বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 168

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এডিস মশাবাহীত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৮ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২১৪ জন। এ বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৫ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপি’র ১৫ নেতাকে শোকজ

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৫৬ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

কুষ্টিয়া জেলা বিএনপি’র ১৫ নেতাকে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির বিপক্ষে অবস্থান গ্রহণ করায় দলটির জেলা পর্যাযের ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত পাঠানো নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে তাদের এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব না দিলে একতরফাভাবে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সাবেক ও আহবায়ক কমিটিতে থাকা এরকম ১৫ নেতাকে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।

নোটিশ পাওয়া বিএনপি নেতারা বলছেন, এটা দুই নেতার স্বেচ্ছাচারিতা। তারা সংগঠনের নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। যার কোন ভিত্তি নেই। এতে প্রতিবাদ থামবে না।

শোকজ চিঠিতে বলা হয়, গত ০৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন ও ঘোষণা দিয়েছেন। অনুমোদিত কমিটি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনি অগঠনতান্ত্রিক, বে-আইনি, উচ্ছৃঙ্খল ও হাটকারিমূলক পদক্ষেপ গ্রহণ করে “দায়িত্বজ্ঞানহীন তথাকথিত কর্মসূচীতে” বারবার অংশ নিয়ে অসত্য, বিদ্বেষপূর্ণ, অশালিন ও হুমকিমূলক বক্তব্য প্রদান করেছেন। যা দলের গঠনতন্ত্রের “৭” এর “খ” ধারা মতে দলের চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বকে অস্বীকৃতি জানানো। এবং “৫” এর “গ” ধারামতে দলবিরোধী শাস্তিযোগ্য কর্মকান্ড হিসাবে বিবেচিত হচ্ছে। নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে উত্থাপিত অভিযোগের লিখিত জবাব দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় হয়। এরপর ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নেতা-কর্মীদের অভিযোগ কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন অত্যাচারের সময় মাঠে ছিলেন না। এরপর কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দিতে কয়েক দফায় বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশে আহবায়ক কমিটিতে থাকা কয়েকজন ত্যাগী নেতারাও অংশ নেন। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কমিটি ভেঙে দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। সর্বশেষ ১৭ নভেম্বর আহ্বায়ক কমিটি ভেঙে দিতে আবারও মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিতরা।

আন্দোলন থেমে থাকবে না জানিয়ে শোকজ নোটিশ পাওয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, কমিটিতে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের জায়গা হয়নি। অযোগ্যদের বাদ দিয়ে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছেন তাদের অন্তর্ভুক্ত করতে আন্দোলন করেছি। ওই শোকজ চিঠির কোন প্রশাসনিক গ্রহণযোগ্যতা নেই। শোকজ চিঠির ধরণ দেখে মনে হচ্ছে সদস্য সচিব ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে। চিঠিতে যে ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারা মোতাবেক সদস্য সচিব শোকজ চিঠি পাঠাতে পারেন না। কেউ অনিয়ম বা সংগঠন বিরোধী কর্মকান্ড করলে সদস্য সচিব কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারেন। তারপর সিদ্ধান্ত কেন্দ্র নেবে।

শোকজ নোটিশ পাওয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, আমরা কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করি নাই। কুতুব উদ্দিন-জাকির হোসেন সরকারের পকেট কমিটির বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। দলের গঠনতন্ত্র মেনেই প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন – ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কারণ দর্শানোর নোটিশ আহবায়ক কমিটির এখতিয়ার ভুক্ত। যারা দলের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে এবং জবাব দিতে বলা হয়েছে। এমন সম্ভাব্য ১৫ জন হতে পারে। এটা কোন সাংগঠনিক ব্যবস্থা না। তবে যারা নোটিশের জবাব দিবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এতে বিএনপির তৃণমূলে বিভেদ বাড়তে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন সরকার বলেন, তারা সংখ্যায় খুব বেশি নয়। তাই আমি মনে করি না এতে দলীয় বিভেদ তৈরি হতে পারে।

ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামুনদাহ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ট্রাক ড্রাইভার। এ ঘটনায় মাগুরার কেচুয়াডুবি গ্রামের আসাদ মোল্লা নামে এক ব্যক্তি আহত হন।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস জানান, সকাল সাড়ে ৬টার দিকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে মুখোমুখি সাজরে আঘাত করলে ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার আসাদ মোল্লা আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনার পর ঝিনাইদহ-মাগুরা সড়কে সাময়িকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন – দৌলতপুরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এক ঘন্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে।

দৌলতপুরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক চাচাতো ভাই সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে। আর আটক সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক সাজেদুলকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ সাজদুলকে আটক করে এবং লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আউয়াল কবির বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন – নেতানিয়াহু গ্রেফতার হবেন ?

