শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 38

উপেক্ষিত আচরণ বিধি

0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা হয়েছে। কমিশন পক্ষ থেকে প্রার্থীদের তরণ, ব্যানার, পোষ্টার অপসারণের জন্য ৪৮ ঘন্টা সময় দিয়ে প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী এলাকার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে বড় বড় তরণ। টাঙ্গানো আছে ব্যানার পোষ্টার। তফশিল ঘোষনার প্রায় ২৪ ঘন্টা পর ৭৮ কুষ্টিয়া ৪ আসনের একটি আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ছবিটি তোলা।

তারেক রহমানকে নির্বাচনে লড়তে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নতুন করে চাপ সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল মতে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ফলে নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে কবে দেশে ফিরতে হবে।

তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই ভোটার হতে পারবেন তারেক রহমান। এরপর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন। ফলে নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য দেশে আসার বাধ্যবাধকতা নেই।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বিএনপি। এমনকি নির্বাচনে অংশ নিতে কত তারিখের মধ্যে তার দেশে ফেরার বাধ্যবাধকতা রয়েছে- এ বিষয়েও নির্বাচন কমিশন থেকে কিছু জানা যায়নি।

গতকাল বুধবার ল²ীপুরে এক নির্বাচনি জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান ১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন। তার দাবি, সময় খুব কাছে- নেতা ফিরবেনই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারেক রহমান জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তবে কেন ফিরতে পারছেন না সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে, আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগির’ দেশে ফিরছেন। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে।

এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি। ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চলবে। ১২ ফেব্রæয়ারি হবে ভোটগ্রহণ।

রয়টার্সকে সাক্ষাৎকার: নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার পরিকল্পনা করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারে তিনি অপমানিত বোধ করছেন।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এই পদটি মূলত আনুষ্ঠানিক এবং দেশটির কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার কাছেই থাকে।

তবে তার পদটি আলোচনায় আসে যখন ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যান এবং সংসদ ভেঙে যাওয়ার পর সাহাবুদ্দিনই তখন শেষ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ ছিলেন।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি বলেন, আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে চাই। ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এটাই দায়িত্ব গ্রহণের পর তার প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার থাকা উচিত। আমি এই পদটি ধরে আছি সাংবিধানিক কারণে।

রাষ্ট্রপতি জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি, প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বের সব বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, আর এক রাতের মধ্যে হঠাৎ সব সরিয়ে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে ভুল বার্তা যায় যে,সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি ভীষণ অপমানিত বোধ করেছি।

সাহাবুদ্দিন বলেন, প্রতিকৃতি নিয়ে তিনি ইউনূসকে চিঠিও দিয়েছেন, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে।

তবে এ বিষয়ে ইউনূসের প্রেস উপদেষ্টারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত যোগাযোগ রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে।

সাহাবুদ্দিন বলেন, ওয়াকার-উজ-জামান স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা করেন না।

বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস আছে, তবে সেনাপ্রধান বলেছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান।

সাহাবুদ্দিন আরও বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারীরা প্রথমদিকে তার পদত্যাগ দাবি করেছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল আর তার পদত্যাগ দাবি করেনি।

বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দেয় যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনে এগিয়ে থাকবে।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর যুক্ত নন।

সূত্র: রয়টার্স

তফসিল ঘোষণা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মনে রাখবেন এবারের নির্বাচনে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারত্ব নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এটি আমাদের প্রত্যাশা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার আহ্বান চলুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে সক্রিয়ভাবে অংশ নিই। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতত্তে¡র বিস্তার দিন দিন বাড়ছে। এতে প্রতিপক্ষ দল বা প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা বেড়ে আমাদের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয় এবং নির্বাচন কলুষিত হয়।

দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছি অসত্য বা অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যের দিকে কান দেবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে সিইসি বলেন, এবার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলোর প্রতি আমার অনুরোধ আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করুন। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জন করুন। নির্বাচনে দায়িত্ব পালনকারী সহকর্মীদের নির্বাচন কমিশনের অংশ হিসেবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে।

গত বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় নির্বাচন ভবনে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার। তার আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা চলছিল। তফসিল ঘোষণার মাধ্যমে সবকিছুর অবসান হয়েছে এবং এখন নির্বাচনি প্রক্রিয়ায় প্রবেশ করছে দেশ।

এ নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সিইসি যখন তফসিল ঘোষণা করছেন তখন তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

সংসদীয় আসনে পরিবর্তন তফসিল ঘোষণার আগে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। আপিল বিভাগের রায় অনুযায়ী এ পরিবর্তন আসছে। সীমানা নিয়ে আপিল বিভাগের রায়ে বলা হয়, রিট আবেদনে সংযুক্ত গত ৪ সেপ্টেম্বরের গেজেট নোটিফিকেশনের (ইসির প্রজ্ঞাপন) সংসদীয় আসন নম্বর ৯৫ (বাগেরহাট-১), আসন নম্বর ৯৬ (বাগেরহাট-২), আসন নম্বর ৯৭ (বাগেরহাট-৩) ও আসন নম্বর ১৯৮ (গাজীপুর-৬) গঠন-সম্পর্কিত অংশটুকু অবৈধ, আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হলো।

