বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 41

কুমারখালী ও খোকসাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

0

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় কুমারখালী উপজেলা পরিষদ গেটের সামনে দুর্নীতি বিরোধী এ আলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” ও “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।

বক্তব্য রাখেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও নাট্যকার লিটন আব্বাস, মাওলানা জুলফিকার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা জহির বিন মাজিদ সহ শিক্ষকবৃন্দ।

দুর্নীতি বিরোধী এ কর্মসূচীতে সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ নানা শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হাবীব চৌহান।

খোকসাতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওহিদুজ্জামান।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল হক, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।

দিনের বেলা বৃদ্ধাকে গলাকেটে হত্যা করলো দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় দিনে দুপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌর ১২ নং ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাহানারা বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী। তবে ঠিক কী কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম বাড়িতে একাই ছিলেন। তাকে দেখভালের দায়িত্বে থাকা দুজনই বাড়ির বাইরে ছিলেন। বিকাল চারটার দিকে এক প্রতিবেশী কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে বিছানার উপর জাহানারা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ,অতিরিক্ত পুুলিশ সুপার(সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত জাহানারা বেগমের দেখভাল করা মেঘনা খাতুন নামে এক গৃহবধূ বলেন, বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিলাম। এরপর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার স্বামীও কাজে বাড়ির বাইরে বের হয়ে যায়। যাওয়ার সময় বাড়ির পাশেই থাকা আমার বোনকে বিকাল চারটার দিকে এসে গবাদি পশুগুলোকে পানি খাইয়ে যেতে বলেছিলাম। তখন আমার বোন এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে গলাকাটা অবস্থায় তিনি পড়ে আছেন।

স্থানীয়দের ভাষ্য, জাহানারা বেগমের ছেলে রাজধানী ঢাকায় সরকারি চাকরি করেন। তিনি পরিবারসহ ঢাকাতেই থাকেন। বাড়ির ভাড়াটিয়া লিটন নামে এক ভ্যান চালক ও তার স্ত্রী নিহত জাহানারা বেগমের দেখভাল করতেন।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কোন নেশাগ্রস্ত লোক চুরি করতে এসে দেখে ফেলায় এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে।

পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি সহ অনান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের পরিবারে পাশে দাঁড়ালেন ডিসি

0

কুষ্টিয়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত তিনজনের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে সরেজমিন গিয়ে তিনি পরিবারের সদস্যদের খবর নেন। এছাড়াও মানবিক সহায়তা হিসেবে প্রাথমিকভাবে প্রত্যেককে ২৫ হাজার করে তিনজনের স্বজনদের হাতে মোট ৭৫ হাজার টাকা চেক তুলে দেন তিনি। এছাড়াও শীতবস্ত্র হিসেবে কম্বল ও শুকনো খাবার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সদকী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক প্রমূখ। চেক প্রদানকালে জেলা প্রশাসক শোক সন্তপ্ত স্বজনদের সমবেদনা জানালে তাঁরা মঙ্গল কামনায় দোয়া চান।

নিহত ব্যক্তিরা হলেন – উপজেলার সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামের করিম মন্ডলের ছেলে সুমন মন্ডল ( ২৫) ও রিমন মন্ডল (১৪) এবং শাহিন মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)। তাঁরা সম্পর্কে প্রতিবেশী ও চাচাতো ভাই।

জানা গেছে, সুমন ও রিমন ঢাকায় আসবাবপত্র তৈরির কাজ করতেন। তাদের বোনের শাশুড়ির জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন প্রতিবেশী ও চাচাতো ভাই আশিকের মোটরসাইকেলে করে। শনিবার রাত ১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে তারা দুর্ঘটনায় নিহত হন।

রবিবার দুপুরে তাঁদের মরদেহ গ্রামে পৌছালে গ্রামজুড়ে শোকের ছাঁয়া নেমে আসে। এরপর আড়াইটার দিকে কাফন ও জানাযা শেষে তিনজনকে পাশাপাশি দুধরাজপুর – মহম্মদপুর কবরস্থানে দাফন করেন স্বজন ও এলাকাবাসী। নিহত আশিক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালাতেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সুমন ও রিমনের বড় ভাই সুজন মন্ডলের সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে কথা হয় প্রতিবেদকের তিনি বলেন, ‘বোনের শাশুড়ির মরদেত দেখতে এক মোটরসাইকেলে আসতেছিল ওরা। পথে দুর্ঘটনায় তিনজনই মারা গেছেন। এ খবর পেয়ে রবিবার গভীর রাতে ডিসি স্যার বাড়িতে খোঁজ নিতে এসেছিলেন। এ সময় প্রত্যেককে চেক, কম্বল ও খাবার দিয়েছেন। আমরা দোয়া চেয়েছি স্যারের নিকট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, রাতে সরেজমিন গিয়ে ডিসি স্যার স্বজনদের খোঁজখবর নিয়ে সমবেদনা জানিয়েছেন। দুই পরিবারে নিহত তিনজনের বাবার হাতে ৭৫ হাজার টাকার চেক, শীতবস্ত্র ও শুকনো খাবার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারিভাবে বরাদ্দ আসলে ভবিষ্যতে আরো সহযোগীতার আশ্বাস দেন তিনি।

