শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 116

খোকসায় ৮ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার

রাতে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথে ৮ বছরের শিশুকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। বুধবার গভীর রাতে ধর্ষককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে গেপ্তারের দাবিতে তার (ধর্ষকের) বাড়ি ঘেরাও করে। পরে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষীত ওই শিশুর বাবা একজন রেমিডেন্স যোদ্ধা। তিনি প্রায় ১ বছর প্রবাসে জীবন যাপন করছেন। শিশুটির মা মানসিক প্রতিবন্ধি। ভিক্ষা করেন। শিশুরা তিন বোন। ধষীতা শিশুটি বোনের মধ্যে বড়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। অন্য শিশুরা দিনের ভাগে বাড়ি ফেরে। তবে ৮ বছর বয়সী ওই মেয়ে শিশুটি পেঁয়াজ কাটতেই থাকে। রাত ৮ টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। পরে তাকে (শিশুকে) নিজ বাড়িতে পৌচ্ছে দিয়ে যায় ধর্ষক নিজে।

পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্য হয়ে পরে। এর পর ধর্ষনের ঘটনা রেড়িয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসীর ধর্ষক আফজাল কাজীর বাড়ি ঘেড়াও করে। পরে থানা পুলিশ ওই ধর্ষকে আটক করে।

শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে দাদা। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

আরও পড়ুন – প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির সাথে তার সুস্থ্যতার বিষয়ে কথা বলেছেন। পুলিশের গাড়িতে করে শিশুটিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রাতেই এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে।

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত আরেকজন ফাহিম অনিক (২৩) ফ্রিল্যান্সিং করতেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

এ ছাড়াও দুর্ঘটনায় আহত তানভীর গণি (২৩) নামের আরেকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – চাচীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদার দাবি, দুই ভাতিজা আটক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রæতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এতে দুইজন নিহত হয়েছেন।

চাচীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদার দাবি, দুই ভাতিজা আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকরা প্রবাসীর ভাইয়ের ছেলে।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ভিডিওসহ দুইটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো – ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতার করেন। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিলে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দিনমুজুরের

কুমারখালী থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দিনমুজুরের

0

স্টাফ রিপোর্টার

ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৬৫) নামের এক দিনমুজুর নিহত হয়েছেন। ঘাতক মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন। তবে তার মোটর সাইকেলটি স্থানীয়রা আটক করেছে। ঘাতক মোরসাইকেল চালক ও তার সহযাত্রী নারীর সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে। নিহত দিনমুজুর ময়েন উদ্দিন শেখ (৮০) শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিশংকর পুর খাল পাড়ার মৃত চতুর আলীর ছেলে। তিনি এক সন্তানের পিতা ছিলেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দিনমুজুর ময়েনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দিনমুজুর ময়েন উদ্দিন ও তার স্ত্রী জাহানারা স্থানীয় বিলজানি বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধ দম্পতি বাজার থেকে ২শ গজ পূর্বদিকে পৌচ্ছালে পাশের রাস্তা থেকে একটি দ্রæতগতির মোটরসাইকেল উঠে এসে বৃদ্ধকে চাপাদেয়। স্থানীয়রা আহত দিন মুজুর ময়েন উদ্দিন (৮০) কে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে আহত দিনমুজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ওই দিনমুজুর মারা যান।

এ ঘটনায় আহত ঘাতক মোটর সাইকেল চালক ছাব্বির (৩০) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। ঘাতক মোটরসাইকেল চালকের সহযাত্রী নারীর নাম হাসপাতালের রেজিষ্টারে পাওয়া যায়নি। ঘাতকের কুষ্টিয়া ল ১১- ৫৭১১ নম্বরের মোটরসাইকেলটি স্থানীয়রা আটকে রাখে।

