বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 49

সড়ক দুর্ঘটনায় গ্লাস ফ্যাক্টরির ২ নারী শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)। এ ঘটনায় আরো চারজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যান। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক বিউটির মৃত্যু নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে লতিফার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদের সাবক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদক সূত্র জানায়, প্রথম মামলায় (নং ০৫) রবিউল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ২১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৭ লাখ ১ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়।

দ্বিতীয় মামলায় (নং ০৬) আসামী করা হয়েছে রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা. বানু ইসলামকে। অভিযোগে বলা হয়েছে, বানু ইসলাম তার নামে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ অর্জনে তার স্বামী রবিউল ইসলাম পদ ও প্রভাবের অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেছেন।

এই মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৭(১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় দায়ের করা হয়।

কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মইনুল আহসান রওশনী বলেন, অভিযোগের সত্যতা মিলেছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পৌর বাজারে জেলি (বিষাক্ত অপদ্রব্য) মেশানো চিংড়ি মাছ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা কারেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানিক দল। অভিযুক্ত ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট এক লক্ষ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।

অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডার দুইজন মৎস্য অড়তদারকে প্রতি জন পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকান তিনজনকে প্রতি জন দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলী মিশিয়ে চিংড়ী বিক্রি কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কাঁচির কদর বেড়েছে

0

ধানকাটা সহ রবি ফসল আবাদ মৌসূম শুরু হয়েছে। ধান কাটা ও আবাদের কাজের প্রধান উপকরণ কাঁচি। তাই নতুন কাঁচির কদর বেড়েছে। সব কৃষক কাঁচি কেনায় ব্যস্ত। ফুটপাতের লোহার কৃষি উপকরণ বিক্রির দোকান থেকে কাঁচি ঈশপাতের তৈরী কি না তা পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন কৃষকরা। কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক হাট থেকে মঙ্গলবার বিকালে ছবিটি তেলা।

 

পদ্মার চরে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পদ্মা নদীর তীরবর্তী দুর্গম চরাঞ্চলে পুলিশের ব্যাপক সাঁড়াশি অভিযান চলেছে।

রবিবার ভোর ৪টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এই অভিযানে নিয়মিত মামলা, সাজা ও ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানকালে চরের গভীর এলাকা থেকে অপরাধীদের ব্যবহৃত দুটি অস্থায়ী তাঁবু, একটি স্পিডবোট, দুটি নৌকা, তিনটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও অস্ত্র রাখার বিশেষভাবে তৈরি দুটি চেম্বার উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং তদারকি করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ৩১৫ জন সদস্য অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ অক্টোবর পদ্মার চরাঞ্চলে জেলা পুলিশের নেতৃত্বে আরও একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছিল। বর্তমানে এলাকাটিতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ‘সকাল থেকে চলা অভিযানে দৌলতপুর থানা এলাকা থেকে আমরা পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছি।’ অন্যদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘আমরা দৌলতপুর, ভেড়ামারা ও কুমারখালী এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।’

সাম্প্রতি পদ্মার চরে একাধিক সন্ত্রাসী দলের তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব বাহিনী জমি দখল, ফসল কেটে নেওয়া, চাঁদাবাজি, বালু উত্তোলন, মাদক ও অস্ত্র পাচারসহ নানা অপরাধে জড়িত।

স্থানীয়দের দাবি, পদ্মার দুর্গম চরে এসব বাহিনী এমন এক ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশও কঠিন। তাদের প্রভাব কুষ্টিয়া ছাড়িয়ে রাজশাহী, নাটোর ও পাবনার চরাঞ্চল পর্যন্ত বিস্তৃত।

গত ২৭ অক্টোবর দুপুরে দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় বাঘার মন্ডল বাহিনী ও দৌলতপুরের কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের তিনজন নিহত হন। ওই ঘটনার পর দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়। একটি মামলায় কাঁকন বাহিনী কাঁকন কে প্রধান আসামি করা হয়।

পদ্মার চরের এসব সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে ব্যাপক হারে সংবাদ প্রচারিত হয় এতে উল্লেখ করা হয় দৌলতপুরের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল ও ভারত সীমান্তঘেঁষা অঞ্চল দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কাকন ও মন্ডল বাহিনীর পাশাপাশি টুকু, সাইদ, লালচাঁদ, রাখি, কাইগি, রাজ্জাক ও বাহান্ন বাহিনীসহ ডজনখানেক সশস্ত্র দলের সক্রিয়তা রয়েছে সেখানে।

