বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 56

খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ, তিন ট্রেনের যাত্রী ভোগান্তি

0

স্টাফ রিপোর্টার

পোড়াদহ- রাজবাড়ী রেল রুটের খোকসায় একটি ঝুকি পূর্ণ রেল ক্রসিং এ গেট ও গেট ম্যানেসর দাবিতে রেল লাইন অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় তিনটি ট্রেনের প্রায় এক হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে ১০টা ৪০মিনিট পর্যন্ত খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের রেল
ক্রসিং লাল কাপড় ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদাহ গামী সাটেল ট্রেনটি আটকে দেয় তারা। অবরোধের ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া গামী মধুমতি এক্সেপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন দুটিও খোকসা ও পাংশা ষ্টেশনে যাত্র বিরতি দিয়ে অপেক্ষা করে। আটকা পরা তিনটি ট্রেনের এক হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

অবরোধে পরা সাটেল ট্রেনের পরিচালক আবু নাইম ও চালক সুরুজ আলী বিক্ষোভ কারীদর শান্ত করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যেতে থাকে। প্রায় এক ঘন্টা ৩৫ মিনিট পর খোকসার ষ্টেশন মাষ্টার সুজন সরকার ঘটনা স্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে আটক সাটেল ট্রেনটি পাস করান। পরবর্তী সময়ে বিভিন্ন ষ্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন গুলোও গন্তব্যে যাত্রা করে।

বিক্ষোভকারীরা জানান, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ঈশ্বরদী থেকে ভবানীগঞ্জ পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পাকা সড়কটি ধুসুন্ডা গ্রামের মধ্যে পোড়াদহ – রাজবাড়ী রেল লাইন ক্রস করেছে। গেট না থাকায় এটি দুর্ঘটনা প্রবণ এ রেল ক্রসিংএ পরিণত হয়েছে। গত এক মাসের ব্যবধানে এই ক্রসিংএ ট্রেনের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরহী ব্যাবসায়ী সোনাই মোল্লা ও অপর এক অজ্ঞাত পরিচয়ের মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়। গত ৫ বছরের এই রেল ক্রসিং এ বিভিন্ন যানবাহনের সাথে প্রায় ১৫ টি ট্রেন দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অনেক যানবাহনের যাত্রী পঙ্গু হয়েছেন। স্থানীয়রা ঝুকিপূর্ণ এই রেল ক্রসিংএ গেট ও গেট ম্যানের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষনা দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া সোহাগী নামের এক নারী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে সোনাই মারা যাওয়ার পর থেকে আশে পাশের তিন চারটি গ্রামের মানুষ আতঙ্কে আছেন। শিশুরা রেল পার হয়ে স্কুলে যেতে চাচ্ছে না। তারা দ্রæত এই ক্রসিংএ গেটের দাবি করেন।

নিহত সোনাই মোল্লার ভাই বাবু মোল্লা বলেন, তার ভাইয়ের মৃত্যুতে ৫ বছরের শিশু এতিম হয়েছে। নিহতের স্ত্রীর গর্ভের সন্তান তার বাবাকে দেখতে পেলো না। এমন হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য তিনিও এখানে রেল গেট ও একজন গেট ম্যানের দাবি করেন।

খোকসা রেল ষ্টেশনের মাষ্টার সুজন সরকার বলেন, স্থানীয়দের সাথে কথা বলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তারা লিখিত স্মারক লিপি অথবা আবেদন দিলে উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর পাঠানো হবে। তারা বিবেচনা করে ব্যবস্থা নেবেন।

পোড়াদহ-রাজবাড়ী রেল রুটের জুনিয়র ট্রাফিক ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা স্থলটি দুর্ঘটনা প্রবণ বলে শুনেছেন। এলাকাবাসী লিখিত দিলে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ঘটনা স্থল ও পৃথক ষ্টেশন গুলোতে ট্রেন আটকা পরায় বড় ধরনের জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

খোকসায় হাতের কাচি বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মুত্যু

0

স্টাফ রিপোর্টার

ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময় স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে হাতে থাকা কাঁচি বেঁধে বিদ্যুৎ স্পিষ্ট হয়ে কৃষক মান্নান শেখ মারা গেছেন।

