বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 562

বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন কংগ্রেসের

0
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

দ্রোহ অন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

স্থানীয় সময় বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

পেনসিলভেনিয়া ও আরিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সেনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের এই উভয়কক্ষ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়।

কংগ্রেস রাজ্যগুলোর ফলাফলের ইলেকটোরাল কলেজ টালি নিশ্চিত করেছে আর তাতে ৩ নভেম্বরের প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয়ী হয়েছেন, এমনটি দেখা গেছে বলে ঘোষণা করেন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ইলেকটোরাল কলেজে বাইডেন ৩০৬ ও ট্রাম্প ২৩২ ভোট পেয়েছেন বলে অধিবেশন স্বীকৃতি দেয়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই নিয়মতান্ত্রিক অধিবেশন বিঘিœত হয়েছিল। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।

পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ওই হামলার ঘটনাকে ‘বিদ্রোহ’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন।

হামলার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার উগ্র সমর্থকদের ‘বাড়ি ফেরার’ আহ্বান জানালেও নির্বাচনে কারচুপির মিথ্যা অভিযোগ করে যেতে থাকেন বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্পের এসব অভিযোগ ও সমর্থকদের প্রতি করা বিভিন্ন উক্তির কারণে টুইটার ও ফেইসবুক কর্তৃপক্ষ তার একাউন্ট কয়েক ঘণ্টার জন্য স্থগিত করে রেখেছে।

দ্রুত টিকা আনার সব চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সরকার টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা পেলেই এই সঙ্কটে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে তা দেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণের শুরুতেই তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ‘এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারির অস্বাভাবিক পরিস্থিতিতে’ জাতির সামনে তিনি হাজির হয়েছেন।

করোনাভাইরাসের মহামারীর কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আম্পান এবং উপর্যুপরি বন্যা আমাদের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে।

আমরা সেসব ধকল দৃঢ়তার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কিন্তু করোনাভাইরাস-জনিত সঙ্কট থেকে বিশ্ব এখনও মুক্ত হয়নি।

সরকার ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার ‘সর্বোচ্চ চেষ্টা’ করে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যু হার অনেক কম।

তবে বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর টিকাদান শুরু হওয়ায় যে আশার সঞ্চার হয়েছে, সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য-সহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাসের টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে চুক্তি করেছে বাংলাদেশ। ঔষধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে ওই টিকা আমদানি ও ব্যবহারের অনুমোদনও দিয়েছে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গে¬াবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আওতায় আরও আড়াই কোটি ডোজ টিকা আগামী জুনের মধ্যে বাংলাদেশ পাবে বলে সরকার আশা করছে।

কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং মাঠ প্রশাসনের সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের ধন্যবাদ জানানোর পাশপাশি বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, নানা শ্রেণি-পেশার মানুষ এই সঙ্কটে দরিদ্র-অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসায় তাদেরও ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাদের মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে, সে কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বেই একই পরিস্থিতি। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অন-লাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়া হবে।

মহামারীর অভিঘাতে বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে এবং বাংলাদেশের অর্থনীতিও যে ক্ষতির মুখে পড়েছে, সে কথা প্রধানমন্ত্রী তার ভাষণে তুলে ধরেন।

তবে সরকার বিভিন্ন নীতি-সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে অর্থনীতির চাকাকে যে সচল রাখার চেষ্টা করে যাচ্ছে, সে কথাও তিনি বলেন।

শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা মোট জিডিপির ৪.৩ শতাংশ।

পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণিপেশার প্রায় আড়াই কোটি প্রান্তিক জনগোষ্ঠিকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৫.২৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের প্রাক্কলন অনুয়ায়ী এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭.৪ শতাংশে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান হবে এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আইএমএফ-এর প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষদেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২০-এ মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলারে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম যে দেশবাসীর সহায়তায় আমরা এই দুর্যোগ সফলভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এ দুঃসময়ে আমার এবং আমার সরকারের পাশে ছিলেন।

আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাব- এই আশাবাদ ব্যক্ত করছি।

খোকসার প্রয়াত মুক্তিযোদ্ধা আলীফের দাফন শুক্রবার সকালে

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বার্ধক্যজনিত রোগে বীর মুক্তিযোদ্ধা আলীফ (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের বীর মুক্তিযোদ্ধা আলীফ তার মালিগ্রামের বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি আক্কাচ আলীর ছেলে। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকাল ১১ টায় মালিগ্রাম কবর স্থানে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে।

সাবেক কমান্ডার ফজলুল হক জানান, স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদানের পর প্রয়াত মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হবে। এ সময় স্বতির্থ মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়দের উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড় ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানায়, ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে।

ঝিনাইদহে পুলিশী বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

0
jhenaidah-DROHO-7-P-1
পুলিশী এ্যাকশন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম মজিদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে দলীয় কার্যালয়ে জমায়েত হন। মানববন্ধনে দাড়ানোর আগেই পুলিশ নেতাকর্মীদের চলে যেতে বাধ্য করে। তাদের ব্যনার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।

ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

0
ফাইল ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকের ‘মাথা ফাটিয়ে খুন’ করার হুমকি দেয়ার ঘটনায় অব্যহতি দেওয়া সেই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি তদন্ত তিন সদস্যের কমিটি গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে।

