকা। জমি পরিস্কার করতে এভাবেই ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক। প্রতিজোড়া ফুলকপি ১৫ টাকা দরে বিক্রি করছেন। এই কপি আড়তে তুললে কৃষক পান জোড়া ৬ টাকা। কুষ্টিয়ার খোকসা বাজার থেকে রবিবার সকাল ১১ টার দিকে ফুলকপি ফেরি ওয়ালা কৃষককের ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
আড়তের পাশে অবিক্রিত ফুলকপি ফেলে গেছেন কৃষক। সকালে এই কপি ৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। রবিবার সন্ধ্যা ৬ টায় ছবিটি তোলা।

 

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...