বুধবার দুপুরে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা গ্রামের মান্নান শেখ (৪৫) ধানের জমিতে যাবার পথে স্যালোমেশিনের বিদ্যুতের ৪৪০ ভোল্টের লাইনের বিদ্যুত স্পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। নিহত কৃষক বড়ই চারা গ্রামের রহমত আলীর ছেলে। এ সময় মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কৃষক মান্নান শেখ বাড়ি পাশের মাঠে নিজের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য রওনা দেন। এ সময় তার মাথার উপর সিলভারের গামলা, হাতে কাচি ও পিঠে কীটনাশক স্প্রে করার মেশিন ছিলো। নিজের ধানের জমিতে পৌচ্ছানোর আগেই কৃষকের হাতে কাঁচি আব্দুল খালেকের স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে স্পর্শ হয়। বিদ্যুত স্পিষ্ট হয়ে মুহুত্যের মধ্যে কৃষক মান্নান মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ততক্ষনে কৃষক মারা যান।

নিহত কৃষকের পিতা রহমত আলী বলেন, “আমার ছেলে মাথায় সিলভারে গামলা ও হাতে ধানের খেতের আগাছা ছাপ করার কাচি ছিলো। কাচিতে স্যালো মেশিনের তার জড়িয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই রাজু জানান, তিনি মৃত কৃষকের সুরোতহাল রিপোর্ট তৈরী করছেন। পরিবার বাঁধা দিলে অথবা মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মিরপুরের অগ্নিকান্ড : ১৬ মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো ময়না দন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সব মরদেহই আগুনে পোড়া। দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে নয়জন পুরুষ ও সাতজন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

লালনের জীবন চরিত্রের সঙ্গে মাদকের কোন সম্পৃক্ততা নেই- জেলা প্রশসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, ফকির লালন শাহের জীবন চরিত্র ও আদর্শের সঙ্গে এসবের (মাদক) কোনো সম্পৃক্ততা নেই। ইতোমধ্যে আমাদের অভিযান চলছে। আপনারাও আওয়াজ তুলেছেন। সকলের প্রচেষ্টায় এই অভিশাপ মুক্ত করা হবে। আপনারাও সজাগ থাকবেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন প্রমুখ।

অন্ষ্ঠুানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, প্রথমবারের মতো জাতীয়ভাবে এবার ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হবে। সারাদেশের শিল্পীসহ সকল শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে লালন শাহের মাজারে রঙ লাগানোসহ সাজসজ্জাকরণের কাজ চলছে। নাম ফলক সরানো হচ্ছে। নাম ফলকে আমি বিশ্বাসী নই। ফলক দিয়ে আসলে কিছু হয় না। মানুষ মানুষের অন্তরে মনে রাখে। ফলকের কালচার আমি বিশ্বাস করিনা।

তিনি বলেছেন, লালন শাহের যে ৩১৪ টি পান্ডলিপি শান্তিনিকেতনে রয়েছে। সেটির জন্য ইতোমধ্যে পত্র দিয়েছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও পররাষ্ট্রনীতি মন্ত্রণালয়ে পত্র দিয়েছেন। আমার আশা যথাযথ প্রক্রিয়ায় সেগুলো কুষ্টিয়াতে ফিরিয়ে আনা হবে। পান্ডলিপি গুলো লালন চর্চা ও গবেষণায় কাজে লাগবে।

লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হামলায় সাংবাদিক আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হামলায় সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর একটার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদক ব্যবসায়ী বেধড়ক মারধর করে।

এতে আহত হন সাংবাদিক রাজু আহমেদ। তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় শুরু হওয়ার আগেই কয়েক শতাধিক গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিন-রাত মাদক বিক্রি ও মাদক সেবন চলছে। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রæত প্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে শতশত গাঁজা ব্যবসায়ী গাজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে।

সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয় গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। মঙ্গলবার লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজু সাংবাদিক তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এসময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এতে তিনি আহত হন। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকিধামকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রহণ করে না। মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা ও মারপিট করে আহত করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে রাজু সাংবাদিকের ওপর হামলা ঘটনা ঘটেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে সেবা দিচ্ছেন।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় বালু ফেলে কালভাট ও নর্দমা বন্ধ করায় ৫০ পরিবার পানিবন্ধি

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে পানি নিষ্কাষনের কালভাট ও পাকা নর্দমা বন্ধ করে দেওয়ায় একটি গ্রামের ৫০ পরিবার পানিবন্ধি হয়ে পরেছে। প্রতিটি বাড়ির উঠানে পানি থৈই থৈই করছে। জ্বলেনা রান্নার উনোন। অনেকেই গরু বাছুর রেখে এসেছেন অন্য গ্রামের আত্মীয় বাড়ি।

