শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 17

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাংচুর

0
ভাংচুর করা বিএনপির অফিস

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে এসে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বিএনপির প্রায় ৫-৬ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুলের নেতৃত্বে এই হামলা ভাংচুর হয় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

পাল্টা হামলার আগুনে জ্বলছেেআওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

ঘটনার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন।

এসময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা ¯েøাগান দিয়ে বিএনপির অফিসে হামলা চালায় ও ভাংচুর করে বিএনপি সমর্থকদের আহত করে। এতে বিএনপির ৫-৬ জন আহত হন।

তারা আরও জানান, গত কয়েকদিন আগে আওয়ামীলীগের সমর্থকেরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়।

এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামী হন। ওই মামলায় আদালত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেয়ে এলাকায় মিষ্টি মুখ করে বিএনপি অফিসে এই হামলা ভাংচুর চালিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তদন্তে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

খোলাবাজারে বিক্রি হওয়া ৪৬ বস্তা সার ফেরত আনলো প্রশাসন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত দোকান বা খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও খোলাবাজারে বিক্রি হওয়ায় প্রায় ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার উদ্ধার করে ওই ডিলারকে ফেরত দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালায় প্রশাসন।

কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।

আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন।

জরিমানা গুণা ওই ডিলাররে নাম শেখ এনায়েত হোসেন। তিনি নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকার মেসার্স কমরেড এন্টারপ্রাইজের প্রোপাইটর ও সরকার কর্তৃক নিয়োগকৃত বিএডিসি ডিলার।

রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন মুঠোফোনে জানান, বিধি লঙ্ঘন করে অবৈধভাবে অনিবন্ধিত দোকানে ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার বিক্রির অপরাধে বিএডিসি ডিলার শেখ এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অনিবন্ধিত দোকানে বিক্রি হওয়া ৪৬ বস্তা সার ওই ডিলারকে ফেরত প্রদান করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৭ হাজার টাকা।

তাঁর ভাষ্য, বিএডিসি ডিলার অন্য কোনো ব্যবসায়ীর নিকট সার বিক্রি করতে পারেন না। তিনি সরাসরি কৃষক পর্যায়ে সার বিক্রি করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, অবৈধভাবে সার বিক্রির অপরাধে এবং নিয়ম ও বৈধতা লঙ্ঘন করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে কৃষি বিপণন আইন অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সুষ্ঠু বিতরণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সকল সার ব্যবসায়ী ও পরিবেশককে সরকারি আইন ও নীতিমালা যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছে।

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলে বিজিরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিকে মঙ্গলবার সকালে নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের নার্সারীপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে পুশইন প্রতিহত করেন।

পরে মঙ্গলবার সকালে বিএসএফ ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। তবে ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল করেন তারা।

মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

নেতাকর্মীরা বলেন, মুফতি আমীর হামজা আমাদের নেত্রী ফরিদা ইয়াসমিনকে অনির্বাচিত বলে আক্ষা দিয়েছেন। তাকে নিয়ে নোংরা কথাবার্তা ও কটুক্তি করেছে।

একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায অনুষ্ঠিত হয়। মিটিং এর প্রধান অতিথি বক্তব্যে মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে অনির্বাচিত বলে আক্ষাদেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বলেন, আমরা কথা বললেই সব সময় আমাদের বক্তব্যকে উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি ১ লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছেন যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।

মুফতি আমীর হামজা এমপি আরও বলেন, সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা তাদের বাদ দিয়ে কমিটি বহিভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করেন এটি দুঃখজনক। তারা বলেছেন সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবেনা। এটা কখনোই মানা যায়না।

মুফতি আমীর হামজা তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আপনারা কি ২৪ আগষ্ট দেখতে চান। আপনাদের কর্মকান্ডই তা প্রকাশ পাচ্ছে। এমন হলে দেশের জনগন আপনাদের ছাড়বেনা।

চায়ের দাম বৃদ্ধির বাড়ানো হলো মাইকিং করে

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে হঠাৎ মাইকিং করে প্রতিকাপ চায়ের দাম বাড়িয়ে রং চা ৮ টাকা ও দুধ চায়ের দাম ২০ টকা করা হয়েছে।

ইতোমধ্যে মাইকিং এর এ ঘোষনা কার্যকর করে রং চা ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা ও দুধ চায়ে ৭ টাকা বাড়িয়ে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ নিয়ে শহরের চা-পানকারীদের মধ্যে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। বিষয়টি এখন রীতিমতো ‘টক অব দ্য টাউনে’ পরিনত হয়েছে।

রবিবার রাতে কুমারখালী পৌর বাজারে ‘চা ব্যবসায়ী সমিতি’র নামে মাইকিং করে চায়ের নতুন দাম ঘোষণা করা হয়। পরদিন সোমবার সকাল থেকেই কয়েকটি দোকানে নতুন দামে চা বিক্রি শুরু হলে বিপাকে পড়েন নিয়মিত চা-পানকারীরা। অনেকেই নতুন দাম শুনে দোকানিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