ভ্যান চালকের হাত ও পা ভেঙ্গে দিলো বিএনপি নেতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চুরির অপবাদে ভ্যান চালককে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ভ্যান চালকের বাবার কাছ থেকে পুলিশকে খুশি করার কথা বলে ১৫শ টাকাও নিয়েছে ওই নেতা। থানায় অভিযোগের তিনদিন পার হলেও মামলা রেকর্ড করা হয়নি। নির্যাতন কারীদের বিরুদ্ধে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ভ্যান চালক।

চুরির অপবাদে নির্যাতনের শিকার ভ্যান চারকের নাম আলিম শেখ (৩২)। সে উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের বদর শেখের ছেলে। দিনের বেলায় যাত্রীসহ ভ্যান চালককে রাস্তায় ফেলে পিটিয়ে ডান হাতের কজ্বী ও ডান পায়ের একটি হাড় ভেঙ্গে দেওয়া হয়। আহত ভ্যান চালক হাত পা’য়ে ব্যন্ডেস করা অবস্থায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এ ঘটনায় গত শুক্রবার (৫ ডিসেম্বর) তার বাবা বাদি হয়ে খোকসা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভ্যান চালকের উপর নির্যাতনকারী বিএনপির নেতা রুহুল শেখ মোড়াগাছা গ্রামের মহম্মদ শেখের ছেলে। তার কোন দলীয় পদ-পদবি নাই। তবে উপজেলা বিএনপির এক নেতার ছায়াতলে তার অবস্থান। খোকসা ইউনিয়ন বিএনপির অফিস দেখভাল করেন।

হামলা আহত ভ্যান চালক আলিম শেখ জানান, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে খোকসা বাস স্ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে কুমারখালী উপজেলার জিলাপিতলায় যাচ্ছিলো। মোড়াগাছা বাজারের ৫শ গজ আগে একটি স’মিলের পাশে যাত্রীসহ ভ্যান রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ফিরে আসার সাথে সাথে স’মিলের মালিক ও বিএনপির নেতা রুহুল শেখ তাকে নানা প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে ছেড়ে দেওয়া হয়। ভ্যান চালক মোড়াগাছা বাজারের গিয়ে দাড়ালে ওই নেতা সেখানে আবার তার উপর চড়াও হয়। ভ্যান চোর আখ্যা দিয়ে পাকা রাস্তায় ফেলে বেধরক মারপিট করে। পরে মুঠোফোনে আরও দুই তিনজন নির্যাতন কারীকে ডেকে আনা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে নির্যাতনকারীরা তাদের উপর চড়াও হয়। পরে বিএনপির একাংশের অফিসের সামনে নিয়ে গিয়ে ভ্যান সহ তাকে আটকে রাখে। মুঠো ফোনে ভ্যান চালকের বাবাকে ডেকে আনা হয়। থানা পুলিশকেও ডাকা হয়। চোর সন্দেহে আটক আহত ভ্যান চালক আলিমকে পুলিশের মধ্যস্ততায় তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়। তাদের কাছ থকে একটি সাদা কাগজে স্বাক্ষক করে নেওয়া হয়। ঘটনার দিনই আহত ভ্যানচলকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নেওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে কুষ্টিয়াতে নিয়ে তার হাত পায়ে প্রাথমিক প্লাষ্টার করা হয়।

ভ্যান চালকের স্ত্রী রাশিদা খাতুন জানান, স্বামী ভ্যান চালানোর উপর তাদের সংসার চলে। ভ্যান চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার স্বামীর হাত ও পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে। সংসারে আয়ের লোকটা পঙ্গু হয়ে গেছে। এখন তারা খেয়ে না খেয়ে দিন পার করছেন।

তিনি দাবি করেন, তার স্বামী ভ্যান চালক। সে চোর না। তার উপর এ নিষ্ঠুরতার বিচার চান।

