শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 17

জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার নূর আলী ও বাদশার সাথে। সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এদিকে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোটের দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনো ধরনের আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে নির্দেশনায়।

আগামী ১২ ফেব্রæয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুদকের মামলায় প্রাথমিকের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভুয়া রেকর্ড দেখিয়ে চাকুরী জাতীয় করণ করা নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

গ্রেপ্তারি পরোয়ানার শিক্ষকরা হলেন, পুতুল রানি মন্ডল, কল্যাণী দেবনাথ, গোলাপি রানি, সাবরিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ জোহরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করে।

তিনি জানান, এ ঘটনায় দুদকের বর্তমানের কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করে ২০২০ সালের ৯ ডিসেম্বর মামলা করে।

দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রায় প্রশাসনের বাঁধা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণার বিশাল মোটরসাইকেল বহর আটকে দিল প্রশাসন।

বুধবার (২৮জানুয়ারি) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকিরের লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে যান তারা। খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে হাজির হন সেখানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব মোটরসাইকেল সরিয়ে না নেওয়া হলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেন। এতে মোটরসাইকেল নিয়ে ছাত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। সেখানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সেখান থেকেও সরেযায় মোটরসাইকেল চালকরা।

এ বিষয়ে বিএনপি’র প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, খবর পেয়ে তিনি সেখানে যান। মোটরসাইকেল চালকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

নম্রতা শিক্ষা

0

সমবেতরা সবাই ছাত্র। একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজের দলের প্রার্থীর প্রচারণায় গ্রামে যাবে। তাদের গ্রুপেগ্রুপে করার আগে ভোটারদের সাথে কি ভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে গাইড লাইন দিচ্ছে তাদের নেতা। কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর কর্মীদের নম্রতা শিক্ষার আসরের ছবিটি বুধবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা।

খোকসায় স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পোড়ানোর ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগারে জীবন রক্ষাকারী ওষুধ পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওষুধ পেড়ানোর ঘটনা স্বীকার করছেনা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন বিভাগ। অবশেষে ঘটনাটির রহস্য জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগারে কয়েকশ ট্যালেটের স্টিপ (পাতা), ইনজেকশনের ভাওয়েল পোড়ানোর দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে দেখা যায়। পর দিন সকালে চায়ের দোকান, বাজার ও অফিস পাড়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলতে শোনা যায়, সরকারী ওষুধ ব্যবহার না করায় মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। প্রাণ রক্ষাকারী ওষুধ গুলো অবশেষে পুড়িয়ে দিলো স্বাস্থ্য বিভাগ। এক পর্যায়ে বুধবার দুপুরে পর সরেনরে বসে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। ঘটনার জট খুলার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবন থেকে ৫০ গজ দক্ষিনে সীমানা প্রাচীর ও পুকুরের পাশে ময়লা পোড়ানোর ভাগার। তখনোও সেখান থেকে ধুঁয়া উঠছিলো। সেখান অনেক গুলো ওধুষ পুড়ি দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে। ভস্ম থেকে কয়েকটি ট্যাবলেটের পাতা ও একটি ইনজেকশনের ভাওয়েল খুজে বেড় করা হয়। পুড়িয়ে দেওয়া ট্যাবলেটের স্টিপের (পাতার) গায়ে “একমি” নামের একটি কম্পানির নাম লেখা দেখতে পাওয়া যায়।

এ সময় অনেকেই অভিযোগ করেন, ডাক্তার ও কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডে থাকেন না। ফলে দুপুর পর থেকে গোটা হাসপাতালের নিয়ন্ত্রন চলে যায় মাদক সেবিদের কজ্বায়। যে যার মত আধিপত্য খাটায়। এদের মধ্যে কেউ ওষুধ পোড়ানোর সাথে জড়িত থাকতে পারে।

ঘটনা স্থলে উপস্থিত উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আউট সোসের কর্মচারী মাসুদ দাবি করেন, সরকারী ওষুধের গায়ে সরকারের মনোগ্রাম ও লেখা থাকে। পুড়িয়ে দেওয়া ওষুধের গায়ে কম্পানির নাম লেখা আছে। তারও প্রশ্ন ওষুধ গুলো এখানে এলো কি করে। আর পুড়ানোর সাথে জড়িত কারা। তার নিশ্চিত হওয়া প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব থাকা উপসহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য হাসপাতাল কম্পাউন্ড যথেস্ট নিরাপদ নয়। নিরাপত্তা ব্যবস্থা থাকলে অনেকেই হাসপাতাল কম্পান্ডের বাসায় থাকতেন।

তদন্ত কমিটির প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সরেজমিন পরিদর্শনও করেছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, “পুড়িয়ে দেওয়া ওষুধ আমাদের কি না এ নিয়েও প্রশ্ন রয়েছে।” তবে রহস্য উৎঘাটন করতে হবে। কাজটির সাথে কারা জড়িত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক বলেন, দুই/এক দিনের মধ্যে হাসপাতালের সরকারী ওষুধ ডিস্টয় করা হয়নি। কিন্তু কারা হাসপাতাল কম্পাউন্ডে ওষুধ পুড়িয়ে গেলে এটার রহস্য ভেদ করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে মেডিসিন স্পেলাষ্টিও রাখা হয়েছে। আগামী তিন কার্যদিবসে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তখন আসল রহস্য জানার পর প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় হাতপাখা প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী আনোয়ার খান নির্বাচনী মিছিল, গণসংযোগ ও সমাবেশ করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় হাতপাখার নির্বাচনী মিছিলটি খোকসা বাজার প্রদক্ষিন করে। পরে খোকসা বাস স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখতে এই আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার খান, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মেল হক কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সহ-সভাপতি শাহজাহান আলী, নেতাকর্মী শরিফুল ইসলাম, খোকসা পৌর শাখার নেতা আনিসুর রহমান সোনা প্রমুখ।

নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরবর্তীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি), রাজশাহীতে অনুরূপ মতবিনিময় সভা হয়।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদর, রংপুর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খোকসা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে খোকসা পৌর এলাকার চরপাড়ায় বিএনপির নেতা – কর্মীরা ভোটারদের বাড়িবাড়ি গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটারদের কাছে বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী রুমির পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রæতি দেন দলটির নেতাকর্মীরা।

খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজা আহমেদ খান রাজু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, যুবনেতা শরিফুল ইসলাম শরিফ, কৃষক নেতা তোফাজ্জল হোসেন, টিটু, মংলা, আফজাল, দুলাল সহ স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন

মোরগ লড়াই

0

“মারগ লড়াই” ঐতিহ্যবাহী রক্তক্ষয়ি জনপ্রিয় খেলাটি স্কুল কলেজের ক্রীড়া প্রতিযোগীতার অনুষঙ্গ হয়ে উঠেছে। রাজা জমিদারদের শখ থেকে প্রাণঘাতী খেলাটি শুরু হয়। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার ২৭টি ইভেন্টের মধ্যে মোরগ লড়াইও ছিলো। ১২/১৩ বছর বয়সী একদল ছাত্র এ প্রতিযোগীতায় অংশ নেয়। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যালয়ের তোলা ছবি।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...