সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 562

দৌলতপুরে প্রতিবেশীর রান্না ঘরে মিলল নিখোঁজ শিশুর লাশ

0
নিহত শিশু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্না ঘর থেকে আরাফত নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই শিশু একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।

প্রত্যদর্শী ও স্থানীয়রা জানায়, ছপের মালের রান্নাঘর ঘর থেকে লাশের দূর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুঁতে রাখা বস্তাবন্দি লাশটি তুলে রান্না ঘরের পাশে পুনরায় মাটি খুঁড়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশিরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

দৌলতপুর থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধারসহ কোহিনুরকে আটক করে। ধারণা করা হচ্ছে শুক্রবার সকালে শিশুটিকে অপহরণ করে কোহিনুর ও তার স্বামী ছপের মাল হত্যা শেষে রান্নাঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় আটক কোহিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছেন এ ব্যাপারে তদন্ত চলছে।

খোকসায় ২শ প্রতিবন্ধি পেলো ঈদের নতুন পেষাক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রায় দুই শতাধিক প্রতিবন্ধি ঈদে নতুন পোষাক উপহার পেলো।

সোমবার সকালে অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির কালীবাড়ি পাড়াস্থ অফিসের সামনে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত প্রায় ২শ জন প্রতিবন্ধির হাতে ঈদের নতুন পোষাক সাড়ি, লুঙ্গি, মেয়েদের থ্রিপিস তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধি সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেন, যুবলীগ নেতা বাপ্পী বিশ্বাস রাজু, সজল রায়, মাহাতাব উদ্দিন, সাইফুল ইসলাম, গালিম শেখ, বাদশা খান প্রমুখ।

প্রতিবন্ধি নেতা আসলাম হোসেন জানান, দীর্ঘ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত তার বাবা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের মাধ্যমে উৎসবে কাপড় নগদ টাকাসহ নানা ভাবে সহযোগিতা করে আসছেন।

খোকসায় মাদকাশক্ত ছেলের কান্ড, গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যার চেষ্ট

0
ছেলের হামলায় আহত বৃদ্ধা।

স্টাফ রিপোর্টার

মাদক ও জুয়ার টাকা যোগান দিতে ব্যর্থ হওয়ায় মাদকাশক্ত ছেলে তার মাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর জামির হোসেন কোরবান (২০) তার বিধবা মা সাহারা খাতুন (৬৫) উপর হামলা চালায়। পবিবারের লোকেরা বুঝতে পেরে আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে জামির হোসেন তার মা সাহারা খাতুনের কাছে কিছু টাকা দাবি করে। মা এতে রাজি না হলে সে প্রথমে ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। বৃদ্ধা সেহেরী খাওয়ার জন্য শেষ রাতে ঘরের দরজা খুলতেই তার ওপর আক্রমন করে তার ওই মাদক আশক্ত ছেলে। বৃদ্ধার আত্ম চিৎকার শুনে বাড়ির লোক তাকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মায়ের উপর হামলাকারী ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা সাহারা খাতুন জানান, তার ছেলে জামির হোসেন ওড়ফে কোরবান মাদক ও ক্রিকেট জুয়ায় আশক্ত। তার উপর একাধিকবার হামলার ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিশ তাকে ধরেও নিয়ে গেছে আবার জুয়ারীরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। দুই মাস আগেও থানায় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিচার পান নি। শেষ রাতে খাবার জন্য ওঠার সাথে ছেলে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করতে চেষ্টা করে। সাংবাদিককে গলার দঠস দেখিয়ে বোঝাতে চেষ্টা কওে ওই বৃদ্ধা। তিনি এবারে বিচারের জন্য মামলা করবেন। অপেক্ষায় আছেন বড় ছেলের আসার।

বৃদ্ধার বড় ছেলে জাকির হোসেন জানান, তার মায়ের উপর হামলাকারী জামির হেসেন মাদক ও জুয়ায় আশক্ত। এবারে তিনি তা বিরুদ্ধে মামলা করবেন।

কুষ্টিয়ায় হতদরিদ্র মায়েরা পেলেন ডিসির ঈদ উপহার

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক বিশ্ব মা দিবসে হতদরিদ্র মাদের ঈদের উপহার দিয়েছেন।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকে অনুষ্ঠিত আলোচনা সভায় ১০ জন হতদরিদ্র মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলাম। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, অসহায় মায়ের মুখে হাসি ফোটানো ও তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব তেমনি অসহায় মায়েরা হাসিমুখে ঈদের আনন্দ উপভোগ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-জদ্দা আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া ৫ লাখ শলাকা বিড়ি ও ৬০ কেজি জর্দা আটক করেছে।

যশোর ভ্যাট কমিশনার জাকির হোসেন রবিবার সাংবাদিকদের জানান, যশোর ভ্যাট কমিশনারেটের আওতাধীন কুষ্টিয়া সার্কেলের কর্মকর্তারা এই বিড়ি ও জর্দা আটক করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবারে কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সীর নেতৃত্বে নিবারক দল ভেড়মারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।

আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২, ভেড়ামারা দপ্তরে জমা করা হয়েছে। এ বিষয়ে মূসক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ।

দৌলতপুরে ইট ভাটার দেওয়াল ধ্বসে নারী শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেওয়াল ধ্বসে চাপা পড়ে মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মিজু (৪৭) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামের শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেওয়াল ধ্বসে চাপা পড়ে মদিনা বেগম নামে এক শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত শ্রমিক মিজুকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসার মিরা পেলো আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তা