খোকসা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর মধ্যপাড়া। শাহ আলম নামের এক প্রভাবাশালী গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু এনে গ্রামের পিচ ঢালা রাস্তার পাশে নিজের জমি ভরাট শুরু করেন। এক পর্যায়ে প্রায় ৫০ বছর পুরাতন একটি কালভাট ও প্রায় ১০০ ফুট লম্বা পাকা নর্দমা বন্ধ করে দেন। গ্রামের পানি নিষ্কাষনের প্রধান পথ বন্ধ হয়ে যায়। এতে বালুর সাথে আসা পানি ৫০ পরিবারের ঘর বাড়িতে পানি ঢুকে পরেছে। অনেকের বাড়ির মধ্যে এখনো হাটু সমান পানি রয়েছে। গত রবিবার ও সোমবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি বিদ্যুত চালিত মোটর পাম্প ভাড়ায় এনে পানি সেচের কাজ করেন। এতে কিছুটা কাজ হলেও ড্রেজারের বালুর সাথে আসা নতুন পানি আবার ঘর বাড়িতে ঢুকে পরছে। এতে পানিবন্ধি পরিবার গুলো মানবেতর জীবন কাটাচ্ছেন। এ ছাড়া শাহ আলমের বিরুদ্ধে কালভাটের পাশের রাস্তার জমি থেকে একটি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকালে মধ্যপাড়ায় ঢুকতেই স্থানীয়রা তাদের অভিযোগের ঝাপি নিয়ে এগিয়ে আসেন। প্রায় দেড় মাস পানি বন্ধি হয়ে আছে রিয়াজ, লাল্টু, অরুনার পরিবারের মত ৫০ পরিবার। রান্না ঘরের উননের মধ্যে পানি উঠে গেছে। ফলে পানিবন্ধি পরিবার গুলো রান্না করতে পারেছে না। অনেকেই গরু ছাগল অন্য পাড়ায় আত্মী স্বজনদের বাড়িতে রেখে এসেছেন। পানিতে ভিজে ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না।

একটি মসজিদের মোয়াজ্জিম সাজ্জাদ হোসেন, টিপুসহ কয়েকজন রিকাশা শ্রমিক বলেন, শাহ আলম তার নিজের জমি বালু ভরাট করার সময় একটি কাল ভাট ও ব্রিটিশ আমলের ১০০ ফুট লম্বা একটি পাকা নর্দমা (ড্রেন) বন্ধ করায় জলাদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন জলাশয় ভড়াট করার জন্য ড্রেজারে আনা বালুর সাথে আসা পানিতে অনেক বাড়ি প্লাবিত হচ্ছে। অনেক শিশু অসুস্থ হয়ে পরছে। তারা পুরাতন নর্দমা ও কালভাট খুলে দেওয়ার দাবি করেন।

তারা আরও জানান, গত দুই দিন আগে গ্রামের জলবন্ধি মানুষ পৌর সভায় অভিযোগ করেছে। তাতে লাভ হয়নি। উল্টো করে অভিযোগ কারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

বয়সী অরুনা জানান, তার বড়ির দুই পাশ দিয়ে পৌর সভা পাকা রাস্তা করেছে। গ্রামের ডোবা জমি গুলো অবৈধ বালু দিয়ে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামের পাকা রাস্তার নিচে দিয়ে কালভাট ছিলো। শাহ আলম নামের একজন জমির মালিক বালু ফেলে সেই কালভাট বন্ধ করায় প্রায় দেড় মাস তার পরিবার পানিবন্ধে হয়ে আছে। অনেক নেতার হাত পায়ে ধরেছেন কিন্তু কেউ সহায়তা করেনি।

তিন সন্তানের মা রুমী খাতুন বলেন, ঘর বাড়িতে পানি উঠে পরছে। তার বড়ি যাওয়ার রাস্তাসহ গ্রামে ভিতরের ছোট পাতা রাস্তাটিও পানিতে ডুবে আছে। তার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না।

শাহ আলমের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যাওয়া হয়। কিন্তু তিনি এ প্রতিবেদকের সামনে আসেনি। এমন কি ফোন নম্বর চাওয়া হলে তার পরিবারের লোক নম্বরও দেয়নি।

