রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 29

ওসিকে হুমকী দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র নেতা মাহদী গ্রেফতার

0
ওসিকে হুমকী দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র নেতা মাহদী গ্রেফতার

দ্রোহ অনলাইন ডেস্ক

ওসির সঙ্গে বাগবিতন্ডার সময় থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ৮টায় তাকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, রাত পৌনে ৮টায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি শনিবার দুপুরে তাকে পাঠানো হয়। চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভেড়ামারায় মাদক কারবারীর হামলায় মাথা ফাটল পুলিশের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারীদের ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল মো: আলী উজ্জামানের উপর হামলা করেছে মাদক কারবারিরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে এই ঘটনা ঘটে।

ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে একটি অভিযান চালায়।

সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারী মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি হামলা চালায়। এসময় পুলিশের কনস্টেবল মো: আলী উজ্জামান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারীরা হামলা চালায়। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প

0
এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ দাবি করলেও ২০২৫ সালে তার অধীনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিসংখ্যান ভিন্ন বাস্তবতার কথাই বলছে। অরাজনৈতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি) জানিয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রশাসন বিশ্বের অন্তত সাতটি দেশে সরাসরি বা অংশীদার হয়ে ৬২২ বার বোমা হামলা চালিয়েছে। সবশেষ শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার ভূখন্ডে সরাসরি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

যেসব দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়া

গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের তথাকথিত ৭০টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ট্রাম্প একে ‘ভয়াবহ প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেন।

ইরান

গত ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা বড়ভাবে ক্ষতিগ্রস্তহয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাক

মার্চে ইরাকের আল-আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতা আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই অভিযানকে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ইয়েমেন

২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় বন্দর, বিমানবন্দর ও সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

নাইজেরিয়া

গত ২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এতে একাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। নাইজেরিয়ার সরকার অভিযানকে ‘সফল’ বললেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

সোমালিয়া

২০২৫ সালে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে। অন্তত ১১১ বার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার দাবি। এসব হামলায় বেসামরিক লোকজন, এমনকি শিশুও নিহত হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চল

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নৌযান মাদক পাচারে জড়িত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলেছে।

মুসলিমপ্রধান দেশগুলোকে নিশানা

তথ্য-উপাত্ত বলছে, ২০২৫ সালে যে সাতটি দেশে ট্রাম্প হামলা চালিয়েছেন, তার মধ্যে ছয়টিই মুসলিমপ্রধান। কেবল ভেনেজুয়েলার বেশিরভাগ মানুষ খ্রিস্টধর্মের অনুসারী। শুক্রবার রাত থেকে তেলসমৃদ্ধ দেশটিতেও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

প্রতিশ্রæতি বনাম বাস্তবতা

নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধ থেকে বের করে আনার প্রতিশ্রæতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে সাতটি দেশে ধারাবাহিক সামরিক অভিযান সেই প্রতিশ্রæতির সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের এই সামরিক সক্রিয়তা ২০২৬ সালে আরও নতুন সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল-জাজিরা

রান্নার পানির আকাল

0
রান্নার পানির আকাল

বাড়ির আশে পাশের পুকুর গুলো ক্রমাগত ভরাট হয়ে গেছে। পানিশুন্য হয়েগেছে খাল। ফলে গোসল ও রান্নার পানির আকাল দেখা দিয়ে। বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে গড়াই নদীতে গোসোলে যাচ্ছি এই নারী শিশু দল। তাই রান্নার পানি আনার ছোট ছোট পাত্র সবার হাতে। গোসল শেষে এই পাত্রে পানি আনবে। তবেই রান্না হবে। কুষ্টিয়ার খোকসা হিলালপুর খাল পাড় থেকে বৃহস্পতিবার ছবিগুলো তোলা।

রান্নার পানির আকাল

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

শনিবার ভোর ৫টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার হুসাইনের মৃত্যু হয়।গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

গঠনতন্ত্র মতে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যু জনিত কারনে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে। তবে দলটির গঠনতন্ত্রের ৭(গ) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এনিয়ে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মাধ্যমে জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার শেষ হবে। দলীয়ভাবেও সাত দিনের শোক চলছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয় গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যায়।

২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই ধারার নিয়মে তারেক রহমান ২০১৮ সালের ফেব্রæয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন।

এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ৩ অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন। সেখানে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেযয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।

গঠনতন্ত্রের এ বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই। যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনও তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশ অভিভাবকহীনতায় হয়ে পরেছে। তাঁর ছেলে তারেক রহমানও শোকে মুহ্যমান। এ রকম পরিস্থিতিতে দলের পদ-পদবি নিয়ে কারও কোনো চিন্তা নেই। তবে অবশ্যই তারেক রহমান এখন দলের চেয়ারম্যান।

দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সমাধিতে যান তারা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন।

এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে।

কুষ্টিয়ায় তাজা আর্টিলারি শেল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আর্টিলারি শেলটি উদ্ধারের পর স্থানীয় সেনা ক্যাম্পকে অবহিত করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত¡াবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়।

স্থানীয় সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধার করা আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রæত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, উদ্ধার করা আর্টিলারি শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত¡াবধানে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রঙ রেখায় প্রতিবাদ

0

শহীদ ওসমান হাদীকে ঘিরে আঁকা গ্রাফিতিটি রঙে রেখায় প্রতিবাদ। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মার্কেটের দেয়াল জুড়ে গ্রাফিতি এঁকেছে বিজর শিক্ষার্থী সংগঠন। সদ্য সমাপ্ত গ্রাফিতিটি’র ছবি শুক্রবার বিকালে তোলা

কুষ্টিয়ায় বড়বাজারে কসমেটিক্সের গোডাউনে অগ্নিকান্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের বড়বাজার তহ মার্কেটের একটি কসমেটিক্স এর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিক্স এর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁচ্ছায়। তারা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনটিতে মনোহারি, কসমেটিক্স ও খেলনাসহ বিভিন্ন ধরনের মালামাল মজুত ছিল। অগ্নিকান্ডে আনুমানিক ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আধা ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সর্বশেষ সংবাদ

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...