বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 468

সিলেট-সুনামগঞ্জে বন্যার আরও অবনতি হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে আগামী দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। তবে, দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দেবে। এই সময়ে ওপরের পানি নেমে যাবে।

সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বিকভলে সচিবালয়ে তিনি এ কথা জানান।

আরো পড়ুন – বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান।

সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে সেনাবাহিনী। পানির স্রোতের কারণে সবার কষ্ট হচ্ছে, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী। বিনামূল্যে এসব নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনী সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।

সেনাবাহিনী-১
নম্বরগুলো হচ্ছে- ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮, ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭, ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪, ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮

খোকসায় শিশু শিক্ষার্থীদের উদ্যোগে ফল উৎসব উৎযাপিত

0
শিশুদের আনা ফলের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের উদ্যোগে এক দিনের মৌসূমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগ ও ব্যস্থাপনায় স্কুলে এই ব্যতিক্রমি উৎসবের আয়োজন করে। তারা নিজ নিজ বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় মন আম, কাঁঠাল, জাম, জামরুল, কামরাঙা, করমচা, আনারস, কলাসহ প্রায় ১২ রকম ফল নিয়ে আসে।

শিশুদের আনা বাহারী সব ফলের ভিড়ে লিচু অভাব পুরন করেন শিশুদের আয়োজনের অন্যতম উদ্যোগতা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির। তিনি বাজার থেকে প্রত্যেক শিশুর জন্য একটি করে লিচু কিনে আনেন।

বিদ্যালয়ের বারান্দায় লম্বা সারিতে টেবিল দিয়ে এ সব ফলের প্রদশনীয় দেয়া হয়। মৌসূমী ফলের পুষ্টিগুন সম্পর্কে সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ও পুষ্টি বিজ্ঞানের সাবেক ছাত্রী শিক্ষিকা আমিনা সুলতানা। মৌসূমী ফলের গুনাগুন সম্পর্কে নিজেদের জানা নানা তথ্য দিয়ে আলোচনাকে প্রাণবন্ত করে তোলে শিশুরা। তারা নিজের আনা ফল কেঁটে সহপাঠিদের মধ্যে কলার পাতায় করে বিতরণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুরান মোল্লা বলেন, প্রথম বারের মত মৌসূমি ফল উৎসবের পুরো কৃতিত্বই শিশুদের। তারা নিজেরা এই মহৎ উদ্যোগ নিয়েছে। এই উৎসবের মধ্যদিয়ে শিশুরা মৌসূমী ফলের গুনাগুন সম্পর্কে জানতে পেরেছে। এ অনুষ্ঠান শিশুদের মধ্যে ভাতৃত্ববোধের উন্মেষ ঘটাবে। উৎসব আয়োজনে সহযোগীতা কারী শিক্ষকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন – খোকসায় সড়ক অবরোধ করে মানববন্ধন

তিনি জানান, মৌসূমি ফলের পুষ্টিগুন সর্ম্পকে যে আলোচনা হয়েছে তার উপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থীদের প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে। রবি ও সোমবার এ প্রবন্ধ জমা নেওয়া হবে। তা যাচাই বছাই করে প্রতিটি শ্রেণিতে তিন জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশ থেকে অনেক পিঠা-পুলি হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের শিশুরা অনেক পিঠার নাম ভুলে যাচ্ছে। বা চেনে না। তাই ছোট পরিষরে হলেও আগামী বছর জানুয়ারিতে বিদ্যালয়ে এক দিনের পিঠা উৎসব করবেন।

খোকসায় সড়ক অবরোধ করে মানববন্ধন

0
মানববন্ধনর একাংশ - ছবি নাহিদুজ্জামান শয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের দুর্ঘটনা প্রবণ খোকসা বাসস্ট্যান্ডে সড়ক বিভাজনের (রোড ডিভাইডার) দাবিতে সর্বস্তরের জনতা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার সকালে খোকসা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শুরু করা হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়কটিতে অবরোধ সৃষ্টি করে। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে চলা অবরোধের ফলে বাসস্ট্যান্ডেরে দুই পাশে কয়েকশ বাস ট্রাকের লম্বা লাইন পরে যায়। এ সময় যাত্রীরা ভোগান্তির শিকার হন। কর্মসূচি চলাকালে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক আন্দোলন কারীদের সাথে যোগ দিয়ে একাত্বতা ঘোষনা করেন।

মানববন্ধন – ছবি নাহিদুজ্জামান শয়ন

খোকসা বাসস্ট্যান্ডে দুর্ঘটনা রোধে সড়ক বিভাজন তৈরী, অপকল্পিত ভাবে সড়ককে সংকুচিত করে তৈরী করা আইল্যান্ড অপসারণ, পৌর করের নামে বাস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিতা রফিক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হামিদ, যুবলীগ নেতা বাপ্পি বিশ্বাস রাজু, মিলন, জুয়েল, সাগর, মিখুন, সাকিব, বিপ্লব, জাসদ নেতা তেজারত আলী প্রমুখ।

