শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 29

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হলে দেশের সব রিজিয়নে সর্বাত্মক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গায় অবস্থিত বিএটিবির কার্যালয়ের সামনে সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন দাবিতে ¯েøাাগান দেন। সংগঠনের নেতারা জানান, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে তাঁরা বিএটিবির মাঠপর্যায়ের বিভিন্ন স্থায়ী প্রকৃতির কাজ করে আসছেন। এর মধ্যে তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠ পর্যবেক্ষণ, তামাক সংগ্রহ এবং কোম্পানির বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক অ্যাপ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

শ্রমিক নেতাদের অভিযোগ, অতীতে এসব পদে স্থায়ী জনবল নিয়োজিত থাকলেও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বহুজাতিক কোম্পানিটি ধীরে ধীরে এসব কাজ ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার আওতায় নিয়ে আসে। দীর্ঘদিন একই ধরনের স্থায়ী কাজ করলেও তাদের চাকরির ন্যূনতম নিরাপত্তা নেই। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য বাৎসরিক লভ্যাংশ (ডব্লিউপিপিএফ) থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

খোকসার রওনক এসএসসিতে যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয়

0

ষ্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের বিজ্ঞান শাখা থেকে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোঃ রওনক হাসান। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিয়ারিং শাখা থেকে উচ্চ ডিগ্রী নিতে চায়।

রওনক হাসান ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ১২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় স্থান লাভ করে। সে খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের রমানাথপুর মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপালী খাতুন ও ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ হাসানুল হাবীব দম্পতির প্রথম সন্তান।

সে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশনেয়। তার রোল ১২৩৭৫৪।

মোঃ রওনক হাসান এই ফলাফলে খুশি। সে জানায়, চলতি শিক্ষাবর্ষে রাজধানী ঢাকার নটড্রাম কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিয়ারিং শাখা থেকে উচ্চ ডিগ্রী নিতে চায়।

সে (রওনক ) মনে করে তার সাফল্যের পেছনে সব থেকে বাবা মা’র অবদান বেশী। বিদ্যালয়ে ক্লাস না হওয়া সে বিভিন্ন কচিং এর সহায়তা নিতে বাধ্য হয়েছে। এ খেত্রে কচিং এর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রওনকের মা রুপালী খাতুন জানান, প্রতিদিন নিয়ম করে ছেলেকে ৫ ঘন্টা পড়িয়েছেন। স্কুলের শিক্ষাকদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, শিক্ষকরা মনোযোগী হলে সাধারণ ছাত্ররাও ভালো ফলাফল করতে পারতো।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর বের্ডের ফলাফলে দ্বিতীয় সর্বচ্চ নম্বর পেয়ে রওনক হাসান যে কৃতিত্ব দেখিয়েছে তার জন্য তিনি খুশি। তিনি আরও বলেন, শীত বর্ষা উপেক্ষা করে গড়াই নদী পাড়ি দিয়ে ৫ কিলোমিটার দূরের গ্রাম থেকে সে উঠে এসেছে।

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ ¯েøাাগান দিয়ে পেট্রোল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে একজনকে (পুরুষ) বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু। হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানিনা, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো’।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন জানান, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে তা আগেই তারা জানতে পেরেছিলেন। বিয়টি তারা পুলিশকে আগেই জানিয়েছিলেন বলে দাবি করেন।

এদিকে আগুন দেওয়ার ঘটনা জানাজানি হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য মাঠে কাজ শুরু করছে বলে দাবি করা হয়।

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তানিয়া প্রবাসী আক্তারুল হকের মেয়ে। সে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমানে এমন সিদ্ধান্ত নেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, সন্ধ্যার পর তিনি দুই মেয়ের সঙ্গে ছিলেন। রান্না শেষে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। তানিয়া তার পঞ্চম শ্রেণির ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিলেন। সাদিয়া ঘুমিয়ে পড়ার পর তানিয়া নিজ কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার এলে তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে সাড়া না পেয়ে কক্ষে ঢুকে মা ও প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় পান। বাড়িতে ডাক্তার এসে মৃত্যু নিশ্চিত করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া স্কুলের ২০২৩-২৪ সেশনের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। গত বছর তিনি পরীক্ষায় অংশ নেননি। এবার দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, এসএসসি ফলাফলে অকৃতকার্য হয়ে অভিমানে সে আত্মহত্যা করেছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহ থানায় এনে কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খোকসায় সন্ত্রাসীদের আটকের দাবি, থানার গেটে মানববন্ধন করলো কৃষকদল

