শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 55

আগাম ধান

0

চলতি আবাদ মৌসূমে অতিবৃষ্টির কারণে পশ্চিম জনপদে রুপা আমন ধান পাকা শুরু হবে দেরিতে। কিছু জমিতে আগার ধান পাকা শুরু হয়েছে। এক কৃষক ধান কেটে বাড়ি ফিরছেন। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের বাঘমারা বিল থেকে ছবিটি তোলা।

ধর্ষককে জুতাপেটা করে সালিশ শেষ করেন জামাতের নেতারা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনে ঘটনা চাপা দিয়ে দলীয় সমর্থককে রক্ষায় সালিশে রফা করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। সালিশ প্রক্রিয়া ও ধর্ষীতার পরিবারের অসন্তুষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে (ভিডিওতে) জামায়াতের এক নেতার বলতে শুনা যাচ্ছে “ধর্ষকের অভিভাকরা চর থাপ্পর দিয়ে পিটিয়ে ঠিক করে দিয়েছেন”।

ধর্ষন ঘটনার সাত দিন পর সোমবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেন, রবিবার রাতে ধর্ষীত শিশুর পিতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে দিয়ে মামলা করানো হবে। এদিন রাত আট টায় তিনি জানান ধর্ষনের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছে। ( খোকসা থানার মামলা নং ৫, তারিখ ২০ অক্টোবর ২৫ ইং।) মামলায় এক মাত্র আসামী করা হয়েছে ধর্ষক আমীর হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো ভিডিও থেকে জানা গেছে, খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনা ঘটে ১২ অক্টোবর দিনের বেলায়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাত ১০টার পর ধর্ষক আমীর হোসেন (৬৩) এর বাড়িতে সালিশী বৈঠক করা হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইমলাম, গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন, স্থানীয় মুরশিদ, দুখু মিয়াসহ একটি দল। এক পর্যায়ে ধর্ষক আমীর হোসেনকে জুতা পেটা করে সালিশ শেষ করা হয়। সালিশকর্তারা ধর্ষনের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আমীর হোসেন ও শিশুর বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

সূত্র জানায়, শিশু ধর্ষক আমীর হোসেন গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের সমর্থক। তার ছেলেও শিবির করতো।

এ ধর্ষনের বিচার নিয়ে অসন্তোস প্রকাশ করেন ধর্ষীত শিশুর বাবা ও মাসহ একাবাসী। তারা এঘটনার একমাত্র অপরাধীর সুষ্ট বিচারের দাবি করেন। কিন্তু সালিশ কর্তাদের ভয়ে তারা সবাই থেমে যায়। তবে ধর্ষন ঘটনার ৬ রবিবার দিন পর রবিবার রাতে থানা পুলিশ ধর্ষীত শিশুর বাবাকে থানায় নিয়ে আসে। সোমবার এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে আটক করার সম্ভব হয়নি।

সম্প্রতি ধর্ষীত শিশুটির বাবা মা’র বিচার চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে ধর্ষীত শিশুর মাকে বলতে শোনা যায়, ধর্ষকের যে বিচার হয়েছে তাতে তারা সন্তুষ্ট হতে পারেন নি। এমন লোকদের দিয়ে বিচার করিয়েছেন, যেখানে কথা বলার সুযোগ নেই। তিনি বিচার দাবি করেন।

এ ভিডিওতে শিশুটির চাচিকে বলতে শোনা যায়, ঘটনার দিন তিন শিশু স্থানীয় মাদ্রাসার ছাদে বসে খেলা করছিলো। সেখানে আমীর হোসেন হাজির হয়। শিশুদের ভুলিয়ে ভালিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দোখায় বৃদ্ধ আমীর হোসেন। এক পর্যায়ে অন্য শিশুরা পালিয়ে যায়। কিন্তু লালসার শিকার হয় তার ভাতিঝি ওই তৃতীয় শ্রেণির শিশু। তাকে (শিশুটিকে) বাড়ি নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। এক পর্যায়ে শিশুটি বাড়ি ফিরে তাদের ঘটনা জানায়। এ নিয়ে তারা থানায় যেতে চেয়েছিলেন। কিন্তু ধর্ষক তার রাজনৈতিক দলের লোকদের দিয়ে সালিশে বসতে বাধ্য করে। সালিশ রায় তারা মানতে পারেনি। কিন্তু কার কাছে বিচার চাইতে যাবেন। যেখানে যাচ্ছে সেখান থেকে ফিরে আসতে হচ্ছে।

ধর্ষকের স্ত্রী শিউলি খাতুন ওই ভিডিওতে বলেন, তার স্বামী মাপ চেয়ে নিয়েছেন।

ধর্ষকের ছেলে নাজমূল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। কথিত ধর্ষীতা শিশুর বাবার সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে। তাই শিশু ধর্ষনের নাটক সাজিয়েছে।

উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম ভিডিওতে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, “ধর্ষনের ঘটনা সালিশ হয় না। দুই পক্ষ তাকে ধরায় বিষয়টি নিয়ে সালিশে বসেছিলেন। আমীর হোসেনকে তার পরিবারের মুরব্বিরা চরথাপ্পর দিয়ে মিটমাট করে নিয়েছে”।

গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন এই প্রতিনিধির কাছে স্বীকার করেন তিনিসহ তার দলের উপজেলা নেতা সালিশে ছিলেন। শিশুর জবানবন্দি শুনেছিলেন। ঘটনাটি ধর্ষনের চেষ্টা হয়েছিল বলেও স্বীকার করেন।

এ ভিডিও বক্তব্যের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলামের সাথে কথা বলা হয়। তিনি ভিডিওর বক্তব্য স্বীকার করেন। সালিশের বিষয়টিও স্বীকার করেন। তবে সালিশের পর শিশুর বাবাকে থানায় পাঠাতে চেয়ে ছিলেন কিন্তু তিনি থানায় যেতে রাজি হননি বলেও দাবি করেন।

তিনি আরও জানান, আমীর হোসেন তাদের দলের কেউ না। তার ছেলে একসময় শিবির করতো। সে ডানপিঠে হওয়ায় হওয়ায় তাকে দলে রাখা হয়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর একটি বক্তব্যের ভিডিও তার কাছে আসার পর তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। শিশুটির বাবা জানিয়েছেন ধর্ষনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ একটা ভিডিও ডকুমেন্টারি তৈরী করেছে।

ওসি আর বলেন, এ অপরাধ সালিশ যোগ্য নয়। স্পর্শ কাতর বিষয়টি তিনি আরও ভালো করে খতিয়ে দেখবেন। আরও সেখানে পুলিশ পাঠানো হবে বলেও জানান।

সোমবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি স্বীকার করেন ধর্ষীতা শিশুর বাবাকে থানা আনা হয়েছে। তিনি এখান মামলা করবেন। আসলে মেয়ে পক্ষ এ ঘটনায় টাকা হাতানোর চেষ্টা করছিল। মামলা রেকর্ডের পর আসামী ধরার উদ্যোগ নেবেন।

সোমবার রাত আট টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, এ দিন দুপুরেই শিশুটির বাবা বাদি হয় মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামী করা হয়েছে ধর্ষক আমীর হোসেন।তিনি আরও বলেন, “দুই এক বেলার মধ্যে ধর্ষককে আটক করা হবে”।

দূরন্ত শৈশব

0

দূরন্ত শিশুরা দল বেঁধে শাপলা কুরিয়ে ঘরে ফিরছে। তাদের (শিশুদের সবার) মুখে শাপলার হাঁসি লেগে আছে। পদ্মা নদীর আমবাড়িয়া – জগন্নাথপুর কোলে জন্মেছে নানা প্রজাতের শাপলা সহ জলজ উদ্ভিদ। খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আট গাছিয়া পাড়ার কোল থেকে শনিবার দুপুরে ছবিটি তোলা।

পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ানের উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে খেলতে গিয়ে আরিয়ান নামে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কৃষক আমানুল্লাহ বিশ্বাসের ছেলে। তাকে উদ্ধারে রবিবার সকাল ৮টা থেকে নদীতে অভিযান শুরু করেছেন রাজশাহী বিভাগের ৬ সদস্যের একটি ডুবুরি দল। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মানদীর কোল থেকে প্রায় ৫০০ গজ দুরে চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রাম। সেখানে কৃষক আমানুল্লাহ বিশ্বাসের বসবাস। শনিবার সকালে তিনি পদ্মানদীর কোল পাড়ি দিয়ে জমিতে চাষাবাদ করতে যান। সেসময় শিশু আরিয়ান তার সঙ্গে যাওয়ার জন্য বায়না শুরু করে। সেসময় স্বজনরা তাকে বাড়িতে ধরে রাখেন এবং বাবা জমিতে চলে যান। পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। আনুমানিক দুপুর দুইটার দিকে আরিয়ানের কোথাও সন্ধান না পেয়ে নদীতে খোঁজাখুঁজি করা হয়। পরে পাবনার ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুবুরি দলকে খবর দেন তারা। আর রবিবার সকাল আটটায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আরিয়ানের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে পদ্মানদীর কোল। কোলের পাড়ে উৎসুক জনতা ও স্বজনদের ভিড়। নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ সময় আরিয়ানের দাদা বাদশা বিশ্বাস বলেন, সকালে ছেলে কোলের ওপারে জমিচাষে গেছে। তখন নাতি ছেলে যাওয়ার জন্য কান্না শুরু করে। সেসময় তাকে বুঝিয়ে থামানো হয়। কিছুক্ষণ পরে খেলার জন্য আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। এরপর দুইটার দিক থেকে তাকে আর পাওয়া যায়নি। তার ভাষ্য, আরিয়ান প্রায়ই নদীর ধারে খেলত। হয়তো খেলতে এসে নদীতে ডুবে গেছে।