শাহ আলমের ছেলে ফিরোজ হোসেন বলেন, কালভাট সরকারী জমি হোক আর বে-সরকারী জমি হোকে তারা জমি ভরাট করলে অথবা বাড়ি করলে আপনি আপনি কালভাট বন্ধ হয়ে যেতো। তাই হয়েছে। তা ছাড়া জমির মালিও তারা।
পানি নিষ্কাষনের কাজে ব্যহার করা বিদ্যুতের মোটর পাম্পের মালিক জিকু মোল্লা বলেন, কে তার টাকা দেবে তা সে জানে না। তবে যা করেছেন প্রতিবেশীদের সুবিধার জন্য করেছেন।

অবৈধ ড্রেজারের মালিক হাকিম মোল্লার সাথে কথা বললে তিনি জানান, ড্রেজার ও ট্রলার (নৌকা) তার এটা ঠিক আছে। কিন্তু তার মেশিন ভাড়া নিয়েছে মোস্তাক নামের একজন।

উপজেলা সহকারী কমিশনার ও দায়িত্ব প্রাপ্ত পৌর প্রসাশক রেশমা খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করেনি। এ ছাড়া পৌর এলাকায় ড্রেজারের পাইপ ফেলতে পৌর সভা থেকে অনুমতি নিতে হয়। কেউ অনুমতিও নেয়নি।

খোকসায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পশ্চিম রেলের পোড়াদহ-রাজবাড়ী রেল রুটের খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সোনাই মোল্লা (৩২)। তিনি একই গ্রামের মৃত আত্তাব মোল্লার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মাগরিবের নামজ শেষে সোনাই মোল্লা মোটর সাইকেল চালিয়ে খোকসা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গ্রামের মধ্যে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী আন্তঃগর ট্রেনের ইঞ্জিনের সামনে ধাক্কা লাগে। ট্রেনটি মোটর সাইকেলসহ আরহী সোনাই প্রায় ১০০ গজ টেনে হিচরে নিয়ে যায়। পরে ট্রেনে থেকে মোটরসাইকে ও আরহী রেল লাইনের পাশে ছিটকে পরে। এ খবর ছড়িয়ে পরলে কয়েক হাজার নারী পুরুষ রেল ক্রসিংএ জমায়েত হয়। এ রিপোট লেখা পর্যন্ত ঘটনা স্থলেই মরদেহ ছিলো। গ্রামবাসী অরক্ষিত রেল ক্রসিংএ গেটের দাবি তুলে রেল লাইনের উপর অবস্থান নেয়।

নিহত সোনাই মোল্লার চাচাতো ভাই হাসেন আলী মোল্লা জানান, সোনাই বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে আবার দোকানে যাচ্ছিলো। নিহতের ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া তার স্ত্রী তাসমিয়া খাতুন অনু গর্ভবতী।

উপজেলা কৃষকদলের সভাপতি রফিক মন্ডল জানান, ধুসুন্ডায় রেলওয়ের অরক্ষিত রেল ক্রসিংএ গেটের জন্য অনেক আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া প্রায় দিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। প্রাণহানীর মত ঘটনা দ্বিতীয় বার ঘটলো। গ্রামবাসী এক হয়ে গেটের দাবি তুলেছে।

পোড়াদহ রেলওয়ে থানার এস আই নূরুল ইসলাম বলেন, তিনি ঘটনা স্থলেই রয়েছেন। মৃতদেহের সুরোতহাল রিপোট তৈরী করছেন। পরবর্তী আদেশ পেলে সেই মাফিক ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, নেপথ্যে মাদক ব্যবসা

0

স্টাফ রিপোর্টার

গন্ধের উৎস্য খুজতে গিয়ে নির্মানাধীন ঘরের বারন্দার একটি কক্ষে পাওয়া গেলো অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ। পরে স্ত্রী ও মা নিহত যুবক পরিচয় নিশ্চিত করলেন। তিন দিন আগে যুবক শাহিন বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়।

মঙ্গলবার বিকালে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়ার একটি নির্মানাধীর একটি বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহটির খোঁজ মেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যার পর লাশ উদ্ধার পক্রিয়া শরু করা হয়। এ সময় একই গ্রামের শাহীনা খাতুন নামের এক নারী জানান, গত রবিবার থেকে তার বড় ছেলে শাহিন (৩৫) কে পাওয়া যাচ্ছে না। পরে যুবকের (শাহিনের) স্ত্রী শ্যামলী খাতুন নিশ্চিত করেন মৃতদেহ তার স্বামীর। এ রিপোট লেখা পর্যন্ত মৃতদেহ উদ্ধারে কাজ করছিলো পুলিশ।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন শাহিনের গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত শাহিন মাঠপাড়া গ্রামের আছির উদ্দিনের বড় ছেলে। সে তিন সন্তানের পিতা। নিহত যুবক একটি আড়তের শ্রমিক ছিলো। মাদক ব্যবসা কেন্দ্র করে হত্যাকান্ড হতে পারে বলে মনে করছে নিহতের মা ও স্ত্রী।