আরো পড়ুন – এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বেলা পৌনে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান খোকসা বাসস্ট্যান্ডে আন্দোলন কারীদের সাথে কথা বলতে আসেন। তারা দাবি-দাওয়ার কথা শোনে। আগামী দুই দিনের সমধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। একই সাথে আন্দোলকারীদের দাবি সঙ্গত বলেও অভিমত প্রকাশ করেন।

এই আন্দোলনের অন্যতম সংগঠক সভ্য সমাজ নামের সংগঠনের কর্মকর্তা নয়ন বিশ্বাস ও সাকিল রহমান হৃদয়সহ অন্যান্যরা আলোচনা করে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির ফলে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিা মন্ত্রণালয়। পরীার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শুক্রবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান।

আরো পড়ুন – মেয়ের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে বাবা খুন

সংবাদ মাধ্যমে পাঠানে তথ্যে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেয়ের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে বাবা খুন

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিতে যায়ার পথে প্রতিবেশীর হামলায় বাবা খুন হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ার বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদাল দিয়ে হামলা চালিয়ে হত্যার করেছে প্রতিবেশী। নিহত ব্যক্তি ওই গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনা অভিযুক্ত জমির হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন- কুষ্টিয়ায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবলুর রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে। বিয়েতে যোগ দেওয়ার জন্য এক আত্মিয়কে দাওয়াত দিতে রওনা দেন তিনি। বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে জমির হোসেন কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে বাবলুর রহমানের মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জমির উদ্দিনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক ইজিবাইক চালক নিজের স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছেন।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় রাজু আহম্মেদ সড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাতেই দুই সন্তানের জননী রতœা খাতুন নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত রতœা জেলার মিরপুর উপজেলার চারমাইল এলাকার নাজিম উদ্দীনের মেয়ে। তাঁর স্বামী রনি হোসেন (৪২) কুষ্টিয়া শহরের বটতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ইজি বাইক চালক।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার বলেন, রাত সাড়ে আটটার দিকে এক ব্যক্তি থানায় প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যকে (সেন্ট্রি) জানান, তিনি বাসায় স্ত্রীকে হত্যা করে এসেছেন। প্রথমে পুলিশ সদস্য বিষয়টি বিশ্বাস করেনি। ওই ব্যক্তি নিজের নাম রনি হোসেন ও বটতৈল এলাকায় বাড়ি পরিচয় দিয়ে আবারও স্ত্রীকে হত্যা করার কথা জানান।

নিশিকান্ত সরকার বলেন, লুঙ্গি পরিহিত গায়ে কোন জামা কাপড় নেই ওই ব্যক্তি এক পর্যায়ে তার কাছে এসেও স্ত্রীকে হত্যা করার কথা বলে।

নিশিকান্তু জানান, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এভাবে কেউ হত্যা করে নিজে থেকে থানায় ছুটে আসে নাকি? রনি এ সময় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিলেন। এক পর্যায়ে টহল পুলিশের গাড়িতে করে ওই ব্যক্তিকে নিয়ে শহরের কলেজ মোড় এলাকায় রাজু আহম্মেদ সড়কের একটি তিনতলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলার ডান পাশের ফ্যাটে যাওয়া হয়। সেখানে বাসার শৌচাগারের ভেতরে রতœা খাতুনের লাশ পড়ে থাকতে দেখা যায়। হাত দিয়ে গলাটিপে হত্যার পর লাশ শৌচাগারে রেখেছিলেন বলে দাবি করেন রনি।

আরো পড়ুন – ঝিনাইদহ ভেটেরিনারী শিক্ষার্থীদের বাদি যৌক্তিক – বিভাগীয় পরিচালক

তিনি আরও বলেন, হত্যার প্রাথমিক কারণ হিসেবে রনি বিশ্বাস দাবি করেছেন, পারিবারিক কলহের কারণে তিনি তার স্ত্রী রতœাকে একাই গলাটিপে হত্যা করেছেন। তারা শহরতলীর বটতৈল এলাকায় থাকেন। বুধবার সন্ধ্যায় শহরের কলেজ মোড় এলাকায় রনির মায়ের ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে কৌশলে তাঁকে গলাটিপে হত্যা করেন।

ঝিনাইদহ ভেটেরিনারী শিক্ষার্থীদের বাদি যৌক্তিক – বিভাগীয় পরিচালক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধের প্রতিশ্রæতি দিয়ে ২২ ঘন্টা পর খুলনা বিভাগীয় পরিচালক ডা: শুখেন্দু শেখর গায়েন মুক্তি পেলেন।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি মুক্ত হন। বুধবার দুপুর ২ টা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের আন্দোলকারী শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে গত কয়েকদিন যাবত তারা সড়ক অবরোধ, বিােভ, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে আসছেন। বুধবার দুপুরে ডা: শুখেন্দু শেখর গায়েন কলেজে এলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। আগামী ২০ জুন ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তর, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয় কর্তৃপ ও শিার্থী প্রতিনিধিদের ত্রি-পীয় আলোচনার আশ^াস দিলে তাকে মুক্ত করে দেন শিার্থীরা।

