শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 21

দৌলতপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ ও একটি এয়ারগান উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ১টা দিকে উপজেলার চকদৌলতপুর ইনসান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোকলেছুর রহমানের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। আগের দিন সোমবার বিকাল ৩ টার সময় বাগোয়ান নওদাপাড়া গ্রামের মাঠে মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও আটক করা সম্ভব যায়নি। এ কারণে সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র কীভাবে ও কার মাধ্যমে ওইসব স্থানে এসেছে, সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

ওসি বলেন, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিস্কার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাইফুল ইসলাম ফিরোজকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানো হয়। ঝিনাইদহ জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জানান, “সাইফুল ইসলাম ফিরোজকে বহিস্কার করা হয়েছে। এ সংক্রান্ত কেন্দ্রের চিঠি তিনি হাতে পেয়েছেন।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি মনোনীত রাশেদ খান। তাকে ভোট দেওয়ার জন্য কালীগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের আহবান করা হয়েছে।

বহিস্কারের বিষয় নিয়ে সাইফুল ইসলাম ফিরোজ জানান, তিনি চিঠি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি পেয়েছেন। তিনি বলেন, আমি মাঠের নেতা। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকে চায়। সে কারণে আমি মাঠে আছি। তিনি বলেন, বহিস্কার নিয়ে আমি চিন্তিত নই।

কুষ্টিয়ায় জেলা জামায়াতের আমিরের জানাজা সম্পন্ন

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে জমায়াতে ইসলামীর নেতাকর্মীরা ছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা শেষে উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে সোমবার রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। একপযার্য়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বেসরকারি হাসপাতাল মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। আবুল হাশেম এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্মার্টফোন ও টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দিলো পুলিশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবার ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে।

সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশ-নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

পুলিশের এ টিম এমএফএস (বিকাশ/নগদ) এর প্রতারণার শিকার হওয়া একাধিক মালিকের ৯০,০০৫ টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেয়। এ ছাড়া ৩২ জন ভিকটিমকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সাইবার বুলিংয়ের শিকার হওয়াদের তাৎক্ষণিক আইনি সুরক্ষার ব্যবস্থা করে। নিখোঁজ চার ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এই টিম।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, আপনার একটি অসতর্ক ক্লিক কেড়ে নিতে পারে আপনার সব সঞ্চয়। অপরিচিত লিংক বা ওটিপি শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে ভয় পাবেন না, আমরা আপনার পাশেই আছি।

তিনি আরও জানান, সাইবার সেলের সদস্যরা প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঝিনাইদহের বেশ কয়েকটি ক্লু-লেস মার্ডার (রহস্যজনক হত্যাকান্ড) এবং ডাকাতি মামলার জট খুলেছেন। অপহরণ হওয়া ভিকটিমদের উদ্ধার করে আসামীদের আইনে সপর্দ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশ লাইন্স মর্ডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পুলিশ লাইন্স মডেল স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। উপস্থিত ছিলেন পুনাক ঝিনাইদহের সভানেত্রী মোসফিকা মাহফুজ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মোসফেকুর রহমান প্রমুখ।

প্রতিযোগীতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিমা বির্সজনের পরে ব্যবসায়ীদের তুলে দিলো পুলিশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এদিন সন্ধ্যা মেলার মাঠের অনুমতিহীন দোকানিদের সরে যাওয়ার জন্য আধাঘন্টা সময় দেয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের উঠে যেতে বাধ্যে করা হয়। পূজা কমিটি বলছে তারা দোকানিদের বসায়নি। তুলে দেওয়াতে তাদের আপত্তিও নেই।

সোমবার সন্ধ্যায় গড়াই নদীর কালীবাড়ির ঘাটে বিশালদেহী কালী মূর্তির আন্ষ্ঠুানিক বির্সজন দেওয়া হয়। আগের রবিবার সকাল থেকে উপজেলা সদরের কালীবাড়ির বার্ষিক পূজা মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাঘ মাসের আমাবস্যার গভীর রাতে মহিষ ও শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সম্মানে প্রথাগত জোড়া পাঠার বলি হয়। হাজার হাজার ভক্ত পূর্নার্থীরা নানা ধরনের মানষা ও অঞ্জলি নিয়ে আসেন। পরদিন (সোমবার) বিকাল পর্যন্ত পূজা অর্চনা চলে। এর পর বার্ষিক পূজার প্রথম পর্বের শেষ হয় কালীমূর্তি বির্সজনের মধ্য দিয়ে।

মেলার অনুমনি না পাওয়ার মৌন প্রতিবাদে বন্ধ রাখা মন্দির চত্বরের প্রবেশর প্রধান গেটির খুলে দেওয়া হয়। পরে প্রধান গেট দিয়ে জন¯্রােত শুরু হয়। সোমবার সন্ধ্যায় কালীমূর্তি বির্সজনের পর রাতে মেলার মাঠের অনুমোদহীন দোকানিদের সরে যেতে বাধ্য করে পুলিশ।