একটি প্রাথমিক বিদ্যালয়ে নাম ফলক তুলে ফেলেছে দুর্বৃত্তরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথের তরণ থেকে দুর্বৃত্তরা স্কুলটির নাম ফলক তুলে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি একাংশ মনে করছে তরণ থেকে “রুমী” শব্দটি তুলে ফেলার পেছনে রাজনৈতিক চক্রান্ত হতে পারে।

জানা গেছে, রবিবার সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট প্রতিবেশী এক নারী দুর্বৃত্তদের ভেঙ্গে ফেলা নাম ফলকের অংশটি বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরির কাছে হস্তারন্ত করেন। প্রধান শিক্ষকের দাবি কেউ অসৎ উদ্দেশ্যে প্রধান তরণ থেকে “রুমী” শব্দটি ভেঙ্গে রেখে যেতে পারে। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

বিএনপির স্থানীয় একাধিক নেতা মনে করেন, প্রায় শোয়াশো বছর আগের বিদ্যালয়টি বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর পূর্ব পুরুষদের প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের নামের সাথে রুমী শব্দটি ছিলো। দুর্বৃত্তরা সেই রুমী শব্দটি তুলে ফেলেছে। এতে রুমী পরিবারটির সন্মানহানী করা হয়েছে।

বিদ্যালয়টির নৈশ প্রহরী রনজু জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বিদ্যালয়টি বন্ধ ছিলো। রবিবার সকালে তিনি এসে পরীচ্ছন্নতার কাজ করছিলেন। এমন সময় এক নারী প্রতিবেশী তার কাছে নাম ফলকের ভাঙ্গা অংশটি পৌচ্ছে দিয়ে যান। তিনি সাথে সাথে বিষটি প্রধান শিক্ষককে জানান।

বিদ্যালয়টির নিকট প্রতিবেশী বিথী খাতুন জানান, শনিবার বিকালে স্কুল আঙ্গিনা থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় তিনি নাম ফলকের ভাঙ্গা অংশটি কুড়িয়ে পান। অংশটি নিজের কাছে সংরক্ষন করে। রবিবার বিদ্যালয় খোলার সাথে সাথে তিনি ওই ষ্টিলের টুকরাটি নৈশ প্রহরীর কাছে হস্তান্তর করেন।

প্রধান শিক্ষক আব্দুর সবুর জানান, রবিবার সকালে তিনি বিদ্যালয়ে এসে হাজিরা স্বাক্ষর করেন। এর পর প্রথমিক বৃত্তি মডেল টেষ্ট পরিক্ষার ডিউটিতে মডেল স্কুল কেন্দ্রে যান। দপ্তরী কাম নৈশ প্রহরী রনজু তাকে ফোনে নামফলক ভাঙ্গার বিষয়ে অবহিত করেন। তিনি স্কুলে ফিরে এসে নাম ফলকের ভাঙ্গা অংশ দেখেন। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের পরামশ্যে থানায় অভিযোগ দিতে যাচ্ছেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার নাহিদ আকবর বলেন, বিদ্যালয়ের নাম ফলক থেকে “রুমী” শব্দটি তুলে ফেলে রেখে গেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমদ রাজু বলেন, শতবর্ষী বিদ্যালয়টির প্রধান তরণ থেকে রুমী শব্দটি মুছে ফেলার পেছনে আওয়ামীদের রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর বাড়ির পাশের স্কুল থেকে তাদের পারিবারিক পদবি “রুমী” শব্দ তুলে ফেলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

কমলাপুর রুমী পরিবারের সদস্য ও বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথে কথা বলা হলে তিনি বিষয় সম্পর্কে শোনেনি বরে জানান। এ নিয়ে কোন মন্তব্যও করেনি।

উল্লেখ্য, ২০ নম্বর কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯০৬ সালে স্থানীয় রুমী পরিবার নিজেদের জমিতে প্রতিষ্ঠা করেন।

আর্থিক অভাবে অসুস্থ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিজের আড়াই বছরের অসুস্থ কন্যা লামিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী। লামিয়া ছিল তাদের একমাত্র সন্তান। ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু লামিয়া শারীরিকভাবে অসুস্থ ছিল। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা করাতে পারেননি মা রেশমা। প্রবাসী স্বামী রহিদুল ইসলাম নিয়মিত যোগাযোগ রাখতেন না এবং সংসারের খরচও দিতেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও অশান্তিতে মানসিকভাবে ভেঙে পড়েই রেশমা এ ঘটনা ঘটিয়েছেন।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, “শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সন্ধ্যায় বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট, শিশুর অসুস্থতা ও পারিবারিক অশান্তি থেকে হতাশ হয়ে রেশমা খাতুন তার শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