স্থানীয় বাসিন্দা রওশন মালিথা বলেন, দুপুর একটার দিকে নদীপাড়ে আরিয়ানকে খেলতে দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম ওকে আর পাওয়া যাচ্ছেনা। তার ভাষ্য, আরিয়ান হতো ফের নদীধারে খেলতে এসে পানিকে পড়ে গেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ৬ সদস্যের দল নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নদীতে স্রোতও আছে। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত আছে।

বিকাল পৌনে তিনটার দিকে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ ফোনে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও আরিয়ানকে পাওয়া যায়নি।

বালুরঘাট দুর্বৃত্তদের হামলর অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

0

‎কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারাকৃত বালুরঘাট আগ্নেয়াস্ত্রসহ হামলা ও লুটপাটের অভিযোগের উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

‎আহতরা হলেন- লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন ( পায়ে গুলিবিদ্ধ), ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্তু।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীতে ড্রেজিংকৃত তোলা বালুর ইজারা পাই স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই বালু তুলছেন ঠিকাদারের লোকজন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০ -১২ জন হামলা চালিয়ে লুটপাট করে দ্রæত চলে যায়।

শনিবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০ – ১২ দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করা হবে।

‎কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা

0

দ্রোহ অনরাইন ডেস্ক

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন তারা।

এর আগে, এদিন বিকল সাড়ে ৪টায় জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়।

জুলাই সনদ স্বাক্ষরের এ অনুষ্ঠানে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

তবে, জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ- এই চার দলও জুলাই সনদে স্বাক্ষর করেনি।

এর আগে, জুলাইয়ের বীর যোদ্ধাদের সঙ্গে বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নং দফা পরিবর্তন করা হয়েছে। এমনটি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই বীর যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫ নং দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের মাধ্যমে সংঘটিত সব হত্যাকান্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তাল বীজের শাঁস

0

হেমন্তের শুরুতেই তালের ফেলে দেওয়া বীজের শাঁস হয়। শিশুরা লোভনীয় স্বাদের শাঁস খাবে। তাই গ্রামের পাকা রাস্তার ইটের এজিং এর উপর রেখে শক্ত তাল বীজ কেটে শাঁস বেড় করেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রাম থেকে ছবিটি তোলা।

খোকসার শাহিন হত্যা মামলায় আটক আসামী আদালতে জবানবন্দি

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় মাদকের মূল পরিশোধের বিরোধে খুন হওয়া শাহিন হত্যায় জড়িত রাকিবুল ইসলাম রাহুলকে আটক করেছে থানা পুলিশ।

শাহিন মৃতদেহ উদ্ধারের তৃতীয় দিন শুক্রবার সকালে থানা পুলিশ নিশ্চিত করে এ হত্যার একমাত্র আসামী রাকিবুল ইসলাম রাহুলকে আটক করা হয়েছে। সে মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। একই সাথে নিহতের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। আটক রাহুলকে বিজ্ঞ আদালতে তোলা হয়। সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করছে।

এ দিন (শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটার পর খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইমলাম জানান, আটক রাহুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত খোকসায় তোলা হয়েছে। ১৬৪ ধারায় আটক আসামী স্বীকার উক্তি মুলক জবান বন্দিতে মাদক কেনার পর মূল্য পরিশোধ নিয়ে বিক্রেতা শাহিনের সাথে বিরোধ হয়। এ ঘটনায় কয়েক মিনিট পর সে একা শাহিনের গলায় প্লাষ্টিকের দঁড়ি পেঁচিয়ে হত্যা করে।

তিনি আর জানান, শাহিন চিহ্নিত মাদক বিক্রেতা। ১২ অক্টোবর রাতে শাহিনের কাছ থেকে রাহুল ২ পিস ইয়া ট্যাবলেট খরিদ করে সেবণ করে রাহুল। বড়ির মূল্য পরিশোধ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে গায়ে হাত তোলার পর্যায়ে পৌচ্ছায়। এ ঘটনাকে কেন্দ্র রাহুল পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা করে।

রবিবার দুপুরে শাহিন বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। নিখোঁজের তিন দিনের মাথায় মঙ্গলবার বিকালে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়ার নির্মানাধীর একটি বাড়ি থেকে শাহিন (৩৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় হত্যা মামলা হয়। যার নং ০৪ তারিখ ১৫/১০/২৫ইং)। নিহত শাহিন মাঠপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে।

খোকসায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার খোকসা উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষক কর্মচারীরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রিয়াজ উদ্দিন, সৈয়দ আবু ওবায়দুল্লাহ, মারুফ হোসেন, সাইফুদ্দিন মজনু, সাইফুর রহমান (আল আমিন), আব্দুল কুদ্দুস, মাহফুজা সুলতানা (শান্তি), আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল বাশার সিদ্দিকী।

পরে তার শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদীপ্ত রায় দীপনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান করেন।

কুষ্টিয়ায় আইনজীবীদের সাথে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই হত্যাকান্ডের বিচার সহ সরকার তার সব প্রতিশ্রæতি রক্ষা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রæতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রæততার সাথে বিচার কার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের আদালত গুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে তার কিছু সুফল ও পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রæত শেষ হয় সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামি পক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় খুব শীঘ্রই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।

এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...