0

স্টাফ রিপোর্টার

‎কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের ওপর হামলাকারী সন্ত্রাসদের গ্রেফতারের পুলিশের দেওয়া ৪৮ ঘন্টা পার হওয়ায় এবার থানার সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষক দলের নেতাকর্মীরা। পুলিশের দাবি তারা সন্ত্রাসীদের চিহ্নিত করার ৯৯ শতাংশ কাজ শেষ করেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলে গ্রেফতারা সময়ের ব্যাপার।

হাসপাতাল থেকে চারদিন পর ফিরে গত ৯ আগস্ট আহত বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজু খান বাদি হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে খোকসা থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারটি মামলা হিসেবে গ্রহন করেছে থানা পৃুলিশ। হামলাকারীদের গ্রেফতারে পুলিশে রহস্যজনক ভুমিকার কারণে গত শুক্রবার (৭ আগস্ট) কুষ্টিয়া রাজবাড়ী সড়কে টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীরা। ওই কর্মসূচি চলাকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন প্রতিশ্রæতি দিয়েছিলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে। রবিবার সে সময় পার হয়ে গেছে। অপরাধিদের চিহ্নিত করতে ও গ্রেফতারে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ কর্মসূচি ডাকে কৃষকদল।

মঙ্গলবার (১১ আগস্টা) বিকাল চারটায় খোকসা হাই স্কুল মার্কেটে আহত নেতার অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা কৃষকদলের ব্যানের আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ অংশ নেয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার গেটে অবস্থান নেয়। হামলাকারীদে আটক ও বিচারের দাবি সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও পোষ্টার হাতে নেতাকর্মীরা দ্বিতীয় দিনের মানববন্ধন কর্মসূচি পালন করেন। আন্দোলন কারীরা প্রায় এক ঘন্টা সময় ধরে থানার গেটে অবস্থান করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে থানার প্রধান ভবনের সামনে পোষাক ধারী কয়েকজন পুলিশ সদস্য দেখা যায়। পরে কৃষকদলের প্রতিনিধি দলের সদস্যরা থানা ভারপ্রাপ্ত কর্মকতার সাথে দেখা করে মামলার অগ্রগতি ও অনুসন্ধ্যানে সম্পর্কে জনতে চান।

সমাবেশ ও মানববন্ধন শেষে কৃষকদল ও আহত নেতার পরিবারের সদস্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করা চেষ্টা করেন। কিন্তু এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তদন্ত অফিসে না থাকায় তারা প্রথম দফায় দেখা করতে ব্যর্থ হন। আছরের নামাজের পর আন্দোলন কারীদের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন দেখা করেন। তিনি দীর্ঘ বক্তব্য দেন।

থানা থেকে বেরোনোর সময় আহত নেতার ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ খান সাংবাদিকদের জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের আশ্বস্ত করেছেন, ‘পুলিশ ছয়জন হামলাকারীকে চিহ্নিত করেছে। মামলার অনুসন্ধ্যানেরন ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে, এখসন শুধু উর্দ্ধতন কর্মকর্তাদের আদেশের অপেক্ষা।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শোমসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান কাজল, কৃষকদলের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, আহত বিএনপি নেতা রাজু’র মেঝ ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ প্রমুখ।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মাত্র দুই জন সন্ত্রাসী আর তাদের ১০/১২ জন চেলারা ধারাবাহিক অপরাধ করে চলেছে। বিএনপি নেতার উপর হামলায় মাত্র ৬ জন সন্ত্রাসী অংশ নেয়। তাদের চিহ্নিত করার কাজ ৯৯ শতাংশ এগিয়েছে। এখন উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পাওয়া গেলেই তাদের গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, “আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, তদন্ত ৯৯ ভাগ এগিয়েছে।” এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, আন্দোলন করে লাভ হবে না। এর পরে জেলা পুলিশ থেকে অনুমতি নিয়ে আন্দলোন করতে হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর বিশ্বাস না থাকলে মামলার তদন্ত ভার পিবিআই বা অন্য সংস্থাকে দেওয়া হবে।