ওসি আরও জানান, আপেল লস্কর পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ায় তার কাছে টাকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে।

নেতানিয়াহু গ্রেফতার হবেন ?

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এটিই পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা।

আইসিসি বলছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।

তবে আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপকে ইহুদিবিদ্বেষী বলে মন্তুব্য করেছেন নেতানিয়াহু।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘মিথ্যা’ উল্লেখ করে তা প্রত্যাখ্যানও করেন তিনি।

দাবি করেন, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার জবাবেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

যদিও গত জুলাইয়ে তাদের এক বিমান হামলায় দেইফের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। তবে হামাস আজও এই তথ্য নিশ্চিত করেনি।

দেইফের মৃত্যু নিয়ে দোলাচল থাকায় স্বাভাবিকভাবেই গ্রেফতারি পরোয়ানাটি কেবল ইসরায়েলের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান বিবিসির নিরাপত্তাবিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার।

শুক্রবার বিবিসির গেøাবাল নিউজ পডকাস্টে যুক্ত হয়ে গার্ডনার বলেন, আর আংশিকভাবে সে কারণেই ইসরায়েলি জনতা ও নেতারা এর তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে গাজায় কেবল হামাস ও ইসলামিক জিহাদী গোষ্ঠীই না, সাধারণ ফিলিস্তিনিরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

গাজাবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, অবশেষে পৃথিবী তাদের দিকে মনোযোগ দিচ্ছে।

তবে চলমান এসব ঘটনার মধ্যেই গাজায় চালানো ইসরায়লি বিমান হামলায় গত ৩৬ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যুর কথা জানান গার্ডনার।

একইসঙ্গে গাজার উত্তরাঞ্চলে খাবার আর ওষুধের অভাবে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

নেতানিয়াহু, গ্যালান্ট ও দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতের উদ্দেশ্য ছিল, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মতো নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা।

তবে এটি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে আলাদা।

আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য তারা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ওপর নির্ভর করে।

এই আদালত প্রতিষ্ঠার জন্য মোট ১২৪টি দেশ ‘রোম স্ট্যাটিউট’ নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে।

এর মধ্যে ৩৩টি আফ্রিকান, ১৯টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়, ১৯টি পূর্ব-ইউরোপীয়, ২৮টি ল্যাটিন অ্যামেরিকান এবং ক্যারিবীয় ও ২৫টি পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য রাষ্ট্র রয়েছে।

তবে এটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া চীন ও ইসরায়েল।

ইসরায়ে আইসিসির সদস্য দেশ না হওয়ায় এর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই বলে দাবি করে দেশটি।

তবে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করার সময় আইসিসি জানায় যে এর সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের আঞ্চলিক বিচারিক এখতিয়ারের ভিত্তিতে ইসরায়েলের ওপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে।

যদিও কিছু ব্যতিক্রম ছাড়া আইসিসি সাধারণত অনুপস্থিত আসামিদের বিচার করে না।

যার অর্থ দাঁড়ায়, সম্ভবত নেতানিয়াহু ও গ্যালান্ট আইসিসির কোনো সদস্য রাষ্ট্রে ভ্রমণ করা বা গ্রেফতার না হওয়া কিংবা দুজনকে হেগে না আনা পর্যন্ত তাদের বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

ফলে পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু কিংবা গ্যালান্টকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের মুখোমুখি হতে হবে না।

তবে এরপর থেকে তাদের জন্য যেকোনো দেশে ভ্রমণ করা জটিল হবে, একইসঙ্গে এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার হুমকি তৈরি হলো।

স্বাভাবিকভাবে নেতানিয়াহু আর গ্যালান্ট যদি আইসিসি সদস্যভুক্ত কোনো দেশে পা রাখেন তাহলে তাদেরকে গ্রেফতার করে আদালতের কাছে তুলে দেওয়ার কথা।

নেতানিয়াহু সবশেষ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যান, যা কি না আইসিসির সদস্যভুক্ত না।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ‘আপত্তিজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে খোলাখুলিভাবেই নিজেদের ভূখন্ডে যেকোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দুই দেশ ইতালি ও নেদারল্যান্ডস।

নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ না করলেও আইসিসি-র নিয়ম মেনে চলার ্রপতিশ্রæতি দিয়েছে ইউরোপের আরও কয়েকটি দেশ।

আরও পড়ুন – রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিকসহ পুলিশ ও র‌্যাব কর্মকর্তা

ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইইউ’র সব সদস্য রাষ্ট্রের জন্য আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার ‘বাধ্যবাধকতা’ রয়েছে।

সূত্র: বিবিসি

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিকসহ পুলিশ ও র‌্যাব কর্মকর্তা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র‌্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৭ ও ১৯ নম্বর পৃথক আদালত এই নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ী থানায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র‌্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে ছিলেন।

রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন – ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার: উপদেষ্টা হাসান আরিফ

বকুল মিয়া হত্যা মামলায় এই তিনজনের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট আইনজীবী।

ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার: উপদেষ্টা হাসান আরিফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ বলেছেন, ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের বিধি-নিষেধ রয়েছে। তারা ভিসা দেবেন, কি দেবেন না- এটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে।

বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে অন্যতম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আসা ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর এবং ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।

সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন – খোকসায় শনিবারে ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজি, প্রফেসর আমিনুর রহমান মজুমদার, প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ গণ্যমান্য ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

খোকসায় শনিবারে ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

0

স্টাফ রিপোর্র্টার

কুষ্টিয়ার খোকসায় আগামীকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৯ ঘন্টা পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষনা দিয়েছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাবজোনাল অফিসের দায়িত্বরত এজিএম (কম) বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকালে সাবজোনাল অফিসের পক্ষ থেকে মাইক প্রচারের জানানো হয়, জরুরী রক্ষনাবেক্ষনের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সমগ্র খোকসা উপজেলা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় যুবক আটক

এজিএম (কম) মনিরুল ইসলাম বলেন, কুষ্টিয়া গ্রীড লাইনে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে গ্রাহকদের সাময়ীক সমস্যা হবে।

কুষ্টিয়ায় কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় যুবক আটক

0
প্রতিমা ভাংচুরের সময় আটক যুবক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাঁশের লাঠি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুড়া মহাশ্মশান কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পুলিশের দাবি আটক যুবক তার ভিন্ন ভিন্ন পরিচয় প্রদান করছে। ওই যুবক নিজেকে কয়েকবার আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিয়েছে।

মাধব সাহা ও পলাশ সাহা নামে দুই প্রত্যক্ষদর্শী জানায়, মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ওই যুবক মন্দিরের গ্রিলের ভেতর দিয়ে একটি বাঁশের লাঠি ঢুকিয়ে কালী প্রতিমাগুলো ভাঙচুর করছে। এসময় মোবাইল ক্যামেরার ভিডিও চালু করে তার দিকে এগিয়ে গিয়ে হাতেনাতে ধরে ফেলি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

তারা আরও জানান, প্রথমে বাইরে থেকে একটি বাঁশের লাঠি দিয়ে সে কালী প্রতিমা গ্রিলের কাছে টেনে আনে। এরপর হাত, পা, মুখমন্ডল ভাঙচুর করতে থাকে।

উত্তর মাগুড়া মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সেই সাথে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, যে কোনো ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড জয়দেব বিশ্বাস বলেন, মন্দিরের আশে পাশে কম লোকজনের বসবাস। কিছুদিন আগেই সেখানে কালী পুজা হয়েছে। সেই প্রতিমা বাঁশের লাঠির মাধ্যমে টেনে নিয়ে ভাঙচুর করেছে একজন। পুলিশ তাকে আটক করেছে। তাই এই মুহুর্তে কোন কর্মসূচি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন – জানিপুর কমলাপুর যুবসংঘ ও লাইব্রেরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বলেন, ঘটনাস্থলে উদ্ধর্তন কর্মকর্তারা এসেছেন। তারা সবার সাথে কথা বলেছেন। আটক যুবেকর আচরণ অস্বাভাবিক। বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানিপুর কমলাপুর যুবসংঘ ও লাইব্রেরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জানিপুর কমলাপুর যুবসংঘ ও লাইব্রেরী ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় কুমারখালীর নাফিজা স্পোর্টস একাদশ ২-০ গেলের ব্যবধানে পাংশা ফুটবল একাদশকে হারিয়েছে।

শুক্রবার বিকালে জানিপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি তদন্ত মোঃ আব্দুল গফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম (আক্কাস), প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল ছালাম, জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর সেলিম হুসাইন, আরমান হোসেন, সাগর হোসেন।

ক্রিড়া ব্যক্তিত্ব নাফেজ আহমেদ রাজু বিজয়ী পাংশা ফুটবল একাদশের ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেরা গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন – খোকসায় শিক্ষকের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ

সভাপতিত্ব করেন জানিপুর কমলাপুর যুবসংঘের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসেম আলী। খেলাটির ধারা বর্ণনা করেন মমিন হোসেন ডালিম।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...