কুষ্টিয়ায় বিএনপির নারী কর্মীরা কুষ্টিয়া ৩ আসনের দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন।
কুষ্টিয়া সদর আসনের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে আমির হামজাকে নিয়ে বিভিন্ন ধরনের ¯েøাগান দেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা বটতৈল মোড়ে জড়ো হন।
ঝাড়ু মিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন জানান, ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি আমির হামজাকে ক্ষমা চাওয়ার আহবান জানান।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও সদর আসনের এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে বিষয়টি আমিও জানতে পেরেছি। তবে কাদের ব্যানারে হয়েছে এই মুহুর্তে বলতে পারছি না।
গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়।
এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে এক ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।
হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৫শ বছরের পুরাতন কালীপূজা উপলক্ষে গ্রামীন মেলার অনুমতি দেয়নি প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে প্রধান গেট তালা বন্ধ রেখে খোকসা কালীর বার্ষিক পূজা শুরু করা হয়েছে।
কুষ্টিয়া খোকসা উপজেলা সদরের রবিবার মধ্যরাতে খোকসা কালীর বার্ষিক পূজা শুরু হবে। তবে এদিন (রবিবার) সকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ১১ হাত লম্বা বিশাল দেহের কালীমুর্তি গড়াই নদীতে বিষর্জনের পর পূজার প্রথম পর্ব শেষ হবে। তবে বার্ষিক পূজার আনুষ্ঠানিকতা চলবে আগামী শনিবার পর্যন্ত। শতশত বছর ধরে স্থানীয় হিন্দু সম্পদায়ের এ কালীর বার্ষিক পূজা উপলক্ষে গ্রামীন মেলা হয়ে আসছে। এ বছর পূজা কমিটি মেলার অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার তাগিদে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। এতেই ঘটেছে বিপত্তি। শুধু হিন্দু সম্পদায় নয় সব শ্রেণি পেশার মানুষের মধ্যে ক্ষোর সৃষ্টি হয়েছে। এ সব ঘটনার সূত্র ধরে পূজা কমিটি তাদের বিশাল মেলার মাঠে একজন ব্যবসায়ীকেও দোকান ঘর তৈরীর অনুমতি বা বরাদ্দ দেয়নি। একই সাথে কালী বাড়িতে প্রবেশ প্রধান গেট তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
তালাদিয়ে বন্ধ করে রাখা কালী বাড়ি প্রবেশের প্রধান গেট।
রবিবার বিকালে সরোজমিন কালী বাড়িতে গিয়ে দেখা যায় বিশাল মেলার মাঠে প্রবেশের প্রধান গেট তালা বন্ধ। গেটের সামনে অটো রিকসা চালকরা স্ট্যান্ড বানিয়েছে। ভিড় মারিয়ে পাশের একটা ১০ ফুট চওড়া গেট দিয়ে সবাই ভিতরে প্রবেশ করছেন। অসংখ্য নারী ভক্ত ও পূর্ণাথীর উপস্থিত হয়েছেন। তাদের সবার হাতেই মানষার সমগ্রী। খোলা আকাশের নিচে শকশত ব্যবসায়ী শাখা-সিঁদুর, মানষার সামগ্রী, পূজার কাসার সমাগ্রী, চালুন কুলারসহ বাঁশ ও কাঠের তৈরী সামগ্রীর দোকান সাজিয়ে বসেছেন। তাদের কারো মাথার উপর চালা বা দোকানের ঘেড়া বেড়া বলে কিছু নেই।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা জানান, রাজা-জমিদারী আমল থেকে মাঘ মাসের আমবশ্যা খোকসার কালীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মাসব্যপী গ্রামীন মেলা হয়ে আসছে। কালের বিবর্তনে মেলার পরিধি ছোট হয়ে ১৫ দিনের মেলা হয়ে আসছে। এবারে মেলার অনুমতি না দেওয়া তাদের উৎসবের নেই। বিগত সময়ে পূজা শুরুর কয়েকদিন আগে থেকে পূজা মন্দির ও মাঠে পুলিশের ক্যাম্প ও তল্লাসী চৌকি স্থাপন করা হতো। এ বছর আইন শৃঙ্খলা রক্ষায় তেমন উদ্যোগ চোখে পরেনি। এবারে রবিবার পূজা শুরুর আগে একজন দারোগাসহ ৫ পুলিশের একটি দল কালীবাড়িতে ডিউটিতে এসেছেন। আইনশৃংখলা রক্ষার উদ্যোগ নিয়েও পূজা কমিটিতে রয়েছে হতাশা ও অসন্তোষ।