গঠিত তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রেবা মন্ডল।

জানা যায়, চলতি বছরের শুরুর দিন বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’ করার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান। পরে ভুক্তভোগী শিক্ষক ওই দিন বিকেলে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে অভিযুক্তকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। এছাড়া মেঘনা ভবনের আবাসিক অন্য শিক্ষকরা তার আবাসিকত্ব স্থায়ীভাবে বাতিল এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। পরে ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেন।

নতুন কর্মস্থল পেলেন ১৫ ডিআইজি

0
HOM-MINSTER-DROHO-6-JUN-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তা নতুন কর্মস্থল পেয়েছেন। এর মধ্যে সদ্য ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১০ জন কর্মকর্তা রয়েছেন, বাকি পাঁচজনকে বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক, এস এম আক্তারুজ্জামানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, আমেনা বেগমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মো. আজাদ মিয়াকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. রুহুল আমিনকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (টিআর) বশির আহম্মদকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় ৪৯৬৯ জন নিহত

0
RTA-DROHO-6-JUN-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

বিদায়ী ২০২০ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৯৬৯ জন নিহত ও আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। এ সময় মোট ৪০৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

এসময় জানানো হয়, ২০২০ সালে রেলপথের দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ৩১ জন আহত হন আর নৌপথের দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত বা নিখোঁজ হন।

নিসচার প্রকাশিত তথ্যে উঠে এসেছে, গত বছরের জানুয়ারি মাসে বেশি ৪৪৭টি দুর্ঘটনা ঘটে। এতে ৪৯৫ জন নিহত ও ৮২৩ জন আহত হন। আর এপ্রিল ও মে মাসে সবচেয়ে কম যথাক্রমে ১৩২ ও ১৯৬টি দুর্ঘটনা ঘটে। এর পেছনের কারণ হিসেবে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে লকডাউন থাকায় দুর্ঘটনা কম হয়েছে।

ইলিয়াস কাঞ্চন লিখিত বক্তব্যে জানান- ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় বেশি দুর্ঘটনা ঘটেছে। আর পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এলাকায় কম দুর্ঘটনা ঘটে।

তিনি দাবি করেন, এসব এলাকায় চালকরা তুলনামূলক কম গতিতে নিয়ন্ত্রণে রেখে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনা কম হয়েছে।

আর সড়ক দুর্ঘটনার পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন- সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশ বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়কের নির্মাণ ত্রুটি, একই রাস্তায় বৈধ ও অবৈধ এবং দ্রুত ও শ্লথ যানবাহন চলাচল এবং রাস্তার পাশে হাটবাজার ও দোকানপাট থাকা।

সড়ক আইনের সঠিক বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ ও সদস্য আজাদ প্রমুখ।

৩০ জানুয়ারি অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন, তাদের তালিকা আগামী ৩০ জানুয়ারি যাচাই-বাছাই করবে সরকার।

সেদিন সকাল ১০টায় উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) এবং মহানগর পর্যায়ে ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই যাচাই-বাছাইয়ের কাজ হবে বলে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৯ ডিসেম্বর এই যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও তা বদলে ৯ জানুয়ারি করা হয়েছিল। দ্বিতীয় দফায় সেই তারিখ বদলালো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণে অন্তর্ভুক্ত থাকলে, তার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে না। এ ধরনের কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভুলক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা জামুকার ওয়েবসাইটে যাচাই-বাছাইযোগ্য তালিকায় প্রকাশিত হয়ে থাকলে, তালিকা হতে নাম বাদ দেয়ার জন্য উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বা মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হল।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৭(ঝ) ধারার ব্যত্যয় ঘটিয়ে অনুমোদন ছাড়া যেসব বেসামরিক বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশিত হয়েছে, কাউন্সিলের ৭১তম সভায় তা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৭(ঝ) ধারায় প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ করার এখতিয়ার এই কাউন্সিলের উপর ন্যস্ত করা আছে।

প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে জামুকার অনুমোদন ছাড়া প্রকাশিত বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করা হচ্ছে।

মন্ত্রণালয় বলছে, যাচাইয়ের আওতাভুক্ত তালিকা এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট(www.molwa.gov.bd)  এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইট (www.jamuka.gov.bd) পাওয়া যাবে।

এ ধরনের গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে তিনজন ভারতীয়/লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা/সহপ্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তিনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তা তিনজন ভারতীয়/লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর সহ-মুক্তিযোদ্ধার মাধ্যমে প্রমাণ করতে হবে। ভারতীয়/লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বাস পোড়ানোর মামলা – বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

0
COR-DROHO-6-JUN-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা-১৮ আসনের (উত্তরা) উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার ৩৬টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।

আইনজীবী কায়সার কামাল পরে সাংবাদিকদের বলেন, জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত বছর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। সেদিন দুপুরে উত্তরায় একটি ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি হয়।

এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয় সেদিন। এসব ঘটনায় ৯টি থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মোট ১৬টি মামলা করে পুলিশ।

বাস পোড়ানোর জন্য সে সময় বিএনপিকেই দায়ী করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের ফাঁদে ফেলতে ‘ক্ষমতাসীনরাই’ বাস পুড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...