সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 161

ঢাকায় ফেরানো হলো ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সক্ষিপ্ত সময়ে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৫ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা।

আরও পড়ুন – নর্দমায় মিললো থানা লুটের শর্টগান

এদিকে কর্মকর্তারা ঢাকায় ফেরায় আপাতত ‘মাথা শূন্য’ অবস্থায় রয়েছে কলকাতার ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন – খোকসায় মহান বিজয় দিবস পালনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ইতিমধ্যেই শাবাব বিন আহমেদকে (মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস দ্য হেগ) কলকাতায় যোগদানের নির্দেশ দিয়েছে ঢাকা। তবে তার যোগদানে বেশ কিছুটা সময় লাগবে বলেও জানা গেছে।

নর্দমায় মিললো থানা লুটের শর্টগান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নর্দমায় (ড্রেনে) পরিত্যক্ত অবস্থায় মডেল থানার লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদরাসার পেছনের একটি নর্দমায় (ড্রেন) পরিস্কারের সময় পৌরসভার এক পরিচ্ছন্ন কর্মী অস্ত্রটি উদ্ধার করেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি জব্দ করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, সকালে মাদ্রাসার পিছনে ড্রেন (নর্দমা) পরিষ্কার করছিলাম। এ সময় ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ড্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এসে অস্ত্রটি নিয়ে গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। আমাদের মডেল থানা পুলিশের শর্টগান এটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করেছি।

আরও পড়ুন – খোকসায় মহান বিজয় দিবস পালনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অনেক অস্ত্রও উদ্ধার হয়নি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মরিচের গুড়া ছিটিয়ে ৫ গরু ডাকাতি

প্রঙ্গত, গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে কুষ্টিয়া মডেল থানা। সেসময় থেকে কুষ্টয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে।

খোকসায় মহান বিজয় দিবস পালনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

0

স্টার রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মরিচের গুড়া ছিটিয়ে ৫ গরু ডাকাতি

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খান, খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু প্রমুখ।

আরও পড়ুন – স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল

বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

কুষ্টিয়ায় মরিচের গুড়া ছিটিয়ে ৫ গরু ডাকাতি

0
ডাকাতদের হামলায় ক্ষতিগ্রস্ত পিকাপের সামনের অংশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী পাড়ায় চলন্ত পিকআপভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৫টি গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লাহিনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন-গরুর মালিক ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে রিপন শেখ (২৯) ও পিকআপভ্যান চালক জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে ফারুক হোসেন (৫২)। এর আগে গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতদের আঘাতে গরু ব্যবসায়ী বাবা ছেলে ও পিকআপভ্যান চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগুলোর মূল্যে ছিল সাড়ে ৩ লক্ষ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে ৫টি গরু কিনে একটি পিকআপভ্যানে নিজ বাড়ি ফরিদপুরে ফিরছিলেন। রাত ১২টার দিকে লাহিনীপাড়া এলাকায় ৭ থেকে ৮ জন তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সামনের গøাস ভেঙ্গে ফেলে সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় গরুর মালিক ও গাড়ির চালককে মারধর করে তাদের চোখের মধ্যে মরিচের গুড়া ছিটিয়ে দেয় তারা। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন – স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল

ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ জানান, অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গেছিলাম। সেখান থেকে ৫টি গরু ক্রয় করে ফরিদপুরে নেওয়ার জন্য একটি পিকআপভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমি আর চালক দুইজন ছিলাম। ডাকাতদলের হাতে দেশীয় অস্ত্র ছিল। দুইটি পিকআপভ্যান তারা গরুগুলো নিয়ে গেছে। পরে আমাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় জনগণ এসে পুলিশে খবর দেই।

আরও পড়ুন – ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটা কোন সাজানো নাটক কিনা সেটাও মাথায় রেখে গরুর মালিক ও পিকআপভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্ত্রী হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আরও পড়ুন – ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুর করেন।

আরও পড়ুন – চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃশংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তার সেই মামলায় আসামি হন। গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন।

ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এমনটাই মন্তব্য করেছেন ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!