ভ্যান চালকের বাবা বদর শেখ জানান, সেদিন মুঠোফোনে খবর পেয়ে তিনি ঘটনা স্থল মোড়াগাছা বাজারে যান। তখন হাত পা ভাঙ্গা অবস্থায় আলিমকে নিজের ভ্যানের উপর বসিয়ে রাখা হয়েছিল। পুলিশকে খুশি করে ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতা রুহুল তার কছে ৩ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে ১৫শ টাকা দিয়ে ছেলেকে মুক্ত করে হাসপাতালে নিয়ে যান। এ সময় একটি সদা কাগজে স্বাক্ষর নেয় পুলিশ।

তিনি আরও জানান, ছেলে উপর নির্যাতনের ঘটনায় বিচার চাইতে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানের কাছে গিয়েছিলেন। বিচারের আশা দিয়ে তিন দিন ঘোরায়। সেখানে বিচার না পেয়ে শুক্রবার রাতে খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু মামলা রেকর্ড হয়নি। পুলিশ পরিদর্শনে আসবে বলে ফোন দিলেও তিন দিনে আসেনি। উল্টো করে তিনি এখন বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

বিএনপির নেতা রুহুল শেখের সাথে কথা বলার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান, পাটি অফিস ও বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। কয়েক দফায় মুঠোফোনে কল দেওয়া এক পর্যায়ে কলব্যাক করে জানান, আসলে ভ্যান চালেক মারাটা একটু বেশী হয়ে গেছে। এ জন্য পুলিশ মামলা না দিয়ে পরিবারের কাছে দিয়ে দেয়। ভ্যান চালকের বাবা নিজে খুশি হয়ে তাকে টাকা দিয়েছিলো বলেও স্বীকার করেন।

তিনি আরও জানান, তার মিলের পাশে দাড়িয়ে গাঁজা খাওয়ার অপরাধে ভ্যান চালকে মারা হয়েছে। ঘটনা স্থলে যাওয়া পুলিশ অফিসারের নাম বলতে পারেনি। দলে পদ পদবী নাই। তবে তারা ৪৫ বছর ধরে বিএনপি করছেন।

উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুহুল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের লোক ছিলোক ছিলো। বর্তমানে উপজেলা বিএনপির একজন নেতা ছত্রছায়ায় এলাকায় নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ফলে বিএনপির ভাবমুর্তি হানি হচ্ছে।

উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন খানের সাথে কথা বলা হলে তিনি জানান, রুহুলকে তিনি চেনেন। ভ্যানচকে মেরে সে অন্যায়ই করেছে। ঘটনাটি দুঃখজনক।

খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, তিনি এমন ঘটনার কথা শোনেনি। অভিযোগের বিষয়ে জানানো হলে বলেন বিষয়টি খোজ নিয়ে জানাবেন।

খোকসায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, খোকসা উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু প্রমুখ।

আত্মীয়ার জানাযায় যোগদিতে আসার পথে নিহতদের দাফন হলো পাশাপাশি কবরে

0

কুমারখালী প্রতিনিধি

সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় একসাথে নিহত সহদর আর এক প্রতিবেশীসহ তিন জনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

রবিবার ভোরের আলো ফোটার আগেই কুমারখালীর মহম্মদপুর গ্রামের যুবকদের মৃত্য সংবাদ একাধিক মসজিদের মাইকে প্রচার করা হয়। এর পরে গ্রাম জুড়ে শোকের মাতম শুরু হয়। নিহতদের বাড়ির পথে শোকার্ত মানুষের ঢল নামে। বেলা শোয়া ১২ টার দিকে লাশবাহী গাড়ী এসে পৌচ্ছালেই সন্তান হারা মা ও স্বজনদের আত্মনাদে বাতাস ভারি হয়ে ওঠে। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাযার নামাযের পর খোকসার দুধরাজপুর কবর স্থানে পাশাপাশি তিন জনের দাফন করা হয়।

বোনের মৃত্যু শ্বাশুরীর জানাযার নামাজে অংশ নিতে শনিবার রাতে ঢাকা থেকে কুমারখালীর মহম্মদপুরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে করিম মন্ডলের ছেলে পেশায় ফার্নিচার মিস্ত্রী সুমন মন্ডোল (২৭) ও বড় ভাইয়ের সহযোগী রিমন মন্ডল (১৪) সহদর ও একই গ্রামের প্রতিবেশী শাহিন মোল্লার ছেলে পাঠাও চালক আশিক (২৫) রওনা হয়। গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় বাস চাপায় তিনজন নিহত হয়।

