বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 38

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

0
ছবি সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীকুÐা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান।

নিহত ৬৫ বছর বয়সী বীরু মোল্লা ওই এলাকার আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুÐা ইউনিয়ন বিএনপির আহŸায়ক ছিলেন।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা জহুরুল মোল্লা (৫৫) ওই এলাকার ইসলাম মোল্লার ছেলে ও নিহত বীরুর চাচাতো ভাই।

নিহতের ছেলে রাজিব মোল্লার অভিযোগ, জহুরুল মোল্লা তাদের কয়েকটি ইটভাটা দখল করে নিয়েছে। এ নিয়ে আগে একবার মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে তার বাবা অনুতপ্তও ছিলেন। মঙ্গলবার রাতভর জহুরুল তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে।

তিনি বলেন, “সকালে বাবা জহুরুলের কাছে বিষয়টি জানতে গেলে তাদের মধ্যে আবার বাকবিতÐা হয়। এক পর্যায়ে জহুরুল বাবাকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে জহুরুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

ওসি মমিনুজ্জামান বলেন, “পারিবারিক বিরোধের জের ধরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।” পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় এনজিও প্রতিনিধি, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ হোসেন।

কর্মশালায় বলা হয় বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করা।

ইউরোপীয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের আটটি বিভাগের ৬১ টি জেলার ৪৬৫ উপজেলা এবং ৪৪৫৭টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মশালায় গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে বলা হয় কুষ্টিয়া জেলায় ফেব্রæয়ারি ২০২৪ সাল থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতে ফৌজদারী ও দেওয়ানি মামলা মিলিয়ে মোট ৩৩১২ টি মামলা দায়ের হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার হার ৮৩.৬৩। এবং ২ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ২৫ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা মূল্য মানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

কর্মশালায় আরও বলা হয় গ্রাম আদালতের স্বল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়, পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে আইনজীবী দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

মাঠের জলখাবার

0

মাঠের এই শ্রমিকদের “জলখাবারে ফুলকো লুচি, ছক্কা আলুরদম, গরম গজা, নরম বুদি, জিলিপি-চমচম” দেওয়া হয়নি। তবে সাদা ভাতের সাথে দেশী সালুন (তরকারি) আছে। দ্বিগন্ত বিস্তৃত খোলা মাঠে শীতের রোদে পিট দিয়ে খেতে বসেছে তারা। প্রতিটি দলে ৩০ থেকে ৫০জন শ্রমিক শীতকালীন পেঁয়াজের চারা লাগানোর কাজ করছে। বুধবার সকালে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের সোনাপাতিল বিল থেকে ছবিটি তোলা।

 

খোকসায় বিজয় দিবস পালিত

0
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের হাতে শুভেচ্ছা উপহার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।

সকাল ৮ টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সংসদ চত্বর থেকে বিজয় র‌্যালি বের হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ পর্বে জাতীয় পতাকা উত্তোলনের, মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান জাতীয় পতাকা ও খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন।

দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান মহান বিজয় দিবস পালন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয়ী মেলা আয়োজন করা হয়।

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন-ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডি এস বি তে কর্মরত বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা – মুফতি আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কল্পকাহিনী লেখা এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা।

জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‌্যালিতে তিনি এমন মন্তব্য করেন।

আমির হামজা আরও বলেন, আজকের এই বিজয়ের র‌্যালি এই করনে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম এ কারনে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীনচেতা হিসাবে চলতে চাই, আজকের এই র‌্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, এদেশে যারাই জন্ম নিবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় পিছনের ইতিহাস পিছন দিকে টানা ঠিক না। পিছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোন দল-মত না থাকাই ভালো। সবাই আমরা এক।

এসময় বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

ছবিতে বিজয় দিবস

0

মহান বিজয় দিবসে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লেতে মহান স্বার্ধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন ও ২৪ এর অভ্যুত্থানের খন্ড চিত্র তুলে ধরে। খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে নেওয়া ছ্িব।

স্বৈরাচারী অপশক্তির বন্দুকের ব্যারেল তাক করা। মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে তৃষ্ণার্ত সহযোদ্ধার পানি দেবার জন্য হাক ডাক ছাড়ছে এ সংগ্রামী যুবক। কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

খোকসায় সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক (পিএলসি) শাখা সংযুক্ত সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার বিকালে উপজেলা সদরের সোনালী ব্যাংক খোকসা (পিএলসি) শাখায় এ বুথের উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার ইনচার্জ সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর মোঃ তানজিমুল ইসলাম। এসময় উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান, খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রসাদ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস কুষ্টিয়া) মোঃ নাজমূল হক।

পরে রেবতি ভবনের অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি খোকসা শাখার নিচে ফিতাকেটে সিআরএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাস্তার ঢালে পতিত জমিতে লাউ আবাদে সফল কৃষক

0

স্টাফ রিপোর্টার

গ্রামীন পাকা রাস্তার ঢালের পরিতক্ত জমিতে শখের বসে ৩০টি লাউয়ের বীজ লাগিয়ে ৩ মাসে প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এক কৃষক।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের কৃষক আফসার আলী। বাড়ির পাশেই ১২ শতক ডোবা জমি ইজারা নিয়ে মাছ ও ফসল আবাদ করেন। গত ভাদ্র মাসে তার জমির পাশ দিয়ে যাওয়া ঈশ্বরদী – ভবানীগঞ্জ পাকা রাস্তার পাশে তিনটি তাওয়া করে লাউয়ের ৩০টি বীজ রোপণ করেন। সেখানে তার ২৪টি লাউ গাছ হয়। পরে প্রায় ৪ শতক জমিতে লাউয়ের মাচাল করেন। দেড়মাস পর লাউ বিক্রি শুরু করেন। চলতি অগ্রহায়ণ মাস পর্যন্ত তিনি প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছে। বর্তমানে তার লাউয়ের মাচালে প্রায় ৫ হাজার টাকার লাউ রয়েছে। লাউয়ের মাচালের নিচের জমি চাষ দিয়ে সাথি ফসল করবেন। মাঘ মাস পর্যন্ত প্রায় ৩০/৩৫ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন।

সোমবার দুপুরে পাকা রাস্তার পাশের কৃষকের লাউয়ের মাচালে চোখ আটকায়। এগিয়ে গিয়ে দেখা যায়, লাউয়ের গাছের প্রতিটি গিড়াই গিরাই ছোট বড় কয়েকশ লাউ ঝুলছে। আবুল হোসেন নামের একজন শ্রমিক ছোট লাউ ঝুলিয়ে দেওয়ার কাজ করছিলেন। রাস্তার পাশের জমিতে আগুর (আগে) লাউয়ে বীজ লাগিয়ে গাছ ও লাউ দেখে তারাও আশ্চর্য হয়েছেন। কৃষক আফসার আলীকে পাওয়া যায়নি।

শ্রমিক আবুল হোসেন বলেন, শুরুর দিকে গাছের তুলনায় লাউ কম ধরেছিলো। বর্তমানে প্রতিদিন ৩০ থেক ৩৫টি লাউ বিক্রি করা হচ্ছে। তারা খোকসা, বিলজানি ও একতার হাটে লাউ বিক্রি করেন। এ বছর তারা রাস্তার পতিত জমি ও নিজের ইজারা নেওয়া চার শতক জমি থেকে এই কৃষক ৩০/৩৫ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন খোকসা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

সর্বশেষ সংবাদ

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...