মধ্যবয়সী রাধা রানী। মেলায় এসেছেন শাখা সিঁদুরের দোকান নিয়ে। তিনি প্রায় ৩৫ বছর এই মেলায় আসছেন। এখানে কারো নিরাপত্তা লাগে না। কিন্তু এবার এসে ঘর করার জন্য অনুমতি পান নি। আগের স্থানে দোকান মেলেছে কিন্তু মাথার উপর চালা নেই। শীত আর কুয়াশায় টেকা কষ্ট সাধ্য হয়ে পরেছে। এবার এক দুই দিন পর সে অন্য মেলায় চলে যাবে বলে জানায়।
জীবন হালদার মানষার মিষ্টি বাতাসার দোকান দিয়েছেন। তারও মাথার উপর চালা নেই। অনেক টাকার মানষার পন্য নিয়ে এক রাতের জন্য দোকার দিয়েছেন। কিন্তু কুয়াশা ও মেঘ বৃষ্টির বিষয়ে ভবছেন।
কালীপূজা কমিটির সহ সম্পাদক প্রবীর সরকার বলেন, তারা শুধু পূজা করছেন। কালী বার্ষিক পূজার উৎসব হচ্ছে না। শুধু মাত্র পূর্ণার্থীদের প্রবেশের জন্য একটি গেট খোলা রাখা হয়েছে। উৎসব বড় হলে প্রধান গেটসহ সব গুলো গেট খুলে দেওয়ার প্রয়োজন ছিলো।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ন চন্দ্র মালাকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে শুধু পূজা করতে বাধা না দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া মেলার মাঠে মানষা সামগ্রীর একটি দোকান না দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। এ কারনেই প্রধান গেট বন্ধ রেখে শুধু কালীর বার্ষিক পূজাই করা হচ্ছে।
কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রশাসনের তরফ থেকে পূজা করতে বাধা দেওয়া হয়নি। এ বিষয়ে সহযোগীতার করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু গ্রামীন মেলার অনুমতি দেওয়া হয়নি। উল্টো করে মেলার মাঠ ফাঁকা রাখতে বলা হয়েছে। তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুধু কালীর বার্ষিক পূজা করা হচ্ছে। মেলা মাঠে প্রবেশের প্রধান গেট বন্ধ রাখা কমিটির সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
মেলার মাঠে দায়িত্ব রত পুলিশের এএসআই সরজিৎ জানান, তিনি শুনেছেন কালীর বার্ষিক পূজা ও মেলার আনুষ্ঠানিকতা চলে ১৫ দিন ব্যাপী। কিন্তু সংসদ নির্বাচন আসন্ন এই সময় বিশৃঙ্খলা হলে নিয়ন্ত্রন কঠিন হতে পারে এ বিষয় বিবেচনায় রেখে মেলার অনুমতি দেয়নি। তবে আজ (রবিবার) থেকে পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এভাবে পুৃলিশ প্রটেকশন অব্যহত থাকবে।
থানা ভারপ্রাপ্ত কর্মর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মেলার অনুমতি দেয় উর্দ্ধতন কর্তৃপক্ষ। কি কারনে মেলার অনুমতি দেয়নি তা জানা নেই। গেট বন্ধ রেখে পূজা করছে এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন, ওরা মুর্তি পূজা করবে, কালীপূজা করবে, গেট বন্ধ রেখে না খোলা রেখে সেটা তাদের বিষয়। পূজা মন্দিরে পুলিশ প্রটেকশন আছে বলেও তিনি জানান।
উচ্চ ফলনশীল সরিষা কাটা শুরু হয়েছে। ফলনও হয়েছে ভালো। বয়বৃদ্ধ কৃষক দম্পতি আনারুল ১০ কাঠা জমির সরিষা কেটেছেন। কিন্তু কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খাড়া ঢাল মারিয়ে ফসল নিয়ে উঠে আসা তাদের কাছে আর এক যুদ্ধ। খোকসার মোড়াগাছা থেকে শনিবার দুপুরে ছবিটি তোলা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের আঁধারে নৈশ প্রহরী নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নৈশ প্রহরি নিয়োগের বিতর্কিত পরীক্ষা শুরু করা হয়। এ সময় স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করে। ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে অবরুদ্ধ করে রাখেন।
এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসা সুপার রুহুল আমিন গোপনে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই রাতের আধারে কথিত নিয়োগ পরীক্ষা শুরু করেন। এ পরীক্ষায় ১২ জনের অংশ নেওয়ার কথা থাকলেও কক্ষে মাত্র তিনজনকে পাওয়া যায়।
ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া ওই নারী একটি ব্যক্তিগত গাড়িতে পরিবারসহ সন্ধ্যার পর মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে।
মাদ্রাসা সুপার রুহুল আমিন বিলম্বে পরীক্ষা শুরুর কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, দিনের পরীক্ষা রাতে নেওয়ার খবর জানাজানি হলে গ্রামবাসী মাদ্রাসায় জড়ো হয়ে তা বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়।
কুষ্টিয়ায় এক রিকশাচালেকর রহস্য জনক মৃত্যু হয়েছে। গেল রাতে শহরের চরথানাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম (৪৫) একই এলাকার মৃত আশরাক মন্ডলের ছেলে।
মা ময়না খাতুন জানান, মনিরুল দীর্ঘসময় ধরে নেশা করে আসছে। নেশার টাকা জোগাড় করতে রিকশা চালানোর পাশাপাশি এলাকায় চুরি করতো। পুলিশের ভয়ে বাড়ির পাশের এক বাড়ির ছাদে নেশা করতো। ধারনা করা হচ্ছে গত রাতে ছাদ থেকে সে নিচে পড়ে যায়।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মনিরুলকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মনিরুলের স্ত্রী বলেন, চোর সন্দেহে তাকে পিটিয়েছে কয়েকজন। তার বোন বিথী খাতুন বলেন,এলাকার কয়েকজন মনিরুলকে মারার হুমকি দিয়ে আসছিলো। তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, মুত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা ক্রিকেট একাডেমি খেলতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। মধ্যাহ্ণ বিরতির পর কুষ্টিয়া রোজা রাইডার্স ক্রিকেট একাডেমির খেলোয়ারেরা ব্যাট করতে নেমে ১ ইউকেট হারিয়ে প্রয়োজনীয় ১১০ রান সংগ্রহ করে নিজেদের বিজয় নিশ্চিত করে।
উদ্বোধক ও আয়োজক নাফিস আহমেদ খান রাজু জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত ক্রিকেট টুনামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী বুধবার এই মাঠে টুনামের্ন্টের দ্বিতীয় খেলায় অংশ নেবে পাংশা ক্রিকেট একাদশ বনাম মেহেরপুর ক্রিকেট একাদশ। শুক্রবার অনুষ্ঠিত হবে টুনামেন্টের তৃতীয় ম্যাচ। এ দিনের ম্যাচে খোকসা ও কুমারখালী একাদশ মুখোমুখি হবে।
টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.বি.এম হাফিজুর কবির ফারুক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন।
কুষ্টিয়ার কুমারখালীতে কলা বোঝায় পিকআপের সঙ্গে স্যালোইঞ্জিন চালিত নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চালক মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে, সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি কলা বোঝায় পিকআপ গাড়ি ( ঢাকা মেট্রো – ন -১২- ৭১৫৫) রাজাবাড়ীর দিকে আর স্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়িটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জিলাপীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন গাড়িটি পিকআপের সামনে পড়লে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নছিমন গাড়ির চালক মিলন হোসেন ছিটকে পিকআপের ভিতরে ঢুকে যান। এতে তার বাম পায়ের প্রায় ৯৮ ভাগ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা ফেটে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আহত মিলনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ গাড়ি দুইটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান বলেন, কলা বোঝায় পিকআপ গাড়িটি রাজবাড়ীর দিকে আর নছিমন গাড়িটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। জিলাপীতলা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, ‘৯৯৯’ এ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আহত মিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার বাম পা প্রায় ৯৮ ভাগ শরীর থেকে বিচ্ছিন্ন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবু ওয়াহেদ ফোনে বলেন, পিকআপ ও সেলোইঞ্জিন চালিত নছিমন গাড়ির সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন। গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত আইনী কার্যক্রম চলমান রয়েছে।
কুমারখালীতে প্রার্থী ও সুধীজনদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা
কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে থানা থেকে লুট হওয়া এবং বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য প্রার্থীরা।
শনিবার কুমারখালীর আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে বিদ্যমান আইন – শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজেদের বক্তৃতায় প্রার্থীর এমন উদ্বেগ প্রকাশ করেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে কুমারখালী ও খোকসা থানা পুলিশ। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।
অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রকাশ করেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মো.আফজাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনোয়ার খাঁন, বাংলাদেশ মাইনরিট পার্টির প্রার্থী তরুন কুমার ঘোঁষ, আমার বাংলাদেশ, এবি পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিক, গণফোরামের প্রার্থী আব্দুল হাকিম মিঞা ও বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম।
তারা বলেছেন, ‘৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পদ্মা-গড়াই নদীতে প্রায় অস্ত্রের ঝনঝনানি চলছে। এ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবেনা। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিনার (ভূমি) নাভিদ সারওয়ার, খোকসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছা.তাসমিন জাহান, খোকসা থানার ওসি মোতালেব হোসেন, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ‘৫৫টি অস্ত্র কুষ্টিয়া থেকে খোয়া গিয়েছিল। তার মধ্যে ৩৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি অস্ত্রও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।’
অবৈধ অস্ত্রের বিষয়ে প্রার্থীদের উদ্বেগের সঙ্গে সহমত প্রকাশ করে মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ‘আপনাদেরকে কথা দিচ্ছি, কুষ্টিয়া থেকে আমরা যতদিন থাকব। আপনারদেরকে সাথে নিয়ে সকল অস্ত্র গুলি উদ্ধার করব। কথা দিচ্ছি, অস্ত্র কেউ ব্যবহার করতে পারবেনা। অস্ত্র কাউকে ব্যবহার করতে দিবোনা।’
এ সময় প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব।’
কুষ্টিয়ার খোকসায় প্রায় আড়াই শতাধিক মন্ডপে বিদ্যাদায়ীনী দেবী সরস্বতীর প্রতিমা তুলে পূজা অনুষ্ঠিত হবে। এ সব মন্ডপে প্রতিমা সরবরাহ করতে হবে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
