বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 169

খোকসায় শিক্ষকের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক স্কুল শিক্ষকের বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলতাফ আলীর বাড়ির পুকুরে দুর্বৃত্ত¡রা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে পুকুরের ছোট বড় নানা প্রজাতের মরা মাছ ভেসে ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষাক থানায় অভিযোগ দাখিল করেছেন।

শিক্ষক আলতাফ হোসেন জানান, তার পুকুরের সাথে মাঠে স্থানীয় আক্কাস আলী শেখ মাছ চাষ করেছেন। এ বছর বৃষ্টির পানি বেশি হওয়ায় মাঠের মাছ চাষীরা তার পুকুর ঘিরে বেড়া দেয়। পানি কমে আসায় বৃহস্পতিবার রাতের আঁধারে আক্কাস আলীরা পুকুর ও মাঠের মাঝের বেড়া তুলে দেয়। তারা শুক্রতা বসত পুকুরটিতে বিষ টোপ প্রয়োগ করেছে। ফলে তার প্রায় ৫০ হাজার টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

আক্কাস আলীর বলেন, তারা উপজেলা পরিষদ থেকে জমি ইজারা নিয়ে মাছ ছেড়েছেন। তাদের ব্যবসায়ীক ভাবে ক্ষতি করতে মাষ্টার নিজে বিষ দিয়ে তাদের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন।

আরও পড়ুন – পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৮

পুলিশের এসআই রাজু আহম্মেদ বলেন, শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। শিক্ষকের বাড়ির পাশে ছোট একটি ডোবা আছে। সেখানে সামান্য কিছু ছোটবড় মরা মাছ ভাসতে দেখেছেন। অভিযোগের তদন্ত শুরু হলে আসল সত্য জানা যাবে।

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৮

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িতে বন্দুকধারীদের গুলিতে ৬ নারীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ হামলা হয়। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বহু মানুষ হামলায় প্রাণ হারিয়েছে। সর্বশেষ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আজমত আলী জানান, একটি গাড়িবহরে করে পারাচিনার শহর থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে যাওয়ার পথে বন্দুকধারীরা গুলি চালায়। আহত অবস্থায় হাসপাতালে অন্তত ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই হামলার নিন্দা জানিয়েছেন। শেহবাজ বলেছেন, নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যার পেছনে যারা রয়েছে তারা ছাড় পাবে না।

মীর হুসেইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি চারজন বন্দুকধারীকে একটি গাড়ি থেকে বের হয়ে বাস ও গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখেছেন। প্রায় ৪০ মিনিট ধরে গুলি চলে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন – এজলাস থেকে নেমেই কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

নিহতদ একজনের আত্মীয় ইবনে আলী বাঙ্গাশ এই হামলাকে ‘কুররামের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের ৪০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। এটা সরকারের জন্য লজ্জাজনক বিষয়।

এজলাস থেকে নেমেই কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

0

দ্রোহ অনলাইন ডেম্ক

এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে ¯েøাগান দেন। এ সময় শত-শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

পুলিশের দাবি জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় জানান, ১৬ জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ১১ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার মনকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে আবেদন করলে বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে সারাদেশে ৯ জনের মৃত্যু

হবিগঞ্জ আদালতের এপিপি নূরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ডেঙ্গুতে একদিনে সারাদেশে ৯ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২১৪ জন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন – খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ২১৫ জন পুরুষ ও ২২১ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

ড. ইউনূস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্তে¡ও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকাল পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল।

এদিকে, ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশ্বস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

আরও পড়ুন – সুষ্ঠু নির্বাচন দিতে যা করতে হবে করব: নবনিযুক্ত সিইসি

খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতাও সশ্বস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হলো।

সুষ্ঠু নির্বাচন দিতে যা করতে হবে করব: নবনিযুক্ত সিইসি

0
ছেবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিকে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই। এর জন্য কী কী করতে হবে সেটা বোঝার চেষ্টা করব। কোন কোন জায়গায় হাত দিতে হবে আমি সেই কাজটা করব।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সৌভাগ্যবান যে বদিউল আলমের মতো একজন বিশেষজ্ঞের তত্ত¡াবধানে একটা রিফর্ম কমিশন কাজ করছে। সুতরাং, অসুবিধা হবে না সমস্যাগুলো বুঝতে। যেখানে যেখানে লুপহোলস থাকবে, সেগুলো ফ্ল্যাগস দিয়ে বন্ধ করাই হবে আমার কাজ।