পূজা কমিটির একাধিক সূত্র জানায়, কালী মূর্তি বির্সজনের পর সন্ধ্যা ৬টার দিকে কালীমন্দির কমপ্লেক্সের ভিতর থেকে অনুমোদনহীন ব্যবসায়ীদের তুলে দেওয়ার জন্য থানা পুলিশের পক্ষ থেকে তাদে বলা হয়। কিন্তু তার আগেই কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়। তরে রাত ৭টার দিকে পুলিশ ব্যবসায়ীদের উঠে যেতে বাধ্য করে।

কাীলবাড়ি মাঠে দায়িত্বরত খোকসা থানা পুলিশের এএসআই রাজু গণমাধ্যমকে জানান, অনুমোদ না থাকায় ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য আগে থেকে বলা হয়েছে।

কালী পূজা কমিটির সভাপতি ও সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, খোকসার কালীপূজা অনাদিকাল থেকে হয়ে আসছে। এ পূজা গ্রামীন মেলা ছাড়া হয়েছে এমন নজির নেই। এবারই মেলার অনুমতি হয়নি। তাই তারা (কমিটি) মেলার আয়োজনও করিনি। পূজা শুরুর পর কয়েকশ ব্যবসায়ী খোলা আকাশের নিচে দোকান দিয়েছিলো। তখন তাদের উঠে যেতে কমিটি চাপ দেয়। আজ (সোমবার) রাতে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ নিয়ে কমিটির কোন অভিযোগ নেই।

তিনি আরও বলেন, তিনি নিজে প্রায় দেড়যুগ সভাপতি হিসেবে আছেন। প্রতিটি বার্ষিক পূজায় মেলা করার অনুমতি পেছেন। করোনার মধ্যে মেলার অনুমতি পেছেন। কিন্তু এবারে কি কারনে অনুমতি হলোনা এটা তিনি বুঝতে পারছেন না। তবে প্রশাসনে উদ্ধতন কর্মকর্তারা আগামীতে অনুমোদনের ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেছেন।

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও কুষ্টিয়া সদর হাসপাতে পাঠানো হয়।

সোমবার সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী ও শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। দুই দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার ওই গ্রামের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তুত উভয় পক্ষের ১০ জন।

শৈলকূপা থানা ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে কোন অবৈধ অস্ত্রের ব্যবহার হতে দেব না- পুলিশ সুপার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে না হতে পারে এটা আমরা গুরুত্বের সাথে দেখছি। আপনাদের আমি প্রতিশ্রæতি দিচ্ছি, আশ্বস্ত করছি-এই নির্বাচনে, ১২ তারিখের নির্বাচনে কোন অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা কুষ্টিয়াতে হতে দেব না। বিশেষ করে বোমা তো নয়ই। আর এ যাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যখনই নির্বাচন নিয়ে কথা বলি একটি বিষয় খুবই প্রাসঙ্গিক হয়ে আসে আমাদের সামনে। সেটি হল অস্ত্র। সাথে আছে পেশীশক্তির প্রয়োগ, ভোটারদের ভয়-ভীতি দেখানো একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা এগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে। অবৈধ অস্ত্র যে পরিমাণে থাকুক যে কয়টায় থাকুক এগুলো আমাদের জন্য ক্ষতিকর। ভোট তো আমাদের একদিন হবে কিন্তু বছরের ৩৬৪ দিন আমরা কি করব? একদিনের ভোটসহ পুরো বছরের জন্য এই অবৈধ অস্ত্র আমাদের জন্য হুমকি। সুতরাং এই অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের এখন একটি প্রায়রটি।

মতবিনিময় সভায় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুল রহমান, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিম সভা শেষ হয় দুপুর আড়াইটায়।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয় সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘেœ তাদের ভোট দিতে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু, জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, গণ অধিকার পরিষদের প্রার্থী সাহাবুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কালীপূজার মেলা

0

খোকসার কালীপূজা ও মেলা এ জনপদের সব সম্প্রদায়ের মানুষের হাজারও প্রয়োজন মেটায়। কেউ আসে দেবী দর্শনের মধ্যদিয়ে পূর্ণতা পেতে। কেউ আসেন মেলায় বিনোদন নিতে। সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন কেউ কেউ। রাজ জমিদারী আমলে এ পূজা ও মেলা চলতো মাস ধরে। সময় পাল্টেছে। পাল্টেছে অনেক কিছু। তবে প্রয়োজন বাঁধামানে না। ছবিতে  এবারের কালপিূজার মেলা।

তালাদিয়ে বন্ধ করে রাখা কালী বাড়ি প্রবেশের প্রধান গেট।

কুমারখালীতে ভোটের গাড়ির প্রচারণা শুরু

0
প্রতিকী ছবি

কুমারখালী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে ভোটের গাড়ির প্রচারণা।

রবিবার বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম শুরু হয়।

কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার, জামায়াত মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট বিষয়ক ভিডিও, জুলাই গণঅভ্যূত্থান সম্পর্কিত তথ্য ও প্রামাণ্যচিত্র সহ সংসদ নির্বাচন ও গণভোট ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়।

এদিকে, ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম চলাকালে অনেকেই প্রধান উপদেষ্টা নিকট নিজেদের পরামর্শ লিখে নির্ধারিত মতামত বক্সে ঢুকিয়ে দেন।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...