কলেজ মার্কেট এলাকার চা বিক্রেতা আলতাফ হোসেন বলেন, রাতে মাইকিং হয়েছে। এখন থেকে এক কাপ রং চা ৮ টাকা ও এক কাপ দুধ চা ২০ টাকায় বিক্রি করতে হবে। তাই সকাল থেকেই নতুন দামেই চা বিক্রি শুরু করেছি।

তবে দাম বৃদ্ধির বিষয়ে আপত্তি জানিয়েছেন শহরের প্রবীণ চা বিক্রেতাদের কেউ কেউ। বড় মসজিদ গলির চা বিক্রেতা শুকুর সেখ বলেন, “এক লাফে ৮ টাকা ও ২০ টাকা করা ঠিক হয়নি। দাম বাড়ানো হলেও আরেকটু কম রাখা উচিত ছিল।”

হলবাজারের প্রবীণ চা বিক্রেতা ওসমান সেখ বলেন, “পাকিস্তান আমল থেকে চা বিক্রি করছেন। একসময় এক পয়সা, দুই পয়সা কাপ চা বিক্রি করেছি। এখনো চা বিক্রি করছি। বেশি দামে চা বিক্রির জন্য মাইকিং করা হয়েছে, তা শুনেছি। তবে কে বা কারা করেছে, জানি না।”

তিনি জানান, তিনি এখনো আগের দামেই চা বিক্রি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গুড় বাজার এলাকার চা বিক্রেতা আব্দুর রফিক এবং প্রধান সড়কের আরেক চা বিক্রেতা স্বপনের উদ্যোগে চায়ের দাম বৃদ্ধির বিষয়ে শহরে মাইকিং করা হয়েছে। তাদের দোকানে গিয়ে দুজনকেই পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

অন্যদিকে, চায়ের দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছেন থানা মোড়ের চা বিক্রেতা সমীর চাকী। তিনি বলেন, “চা পাতির দাম বেড়েছে। কাঠ-খড়ির দামও বেশি। তাই চায়ের দাম বাড়ানো দরকার।”

স্থানীয় চা-পানকারীরা বলছেন, চায়ের দাম বাড়ানো নিয়ে আপত্তি থাকলেও তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছে কারা, কীভাবে এবং কোন কর্তৃত্বে মাইকিং করে নতুন দাম নির্ধারণ করল তা নিয়ে। কারণ, দীর্ঘদিন ধরে কুমারখালীর বিভিন্ন চায়ের দোকানে ভিন্ন ভিন্ন দামে চা বিক্রি হয়ে আসছে।

হঠাৎ করে মাইকিংয়ের মাধ্যমে চায়ের দাম বৃদ্ধির এমন ঘোষণা শহরজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সকাল থেকে চায়ের দোকানগুলোতে নতুন দাম নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি এখন কুমারখালীর মানুষের কাছে পরিণত হয়েছে আলোচিত ‘টক অব দ্য টাউনে’।

ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুইদিন রবিও সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ, রামকৃষ্ণপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

রবিবার দিনগত রাত সাড় সাতটার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২,৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৭৯ হাজার টাকা।

একই দিন রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৯২ হাজার টাকা।

সোমবার ভোর পাঁচটার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা কবরস্থান নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৬শ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)অধিনায়কের পক্ষ থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বোরকা পরে চুরি করতে আসা যুবককে রাতভর নির্যাতন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বোরকা পরে চুরি করার অভিযোগ তুলে ইসরাইল (৩০) নামে এক যুবককে সারা রাত ধরে নির্যাতন চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় নির্যাতনের শিকার ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বোরকা পরে চুরি করার কথা প্রচার করা হলেও পুলিশের দাবি, ঘটনাটি রহস্যজনক। বিষয়টি শুধু চুরির অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এছাড়াও চুরির অভিযোগের পক্ষে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়া গ্রামের সদর মন্ডলের বাড়িতে বোরকা ও নারীদের পোশাক পরে প্রবেশ করেন ইসরাইল।