আরও পড়ুন – চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

বিএনপির এই নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।

আরও পড়ুন – ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মির্জা ফখরুল আরও বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।

চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান রাজনৈতিক অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বড় বাধা হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, এখন গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা এক। আমরা যা পেয়েছি তা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটা দেখানো উচিত।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চেয়ে প্রফেসর ইউনূস বলেন, এ বিষয়ে এগিয়ে যেতে গিয়ে যেন কোনো ভুল না হয়। আসুন একসঙ্গে কাজ করি। আমরা সবাই মিলে এটা করতে পারলে একটা সম্মিলিত শক্তি তৈরি হবে।

তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে নিপীড়নের চরম ঐতিহাসিক পাথর উপড়ে ফেলা হয়েছে কিন্তু ‘আমাদের স্বাধীনতা’ অনেকে পছন্দ করেনি। তাই ৫ আগস্টের পর তারা তা উল্টে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, যখন দুর্গাপূজা এগিয়ে আসছিল, তখন মনে হচ্ছিল যে এটি নিয়ে বিশৃঙ্খলা দেখা দেবে এবং সে কারণেই সরকার ঐক্যের ডাক দিয়েছিল এবং সবাই সেই আহ্বানে সাড়া দিয়েছিল। সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে এবং সকলেই পূজার আনন্দে অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, তবে অনেকে এটি পছন্দ করেন না। সেই মহল নতুনভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে আমরা যা গড়ার চেষ্টা করছি, সেসব নিয়ে সৃষ্টি করছে কাল্পনিক কাহিনী।

তিনি বলেন, সব সময় তারা এটাকে বিভিন্ন রূপ দিচ্ছে। এটা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে বড় দেশগুলোতে ছড়িয়ে পড়ে। যারা আমাদের মহান বিপ্লব পছন্দ করে না, তারা এটা মুছে ফেলতে চায় এবং লুকাতে চায়।

তিনি বলেন, একটি মহল ন্যারেটিভ তৈরি করছে যে, বাংলাদেশে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এবং এটি থেকে দেশকে রক্ষা করা উচিত। একে মিথ্যা প্রমাণ করে বাস্তবতা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি রাজনৈতিক মতাদর্শের বিষয় নয় বরং জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন।

আরও পড়ুন – ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিপ্লবের মাধ্যমে মুক্ত ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছি, কিন্তু তারা (স্বার্থান্বেষী মহল) তা মুছে ফেলতে চায়। তারা আগের সরকারে ফিরে যেতে চায়। তারা মৌখিকভাবে বলেন না, কিন্তু তাদের মনোভাব হচ্ছে ‘ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ভালো ছিল’।

আরও পড়ুন – সরকারী হাসপাতালের কোয়াটারে পাঁঠা পালন হচ্ছে

প্রধান উপদেষ্টা বলেন, বাস্তবতা দেখতে বারবার বাংলাদেশ সফরের আহ্বান জানানো সত্তে¡ও তারা (স্বার্থান্বেষী মহল) কাল্পনিক গল্প তৈরি করছে।

ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজিতে আলু পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ও আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

আরও পড়ুন – সরকারী হাসপাতালের কোয়াটারে পাঁঠা পালন হচ্ছে

কর্মসূচীতে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদস্য এন এম শাহজালাল, কৃষিবিদ আহম্মেদ হোসেন, আব্দুল মজিদ, সাংবাদিক ও আইনজীবী আলাউদ্দিন আজাদ, চ্যানেলটোয়েন্টিফোর’র প্রতিনিধি সাদ্দাম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শারমিন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন – অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান আটকে দিল শ্রমিক-মালিক

আনে ্দালন কারীরা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে জেলা ্রপশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সরকারী হাসপাতালের কোয়াটারে পাঁঠা পালন হচ্ছে

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী মা ও শিশু হাসপাতালের ভিতরে এক এমএলএসএসেস বিরুদ্ধে পাঁঠা পালনের অভিযোগ পাওয়া গেছে। বানিজ্যিক ভাবে পাঠা পালনে হাসপাতারে পরিবেশ দুষিত হচ্ছে।