‎উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে পরিচয় নিশ্চিত হয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীরা নাফিজ আহমেদ রাজু খানের ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা এই নেতার বাড়ির প্রধান গেট লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফরান ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। এ ঘটনায় আহত বিএনপি নেতা চিকিৎসার এক পর্যায়ে গত ৯ আগস্ট খোকসা থানায় একটি এজাহার দাখিল করেছেন।

ইউএনও কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের প্রতিবাদ

0

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আ.লীগ পুনর্বাসনের অভিযোগে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে।

প্রতিবাদে কুমারখালী পতিত স্বৈরাচার বিরোধী নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ এবং ইউএনওর কার্যালয ঘেরাও কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্রজনতাও।

রবিবার (৯ আগষ্ট) সকালে আন্দোলনকারীরা ইউএনওর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে কার্যালয় ঘেরাও করে রাখেন। এরমধ্যে দুপুর ১২টা ১১ মিনিটে ইউএনও কার্যালয়ের কেচিগেট খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরে অবরুদ্ধ অবস্থায় দ্বিতীয় তলায় দাঁড়িয়ে নিয়োগপ্রাপ্তদের পুনরায় যাচাই-বাছাইয়ের আশ্বাস দিলে দুপুর একটার দিকে ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের আলটিমেটাম দিয়ে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন আন্দোলনকারীরা।

উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি সাজেদা পারভিন, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা, কুমারখালী পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক’শ ছাত্রদল ও ছাত্রজনতা অংশ নেন।

পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর বলেন, ‘বিএনপির ফ্যামেলিতে আওয়ামী লীগের দোষরদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বাতিল করে বিএনপির লোকদের নিয়োগ দিতে হবে। না হলে দুর্বার আন্দোলন করা হবে।’

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা বলেন, ‘প্রতিটি ইউনিয়ন থেকে ধরে ধরে আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিয়েছে ইউএনও। এই ইউএনও কে আর আমরা চাইনা।’

এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে অরুদ্ধ অবস্থায় কার্যালয়ে দোতালার বারান্দায় দাঁড়িয়ে ইউএনও ফারজানা আখতার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো অভিযোগ থাকলে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করুন। আমরা ব্যবস্থা গ্রহণ করব। ‘ এই বক্তব্যের পর আন্দোলনকারীরা চলে যান।

কর্মসূচি শেষে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু সাংবাদিকদের জানান, ছাত্রদলের যোগ্য ছেলেপেলে থাকলেও ফ্যামেলি কার্ডে শুমারিতে প্রায় ৫০ জন আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ্য এবং ইউএনওর কার্যালয ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও ফারজানাকে অপসারণ করতে হবে।

এরমধ্যে শুমারির ফলাফল বাতিল ও স্বেচ্ছায় ইউএনকে পদত্যাগ করতে হবে। না হলে আগামীকাল (সোমবার) সকাল ১০টায় কঠোর আন্দোলন করা হবে।

অভিযোগ অস্বীকার করে ইউএনও ফারজানা আখতার বলেন, ‘আন্দোলনকারীদের বলা হয়েছে তথ্য প্রমাণসহ অভিযোগ জমা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ডিসি স্যারের নির্দেশনায় কুমারখালীতে গিয়েছিলাম। আন্দোলনকারীদের সঙ্গে দেখা হয়নি। ইউএনওর অপসারণের বিষয়ে কেউ কিছু বলেনি। ফ্যামেলি কার্ড বিষয়ের সমস্যা সমাধানে ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজির মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদক সেবন, বিক্রি কিংবা এর পেছনে মদদদাতাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্টও করা হবে।

রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরেন সাংবাদিকেরা।

এসম মাদক প্রসঙ্গে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করবে। শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায়ী, মদদদাতা এবং এর সঙ্গে জড়িতদের গোড়া পর্যন্ত তুলে ফেলা হবে। কোনো পুলিশ সদস্য যদি মাদক সেবন বা বিক্রির সঙ্গে কোনোভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে।

তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও প্রয়োজন।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ডিআইজি বলেন, অবৈধ বালু উত্তোলনসহ অপরাধমূলক কর্মকান্ড কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে নৌ পুলিশের সঙ্গে কথা বলা হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চাঁদাবাজি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নারীর প্রতি সহিংসতার বিষয়টি গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, সাংবাদিকেরা বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরলেও নারীর প্রতি সহিংসতার বিষয়টি উল্লেখ করেননি। নারীরা যাতে সর্বক্ষেত্রে নিরাপদে চলাফেরা করতে পারেন, সে জন্য পুলিশকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বর্তমান গণতান্ত্রিক সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

৫ আগস্টের পর পুলিশের মধ্যে কোনো ধরনের জড়তা বা কর্মস্পৃহায় ঘাটতি রয়েছে কি না, এমন প্রসঙ্গে ডিআইজি বলেন, পুলিশের মধ্যে বর্তমানে কোনো জড়তা নেই। পুলিশ স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছে। এরই মধ্যে বর্তমান পুলিশ একটি জাতীয় নির্বাচন, দুটি ঈদ ও একটি পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। পুলিশের মধ্যে জড়তা থাকলে এসব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0

সভাপতি লিটন মল্লিক, সম্পাদক সেলিম রেজা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রেন্ট-এ কার চালক-মালিক সমিতির সভাপতি পদে মো. লিটন মল্লিক ও সাধারণ সম্পাদক পদে মো. সেলিম রেজা নির্বাচিত হয়েছেন।

রবিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোকসা বাসস্ট্যান্ডের মাইক্রো স্ট্যান্ডে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৯৪ জন ভোটারের মধ্যে ৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

সভাপতি পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লিটন মল্লিক। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পারভেজ হোসেন (টুটুল) পেয়েছেন ২৫ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রবি শেখ পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আজিজুর রহমান (দুলাল) পেয়েছেন ৩৮ ভোট।

অর্থবিষয়ক সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান মামুন। তার প্রতিদ্ব›দ্বী হেলাল উদ্দিন পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া লাইন সেক্রেটারি পদে হেলাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে রাজীব শেখ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের পুরো সময়জুড়ে বাসস্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কওে নয়ন বিশ্বাস, সাজ্জাদ হোসেন সাকিব, সাইফুল ইসলাম রিপন ও অমিত হাসান রনি।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সমিতি প্রতিষ্ঠার পর এই প্রথমবার সরাসরি ভোটের মাধ্যমে খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির কমিটি নির্বাচিত হলো। এতে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো.লিটন মল্লিক বলেন, “এখানে কোনো হার-জিত নেই, আমরা সবাই একই পরিবারের সদস্য। সবাইকে সঙ্গে নিয়ে নতুন করে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে চাই। ড্রাইভার ও হেলপারদের বিপদ-আপদে যেন পাশে থাকতে পারি, সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক দুইজন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (০৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (০৮ আগস্ট ও রবিবার (০৯ আগস্ট) পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, গাঁজা, স্কাফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট, পাতার বিড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, জামালপুর ও রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ১২ কেজি জিরাসহ শাকিব ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়।

একই দিনে জামালপুর বিওপির নিচপাড়া মাঠ এলাকা থেকে ৭ বোতল স্কাফ সিরাপ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ বাক্কার (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়।

পরদিন রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আশিক মিয়া নামে এক যুবকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৭ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং ৫৩৮ টাকা নগদ জব্দ করা হয়।

এছাড়াও শনিবার (০৮ আগস্ট) সকাল ৬টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জয়পুর মাঠপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...