এ বিষয়ে এর আগে হাইকোর্টের রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

ওই রায়ে বলা হয়, সর্বশেষ ২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে ২০২৩ সালের ১ জুলাই উল্লেখিত গেজেট অনুসারে আগের মতো সংসদীয় আসন নম্বর ৯৫ (বাগেরহাট-১), আসন নম্বর ৯৬ (বাগেরহাট-২), আসন নম্বর ৯৭ (বাগেরহাট-৩) এবং আসন নম্বর ৯৮ (বাগেরহাট-৪) পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হলো।

ভোটের পথে তফসিল থেকে ভোটের দিনের ব্যবধান প্রথম সংসদ নির্বাচনে ৬০ দিন, দ্বিতীয় সংসদ নির্বাচনে ৫৪ দিন, তৃতীয় সংসদ নির্বাচনে ৪৭দিন, চুতর্থ সংসদ নির্বাচনে ৬৮দিন, পঞ্চম সংসদ নির্বাচনে ৫২ দিন, ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩৯দিন, সপ্তম সংসদ নির্বাচনে ৪৭ দিন, অষ্টম সংসদ নির্বাচনে ৪২ দিন, নবম সংসদ নির্বাচনে ৩৭ দিন, দশম সংসদ নির্বাচনে ৪২ দিন, একাদশ সংসদ নির্বাচনে ৪৯ দিন ও দ্বাদশ সংসদ নির্বাচনে ৫২ দিন সময় ছিল।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর, আর ভোট হয় পরের বছরের ৭ জানুয়ারি, ব্যবধান ছিল ৫৩ দিন। মনোনয়নপত্র জমার সময় ছিল ১৪ দিন, বাছাই ছিল ৪ দিন, প্রত্যাহারের শেষ সময়ের জন্য ছিল ১৩ দিন (এরমধ্যে আপিল দায়ের ৫ দিন, নিষ্পত্তি ৬ দিন)। আর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণার সময় ছিল ১৯ দিন এবং প্রচার শেষের ৪৮ ঘণ্টা পর ভোট। সেই ভোটগ্রহণ হয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার শপথ নেয়। অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।

শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপিসহ কিছু দল। গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে দুজন একমত হন।

এরপর থেকে সরকার বারবার বলে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। ইসিও সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেয়। এর মধ্যে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রæয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন সিইসি।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে। দুটি ভোটের সময় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি।

অপহরণের ২৪ দিনপরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।
অপহরণের শিকার ওই শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার গলির বাসিন্দা।

এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে বলা হয়েছে, ইতিপূর্বে কুষ্টিয়া ট্যুরিস্ট পুলিশে আসামি মোঃ স্বপন (২৬) কর্মরত থাকলেও বর্তমানে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় চাকরি করছেন। গত পাঁচ মাস ধরে আসামি স্বপন বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিম জান্নাতুল ফেরদৌস অহনাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি জানার পর পরিবার মেয়েকে সতর্ক করেন এবং আসামির সাথে যোগাযোগ নিষিদ্ধ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে, ভাড়া বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপনসহ অজ্ঞাতনামা ২-৩ জন মোটরসাইকেলে এসে অহনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় পরে থানায় মামলা করতে বাধ্য হন অভিভাবকরা।

এ বিষয়ে মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই কাজী শামসুল আলম জানান আমরা ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আশা করি দ্রæতই ভিকটিমকে উদ্ধার করতে পারবো।

এ বিষয়ে ঢাকা টুরিস্ট পুলিশের এসপি মখলেসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সেখানে মামলা হয়েছে সেখানে খোঁজখবর নিলে বিস্তারিত জানতে পারবেন। তবে আমরা অভিযুক্ত পুলিশ সদস্য স্বপনকে সাময়িক বরখাস্ত করেছি।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আসামিদের দ্রæত আইনের আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ সচেষ্ট। আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আশা করছি দ্রæত আসামিকে আটক করে ভিকটিমকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

এদিকে অপহরনের ২৪ দিন পরও উদ্ধার না হওয়ায ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে মামলার বাদি জানান ঘটনার ২৪ দিন পরও আমার মেয়ে উদ্ধার হয়নি। মেয়ে বেঁচে আছে কি না জানিনা। আমরা দ্রæত মেয়েকে জীবিত অবস্থায় ফিরে পেতে চায়।

কুমারখালীতে চাষীরা পেলেন বিনামূল্যে বীজ-সার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ৭২০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২৫ – ২৬ অর্থবছরে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪২০ জন উফশী প্রান্তিক কৃষককে ৫ কেজি করে বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়াও ৩০০ জন হাইব্রিড কৃষককে ২ কেজি করে বীজ এবং ১০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