আরও পড়ুন – কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুষ্ঠু নির্বাচনের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ইচ্ছে ভোট দিতে পারবে। সেই ব্যবস্থা আমি করব। সেটাই আমার কমিটমেন্ট এবং চেষ্টা হবে। তিনি আরও বলেন, আগের নির্বাচনগুলো থেকে শিক্ষা পেয়েছি। সেরকম নির্বাচন যেন না হয় সেই ব্যবস্থা নেব।

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা তিনটায় সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সজেকা’র উপ সহকারী পরিচালক সৈয়দ সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মঈনুল হাসান রওশনী।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি পরিচালক মো. বুলবুল আহমেদ, সহকারি পরিচলকা নীল কমল পাল, উপ সহকারী পরিচালক আবু তালহা উপ পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান।

মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নূরুল আহমেদ, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, খোকসা উপজেলা দুপ্রক সভাপতি মো. ওহিদুজ্জামান, দৌলতপুর দুপ্রক আবু সাঈদ মো. আজমল হোসেন, ভেড়ামারা দুপ্রক সভাপতি মো.আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর উপজেলার দুপ্নকের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন মিঠু, কুষ্টিয়া দুপ্রকের নির্বাহী সদস্য নীলিমা আক্তার, ওবায়দুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – ভেড়ামারায় ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

এ ছাড়াও দৌলতপুর দুপ্রকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুমারখালীর সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসার সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দুর্নীতি কমিশন কর্তৃক দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কর্মকান্ডের উপর আলোচনা করেন বক্তারা।

ভেড়ামারায় ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

0
ভুয়া ডাক্তার মেহেদী হাসান রাসেল (লাল বিত্তে)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার নিউরো মেডিসিন চিকিৎসকের পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া পরিচয় দাতাকে জেল ও জরিমানা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় সিভিল সার্জন আকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কারাদন্ডাদেশ প্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম মেহেদী হাসান রাসেল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভেড়ামারা পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে দীর্ঘদিন ধরে প্যারামেডিকেল চিকিৎসক মেহেদী হাসান রাসেল নিজেকে নিউরো মেডিসিন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

মেহেদী হাসান রাসেল নিজেকে পরিচয় দিতেন তিনি এমবিবিএস (রাজ) সিসিডি বারডেম, ডিপিএম (সিঙ্গাপুর) পিএইচডি ডেনমার্ক (নিউরো ও মেডিসিন)।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিন
অভিযান চালিয়ে ওই ভুয়া এমবিবিএস চিকিৎসককে হাতে নাতে আটক করেন। এ সময় মেহেদী হাসান রাসেল স্বীকার করেন তিনি প্যারামেডিকেল চিকিৎসক। এমবিবিএস এর কোনো সনদ নেই। পরে তাকে তিন মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদান করা হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন করেছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসান রাসেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যাবহার করে চিকিৎসা দিচ্ছিলেন। সিভিল সার্জনের দপ্তরে অভিযোগ গেলে যৌথ অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি আর দোষ স্বীকার করায় তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন করেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ম্যাটস শিক্ষার্থীরা ১০ম গ্রেডে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি পালন করছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর।

আরও পড়ুন – দৌলতপুরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আনিস আটক

বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রæত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ ও সরকারী/ বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নসীপ, স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

দৌলতপুরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আনিস আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থেকে শীর্ষ সন্ত্রাসী আনিসুর রহমানকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শেখপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর কুষ্টিয়া আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতপুরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে আনিসুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী আনিসুর দৌলতপুর উপজেলার পিয়ারপুর শেখপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং থানা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ড্রাইভার।

আরও পড়ুন – আইজিপি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

এর আগে সেনা সদস্যরা গত ১৪ নভেম্বর রাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাসের ছেলে জিমি করিম ও ভাস্তে সোহাগসহ ৩ জনকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ আটক করে।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...