স্থানীয়দের দাবি, তিনি ঘরের ভেতর থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিলেন। এ সময় ওই বাড়ির সদস্যরা তাকে দেখে আটকানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে ইসরাইল দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলেন। পরে তার পরনের বোরকা খোলা হলে তিনি পুরুষ বলে নিশ্চিত হন স্থানীয়রা। এরপর তাকে সারারাত ধরে বেধড়ক মারপিট করা হয়। নির্মম নির্যাতনে তার হাঁটু ভেঙ্গে যায় এবং কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে রবিবার সকালে ভুক্তভোগী ওই যুবকের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হয়। এসময় তারা নির্মম নির্যাতনের ঘটনায় চরম ক্ষোভ জানিয়ে সেখান থেকে ওই যুবককে উদ্ধার না করেই চলে আসে এবং পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ সেখানে যায়। এর আগেই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পা ও কোমরে গুরুতর আঘাত লাগায় পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, ইসরাইলের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। সন্দেহ এড়াতে তিনি নারীদের পোশাক ও বোরকা পরে চুরির চেষ্টা করেছিলেন বলেও তারা দাবি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ওই যুবককে নারীদের পোশাক পরা অবস্থায় চোরের অপবাদ দিয়ে স্থানীয়রা বেধড়ক মারধর করেছেন। এতে তার পা ও কোমরে বেশ ভালোভাবে আঘাত লাগে।

ওসি আরও বলেন, দুই পরিবারের মধ্যে আগে থেকে দ্ব›দ্ব চলে আসছিল। সেই কারণেও ঘটনাটি ঘটতে পারে। যারা চুরির অভিযোগ করেছেন, তারা চুরির কোনো সুনির্দিষ্ট আলামত দেখাতে পারেননি। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের ভাই সিমারুল বাদী হয়ে রবিবার দুপুরে ওই বাড়ির মালিক সদর মন্ডলসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদলের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষি কাজ করতেন। জমি নিয়ে আপন ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৌলতপুরে পদ্মায় পানি বাড়ার গতি কমেছে, বেড়েছে দুর্ভোগ

0

কুষ্টিয়াি প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি কমেছে। এ সময় পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার।

বন্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ কেজি করে ১৮ টন চাল পাবেন ১ হাজার ৮০০টি ক্ষতিগ্রস্ত পরিবার।

এছাড়াও ২ লাখ টাকার শুকনা খাবার দেওয়া হবে আরও ২৫০টি পরিবারকে। আগামীকাল সোমবার ও পরের দিন মঙ্গলবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

সরকারি হিসাবে, দুর্গত এলাকায় প্রায় ৮ হাজার পরিবারের ৩০ থেকে ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দুই ইউনিয়নের ৩৫টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ জানায়, রবিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৬ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ সেন্টিমিটার। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১ সেন্টিমিটার।

পাউবোর হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, ‘উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে পদ্মায় দ্রæত পানি বেড়েছে। তবে গত ২৪ ঘন্টায় বৃদ্ধির হার কমে ১ িেন্টমিটারে নেমেছে। এই বৃদ্ধি অব্যাহত থাকবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত নতুন করে পানি বাড়েনি।

এদিকে পানি কিছুটা স্থিতিশীল হলেও বন্যাদুর্গত এলাকায় কৃষির ক্ষতি বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে ইতিমধ্যে ৪৭০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মরিচ ও কলাচাষিরা। পানি দীর্ঘস্থায়ী হলে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে পানি ওঠায় চরাঞ্চলের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বলে উপজেলা শিক্ষা কার্যালয় জানিয়েছে।

দুর্গত এলাকায় পানি ওঠায় রান্নার স্থান ও নলকূপ তলিয়ে গেছে। এতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা।

এ বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘ নতুন করে পানি তেমন বাড়েনি। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। আগামীকাল সোমবার থেকে আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় আমাদের কাছে বরাদ্দ কম এসেছে। এ কারণে জেলা প্রশাসক মহোদয় বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে কথা বলেছেন। দ্রæতই নতুন বরাদ্দ আসবে বলে আমরা আশা করছি। বর্তমানে যে সহায়তা পেয়েছি, তা আগামী মঙ্গলবারের মধ্যে বিতরণ শেষ করা হবে।’

শুভাগত বিশ্বাস আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে জানতে পেরেছি, নতুন করে অতিরিক্ত পানি বাড়ার আশঙ্কা কম। এক-দুই দিন পানি স্থিতিশীল থাকার পর কমতে শুরু করতে পারে।’

এদিকে বন্যাদুর্গত মানুষের মধ্যে সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, ‘সোমবার থেকে আমরা বন্যাদুর্গত মানুষের মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করব। প্রথম দিন চিলমারী ইউনিয়নে এবং মঙ্গলবার রামকৃষ্ণপুর ইউনিয়নে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

নৌকা ভ্রমনে এসে পদ্মা নদীতে নিখোঁজের র্দীঘ ৩৫ ঘন্টা পর রবিবার নদীটির ভেড়ামারার অংশ থেকে শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকি (৩৫) এর মরদেহ উদ্ধার হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান লাশ উদ্ধোরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকি সহ ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও রকি ছিল নিখোঁজ। ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরো বেশ কয়েকজন লোক ছিল।

মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচন্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।

এসময় পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাদবাকি ভ্রমণকারীরা অবস্থান গ্রহণ করেন।

এরপর থেকেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে নিখোঁজ রকিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...