নারী পুলিশের মুঠোফোন ছিনতাই চেষ্টার ঘটনায় যুবক আটক

0

স্টাফ রিপোর্টার

ডিউটি শেষে থানা থেকে ভাড়া বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুঠোফোন ছিনতায়ের চেষ্টা চালিয়ে আশিকুর রহমান (২১) নামে এক যুবক জনতার হাতে আটক হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আশিকুর রহমানকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক আশিকুর রহমান খোকসা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

গতকাল বুধবার রাত নয়টার দিকে থানাপাড়া পাঁচবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ডিউটি শেষে থানার পাশেই ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ কনস্টেবল। সে বাসার কাছাকাছি পৌচ্ছালে হঠাৎ আশিকুর তার হাতে থাকা মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন আশিককে আটক করে পুলিশে দেয়।

সন্ধ্যায় এ রিপোর্ট খেলার সময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে থানায় ডিউটি শেষ করে পাশেই ভাড়া বাসাতে ফিরছিলেন এক নারী কনস্টেবল। রাস্তায় আশিকুর নামে এক যুবক ওই নারী কনস্টেবলের হাতে থাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে যুবকটিকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মোতালেব হোসেন বলেন, থানার পাশেই ভুক্তভোগী নারী কনস্টেবলের বাসা। ডিউটি শেষে ফেরার পথে তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছবি
খোকসা (কুষ্টিয়া) খোকসা থানা ভবন।

নিরাপত্তায় লোহার খাচা

0

জমিতে পানি সেচের মোটরের বৈদ্যুতিক ট্যান্সফরমার চুরি নিত্যকার ঘটনা। একটি ট্যান্সফরমা চুরি গেলেই কৃষককে প্রায় লাখ টাকা জরিমানা গুনতে হয়। সাথে আছে হয়রানি। এ নিয়ে কৃষকের মধ্যে উদ্বিগ্নতার শেষ নেই। চুরি ঠেকাতে এবার বৈদতিক ট্যান্সফরমার লোহার রডের খাচায় ঢুকিয়েছে। প্রতিটি ট্যান্সফরমার জন্য বার্তি ২৭শ টাকা ব্যয় করতে হচ্ছে। পল্লী বিদ্যুত সমিতির সাব জোনাল অফিস থেকে প্রতিস্থাপনের জন্য দুই কৃষক ট্যান্সেফরমা কিনে নিয়ে বেড় হচ্ছেন। কুষ্টিয়ার খোকসা থেকে বুধবার দুপুরে ছবিটি তোলা।

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সচেতনতা বৃদ্ধিতে অবহিত করণ সভার মধ্যদিয়ে মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে আলোচনা সভার
আয়োজন করে বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

খোকসায় গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে পাপ্পু বিশ্বাস (৩৫) কে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রতিপক্ষের দুর্র্বৃত্তরা গুলির পর ধারলো অস্ত্রদিয়ে কুপিয়েছে।

বুধবার বিকাল চার টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজী’র ব্রিজের ৩০ গজ উত্তরে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। আহত পাপ্পু বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনার পর ওসমানপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে পাপ্পু বিশ্বাস নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের ভাড়া বাসায় ফিরছিলো। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজীদের বিজের কাছে পৌচ্ছালে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তাকে লক্ষ করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে। পাপ্পুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গুলিবিদ্ধ আহত পাপ্পুর বাবা ওয়াজেদ আলী জানান, পাপ্পু বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলো। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটরসাইকেল থামিয়ে ৫/৬ রাউন্ড গুলি চালায়। দুটি গুলি তার পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেড়িয়ে যায়। একটি গুলি হাটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে। তিনি ছেলের চিকিৎসা নিয়ে বিস্তারিত জানাবেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি বড় টিম অভিযান পরিচালনা করছে। এখনো মামলা হয়নি।

উল্লেখ্য, ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর, খানপুর, রায়পুর, দেবিনগর গ্রামসহ আশের পাশের কয়েকটি গ্রামে জুড়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কমপক্ষে ৫টি স্বসস্ত্র সন্ত্রাসী গ্রæপর সক্রিয় রয়েছে। এসব গ্রæপের সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ৫ বছরে কমপক্ষে ২৫ হামলা পাল্টা হামলা ভাংচুর লুট-পাটের ঘটনা ঘটেছে। হামলা মামলার ভয়ে এসব গ্রাম থেকে প্রায় ১০০টি পরিবার উপজেলা সদরে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে। প্রতিটি ঘটনায় খোকসা থানায় ২/৩টি করে মামলা হয়েছে। আগ্নেয় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার হয়। আবার জামিনে ছাড়া পেয়ে যায়। আধিপত্য বিস্তারের যুদ্ধ আর থামে না।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...