উপজেলা সর্বজনীন সরস্বতী পূজা কমিটি সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২৩) জানুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ বছর উপজেলায় প্রায় ৬০ টি মন্ডপে বারোয়ারি (সার্বজনীন) পূজা অনুষ্ঠিত হয়ার কথা। এ ছাড়া বাড়িতে সরস্বতীর প্রতিমা তুলে আরও প্রায় ২ শতাধিক পূজা হবে।
শনিবার দুপুরে উপজেলার একতাপুর কেন্দীয় দূগা পূজা মন্দিরে গিয়ে দেখা যায়, দুইজন শিল্পী আপন মনে প্রতিমা তৈরীর কাজ করে চলেছেন। খোজ নিয়ে জানা গেলো, এই কারখানায় প্রায় ২৪ টি সরস্বতী প্রতিমা তৈরী করা হচ্ছে। প্রত্যেটি প্রতিমা তৈরী করা হচ্ছে অডার মাফিক। এছাড়া পৌরএলাকার কমলাপুর সুকুমার বিশ্বাসের কারখানায় ৪০টি প্রতিমা তৈরী হচ্ছে। দশকাহুনিয়া গ্রামে প্রতিমা শিল্প বিনোদ সরকারের কারখানায় তৈরী হচ্ছে ৫০টিও বেশী প্রতিমা। এ সব কারখানায় তৈরী প্রতিটি প্রতিমা ৩০০০ থেকে ১৪ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে। সব কারখানা থেকে প্রায় ৫ লাখ টাকা প্রতিমা বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
খোকসা কালী মন্দিরের উপজেলা সার্বজনীন সরস্বতী পূজা কমিটি আয়োজিতো বারোয়ারি (সার্বজনীন) পূজাটি অনুষ্ঠিত হবে। এখানে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। পাশের জেলা রাজবাড়ির বালিয়াকান্দিতে এ মন্দিরের প্রতিমাটি তৈরী করতে দেওয়া হয়েছে।
একতারপুর কেন্দ্রিয় দূর্গা মন্দিরের প্রতিমা শিল্পী বিনোদ বিশ্বাসের সাথে কথা বলা হয়। তিনি জানান, দুই তিন সপ্তাহ আগে থেকে প্রতিমার অডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। মুজুরি কম হওয়ায় এ পেশায় জনবল সংকট সৃষ্টি হয়েছে। নিজে এক ভাতিজাকে নিয়ে কাজ করছেন। নতুন শ্রমিক আর তৈরী করতে পারছেন না।
শিল্পী আরও জানান, স্বাধীনতার বছর থেকে তিনি প্রতিমা তৈরীর কাজ করছেন। আগে সারা বছর বিভিন্ন প্রতিমা গড়ার কাজ করতেন। অবসর পেলে প্লাষ্টার ও সিমেন্ট দিয়ে মুর্তি বানাতেন। তিনি মুজিবরের মুর্তি তৈরী করেছেন। লোকেরা ভেঙ্গে দিয়েছে। এবার তারেক জিয়ার মুর্তি গড়ে নিজের শিল্পী জীবনের ইতি টানতে চান।
উপজেলা সার্বজনীন সরস্বতী পূজা কমিটর সাধারণ সম্পাদক প্রকাশ রায় রাজেশ জানান, তিথী অনুযায়ী পৌর এলাকাসহ উপজেলার সব মন্ডপে আনন্দ ঘন পরিবেশী বিদ্যার দেবী সরস্বতীর পূজার প্রস্তুতি চলছে। এ বছর বারোয়ারি (সর্বজনীন) পূজার সংখ্য ৬০টি ছাড়িয়ে যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী হলফনামায় অটো রাইচ মিল ও পেট্রোল পাম্পের তথ্য গোপন করেছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠানের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
কুষ্টিয়া ৪ (খোকসা- কুমারখালী) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী আনোয়ার খান। তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন সেখানে তার স্থাবর সম্পতি খোকসা উপজেলা সদরের মক্কা মদিনা ফিলিং ষ্টেশন ও কুমারখালীর বাটিকামারা গ্রামে খরিদ করা মের্সাস হাজী আনোয়ার খান এগ্রো ফুড অটো রাইস মিলের তথ্য গোপন করেছেন। হলফনামায় ১০ তলা নির্মাধীন বাড়ির তথ্য উল্লেখ করেছেন। তবে “গ” শ্রেণির পৌর এলাকায় চারতলার বেশি উচু ভবন নির্মানের বিধান নাই। কিন্ত অনুমোদনের আগেই তিনি ৬ নম্বর ওয়ার্ডের থানা রোডে মক্কা মদিনা নামের ১০ তলা বিশিষ্ট ভবন নির্মান করলেন কী করে? এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শুক্রবার সকালে সরেজমিন খোজ খবর নিয়ে দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের ৫০০ গজ পশ্চিমে মক্কা মদিনা ফিলিং ষ্টেশন। এই প্রতিষ্ঠানটির স্বাত্বাধীকারী হাতপাখা প্রতিকের প্রার্থী আনোয়ার খান। ২৪ সালের মাঝামাঝি সময়ে জমিসহ পেট্রোল পাম্পটি প্রায় ৬ কোটি টাকায় খরিদ করেন সে বছরের আগষ্ট মাসে নিজের নামে রেজিষ্ট্রি করেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির নাম বদল করে মক্কা মদিনা ফিলিং ষ্টেশন করেছেন। এই প্রতিষ্ঠানটির আগের নাম ছিলো শহীদ বরকত ফিলিং ষ্টেশন। মালিক ছিলেন মরজে শেফা।