নিহতের স্ত্রী বৃদ্ধা জাহানারা জানান, সন্ধ্যায় তারা দু’জনে বিলজানি বাজারে ডাক্তার দেখাতে যান। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় ইউটিউব গ্রামের দিক থেকে ওই মোটরসাইকেলটি রাস্তায় উঠে তার স্বামীকে চাপাদেয়। এ সময় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সে স্বামীর মৃত্যুর খবর পান।

শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মমিন ও সাবেক ইউপি সদস্য আবু জানান, বৃদ্ধ দিনমুজুরের ঘাতক মোরসাইকেল চালকও আহত হয়। তাকে ও তার সহযাত্রী নারীকে উদ্দার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতকের মোটরসাইকেলটি জনতা আটকে পুলিশের কাছে চাবি দিয়েছে। ঘাতকের সাথে তার গার্ল ফ্রেন্ড ছিল বলে তারা দাবি করেন। তারা আরও জানান ঘাতকের বান্ধবিকেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন – বন্ধুত্বের ৩০ বছর

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, ঘাতক চালকের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তবে ঘাতক বা ঘাতকের সহযাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

বন্ধুত্বের ৩০ বছর

0

মাধ্যমিক স্তরের বন্ধুত্ব অমোচনীয় কালীর মত। শত চেষ্টাতেও দাগ ফুরায় না। ৩০ বছর আগে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। জীবনের প্রয়োজনে ছুটছেন নানা পথে। তার পরেও বছর অন্তে একসাথে হওয়ার প্রয়াস। ঈদুল ফিতরের পরেরদিন মঙ্গলবার সকালে উচ্ছসিত সাবেক শিক্ষার্থীরা বণ্যাঢ র‌্যালী করেন। আয়োজন করেছেন দিনব্যাপী অনুষ্ঠান মালা। বন্ধু ফাউন্ডেশন আয়োজিত র‌্যালীর ছবি গুলো খোকসা বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে তোলা হয়েছে।

আরও পড়ুন –

আরও পড়ুন –

খোকসার আওয়ামী লীগ নেতাকর্মীরা ঈদ উৎসবে নেই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতায় অংশগ্রহন করেনি বললেই চলে। স্থানীয় নেতাদের অধিকাংশ রয়েছেন আত্মগোপনে। জেল থেকে বেড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন নেতা নিরব হয়েগেছেন।

৫ আগস্টে দীর্ঘ ত্রাসের রাজত্বের অবসানের পর আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রধান নেতারা আত্মগোপনে চলে গেছেন। খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের প্রায় ১ ডজন নেতাকর্মী বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আটক হয়েছেন। কেউ কেউ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরলেও তারা বাড়ি বা নিজের গন্ডির বাইরে বের হচ্ছেন না।

আওয়ামী লীগের দলীয় পদ, কর্মী ও ভোটার ধরে রাখতে উপজেলা পর্যায়ের নেতারা ঈদ পূজা পার্বণে ঘটা করে কাপড় টাকা চাল সেমাই চিনি বিতরণ করতেন। কিন্তু এবার ওইসব নেতারা এলাকা নেই। অনেক নেতা জনরোশের ভয়ে রয়েছেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত অনেক আগেই আত্মগোপন করেছেন। তবে পারিবারিক ঐতিহ্য ধরে তার মা বেগম মজিদ তার পুত্রদের সহয়তায় প্রায় সহ¯্রাধিক দুস্থ্যদের সাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছেন।

জেলা আওযামী লীগের সভপতি সদর উদ্দিন খান দল ক্ষমতা হারা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুন – খোকসার বিএনপির নেতারা কে কোথায় ঈদ জামাত পড়লেন

উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, সাড়ে ১৫ বছরের নেতারা আধিপত্ব বিস্তারের যুদ্ধ করেছেন। ফলে সাধারণ মানুষের সাথে দল ও নেতাদের দূরত্ব বেড়েছে। এখন সাধারন মানুষের সাথে মিসতে তারা ভয় পাচ্ছে। হাজত ফেতরাও কারো সাথে মিসছে না। মুলত এইসব নেতারা নিজের দলীয় পরিচয় মুছতে চেষ্টা করছে।