রবিবার সকালে মহম্মদপুর, দুধরাজপুর ও হামিসমপুরসহ আশেপাশের গ্রামে তিন যুবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরে। এর পর থেকে জন¯্রােত নামে মহম্মদপুর গ্রামের নিহত সুমন ও রিমনের বাড়িতে। শোকার্ত মানুষের ভিড়ে তিল ধরানোর স্থান ছিলো না বাড়িটিতে। এক সাথে দুই পুত্রহারা মা বিউটি খাতুনের গগণ বিদারী আত্মনাদে বাতাস ভারি হয়ে উঠেছিলো। প্রতিবেশী ও স্বজনরা তাকে ঘিরে শান্তনা দেবার চেষ্টা করছিলেন। উঠানের একপাশে একমাত্র বোন ইভা (যার শ্বাশুরী মারা গেছন) তাকে চেয়ারে বসিয়ে সুস্থ্য করার চেষ্ট করছে গ্রামের আর এক দল নারীরা। বাবা করিম মন্ডল ও অন্য দুই ভাই নিহতদের মৃতদেহ আনতে গেছে।

বেলা বারার সাথে সাথে নিহত আশিকের বাড়িতে শোকার্তদের ভিড় বাড়তে থাকে। নিহতের মা শিল্পী খাতুন ছেলের শোকে বিলাপ করছিলেন। তাকে শান্তনা দেবার চেষ্টা করছিলেন আত্মিয় স্বজনরা।

হাসিমপুর কবর স্থানে পাশাপাশি দুই সহদর ও প্রতিবেশী যুবকের কবর কাটার কাজ শেষ হয়। বেল শোয়া ১২ টার দিকে লাশবাহী গাড়ীতে মৃতদেহ আনা হয় গ্রামে।

নিহতদের প্রতিবেশী হৃদয় নামের এক যুবক জানায়, রিমন মারা যাওয়া কয়েক ঘন্টা আকশীক বাড়ি ফেরা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাত্রা করে ছিলো। তিনি আরও বলেন, তিন জনই গ্রামে এলে সবার সাথে হেসে কথা বলতো। শ্রমজীবী এই যুবকরা সদআলাপি ছিলো।

নিহত আশিকের দাদা সদকী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মহম্মদপুর গ্রামের মেম্বর এনামূল মোল্লা বলেন, সুমন মন্ডলের বোনের শ্বাশুরীর মৃত্যু সংবাদ পেয়ে সন্ধ্যা রাতে তারা তিনজন একমোটর সাইকেলে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। তারা শনিবার দিনগত রাত ১টার পর পর মুঠোফোনে যুবকদের মৃত্যু খবর পান। ঘটনা স্থল থেকে পুলিশের মাধ্যমে তারা খবর পান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ফরিদপুর ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমারখালীর একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে নিহতদের মরদেহ উপজেলার মহম্মদ পুরের গ্রামের বাড়ি এনে দাফন সম্পন্ন করা হয়েছে।

চারা তুলাই ব্যস্ত শিশুরা

0

শীতকালীন পেঁয়াজ আবাদ মৌসূম শুরু হয়েছে। প্রতিটির কৃষকের জমিতে চারা রোপণ চলছে। বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলে জমিতে পাঠাতে হবে। তাই সবাই ব্যস্ত। শিশুদেরও বসে থাকার ফুসুরত নেই। বড়দের পাশাপাশি তারাও (শিশুরা) বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলে দিয়ে পরিবারের সহযোগীতায় এগিয়ে এসেছে। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ব্যাংগাড়িয়া মাঠ থেকে শনিবার ছবিটি তোলা।

 

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক শহিদুল ইসলাম শহীদের মরদেহ ৭ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপি-এর কাছে বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে নিহত শহীদের পিতা মোঃ লস্কর আলী মালিথা, ছোট ভাই মোঃ রুহুল আমিন, সীমান্তু ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ শাহিনা খাতুন ও ইউপি মেম্বার মোঃ সাইফুল ইসলাম পাকু লাশটি শনাক্ত করে গ্রহণ করেন।

শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালিয়ে শহীদকে হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর শহিদুল ইসলামের মরদেহ ফিরে পাওয়ায় পরিবারের শোকের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পান করে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হাকিমের বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাকিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে।

নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার বাসিন্দা মো. হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন (২০) একই গ্রামের বিচার উদ্দিনের ছেলে।

হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও তার বন্ধু গ্রামের একটি লিচু বাগানে বসে অ্যালকোহল পান করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই হাকিমের মৃত্যু হয় এবং হযরত উদ্দিন এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বন্ধু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...