হাসপাতালের এমএলএসএস’র কাম চৌকিদার রবিউল ইসলাম ও তার স্ত্রী হাসপাতালে দায় নার্স হিসেবে কর্মরত তাছলিমা ইয়াসমিন দম্পতি সরকারী আবাসিক কোয়াটারে বসবাস করেন। আর এখানেই বানিজ্যিক ভাবে পাঠা পালনের ব্যবসা চালিয়ে আসছে।

বুধবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হাসপাতালের ইনচার্জ ডা. রিফাতের কক্ষে দেখা মেলে এম এল এস এস কাম চৌকিদার রবিউল ইসলামের সঙ্গে। তিনি ইনচার্জের সামনের চেয়ারে বসে আলা চারিতা করছিলেন।

এম এল এস এস রবিউল ইসলাম হাসপাতালের ইনচার্জের সামনে চেয়ারে বসেই সাংবাদিকের কাছে প্রশান করেন পাঠা পালন করলে অসুবিধা কিসের ? এর পরে শুরু করেন বাকতিন্ডা। সে সময় তাঁকে বাহিরে যেতে বলায় আরর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেলিভারি খুব একটা হয় না। তাই কুরবানির জন্য আমি এটা পালন করছি। তবে কেউ কেউ এটাকে ভালো চোখে দেখছে না। তবে কারা আপনাকে পাঠিয়েছে আমি সব জানি।

আরও পড়ুর – অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান আটকে দিল শ্রমিক-মালিক

হাসপাতালের মধ্যে ছাগল ও পাঁঠা পালনের বিষয়ে ইনচার্জ ডাঃ রিফাত বলেন, আমি দুই মাস এখানে এসেছি, তাই এ বিষয়ে আমার জানা ছিলো না। এখন জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালাম বলেন, বিষয়টি জানা ছিলো না, ওই হাসপাতালের ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান আটকে দিল শ্রমিক-মালিক

0

শুধু মুচলেকা নিয়ে ফিরলো প্রশাসন

কুষ্টিয়া প্রতিনিধি

তিন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনছার, ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৬০ জনের একটি সজ্জিত দল যাচ্ছিলেন অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে। তবে তারা একটি ইটভাটাতেও অভিযান পরিচালনা করতে পারেনি। নারায়েতকবির ‘শ্লোগান দিয়ে ঝটিকা অভিযান আটকে দেয় অবৈধ ইটভাটা মালিক ও শ্রমিকরা। পথে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ থাকার পর সাদা কাগজে শুধু ভাটা মালিকদের মুচলেকা নিয়ে কোনমতে প্রাণ নিয়ে ফিরে গেলেন ভ্রাম্যমান আদালতের বিশাল বহর।

কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে বুধবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরোধেরর পর মুচলেকা নেওয়ার ঘটনা ঘটে। সেখানে কুষ্টিয়া সদর, কুমারখালী ও পাবনা সদর উপজেলা প্রশাসন এবং কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের অভিযান চালাতে গিয়ে বাধার মুখে ফিরে আসেন।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুল বাসার।

প্রশাসনের কর্তাদের ভাষ্য, পদ্মা নদীর কুলঘেঁষে চরসাদিপুর একটি দুর্গম চরাঞ্চল এলাকা। উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। নৌকা একমাত্র চলাচলের যানবাহন। সেখানে অন্তত ৩০ টির অধিক অবৈধ ইটভাটা রয়েছে। শত চেষ্টার পরও অবৈধ এসব ইটভাটার মালিক- শ্রমিকদের বাঁধার মুখে অভিযান চালানো সম্ভব হয়নি। জনগণের জান ও মালের নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগ না করেও ফিরে এসেছেন তাঁরা। , আগামী বছর মালিকরা অবৈধ ভাটা চালাবেন না, ‘এই মর্মে শুধু মুচলেকা নিয়ে ফিরে আসা হয়েছে।

তবে স্থানীয়দের ভাষ্য, পদ্মার কারণে চরসাদিপুর এলাকায় প্রশাসনের নজরদারি নেই। ফলে কৃষি জমিতে গড়ে উঠেছে অংসখ্য অবৈধ ভাটা। ভাটায় পুড়ানো হচ্ছে নদী ও ফসলি জমির মাটি ও কাঠ। ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। দুষিত হচ্ছে পরিবেশ। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। সেজন্য অবৈধ ভাটা মালিকদের বাঁধার মুখে অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা না করেই ফিরে গেছেন প্রশাসনের কর্তারা।