খোকসার বিএনপির নেতারা কে কোথায় ঈদ জামাত পড়লেন

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ দিন পর মুক্ত পরিবেশে ফুরফুরে মেজাজে ঈদ উদযাপন করেছেন। স্থানীয় পর্যাযের প্রধান নেতারা তাদের নিজ এলাকার ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়সহ এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।

উপজেলা বিএনপির দায়িত্বশীল সুত্র জানায়, সোমবার সকালে উপজেলা সদরের কমলাপুর মালিগ্রাম ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। তিনি এই ঈদগাহ কমিটির সভাপতি। উপজেলা বিএনপির সভাপতি ঈদের নামাজ আদায় করেছেন নিজ গ্রাম একতারপুরে। এখানেই পরিবার ও এলাকাবাসী সাথে এই নেতা ঈদের নামাজ পড়েন ও শুভেচ্ছা বিনিময় করেন। খোকসা পৌর বিএনপির আহবায়ক মুনসী এজেডজি রশিদ রেজা বাজু ঈদের নামাজ পড়েন তার গ্রামে কমলাপুরে। সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু কেন্দ্রিয় পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দুর শাসনের সাড়ে ১৫ বছর বিএনপি কর্মদের কাছে শুধু ঈদ নয় যে কোন উৎসবই ছিল বিভীষিকাময়। নেতা কর্মীতো দূরের কথা পরিবার পরিজনের সাথে যোগযোগ রক্ষা করা ছিল ভয়ের, আতঙ্কের। দীর্ঘ দিন পরে মুক্ত স্বাধীন ভাবে ঈদ করতে পেরে ও দুস্থ্য কর্মীদের পাশে দাঁড়াতে পেরে খুশি হয়েছেন নেতারা।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিত আহমেদ রাজু বলেন, আওয়ামী দূর শাসনের সাড়ে ১৫ বছরের তিনি কমপক্ষে ৪ বার জেলে গেছেন। তার পিতাসহ একই পরিবারের চারজন পুরুষ মানুষ ২৮দিন পর্যন্ত হাজতে থেকেছেন। জেল খানা থেকে বেড়িয়ে ঈদের নামাজে এসে দাঁড়ানোর স্থানও কেউ দিতে চাননি। আজ দিন পাল্টে আগের অবস্থানে এসেছে। এবারে খুব শান্তির সাথে ঈদ জামাত পরতে পেরে তিনি খুশি হয়েছেন।

আরও পড়ুন – বিএনপির নেতা-কর্মীদের মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ

উপজেলা বিএনপির আহবায়ক ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানও মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছসিত।

বিএনপির নেতা-কর্মীদের মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ

0

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক পেক্ষাপটে ঈদ উদযাপন করছেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একদিকে স্বৈরাচার মুক্ত পরিবেশ অন্যদিকে স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দীর্ঘদিনের হামলা মামলার কষাঘাতে জর্জরিত নেতা-কর্মীরা বলছেন বিগত ১৭ বছর সময়ে যে দূর্বিসহ অত্যাচার নির্যাতন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছে তা যেন ভবিষ্যতে কখনও আর ফিরে না আসে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। কুমারখালী সরকারী কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই যুবক বেশ কয়েকটি ঈদের সময় কেটেছে কারাগারে। তার অপরাধ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকা।

নিম্নমধ্যবিত্ত পরিবারের যুবক হৃদয় হাসান জানালেন রাজনৈতিক প্রতিপেক্ষর কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা মামলার কারণে দীর্ঘদিন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। তার পরিবারেও ছিলো না ঈদের আনন্দ। আওয়ামী সরকার পতনের পর এবছর পরিবারের সাথে ঈদ করতে পারছেন। এই যুবক বলছেন ভবিষ্যতে কোন রাজনৈতিক দল যেন ফ্যাসিস্টের ভূমিকায় এদেশে আর ফিরে আসতে না পারে।