আরো পড়ুন – খোকসায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান চালকের মৃত্যু

ডা: শুখেন্দু শেখর গায়েন বলেন, শিার্থীরা যে দাবি করছে তা যৌক্তিক। তিনি খুলনায় গিয়ে ডিজি মহোদয়কে লিখিত ভাবে জানাবেন। সোমবার বৈঠক হওয়ার কথা হয়েছে। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।

উল্লেখ্য, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপ।

খোকসায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান চালকের মৃত্যু

0
আহত বৃদ্ধা নূরজাহান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ডে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন নারীসহ চার ভ্যান যাত্রী। দুর্ঘটনার পর বাস স্ট্যান্ডে সড়কে আইল্যান্ডের দাবিতে মিছিল করেছে স্থানীয়রা।

বৃৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলা সদরের বাস স্ট্যান্ডে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম ইমরান (২২)। সে উপজেলার বি-মির্জাপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। এই দুর্ঘটনায় পা হারাতে বসা নূরজাহান (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে কমলাপুরের জুলমত মিয়ার স্ত্রী। আহত রতনা (২৫), রেখা (২২) ও গোপাল বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বক্তব্য রাখছেন স্থানীয় শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম

ভ্যানের যাত্রী গোপাল বিশ্বাস জানায়, কুষ্টিয়া জেলা সদর থেকে ডাক্তার দেখিয়ে তারা পৌর এলাকার কমলাপুরে নিজ বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে খোকসা বাসস্ট্যান্ড থেকে পাখি ভ্যানে ওঠেন। ভ্যান চালক তাদের নিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়া গামী একটি দ্রæত গতির ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৩৪২২ নম্বর) তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে ঘটনা স্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আন্দোলন কারীদের সাথে কথা বলছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান

ভ্যান চালকের মৃত্যুর পর খোকসা বাস স্ট্যান্ডে সড়কে আইল্যান্ড তৈরীর দাবিতে মিছিল করে স্থানীয়রা। এ সময়ে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম সাইদুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সায়েম হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা বাবু প্রমুখ।

বক্তারা বাস স্ট্যান্ডে দুর্ঘটনার জন্য অপরিকল্পিত সড়ক নির্মানকে দায়ী করেন। বক্তারা অনতিবিলম্বে সড়কের মাঝে আইল্যান্ডের নির্মানের দাবি করেন।

আরো পড়ুন – খোকসার মাঠপাড়ায় হামলা পাল্টা হামলায় আহত ৭

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে মিছিলকারীদের শান্তদেন। তিনিও সড়কের বাসস্ট্যান্ডে আইল্যান্ড নির্মানের দাবিকে সংগত বলে মত প্রকাশ করেন।

হাইওয়ে পুলিশের এসআই মতিউর জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। তবে ট্রাক চালককে পাওয়া যায়নি।

খোকসার মাঠপাড়ায় হামলা পাল্টা হামলায় আহত ৭

0

Iস্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শরিকানা জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইদের সাথে হামলা পাল্টা হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার বিকাল তিনটার দিকে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামের মৃত দরুদ আলীর ছেলে রিয়াজুলের লোকেরা বাড়ির পাশের বিবাদ পুর্র্ণ জমি চাষ দিতে শুরু করে। এ সময় প্রতিপক্ষ মৃত জুনাব আলীর ছেলে সেকেন আলীর লোকেরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকেরা হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে। এ সময় দেশীয় ধারালো অস্ত্রের কোপে সেকেন আলী (৭০), একেন আলী (৬৫), আফরোজা (৩৫), জামির হোসেন (৩৫), জাহিদ (৪০), লিপ্টন (২৬), আবু কালাম (৩৮) ও রাজু (২৭) কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আফরোজা, একেন ও সেকেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরো পড়ুন – কুমারখালীতে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

বিবাদপুর্ন জমির মালিকানা দাবিদার রিয়াজ বলেন, প্রতিপক্ষ তার চাচাতো ভাই। তারা জমির রেকর্ড সংসোধিন মামলা করেছিল। হেরেও গেছে। জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ তারা লোকদের উপর হামলা করে। তার পক্ষের ৪ জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলেও দাবি করেন।

আরো পড়ুন – খোকসায় জরিমানা বকেয়ার দায়ে পরীক্ষার্থীদের তাড়িয়ে দিলেন শিক্ষক

প্রতিপক্ষের হামলায় আহত সেকেনে স্ত্রী হালিমা দাবি করেন, জমি তাদের কিন্তু চাচা শ্বশুরের ছেলারা ওই জমি দখল করে খাচ্ছে। জমি উদ্ধারের জান দেবেন কিন্তু মান দেবেন না। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...