নির্মানাধীন বাড়ির মালিক জাহিদ হোসেন ওরফে বুশ জানান, বিকালে মাঠ থেকে ফিরে নিজের নির্মানাধীন বাড়ির উঠানে এসে দাঁড়ান। এ সময় তিনি হালকা গন্ধ পান। পরে ঘরে দিকে এগিয়ে গেলে গন্ধ গভীর হয়। ঘরে উঠতে বারান্দার একটি কক্ষে সাদা পলিথিনে মোড়ানো মানুষের মৃতদেহ দেখতে পান। পরে থানায় খবর দেন।

তিনি আরও জানান, আগের দিন সোমবার বিকালে তারা কয়েকজন বাড়ির মালিক তার ঘরের বারান্দায় বসে গল্প করেছেন। কিন্তু তখন কিছু বুঝতে পারেনি। তিনি অনুমান করছেন কেউ ওই যুবককে হত্যা করে রেখে যেতে পারে।

নিজের ছেলের মৃতদেহ সনাক্তের আগে শাহিনা খাতুন জানান, রবিবার দিনে বাড়িতে সামান্য কথা কাটা কাটির জের ধরে শাহিন চলে যায়। আর বাড়ি ফিরে আসেনি।

নিহত শাহিনের স্ত্রী শ্যামলী দাবি করেন, তার স্বামীর সাথে এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পীর বিরোধ হয়। এঘটনার সূত্র ধরে পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন। তিনি আরও বলেন, কয়েক দিন আগে এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পী তাদের বাড়িতে এসে শাহিনকে হুমকী দিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম জানান, শাহিনকে রবিবারেই হত্যা করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি। নিহতের গায়ে গেঙ্গি ও পরনে জিনসের প্যান্ট পড়া ছিলো। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে মামলা হবে।

মাধ্যমিকের শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন, কাল থেকে কর্মবিরতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে রবিবার রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা।

এছাড়া আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে যে কর্মবিরতি সেটিও করা হবে।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা রাতে একটা বৈঠকে বসবো। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ৬ শিক্ষককে মুচেলকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার রাত সোয়া ৭টার দিকে তাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক ও সদস্য সচিবের তত্ত¡াবধানে ছেড়ে দেওয়া হয়।

থানা থেকে ছাড়া পাওয়া ছয়জন শিক্ষক হলেন- টাঙ্গাইলের নাগপুরের আনোয়ার হোসেন, ল²ীপুর সদরের আজাদ হোসেন মিরাজ, পাবনা সদরের ইউসুফ আলী, বরিশালের মুলাদীর রেজাউল করিম, চাঁদপুর সদরের নেওয়াজ মোরশেদ ও রাজধানীর যাত্রাবাড়ীর মামুন মিজি।

দেশের প্রায় সাড়ে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মাসিক এক হাজার টাকা করে বাড়িভাড়া ভাতা পান। এ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। এ নিয়ে একাধিকবার তাদের আশ্বস্তও করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে শতাংশ হারে বাড়িভাড়া না বাড়িয়ে ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা। তারা রবিবার (১২ অক্টোবর) থেকে লাগাতর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের ডেকে আশ্বস্ত করা হয়। তবে তাতে সন্তুষ্ট নন শিক্ষকরা। এ বৈঠক ফলপ্রসূ হয়নি জানিয়ে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়ে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করার সিদ্ধান্তু নেন। শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারে গেলেও অন্যপক্ষ প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যেতে অনড় থাকেন। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১টা ৫০ মিনিটে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের লাঠিচার্জ করা হয়।

এতে তিনজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আরও ছয়জন শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাতে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে আধুনিক পদ্ধতি এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে প্রায় ২০ ভাগ পর্যন্ত পেঁয়াজের পঁচন রোধ করা সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

কুমারখালীতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।

রবিবার দুপুরে কুমারখালীর পান্টি বাজার এলাকায় উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও এয়ার ফ্লো মেশিন তৈরির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...