কুমারখালীর তরুন মোড়ের পাশেই বাটিকামারায় তিন কোটি টাকায় একটি অটো রাইচ মিল খরিদ করেছেন এই প্রার্থী আনোয়ার খান। শুক্রবার সকালে সাপ্তাহিক ছুটির কারণে মিলটি বন্ধ পাওয়া যায়।
প্রার্থী আনোয়ার খান এগ্রো ফুড, কুমারখালরি বাটিকামার।
স্থানীয়রা জানান, রাইস মিলের আগের মালিক ছিলেন আবুল কালাম আজাদ। ৫/৬ মাস আগে তার কাছ থেকে প্রায় তিন কোটি টাকা দিয়ে আনোয়ার খান মিলটি কিনে নিয়েছে। বর্তমান মালিক আনোয়ার খান মিলটির নাম পরিবর্তন করে মের্সাস আনোয়ার খান এগ্রো ফুড নামে নাম করণ করেছেন।
খোকসা পৌরসভা “গ” শ্রেণি ভূক্ত। এখানে পৌর কর্তৃপক্ষ নিজেরা ৪ তলার বেশী উচু ভবন নির্মানের অনুমতি দেন না। খোজ নিয়ে জানা গেছে, আনোয়ার খানের মক্কা মদিনা টাওয়ার নামের দশতলা বিশিষ্ট ভবনটি নির্মান কজে শেষের পথে কিন্তু পৌর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, ভবনটির কাজ প্রায় শেষের দিকে। এখন জানালার কাচ লাগাচ্ছেন মিস্ত্রীরা। তবে ভবনে কোন কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।
খোকসা-কুমারখালী আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খানের মক্কা মদিনা ফিলিং ষ্টেশনের ম্যানেজার জামসেদুর রহমান তরুনের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ২৪ সালের আগষ্ট/সেপ্টেম্বর মাসে পেট্রোল পাম্পের মালিকানা হস্তান্তর হয়। তবে কত টাকায় কেনা বেচা হয় তা তিনি জানেন না।
প্রার্থীর অনুমোদনহীন দশতলা মক্কা মদিনা টাওয়ার। খোকসা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নির্মান প্রায় সম্পন্ন।
আনোয়ার এগ্রো ফুড অটো রাইচ মিলের আগের মালিক আবুল কালাম আজাদের সাথে কথা বলে জানা গেছে, ২৫ সালের আগস্ট- সেপ্টেম্বর মাসের দিকে তার ভাই ভাই অটো রাইস মিলটি প্রায় ৩ কোটি টাকায় আনোয়ার খানের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন কিছু ব্যাংক ঋণের ঝামেলা আছে। ইতোমধ্যে আনোয়ার খান মিলের নাম পরিবর্তনসহ সব কাজ শেষ করেছেন।
খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, গ শ্রেণি তালিকা ভুক্ত পৌর এলাকায় চারতলার বেশী উচু ভবন নির্মানের অনুমতি দেওয়া লম্বা প্রক্রিয়া। আনোয়ার খান ভবন নির্মানের আবেদনের ফি’র টাকা জমা দিয়ে আবেদন করেছেন। কিন্তু ভবন নির্মানের অনুমোদন এখনো হয়নি। প্রশ্নর জবাবে, তিনি স্বীকার করেন আনোয়ার খানের মক্কা মদিনা টাওয়ারটির নির্মান কাজ প্রায় শেষের দিকে।
প্রার্থী আনোয়ার খান নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের বিষয়ে বলেন, অটো রাইস মিল জুনের পরে কেনা তাই আয়কর তালিকা ভুক্ত হয়নি। ফলে ওই প্রতিষ্ঠান হলফনামায় দেখানো হয়নি। এ ছাড়া পেট্রোল পাম্পসহ যাবতীয় সম্পদের কাগজ ডিসি কোটে জমা দেওয়া হয়েছে। অনুমোদহীন দশতলা ভবন সম্পর্কে বলেন, আমার এ টু জেড কাগজ দেওয়া আছে। সেখান থেকে তুলে নিয়ে দেখেন।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...
স্টাফ রিপোর্টার
দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাত থেকে সোমবার সকাল...