হৃদয় হাসানের মা মোছাঃ রেনু বেগম বলেন, ছেলে বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমরা পরিবারের সদস্যরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। দীর্ঘ সময়ে বাড়িতে ছিলো না ঈদের কোন আনন্দ। সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটতো। ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যাতে বাড়তি মাত্রা যোগ করেছিলো আওয়ামী দোষরদের নানা হয়রানী।

কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, শুধু হৃদয় হাসান নয় বিরোধী দলের ও মতের কোন নেতা-কর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনমলে ঈদ উদযাপন করতে পারেননি। বিগত সময়ে এসব নেতা-কর্মীদের বাড়িতেও ছিলো না ঈদের আনন্দ। নানা রকম হয়রানী আর অত্যাচারে অতিষ্ঠ থাকলেও তারা চান না এরকম দিন সামনে ফিরে আসুক।

আরও পড়ুন – ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

দীর্ঘদিনের হামলা মামলার কষাঘাতে জর্জরিত নেতা-কর্মীরা বলছেন বিগত ১৭ বছর সময়ে যে দূর্বিসহ অত্যাচার নির্যাতন আওয়ামীলীগ সরকার করেছে তা যেন ভবিষ্যতে কখনও আর না ফেরে।

ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত চলাকারে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলা ও জেলার সরকারি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন – ওই এলাকার বদর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬), করিমের ছেলে মুনহর শেখ (৫৫) সিজারত (৪৩), মনজু আলীর ছেলে কলম আলী (৩৮), মনছুর শেখের ছেলে আলম হোসেন (৩০), জিয়া শেখের ছেলে জিহাদ শেখ (১৮), মুজাহিদের ছেলে সাবিদ সাহা, আবু দাউদের ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তার ছেলে বাধন শেখ (২১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়ামতবাড়িয়ার শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠের পরিচালনা পরিষদের কমিটি নেই। সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ঈদের নামাজ পড়ান মাওলানা সুরুজ আলী। তিনি নামাজ শেষে ঘোষণা দেন এবার কোনো মসজিদের নামে টাকা আদায় করা যাবে না। হুজুরের কথা অমান্য করে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা (৬০) তার লোকজন দিয়ে টাকা আদায় শুরু করেন। আর তাদের টাকা আদায়ে বাঁধা প্রদান করেন বিএনপির সমর্থক ফারুক হোসেন ও তার লোকজন।

এঘটনায় কেন্দ্র করে ধাক্কাধাক্কির এক পর্যয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে চলে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে অন্তত উভয়পক্ষের ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহত মনোহর শেখ ও আলম হোসেন বলেন, মসজিদের টাকা তুলে বাধা দেওয়ায় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। ইটপাটকেল মারে আমাদের অন্তত সাতজনকে আহত করেছে। হামলায় তাদের নেতা ফারুক হোসেনের ঠোঁট কেটে গেছে। সেজন্য তিনি কথা বলতে রাজি হননি।

অভিযোগ অস্বীকার করে আলী রেজা মুঠোফোনে বলেন, মসজিদের টাকা তোলার অপরাধে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এতে আমাদের দুই – তিন জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জানতে চাইলে চাঁদপুর ইউনিয়নের পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ডাবলু বলেন, ঈদের মাঠে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিপাশা বৈশাখ কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন – খোকসায় কখন কোথায় ঈদ জামাত

সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ইফতার

ইফতার

0

টানা এক মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে ইসলাম ধর্মাবলম্বী বড় ধর্মীয় অনুষ্ঠান শেষে হয়েছে। শেষ দিন বন্ধু স্বজন মিলে ইফতারি নিয়ে মেতে উঠেছিলেন অনেকেই। তারা মাঠে ময়দানে ইফতার সাজিয়ে বসেছিল সামর্থ মত। খোকসা জানিপুর হাই স্কুল মাঠে রবিবার শেষ রোজায় এভাবেই ইফতার নিয়ে বসেছিলন।

আরও পড়ুন – খোকসায় কখন কোথায় ঈদ জামাত

আরও পড়ুন – দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...