বীজ

0

মধ্য হেমন্তে রসুন আবাদের মৌসুম শুরু হয়। মাঠে রসুনের বীজ বপণের আগে আস্ত রসুন থেকে কোয়া গুলো আলাদা করতে হয়। তাও আবার হাতের আঙ্গুলের চাপ দিয়ে। কাজটি করেন গৃহস্থ বাড়ির নারীরা। দল বেঁধে বসে রসুনের কোয়া আলাদা করছেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর থেকে ছবিটি তোলা।

 

বিএনপির ১২ নেতাকর্মীর বাড়িতে লুটপাট করেছে আওযামী লীগ লোকেরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে আধিপত্য বিস্তারের বিরোধের জের ধরে ১২ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ও বের কালোয়া গ্রামে পৃথক এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থদের অভিযোগ, কয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য বকুল বিশ্বাসের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজীর ভাই সোহেল রানা, স্বেচ্ছাসবক লীগের সহসভাপতি ওলি জোয়াদ্দার, ৯ নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমারত সরদার ও দপ্তর সম্পাদক মিন্টু খন্দকার এবং আওয়ামী লীগের সমর্থক ইয়ারুল ও তাদের লোকজন হামলা ও লুটপাট চালিয়েছে। এতে কয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালমান এফ রহমান এবং কয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ও তাদের অন্তত ১২ টি বাড়িতে ভাংচুর করে। এ ছাড়া প্রায় ৪০ লাখ টাকার নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু ও মালামালের ক্ষয়ক্ষতি করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কালোয়া বাজার এবং পদ্মা নদীতে আধিপত্য বিস্তার নিয়ে কয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বকুল বিশ্বাসের লোকজনের সঙ্গে দ্ব›দ্ব চলছে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম ও যুবদল নেতা সালমান এফ রহমানের। এ নিয়ে গত ১ নভেম্বর কালোয়া বাজারে উভয়পক্ষের সংঘর্ষে রাশিদুল গ্রæপের দুই জন আহত হয়েছিল এবং উভয়পক্ষের বেশকিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেদিনের ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা করেন। এসবের জের ধরে শুক্রবার সন্ধায় বকুল গ্রæপের আওয়ামী লীগ নেতারা রাশিদুল গ্রæপের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে সরেজমিন সুলতানপুর গ্রামে গিয়ে দেখা যায়, যুবদল নেতা সালমানের পাকা বাড়ির সবকটি কাঁচের জানালা ভাঙা। ঘরের ভিতরের আসবাব ও মালামাল অগোছালো। তাতেও ভাঙা ক্ষত। গোয়ালঘরে নেই গবাদিপশু। সাবমার্সিবল পাম্পটি নেই। স্বজনরা ভিড় করেছে বাড়িতে।

এ সময় সালমানের মা শেফালী খাতুন বলেন, ভয়ে ছেলে মাসখানেক হলো বাড়ি থাকেনা। শুক্রবার বাদ মাগরিব ইয়ারুল, সোহেল, মাসুম, নাজমুল, ফিরোজসহ অনেক লোকজন অস্ত্রসস্ত্রসহ বাড়িতে হামলা করে। ঘরের জানালা, আসবাব ভাঙচুর করে নগদ টাকা, সোনা, দুইটি গরু লুট করে নিয়ে গেছে।

কয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সালমানের বাবা মতিউর রহমান। তিনি বলেন, আমরা বিএনপি করি। এতোদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদাবাজী করেছে। এখনও চাঁদা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানায় মামলা করা হবে।

বের কালোয়া গ্রামে গিয়ে দেখা যায়, বেশকিছু বাড়িতে ব্যাপক ভাঙচুরের ক্ষত। আতঙ্কিত নারী, শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় সজিবের স্ত্রী লিপি খাতুন বলেন, সন্ধ্যার পরে আওয়ামী লীগের শত শত মানুষ গ্রামে হামলা করে। আমার বাড়িসহ অনেকের বাড়িতেই লুটপাট করেছে। এতে আমার এক লাখ টাকা ক্ষতি হয়েছে।

শোভাযাত্রা

0

মোটর সাইকেল শোভাযাত্রার পরদিন সংহতি দিবসের সমাবেশ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রাথীর সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী কনভার্টিবল (হুট খোলা) গাড়িতে শোভা যাত্রায় অংশ নেন। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসা বাজারের প্রধান সড়ক থেকে ছবিটি তোলা। এদিন দুপুর থেকে স্থানীয় বাসস্ট্যান্ডে বিএনপির একাংশের সমাবেশে যোগদেন তিনি।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...