জানা গেছে, পদ্মা নদীর কুলঘেঁষে ২২ বর্গমাইল আয়তন নিয়ে গঠিত কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুর ইউনিয়ন। এখানে প্রায় ২৩ হাজার মানুষের বসবাস। বিভিন্ন সময়ে ভাঙনে প্রায় পাঁচ বর্গমাইল ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। আর অবশিষ্ট প্রায় ১৭ বর্গকিলোমিটারে বসতি এবং তিন ও দুই ফসলি কৃষি জমি। সেখানে আইন অমান্য করে গড়ে ওঠেছে প্রায় ৩৩ টি অবৈধ ইটভাটা। যার মধ্যে অন্তত ১৯টিতে ব্যবহার হচ্ছে টিনের ড্রাম চিমনি। এছাড়াও ইউনিয়ন ঘেঁষে কুষ্টিয়া সদর ও পাবনা অংশজুড়ে রয়েছে আরো অন্তত ৭ টি ভাটা। যার সব গুলোই অবৈধ।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ছয় কিলোমিটার প্রস্থের পদ্মা নদীর সাড়ে তিন কিলোমিটার চর জেগেছে। প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা নৌকা যোগে ও পায়ে হেঁটে নদীপাড় হন। পরে তারা ইজিবাইক ও মোটরসাইকেল যোগে চরসাদিপুর ইউনিয়নরের ভোমরার মোড় এলাকায় পৌছালে নারায়েতকবির দিয়ে ঘোষণা দিয়ে ভাটা মালিক, শ্রমিকসহ কয়েক শত লোক তাদের পথ আটকে দেন। সেখানে প্রায় আড়াই ঘণ্টা প্রশাসনের সঙ্গে অবৈধ ইটভাটার মালিক-শ্রমিকদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মুচলেকা নিয়ে ফিরে আসেন কর্মকর্তারা।

এসময় অবৈধ এবিসি ভাটা মালিক সাখাওয়াত হোসেন বলেন, ব্যাংক লোন ও ধারদেনা করে অবৈধভাবে ভাটা চালাচ্ছি আমরা। অন্তত ১৯ টি ড্রাম চিমনিসহ ৪০ টি অবৈধ ভাটা রয়েছে। সেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করে। সেজন্য তাদের জীবিকার কথা চিন্তা সম্মিলিত ভাবে অভিযানে বাঁধা দেওয়া হয়েছে। আগামী বছর আর অবৈধ ভাটা চালাবো না, এই মর্মে মুচলেকা দিয়েছি।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, দুর্গোম চরসাদিপুর এলাকায় ৩০টির অধিক অবৈধ ইটভাটা রয়েছে। রাষ্ট্র ও জনগণের স্বার্থে অবৈধ ভাটায় অভিযান চালাতে তিনজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনছার, ফায়ার সার্ভিসসহ অন্তত ৬০ জনের একটি দল যাচ্ছিলেন। তবে ভাটা মালিক ও শ্রমিকরা পথেই অভিযান আটকে দিয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও ভাটায় পৌছানো যায়নি। সেখানে জনগণের জান ও মালের নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগ করা সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, আগামী বছর আর অবৈধ ভাটা চলবে না, এই মর্মে ভাটা মালিকদের মুচলেকা নেওয়া হয়েছে।

আর সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, পরবর্তীতে আরো গুছিয়ে সুসজ্জিত ভাবে চরসাদিপুরে অভিযান চালানো হবে।

আরও পড়ুন – খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

গত সোমবার (২ ডিসেম্বর) কুষ্টিয়ার মিরপুরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে মালিক ও শ্রমিকদের বাধার মুখে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের টিম নামমাত্র পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে কুষ্টিয়ায় ফিরে আসে।

আরওপড়ুন – খোকসায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উদ্বোধন

বার বার অবৈধ ইটভাটার বিরুদ্ধে কেন ব্যর্থ হচ্ছে অভিযানএমন প্রশ্নের জবাবে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রশাসন অভিযান পরিচালনা না করেই ফিরে এসেছে। তবে আগামীতে আরো ব্যাপক প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...