0
বয়বৃদ্ধ হানেফ আলী মানষিক ভারসাম্যহীন মিরার হাতে প্রবাসীর আর্থিক সহায়তার টাকা তুলেদেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মানষিক ভারসাম্যহীন মিরা দ্বিতীয় দফায় আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তা পেলো।

উপজেলার বড়ইচারা গ্রামের সাহোদত আলীর মানষিক ভারসাম্যহীন মেয়ে মিরা (৩০)। সে একাধিক স্বামী পরীতক্তা। তার উপর সাবেক স্বামীর নির্যাতনের সচিত্র সংবাদ ছাপা হয় পত্রিকায়। আর সেই সংবাদ এক আমেরিকা প্রবাসীর হৃদয়ে নাড়া দেয়। তিনি যোগাযোগে করেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকার কর্তৃপক্ষের সাথে। এই পত্রিকার টির মাধ্যমে এবার দিয়ে দ্বিতীয় দফায় ওই মানষিক ভারসাম্যহীন মিরার জন্য আর্থিক সহায়তা করলেন।

রবিবার বিকালে পত্রিকার একজন প্রতিনিধি প্রবাসীর আর্থিক সহায়তার টাকা নিয়ে যান মিরার বাবার বাড়ি বড়ইচারা গ্রামে। গ্রামের শতবর্ষী হানেফ আলী শেখ প্রবাসীর দেওয়া অর্থ প্রতিবন্ধি নারীর হাতে তুলেদেন। এ সময় গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওই প্রবাসীর বাড়ি জেলার ভেড়ামারা উপজেলার গ্রামে। তার নাম প্রকাশ করা হলো না।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে সাবেক স্বামী আয়ুব আলীর দোকানের ক্যাশ থেকে মোবাইল কেনার জন্য কিছু টাকা চুরি করে মানষিক ভারসাম্যহীন মিরা। এক পর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে পাখি ভ্যানে করে বাবার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। খোকসা – গোপগ্রাম সড়ক থেকে এ দৃশ্য ক্যামেরা বন্দি করেন দ্রোহ পত্রিকার ফটো গ্রাফার ও প্রতিবেদক। সংবাদটি প্রকাশিত হলে দৃষ্টি কারে ওই প্রবাসীসহ অনেকের।

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়ল মালদ্বীপের কাছে সাগরে

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

শ্বাসরুদ্ধকর অপোর পর চাইনিজ ৫-বি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে। সেটি মালদ্বীপের পাশে ভারত সাগরে আছড়ে পড়েছে।

চীনের জাতীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে। এটির ওজন ছিল ১৮ টন। অবশেষে সেটি মালদ্বীপের পাশে এসে পড়ল।

চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যায়।

শৈলকুপায় উদ্ধার হওয়া আহত নারীর পরিচয় মেলেনি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার কৃপালপুর-আবাইপুর মাঠ বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা মধ্যবয়সী নারীর পরিচয় পাওয়া যায়নি। স্বজনের অভাবে মানষিক ভারসাম্যহীন ও নারীর উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার সকালে শৈলকুপার কৃপালপুর-আবাইপুর মাঠ থেকে রক্তাক্ত বিবস্ত্র সজ্ঞাহীন নারীকে উদ্ধও কওে গ্রামবাসী। আহত ও নারীর বয়স (৪৫)। সে মানষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছ।
আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধা জানান, বৃহস্পতিবার সকালে তিনি লোক মুখে শুনলাম মাঠের মধ্যে গিয়ে রক্তাক্ত বিবস্ত্র ওই নারীকে পওে থাকতে দেখি। তার চোখের উপর সহ হাত-পায়ের বিভিন্ন স্থানে রক্তাক্ত নির্যাতনের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে কাপড় ম্যানেজ করে ভ্যান ভাড়া করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মহিলাকে হাটফাজিলপুর বাজারে তিনি দেখেছেন।

উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা রেশমা খাতম বলেন, করোনার কারণে অফিসে নিয়মিত বসা হচ্ছে না। এই বিষয়ে তিনি অবগত নন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, সজ্ঞাহীন অবস্থায় ওই নারী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। কেউ তার নাম বলতে পারেনা। তাকে আমরাই ওষুধ পত্র দিচ্ছি। তার অবস্থা মারত্বক। তবে ধর্ষণ বা যৌন নির্যাতন হয়েছে কিনা পরীা করা হয়নি। ইতোমধ্যেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেছি। কিন্তু তার লোকজন না থাকায় সে এখানেই রয়েছে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ওই নারী ফিজিক্যালি এসাল্ট হয়েছে। এই ঘটনায় কোন মামলা হয়নি।

জরুরি সেবায় ফোন করে ৪৬ পরিবার পেলো খাদ্য সহায়তা

0

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি জরুরি সেবা ‘৩৩৩’-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ৪৬ টি পরিবার।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নে বসবাস কারীরা এ সহায়তা পেলেন

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারের জরুরি সেবা ‘৩৩৩’ এ ফোন দিয়ে অনেকেই প্রশাসনের কাছে আকুতি জানান, লকডাউনে তাদের অনেকের কাজ নেই, বাড়িতে চাল, ডাল, খাবার নেই, পরিবার নিয়ে অনাহারে আছেন।

গত তিন দিনে এমন ফোন পেয়ে তিনি নিজে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা মেলায় পরিবার প্রধানের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন।

তৃতীয় দিন শনিবার সকালে কুমারখালী পৌরসভা, সদকী, নন্দলালপুর, চরসাদীপুর, কয়া, বাগুলাট ও চাপড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে হত দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছে দেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা হিসাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল ও লবণ এবং একটা করে সাবান দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...